সর্বশেষ সংবাদ-
তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত প্রায় ২০০

বিদেশের খবর : মুসলিমদের কাছে পবিত্র আরবি মাস রমজান শেষে আসে আনন্দের ঈদ। আর এই ঈদের মধ্যেই নিরীহ ফিলিস্তিনিদের টার্গেট করে প্রতিদিন চালানো হচ্ছে শত শত হামলা। এক কথায় গাজাকে সাক্ষাৎ মৃত্যুপুরিতে পরিণত করেছে ইহুদিবাদী রাষ্ট্রটি।

গাজায় ইসরায়েলের রকেট হামলায় মৃত্যু সংখ্যা প্রায় ২০০ জনে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলার অষ্টম দিন রবিবার ইসরায়েলের হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৪২ জন। আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (১৭ মে) সকাল থেকে গাজায় নতুন নতুন স্থানে হামলা শুরু করেছে। এই শত্রুতার দ্রুত অবসান হবে না বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির কয়েক ঘণ্টা পর ফের হামলা চালাল ইসরায়েল।

এর আগে গাজায় হামাস প্রধানের বাড়িও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। আল-জাজিরা, এপিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভবনও গুড়িয়ে দেয়া হয়েছে।

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৯২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন শিশু এবং ৩৪ জন নারী। হামাসের হামলায় অন্তত দশ ইসরায়েলির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুই জন শিশু রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ প্রকাশ করে রবিবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে তারা এ বিষয়ে একমত হতে এবং যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে।

গত সপ্তাহে (৭ মে) থেকে জেরুজালেমের মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল। পরপর তিন দিন ওই হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি আহত হন। এরপরই ইসরায়েলকে হামলা বন্ধের জন্য আল্টিমেটাম দেয় গাজার নিয়ন্ত্রক হামাস। আল্টিমেটাম পার হলেই ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল পাল্টা হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালে গাজায় ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সাত সপ্তাহের যুদ্ধের পর এবারই সবচেয়ে বড় ধরনের সংঘাত হচ্ছে।সূত্র: আল-জাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৫ দিন বন্ধের পর ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী শুরু

আসাদুজ্জামান : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে, বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে ঢুকা শুরু হয়েছে। তবে, করোনা পরিস্থিততির কারনে এ বন্দর দিয়ে সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের অর্থ সম্পাদক মাকছুদ খাঁন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনায় সর্ব সম্মতিক্রমে গত ১১ মে (মঙ্গলবার) থেকে গতকাল ১৫ মে (শনিবার) পর্যন্ত ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখা হয়। তিনি আরো জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে ভোমরা বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও যথারীতি শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনে চলমান সহিংসতা নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৬ মে) অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ৫৭ সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ মনে করে নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যার কোনো অজুহাত থাকতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবাধিকারের ভিত্তিতে কোনো মানুষের প্রার্থনায় বিঘ্ন ঘটানোকে ন্যায়সঙ্গত বলা যাবে না। এর সপক্ষে কোনো যুক্তিই থাকতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ প্রস্তাব, আরব শান্তি উদ্যোগ ও কোয়ার্টার রোডম্যাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি সমন্বিত ও টেকসই সমাধানে বিশ্বাসী। জাতিসংঘের প্রধান অঙ্গ হিসেবে ইউএনএসসির উচিত আন্তর্জাতিক অঙ্গণে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল-কুদস আল শরীফে নিরপরাধ বেসামরিক মানুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলা, পবিত্র আল-আকসা মসজিদে বোমা নিক্ষেপ এবং নামাজরত মুসল্লি ও শেখ জাররাহ আবাসিক এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ওআইসি জরুরি এ বৈঠকের আহ্বান করে।

বৈঠকে বাংলাদেশ জাতিসংঘে ওআইসির পক্ষ থেকে বিবৃতি দেয়ার দাবি উপস্থাপন করে এবং ইউএনএসসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিসংঘ সাধারণ পরিষদে ১০তম জরুরি বিশেষ অধিবেশন আহ্বানের ব্যাপারে একমত প্রকাশ করে।

পররাষ্ট্রমন্ত্রী মানবতার কল্যাণে কাজ করতে ও ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে মানবতার পক্ষে জোরালোভাবে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় ফিলিস্তিনে সহিংসতায় হতাহতের জন্য বাংলাদেশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

এর আগে গত ১১ মে পবিত্র আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠিও পাঠান।

গত ১২ মে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেছেন।’

ওই চিঠিতে শেখ হাসিনা উল্লেখ করেন, ‘আমি এই সময়েও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালে নির্ধারিত সীমা অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকার ওই ভূখণ্ডের জনগণের রয়েছে।’

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, এক সপ্তাহ ধরে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার (১৬ মে) ইসরায়েলি হামলায় ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত মোট ১৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জন শিশু এবং ৩৩ নারী। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন সহস্রাধিক ফিলিস্তিনি।

এর আগে শনিবার বোমা হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জে ঋণের যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্যবসায়ির আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে ঋণের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ব্যবসায়ি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
মৃত ব্যবসায়ির নাম অপু রায় (৩০)। তিনি কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের অনিরুদ্ধ রায় এর ছেলে।
বিষ্ণুপুর গ্রামের অনিরুদ্ধ রায় জানান, ২০১৭ সালে তার ছেলে অপু রায় এর সাথে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাগাডাঙি গ্রামের লক্ষণ কর্মকারের মেয়ে শীলার বিয়ে হয়। বর্তমানে অয়ন রায় নামে তাদের তিন বছরের একটি ছেলে রয়েছে। ১৬ বছর আগে থেকে অপু বাঁশতলা বাজারের বাবু গাজীর মালিকানাধীন দোকন ঘর ভাড়া নিয়ে ফ্লাক্সি লোড ও বিকাশ এর ব্যবসা পরিচালনা করে আসছিল। কয়েক বছর আগে সে বাড়িতে হাঁসের চাষও করে। ব্যবসা ও হাঁস চাষ করতে যেয়ে অপু আশা সমিতিসহ সাতটি সমিতি থেকে কমপক্ষে সাত লাখ টাকা ঋণ গ্রহণ করে। হাঁস পালন ও ব্যবসা লোকসানে চলায় সে সমিতির ঋণের কিস্তি দিতে পারছিল না। করোনা পরিস্থিতিতে টাকা পরিশোধের জন্য তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল।
শীলা রায় জানান, শনিবার সকালে তার স্বামী অপু রায় কালীগঞ্জে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে বিকেলে সে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বাঁশতলা বাজারে যায়। রাতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা যায়নি। রোববার সকালে বাজারের ব্যবসায়িদের মাধ্যমে তিনি জানতে পারেন যে তার স্বামী দোকানের ছাদে লাগানো রড এর সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহতা করেছে। সাত লাখেরও বেশি ঋনের টাকা পরিশোধ করতে না পেরে তার স্বামী আত্মহননের পথ বেছে নিয়েছে বলে জানান শীলা রায়।
ফতেপুর গ্রামের বাবু গাজী জানান, বাঁশতলা বাজারে তার দোকান মাসিক এক হাজার টাকা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতো অপু রায়। প্রায় পাঁচ বছর যাবৎ সে আর ভাড়া দিতে পারতো না। একপর্যায়ে অগ্রিম জমা রাখা টাকা থেকে ভাড়া কেটে নেওয়া হয়েছে গত এপ্রিল মাস পর্যন্ত।
মানবাধিকার কর্মী অলোক কুমার পাল বলেন, ব্যাংক বা অন্য কোন ঋণদানকারি একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে তা পরিশোধ না করা পর্যন্ত অন্য কোন প্রতিষ্ঠান তাকে ঋণ দিতে পারবে না এটাই প্রচলিত আইন। অথচ অপু রায় কিভাবে সাতটি বেসরকারি সংস্থা থেকে ঋণ পেল তা বোধগম্য নয়। যারা নিয়ম ভেঙে ঋণ দিয়ে অপুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সিয়াব হোসেন জানান, অপু রায়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। তাতে সে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মর্মে উল্লেখ করেছেন। একইসাথে কয়েকটি সমিতির ঋণ গ্রহণ ও কিস্তি পরিশোধ সম্পর্কিত বই পাওয়া গেছে। এ ছাড়া সে কার কাছে কত টাকা ঋণ আছে তা কম্পিউটারে লিখে গেছে বলে তিনি জেনেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে অপুর লাশ রোববার বিকেলে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: এক শিক্ষানবীশ আইনজীবীর গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’ এমন লেখা ঝুলিয়ে ছবি তুলে ফেইসবুকে ছেড়ে দিয়ে ভীত সন্ত্রস্ত ও সম্মানহানি করার অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শাহ আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে তাকে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম জহুরুল ইসলাম।
মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানিকপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে মোঃ লিয়াকত আলী ২০১২ সালে সাতক্ষীরা ল’ কলেজ থেকে পাস করেন। ২০১৭ সালের ৯ এপ্রিল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মজিদ (২) এর কাছ থেকে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে পরিচয়পত্র গহেণ করেন। ২০২০ সালের ৬ অক্টোবর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সামনে শ্যামনগর সহকারি জজ আদালতে তার নিজেরই দেঃ ২৯/১৯ মামলার সাক্ষী দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। এ সময় অ্যাড. সিরাজুল ইসলাম (৫),অ্যাড, তারিক ইকবাল তপু, অ্যাড. শাহেদুজ্জামান শাহেদ, অ্যাড. ফুয়াদ হাবিব টিটো পূর্ব পরিকল্পিকভাবে তাকে ভীত সন্ত্রস্ত করে জাপটে ধরে তৎকালিন সভাপতি শাহ আলমের তিনতলার ল’ চেম্বারে নিয়ে যায়। এ সময় অ্যাড. এম শাহ আলম শিক্ষানবীশ আইনজীবী অ্যাড. লিয়াকত আলীর গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’ এমন একটি লেখা ঝুলিয়ে মোবাইলে ছবি তুলে তা নিজ ফেইসবুক আইডিতে ছেড়ে দেন। পরবর্তীতে চারজন আইনজীবী ওই লেখা শেয়ার করেন। কিল, চড় ও ঘুষি মেরে তাকে জখম করেন ওই আইনজীবীরা। পরবর্তীতে তাকে কোর্টে না আসার কথা বলে ও দেওয়ানী ২৯/১৯ মামলায় সাক্ষী দিতে পারবি না, এক কথা না মানলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, খুন করা হবে বলে হুমকি দিয়ে ভীত সন্ত্রস্ত করা হয়। দেশ বিদেশের বন্দু ও স্বজনরা ফেইসবুকে দেখে তাকে জানানোয় তার চরম সম্মানহানি হয়। এ ঘটনায় গত ১২ মে ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাড. শাহ আলম, অ্যাড. সিরাজুল ইসলাম (৫),অ্যাড, তারিক ইকবাল তপু, অ্যাড. শাহেদুজ্জামান শাহেদ, অ্যাড. ফুয়াদ হাবিব টিটোর নামে মামলা করেন শিক্ষানবীশ আইনজীবী অ্যাড.লিয়াকত হোসেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান, শিক্ষানবীশ লিয়াকত আলীর মামলায় রোববার দুপুর আড়াইটার দিকে অ্যাড. এম শাহ আলমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে অ্যাড. সাহেদুজ্জামান বলেন, মামলার বাদী প্রকৃতপক্ষে কোন আইনজীবী নন। সে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি কর্তৃক ঘোষিত টাউট। একজন টাউটের দায়েরকৃত মামলায় সাবেক সভাপতিকে গ্রেফতার করা অত্যন্ত দু:খজনক।
প্রসঙ্গত, ২৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে ধর্ষণ মামলার এক আসামীর জামিন শুনানীকালে জামিনের বিরোধিতা করায় পিপি সম্পর্কে কটূক্তি করায় ২৮ এপ্রিল এ্যাড. এম শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনে হামলার প্রতিবাদ নোরা ফাতেহির

বিনোদন ডেস্ক : গাজা উপত্যকায় বিমান হামলা ও আল-আকসায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জন। আহত হয়েছেন আরো ৩৯০ ফিলিস্তিনি।

দেশটির এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর সংহতি জানাচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি।

সম্প্রতি ইনস্টাগ্রামে তার স্টোরিতে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেন নোরা। সেসব ছবির মাধ্যমে জেরুজালেমের শেখ জাররাহের পূর্বভাগে যে অন্যায় ঘটছে তার প্রতিবাদ জানান তিনি।

তিনি তার সমস্ত অনুরাগীদের ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতার জন্য দাঁড়ানোর আহ্বান জানান। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ প্রতিবাদে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানান তিনি।

নোরা সবশেষ স্টোরিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই সহিংসতার ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদদের আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে কমেছে শনাক্ত কিন্তু মৃত্যু ৪ হাজারের উপরে

বিদেশের খবর : ভারতে গত কয়েক দিন ধরে কমেছে করোনা শনাক্তের সংখ্যা। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। এতে করে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন।

এছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ২৮৪ জন।

রোববার (১৬ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ লাখ ৩২ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ১৪৩ জনের।

এর আগে শনিবার (১৫ মে) ভারতে করোনা শনাক্ত হয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন।

শুক্রবারের (১৪ মে) শনাক্ত হয়েছিল ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন। আর বৃহস্পতিবারের শনাক্ত হয়েছিল ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যতদিন প্রয়োজন গাজায় হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর

বিদেশের খবর : গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১৫ মে) টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, ‘যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যতটা সম্ভব বেসামরিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে।’

তিনি বলেন, ‘এই লড়াইয়ের জন্য আমরা দায়ী নই, দায়ী তারাই যারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই অভিযানের মধ্যবর্তী পর্যায়ে রয়েছি। অভিযান এখনো শেষ হয়নি এবং যতদিন প্রয়োজন ততদিন অভিযান চলবে।’

নেতানিয়াহু বলেন, ‘হামাস উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষের মধ্যে লুকিয়ে তাদের ক্ষতি চায়। আমরা সবকিছু করছি, তবে বেসামরিক মানুষের ক্ষতি কমাতে এবং সরাসরি সন্ত্রাসীদের ওপর আঘাত হানতে সম্ভাব্য সবকিছু করছি।’

সাতদিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। রোববার সকালের দিকেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ডজন খানেক। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে।

গাজা উপত্যকায় সাতদিন ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৪১ জন শিশু ও অনেক নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫০ জন।

এদিকে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে দুজন শিশু রয়েছে। শনিবার নতুন করে দুই ইসরায়েলি নিহত হয়েছেন।

শনিবার হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। আকস্মিকভাবে হামলা চালিয়ে গাজার ১১তলা বিশিষ্ট আল-জালা ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভবনটিতে আল-জাজিরা, এপিসহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও। সূত্র : রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest