সর্বশেষ সংবাদ-
তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

কালিগঞ্জে সড়কে ঝরল দুই যুবকের প্রাণ !

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে দ্রুত গতিতে মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ গাছের সঙ্গে ধাক্কা লেগে শিক্ষার্থী ও ভাটা শ্রমিক দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে। সড়ক দূর্ঘটনায় আহত অপর শিক্ষাথী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের গোলাখালি শ্মশান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে ও মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (১৬), একই গ্রামের ফজর আলী মোল্লার ছেলে ও ভাটা শ্রমিক গোলাম রসুল (১৫)। আহত শাহিনুর ওরফে রিয়াজ মোড়ল (১৮) ও প্রতাপনগর এপিএস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে নাসিমাবাদ গ্রামের সাঈদ মোড়লের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শাহিনুর জানান, তারা শ্যামনগরে একটা কাজে গিয়েছিল। সেখান থেকে মটর সাইকেলে তৌহিদ ও রিয়াজকে সাথে নিয়ে শনিবার দুপুর ১টার দিকে কাঁকশিয়ালী ব্রীজের নীচ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোলাখালী শ্মশানের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মটর সাইকেলটি একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এসময় তারা তিনজন গুরুত্বর জখম হলে তৌহিদ ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রনজিৎ কুমার মন্ডল তৌহিদুল ইসলাম ও গোলাম রসুলকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না দেওয়ায় লাশ দুটি পরিবারের কাছে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় আলীম গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপাজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামে দু’টি বাড়ি, রাস মন্দির, শীতলা মন্দির ও প্রতিমা ভাঙচুরসহ ১১জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় পুলিশ আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে তার নিজ বাড়ি শ্যামনগরের বংশীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
তার বাবার নাম বক্কর গাজী। সে শ্যামনগর উপজেলা তরুণলীগের সভাপতি।
শ্যামনগর থানার উপপরিদর্শক রিপন মল্লিক জানান, গত ১৩ এপ্রিল উপজেলার কদমতলায় নগেন বাউলিয়া ও সুভাষ বাউলিয়ার বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাটসহ ১১জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পাশপাশি রাসমন্দির ও শীতলা প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় গোবিন্দ বাউলিয়া বাদি হয়ে আকবর পাড়সহ ১১জনের নাম উল্লেখ করে ৫০ জন অজ্হাতনামার নামে মামলা করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত আসামী আব্দুল আলিমকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় বংশীপুরের ইউসুফ গাজী ও জমাত গাজীকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, আগামি ইউপি নির্বাচনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্ভাব্য নতুন প্রার্থী হরিদাস হালদারের পক্ষে ভোট দিতে পারে এমন আশঙ্কায় ৭ এপ্রিল পুজা মণ্ডপের পাশে একটি মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে ১৩ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লেিগর সভাপতি আকবর আলী পাড়ের নেতৃত্বে এ হামলা চালানো হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও শুরু তাপপ্রবাহ, ৩ দিনে গরম আরও বাড়বে

শের খবর : গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কম থাকলেও তা ফের বাড়তে শুরু করেছে। বইতে শুরু করেছে তাপপ্রবাহ। শনিবার্রৗ দেশের গড় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

শনিবার (১৫ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতর বলছে, যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তার পরের ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মোংলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মোটরসাইকেল’র ধাক্কায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রের মৃত্যু

প্রভাষক এস. আর আওয়াল : তালার খেশরার বালিয়া গ্রামে দ্রুতগামী মোটরসাইকেল’র ধাক্কায় প্রানতোষ দাস প্রান্ত (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে দুর্ঘটনায় আহত হবার পর এদিন রাত ১০টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপতালে তার মৃত্যু হয়। নিহত প্রান্ত দাশ বালিয়া গ্রামেন রঞ্জন দাশের ছেলে।

বালিয়া গ্রামের রাজকুমার দাস জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রানতোষ দাস প্রান্ত বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে তালা-শালিখা সড়কের উপর আসামাত্র কয়রা অভিমুখী দ্রুতগামী মোটরসাইকেল চালক মোস্তাক হোসেন তাকে ধাক্কা দেয়। এতে প্রানতোষ দাস প্রান্ত গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনারএকটি বেসরকারি হাসপতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ০৯টার দিকে প্রানতোষ দাস প্রান্ত মারা যান।

এব্যপারে খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, মেধাবী ছাত্র প্রানতোষ দাশ প্রান্ত শালিখা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সাতক্ষীরা সরকাারি কলেজে গনিতে অনার্স অধ্যয়নরত। তার মরদেহ (শনিবার সকাল সাড়ে ০৯টা) এখনও বাাাড়িতে পৌছায়নি।
তিনি আরও জানান, দূর্ঘটনায় মোটরসাইকেল চালক ২নং কয়রা গ্রামের মিজানুর রহমান এর ছেলে মোস্তাক গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশংকাজনক বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। বড় কোনো চমক না থাকলেও ২৪ সদস্যের দলে ফিরেছেন নেইমার ও দানি আলভেস। আগামী ৫ জুন ইকুয়েডর ও ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।

ইএসপিএনের খবরে জানা গেছে, চার ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

এদিকে কোপা আমেরিকা কাপ ১৪ জুন শুরু হয়ে চলবে ১১ জুলাই পর্যন্ত।

ব্রাজিল দল : আলিসন, ওয়েভারতন, এদেরসন (গোলরক্ষক), দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, এদের মিলিতাও, দিয়েগো সিলভা, লুকাস ভেরিসিমো, মার্কিনিয়োস (ডিফেন্ডার), কাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেদ, লুকাস পাকুয়েতা, দগলাস লুইস, এভারটন রিবেইরো (মিডফিল্ডার), এভারটন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, গাব্রিয়েল জেসুস, নেইমার, ভিনিসিউস জুনিয়র, ও রিশার্লিসন (ফরোয়ার্ড)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরাজিত শ্রাবন্তী আবারও ট্রলের শিকার

বিনোদন ডেস্ক : টালিউডের বিউটি কুইন শ্রাবন্তী রাজনীতিতে নেমে পরাস্ত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থীর চেয়ে ৫০ হাজার ভোট কম পেয়ে গো হারা হেরেছেন তিনি।

ভোটের পর ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে শ্রাবন্তীকে। এসব সমালোচনার কোনো জবাব দেননি এই সুদর্শনী। ছিলেন চুপচাপ।

নির্বাচনের ফলের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এই প্রথম নিজের ছবি পোস্ট করলেন কলকাতার সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গাড়িতে বসে, চোখে রোদ চশমা পরে বসে আছেন। ছবিতে লিখলেন, ‘পথ চলার মাঝে ব্যর্থতা আসবেই’।

কোন ব্যর্থতার কথা বলতে চাইলেন অভিনেত্রী সে নিয়ে মজায় মেতেছেন তার অনুরাগীরা।

এ ভোটের মাঠে হারের ব্যর্থতা নাকি রোশনের সঙ্গে দাম্পত্যের? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন নেটিজেনরা। শ্রাবন্তী অবশ্যই এসব প্রশ্নের কোনোটারই জবাব দেননি।

সত্যিই সময়টা ভালো যাচ্ছে না দুই বাংলায় সমান জনপ্রিয় এই নায়িকার। তৃতীয় বিয়েটা ভেঙে যাওয়ার পথে। রাজনীতিতে গিয়েও সুবিধা করতে পারলেন না।

ভোটের ফল প্রকাশ পাওয়ার দু’দিন পরে বিজেপি-র প্রবীণ নেতা তথাগত রায় শ্রাবন্তীর কড়া সমালোচনা করেন। শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারকে কেন টিকিট দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু সেই প্রশ্নের মধ্যে ‘অপমান’ করার চেষ্টাও চোখে পড়ে অনেকের।

দোলের দিন একটি অনুষ্ঠানে গিয়ে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে ছবি তোলা নিয়েও কটূক্তিও করেন তথাগত। টুইটারে তিনি লিখেছিলেন, ‘নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদেরকে টিকিট দিয়েছিল কে’?

এ নিয়ে শ্রাবন্তী চ্যালেঞ্জ করেছেন তথাগতকে। তিনি প্রমাণ চেয়েছেন এসবের বিরুদ্ধে।

তবে অনেকেই স্বামী রোশনের সঙ্গে শ্রাবন্তীর দাম্পত্য ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মঙ্গলগ্রহের লাল মাটিতে নেমেছে চীনের নভোযান

ভিন্ন স্বাদের খবর : মঙ্গলগ্রহের লাল মাটিতে নামলো চীনের তৈরি নভোযান। আর এর মধ‌্য দিয়ে দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে রোভার নামানোর ইতিহাস গড়লো চীন। শনিবার (১৫ মে) চীনের রাষ্ট্রীয় গণমাধ‌্যম এ তথ‌্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে ‘ঝুরং’ নামের একটি রোভার রোবট লাল গ্রহের মাটিতে নেমেছে। যা এখন মঙ্গলের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আছে। ঝুরং নামের নভোযানটির ছয়টি চাকা আছে। ২৪০ কেজি ওজনের এই যন্ত্রের নাম দেওয়া হয়েছে চীনের অগ্নিদেবতার নামে।

মঙ্গলগ্রহের মাটিতে চীনের এটিই প্রথম অভিযান। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। সাত মাসের চেষ্টার পর তিয়ানওয়েন-১ গত ফেব্রুয়ারিতে মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করে। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

১৯৭৩ সালের পর থেকে নাসা ছাড়া আর কোনো মহাকাশ সংস্থা মঙ্গলে অবতরণে সফল হয়নি। এর আগে ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাশিয়ার মার্স-থ্রি নভোযান মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করেছিলো। কিন্তু মঙ্গলপৃষ্ঠে মাত্র দু মিনিট যেতে না যেতেই নভোযানের কলকব্জা বিকল হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি নৃশংসতায় জীবন বাঁচাতে বাড়িঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা

অনলাইন ডেস্ক : ইসরায়েলের নৃশংস হামলা থেকে জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। এ পর্যন্ত অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, করোনা মহামারিতে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছে। সেখানে পানি, খাদ্য ও চিকিৎসাসেবা পর্যাপ্ত নয়। এছাড়া মহামারিতে স্বাস্থ্যবিধিও মেনে চলার সুযোগ নেই।

জাতিসংঘ আশা করছে, ফিলিস্তিনি গ্রুপগুলো এবং ইসরাইলি কর্তৃপক্ষ অবিলম্বে সেখানে মানবাধিকার কর্মীদের যাওয়ার অনুমতি দেবে। যাতে করে তারা জ্বালানি, খাদ্য এবং চিকিৎসা দিতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, সেখানের হাসপাতাল ও স্যানিটেশন সেবাগুলো বিদ্যুতের উপর নির্ভর করে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি রোববার থেকে শেষ হয়ে যাবে।

রমজানের আগে গাজা শহরে ফিরে আসা তুরস্কের ফিলিস্তিনি শিল্পী মালাক মাট্টার আল জাজিরাকে বলেন, এখনো বোমা হামলা বন্ধ হয়নি। হামলার টার্গেট হলো আমি যেখানে বাস করি সেই শহরের আবাসিক ভবনগুলো। এখানে গানবোট এমনকি বিমান থেকেও গুলি চালানো হয়েছে। আমার বন্ধুরা তাদের বাসা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এটি ১৯৪৮ সালে নকবার কথা মনে করিয়ে দেয়। এটি একটি গণহত্যা।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার ৬ষ্ঠ দিন চলছে। এ হামলা আরো জোরদার করেছে দখলদার বাহিনী।

গত সোমবার থেকে গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর বিমান হামলার পর এখন ভূমি থেকে আর্টিলারি ফায়ার ও ট্যাংক দিয়ে গোলা ছোড়া হয়েছে।

শুক্রবার রাতে ৪০ মিনিটে গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি শুক্রবার টুইটারে এ তথ্য জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest