সর্বশেষ সংবাদ-
তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

অর্থনীতির খবর : দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে বছরে ২ হাজার ২২৭ ডলার হয়েছে। এর আগে সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। অর্থাৎ করোনার বছরেও আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৮ শতাংশ।

সোমবার (১৭ মে) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাথাপিছু আয় বাড়ার খবর দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশিদের মাথাপিছু আয় চলতি অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। নতুন আয় ২ হাজার ২২৭ ডলার।’

সোমবারের মুদ্রা বিনিময় হার অনুযায়ী এই অর্থ বাংলাদেশি মুদ্রায় হয় ১ লাখ ৮৭ হাজার ৬৮ টাকা। এটি বার্ষিক হিসাবে। মাসে মাথাপিছু আয় দাঁড়ায় ১৫ হাজার ৫৮৯ টাকা।

জিডিপিও এ সময় বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

আগে জিডিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭ ডলার। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৭ হাজার ৩০০ কোটি ডলার। এই অর্জনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা।

খন্দকার আনোয়ারুল বলেন, ‘এটা একটা গুড অ্যাচিভমেন্ট। কাকতালীয়ভাবে আজ মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজকের দিনেই এ অর্জন হলো। এজন্য তাকে ধন্যবাদও জানানো হয়েছে।’

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest

খুলনা ডেস্ক : ভারত থেকে ফিরে খুলনায় কোয়ারেন্টিন সেন্টারে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ মে) ওই তরুণী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর কোর্ট অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) এ কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন কেএমপি ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোকলেসকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণীকে খুলনা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভারতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত বন্ধ রয়েছে। তবে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারছেন। এ ক্ষেত্রে শর্ত হচ্ছে দেশে করতে হবে করোনা পরীক্ষা। নেগেটিভ হলেও সরকারি ব্যবস্থাপনায় ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে।

ওই তরুণীর পরিবারের সূত্রে জানা গেছে, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে ফিরে খুলনা মহানগরীর পিটিআই ট্রেনিং সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। তখন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন। ওই তরুণী খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকার বাসিন্দা।

খুলনার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন জানান, মোখলেছুরকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাঠানো হয়েছে আদালতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমি নিয়ে বিরোধের জেরে কালিগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আসাদুজ্জামান : জমি নিয়ে বিরোধের জেরে শিরিনা বেগম নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া কাজীপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছেলে কাজী মুকুল হোসেন বাদী হয়ে সোমবার বিকালে ১১ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কুশলিয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী তাছলিমা খাতুন (৩৫) ও মহিউদ্দিন কাজীর স্ত্রী রওশানারা। নিহত শিরিনা বেগম ওই গ্রামের কাজী সাদিকুল ইসলামের স্ত্রী।

নিহতের ছেলে কুশুলিয়া গ্রামের কাজী মুকুল হোসেন জানান, এক দশমিক ৭০ শতক জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশী ওয়াদুদ কাজীর ছেলেদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত বুধবার রাত ১১টার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে ওয়াদুদ কাজীর ছেলে এতিম কাজী, লালন কাজী, আব্দুস সালাম ও মনিরুল ইসলামসহ কয়েকজন তার মা শিরিনা বেগমকে (৪৫) লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। মাকে রক্ষা করতে গেলে তিনিসহ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রোববার সকালে তার মাকে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা এক পর্যায়ে করোনা পরিস্থিতির কারনে তার মাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন। বাড়ি নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দেবহাটার সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। এরপর নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেলে রাতে পুলিশ মরদেহাট থানায় নিয়ে যান। তিনি আরো জানান, তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালো চিহ্ন রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, শিরিনা বেগমের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ছেলে কাজী মুকুল হোসেন বাদী ১১ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ইতিমধ্যে এ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অ্যাড শাহ আলমের অবিলম্বে মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি  শাহ আলমসহ সকল আসামীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ আইনজীবী বৃন্দের আয়োজনে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম. ইউনুছ আলী। সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক ও সাবেক অতিরিক্ত পিপি আজহারুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু, অ্যাড, প্রবীর মুখাজী প্রমুখ।
বক্তারা বলেন, অ্যাড শাহ আলম জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি। তিনি দীর্ঘদিন আইনজীবী সমিতির নেতৃত্ব দিয়েছেন অত্যান্ত সুনামের সাথে। তিনি সাতক্ষীরা আইনজীবী সমিতিকে টাউট ও দুর্নীতিমুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এছাড়া পুরাতন আইনজীবী সমিতির ভবন রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু কতিপয় স্বার্থন্বেষী মহলের চক্রান্তে একজন ঘোষিত টাউটের মিথ্যা মামলায় তাকে আটক করে সাতক্ষীরায় আইনজীবীদের সম্মান ক্ষুন্ন করা হয়েছে। অবিলম্বে শাহ আলমসহ সকল আসামীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবি জানান বক্তারা।
এদিকে বেলা ১২টার দিকে শাহ আলমের শাস্তির দাবিতে আইনজীবী ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সাতক্ষীরা সম্মিলিত আইনজীবী ঐক্যজোট। এসময় জজকোর্টের পিপি আব্দুল লতিফ, এখলেছার আলী বাচ্চু, শাহনেওয়াজ পারভীন মিলি, নুরুল আমিন উপস্থিত ছিলেন। এসময় তারা শাহ আলমকে দুর্নীতিগ্রস্থ উল্লেখ করে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারদ মামলায় বিজেপি নেতা শুভেন্দু ও মুকুলও কি গ্রেফতার হবে!

অনলাইন ডেস্ক : নারদ মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী তথা কামরাহাটির বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। ঘটনাচক্রে, যিনি তৃমমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটে ‘নিষ্ক্রিয়’ ছিলেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওই চার জনের গ্রেফতারির পরই প্রশ্ন উঠেছে, যে মামলায় সিবিআই তাদের দলের তিন নেতাকে গ্রেফতার করেছে, সেই মামলায় অভিযুক্ত দুই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ও। তাদেরও কি গ্রেফতার করা হবে?

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে বিজেপি। চার্জশিটই যদি দেওয়া হয় তাহলে, বাড়ি থেকে তুলে এনে চার্জশিট দেওয়ার জায়গা নেই। তার পরিবর্তে একটা কলঙ্কজনক জিনিস হচ্ছে। মুকুল রায় ও শুভেন্দু অধিকারী কোথায়? এই নারদা মামলায় মুকুল রায় বলছে মির্জাকে আমার হয়ে টাকা দাও। মির্জা বলেছে, আমি মুকুল রায়ের হয়ে টাকা তুলি। মুকুল রায় কোথায়? এফআইআরে শুভেন্দু, মুকুলের নাম রয়েছে। তারা কোথায়। শঙ্কুদেব পন্ডা বলছে, আমাকে শেয়ার দিলে আমি দালালির কাজ করব। তাকে কেন অ্যারেস্ট করা হয়নি। ফিরহাদ কলকাতা পৌরসভার মুখ্য প্রশাসক। কোভিড পরিস্থিতিতে গোটা সিস্টেমটাকে গোছানোর কাজ চলছে। সেই সিস্টেমটাকেও ভেঙে দিতে নেমেছে বিজেপি।

প্রকাশ্যে রাজ্য বিজেপির কোনও নেতাই এর জবাব দিতে চাননি।

আনন্দবাজার পত্রিকার খবরে আরও বলা হয়, সোমবার সকালে প্রথম দিকে বিজেপির পক্ষ থেকে ওই গ্রেফতারি নিয়ে কোনও নেতাই মুখ খুলতে রাজি হননি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও ফোনে পাওয়া যায়নি।

সাবেক রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, ‘‘এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতার হলে তবু বিজেপির দিকে আঙুল তোলা যেত। এখন আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। তথ্যপ্রমাণ অনুযায়ী যাকে গ্রেফতার করা দরকার, তাকে গ্রেফতার করেছে। আমাদের কিছু বলার নেই।’’

শুভেন্দু-মুকুল সম্পর্কে যে অভিযোগ তুলেছে তৃণমূল, সেই প্রসঙ্গে রাহুল বলেন, এটা সিবিআই-এর বিষয়। এর মধ্যে বিজেপি নেই।

যদি ওই দুই নেতার বিরুদ্ধেও সিবিআই পদক্ষেপ করে, তখনও কি একই কথা বলবে বিজেপি? এমন প্রশ্নের জবাবে রাহুল সিংহ বলেন, ‘কোনও’ ‘যদি’ নিয়ে আমি উত্তর দেব না। তদন্ত চলছে। তদন্ত যেমন এগোবে, সিবিআই তেমন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাত বন্ধের আহ্বান সংবলিত ঘোষণা দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তৃতীয় বৈঠকও ব্যর্থ হয়েছে। তবে সত্বর এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে রুদ্ধদ্বার দুটি বৈঠকও ব্যর্থ হয়। পরে তৃতীয় দফায় গতকাল রোববার উম্মুক্ত বৈঠক আহ্বান করা হয়। এতে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধি দলও অংশ নেয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এসব তথ্য দেওয়া হয়।

আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যুদ্ধ-সংঘাত বিরতির আহ্বানের আশায় বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু ইসরায়েলি বিমান হামলায় গাজায় বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে মানুষকে জীবিত ও মৃত উদ্ধারে ইসরায়েলের সঙ্গে সাময়িক অনুমতির চুক্তিতেও পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ।

নিরাপত্তা পরিষদের বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতির দিকে যেতে সব পক্ষকে নিয়ে কাজ করছে জাতিসংঘ। মধ্যস্থতা কার্যক্রমকে তরান্বিত ও সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

চলমান সংঘাতকে ‘চরম ভয়াবহ’ বলে বর্ণনা করেন জাতিসংঘের মহাসচিব। আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই সহিংসতা শুধু অধিকৃত ফিলিস্তিন এবং ইসরায়েলই নয়, পুরো অঞ্চলটিকে একটি নিয়ন্ত্রণহীন নিরাপত্তা ও মানবিক সংকটে নিমজ্জিত করতে পারে। আরও চরমপন্থা উৎসাহিত করতে পারে।’

বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, “গাজায় ‘মানবতাবিরোধী অপরাধ’ করছে ইসরায়েল। অনেকে ‘যুদ্ধাপরাধ’ বা ‘মানবতাবিরোধী অপরাধ’ শব্দ দুটো ব্যবহার করতে চাইছেন না, তবে তাঁরা জানেন যে এখানে এটা ঘটছে।”

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান হামাসের রকেট হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে আখ্যা দেন। ক্ষমতা ধরে রাখতে হামাস এই হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইসরায়েলি রাষ্ট্রদূতের।

নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া কার্যক্রমে জাতিসংঘের সহ-সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড বলেন, ‘গাজায় বিদ্যুতের ঘাটতির ফলে লাখ লাখ মানুষ খাবার পানি ও পয়নিষ্কাশন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিদ্যুতের ঘাটতি গাজার স্বাস্থ্যব্যবস্থা হুমকির মুখে পড়েছে। চলমান সংঘাতের ফলে গুরুতর আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে।’

গাজায় ইসরায়েল চারটি হাসপাতালসহ ৪০টি স্কুল এবং ১৮টি ভবন গুড়িয়ে দিয়েছে বলে জানান জাতিসংঘের এই কর্মকর্তা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত গাজা উপত্যকায় অন্তত ১৮৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৫৫টি শিশু এবং ৩৩ জন নারী রয়েছে। এ ছাড়া মোট এক হাজার ২৩০ জন আহত হয়েছে।

সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুসালেমে আল জাররাহ এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল। গত ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর চড়াও হয়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

এর দুদিন পর শবে কদরেও আল-আকাসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। পরে গত সোমবার (১০ মে) থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারদা ঘুষ মামলায় পশ্চিমবঙ্গে মমতার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীসহ কয়েকজন গ্রেপ্তার

বিদেশের খবর : নারদা ঘুষ মামলায় কলকাতা পৌরসভার প্রশাসক এবং মমতা ব্যানার্জীর কেবিনেটের সিনিয়র মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের গ্রেপ্তার করে।

সোমবার সকালে ফিরহাদ হাকিমকে যখন আটক করা হয়, তখন তিনি সাংবাদিকদের বলেছেন, নারদা ঘুষ মামলায় যথাযথ অনুমোদন ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রোববার রাতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় মন্ত্রী হাকিম এবং তৃণমূল কংগ্রেসের আরও তিনজন রাজনীতিবিদের বিরুদ্ধে সিবিআই তদন্তে সম্মতি দেয় বলে জানা গেছে।

নারদা মামলায় ফিরহাদ হাকিম ছাড়াও বাকি যে তিনজনের বিরুদ্ধে রাজ্যপাল ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন, তারা হলেন পশ্চিমবঙ্গের সিনিয়র মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং মমতা ব্যানার্জীর মন্ত্রিসভার দুজন সাবেক সদস্য – মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।

নারদা নামে একটি পোর্টাল ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে গোপন ক্যামেরায় অভিযান বা স্টিং অপারেশন (sting operation) চালিয়েছিল – যাতে গোপন ক্যামেরায় ওই নেতাদের মোটা অঙ্কের ঘুষ নিতে দেখা যায় ।

এই ঘটনায় দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআই পরে যে মামলা শুরু করে, সেটিই নারদা ঘুষ মামলা নামে পরিচিত।

২০১৮ সালে কলকাতার নতুন মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর তিনিই প্রথম কলকাতার মুসলিম মেয়র। ৪৭ এর আগে পাঁচজন মেয়র ছিলেন মুসলিম, যাদের মধ্যে ছিলেন শের-এ-বাংলা এ কে ফজলুল হক।

কিন্তু তারপর থেকে কখনও কোনও মুসলিম ধর্মাবলম্বী নেতা কলকাতার মেয়র পদে বসেননি।

ফিরহাদ হাকিম ৯০এর দশকের শেষদিকে প্রথমে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হয়েছিলেন।

সে সময় থেকেই মমতা ব্যানার্জীর সাথে তার ঘনিষ্ঠ রয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পাড়ার বাসিন্দা ফিরহাদ হাকিম।

কর্পোরেশনের গণ্ডি ছাড়িয়ে গেছেন বিধানসভায়। ভোটে জিতে বিধায়ক হওয়ার পরে হয়েছেন মন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ বিভাগে বইছে তাপপ্রবাহ, ৫ বিভাগে ঝড়বৃষ্টির আভাস

দেশের খবর : দেশে এখন একই সঙ্গে তাপপ্রবাহ ও ঝড়বৃষ্টি বয়ে যাচ্ছে। আজ দেশের ৫ বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তিন বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ।সোমবার (১৭ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের ১০টি অঞ্চলে বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রাঙ্গামাটি, চাঁদপুর, মাইজদী কোর্ট এবং ফেনী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে আজ দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest