সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন

ইসরায়েলি নৃশংসতায় জীবন বাঁচাতে বাড়িঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা

অনলাইন ডেস্ক : ইসরায়েলের নৃশংস হামলা থেকে জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। এ পর্যন্ত অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, করোনা মহামারিতে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছে। সেখানে পানি, খাদ্য ও চিকিৎসাসেবা পর্যাপ্ত নয়। এছাড়া মহামারিতে স্বাস্থ্যবিধিও মেনে চলার সুযোগ নেই।

জাতিসংঘ আশা করছে, ফিলিস্তিনি গ্রুপগুলো এবং ইসরাইলি কর্তৃপক্ষ অবিলম্বে সেখানে মানবাধিকার কর্মীদের যাওয়ার অনুমতি দেবে। যাতে করে তারা জ্বালানি, খাদ্য এবং চিকিৎসা দিতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, সেখানের হাসপাতাল ও স্যানিটেশন সেবাগুলো বিদ্যুতের উপর নির্ভর করে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি রোববার থেকে শেষ হয়ে যাবে।

রমজানের আগে গাজা শহরে ফিরে আসা তুরস্কের ফিলিস্তিনি শিল্পী মালাক মাট্টার আল জাজিরাকে বলেন, এখনো বোমা হামলা বন্ধ হয়নি। হামলার টার্গেট হলো আমি যেখানে বাস করি সেই শহরের আবাসিক ভবনগুলো। এখানে গানবোট এমনকি বিমান থেকেও গুলি চালানো হয়েছে। আমার বন্ধুরা তাদের বাসা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এটি ১৯৪৮ সালে নকবার কথা মনে করিয়ে দেয়। এটি একটি গণহত্যা।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার ৬ষ্ঠ দিন চলছে। এ হামলা আরো জোরদার করেছে দখলদার বাহিনী।

গত সোমবার থেকে গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর বিমান হামলার পর এখন ভূমি থেকে আর্টিলারি ফায়ার ও ট্যাংক দিয়ে গোলা ছোড়া হয়েছে।

শুক্রবার রাতে ৪০ মিনিটে গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি শুক্রবার টুইটারে এ তথ্য জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : দুই মাস ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর গত তিন দিন ধরে ভারতে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুহারে কিছুটা নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮৮৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৩৩২ জন। আর মারা গেছেন ৩ হাজার ৮৮৩ জন রোগী।

আগের দিন ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৩ হাজার ১২২ জন। তার আগের বুধবার করোনায় নতুন আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৬২ হাজার ৭২০ জন।

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার ভারতে ৩ হাজার ৯৯৪ জনের জনের মৃত্যুর খবর জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অবশ্য তার আগের দিন বুধবার দেশটিতে মারা গিয়েছিলেন ৪ হাজার ২০৫ জন, যা এ পর্যন্ত ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত একদিনে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৩৬ জন। এতে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৯৯৩ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনায় সবচেয়ে বিপর্যস্ত ভারতের দুই রাজ্য দিল্লি ও মহারাষ্ট্রে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হচ্ছে। দিল্লিতে প্রথমবারের মতো দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কম দেখা গেছে শুক্রবার। ওই দিন রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের জেলাগুলোতে ‘করোনা পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৫০৬ জন।

দিল্লির রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, গত ১০ এপ্রিলের পর এই প্রথমবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দশ হাজারের কম দেখা গেল।

পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রেও। প্রায় পুরো এপ্রিল ও মের প্রথম সপ্তাহ পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের ওপরে থাকলেও শুক্রবার সেখানে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪৪ হাজারের কম।

ভারতে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরালায়। তার পর বছর জুড়ে চলতে থাকে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

গত বছর নভেম্বরের দিকে অবশ্য কমতে শুরু করেছিল ভারতে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুহার। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল সর্বনিম্ন। সে সময় গড়ে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজারেররও কম।

কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হয় ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইয়ের মৃত্যু

বিদেশের খবর : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। মাসখানেক ধরে তার চিকিৎসা চলছিল।

টানা এক মাস তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমেছে।

পরিবার সূত্রের বরাত দিয়ে শনিবার (১৫ মে) আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কোভিড প্রোটোকল মেনে দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে অসীম বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও তার মেজো ভাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

নিজস্ব  প্রতিনিধি: সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ মে) বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মধ্য খলসেবুনিয়ার মৃত ইসলাম সরদারের ছেলে।

বনবিভাগ জানায়, রেজাউলসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে যায়। শুক্রবার বিকেলে নোটাবেকি এলাকায় বাঘের আক্রমণে নিহত হয় রেজাউল।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃতদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে।
এদিকে, মাত্র সাত বছরের ব্যবধানে বাঘের আক্রমণে একইভাবে পিতা-পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হন।

১৫.০৫.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিতু হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এসপি বাবুলের সোর্সের স্ত্রী

দেশের খবর : চট্টগ্রামে সাবেক এসপিপত্নী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। খুনের ৫ বছর পর এ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য একে একে বেরিয়ে আসছে। মিতু হত্যাকাণ্ড নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক এসপি বাবুলের সোর্স মুসার স্ত্রী পান্না আক্তার।

মিতু হত্যার অন্যতম আসামি কামরুল ইসলাম সিকদার ওরফে মুসার স্ত্রী পান্নার দাবি, বাবুল তার স্বামীকে দিয়ে মিতুকে খুন করতে বাধ্য করেন। হত্যাকাণ্ডের পর বাবুল মুসার ফোনে ফোন করে তাকে সাবধানে থাকতে বলেছেন। মুসাকে শেল্টার দেওয়ারও প্রতিশ্রুতি দেন পুলিশের সেই সময়কার ক্ষমতাধর এই কর্মকর্তা। এতদিন বাবুলের ভয়ে বিষয়টি গোপন করেছেন বলে দাবি পান্নার।

‘সন্তান, পরিবার ও আমার নিরাপত্তার কথা বিবেচনা করে আগে কথা বলিনি। আমি বাবুল আক্তারকে ভয় করতাম। বাবুল আক্তারের পরিচিত কিছু পুলিশ কর্মকর্তা ঘটনার পর থেকে আমাকে হুমকি দিতেন, আমি তাদেরকে ভয় পেতাম।’

মুসা এই হত্যাকাণ্ডে জড়িত স্বীকার করে তার স্ত্রী বলেন, মুসা এ ঘটনায় জড়িত; সেজন্য ভয় পেতাম। সব মিলিয়ে আমি আগে মুখ খুলিনি। কিন্তু এভাবে আর কতদিন? আজ পাঁচ বছর আমার স্বামী নিখোঁজ। তার সন্ধান চাই আমি। মামলার জন্য হলেও তো মুসাকে দরকার। কারণ সে সবকিছু জানে।

পান্না আক্তার দাবি করেছেন, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নির্দেশে তার স্বামী এই হত্যাকাণ্ডে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন।

পান্না আক্তারের ভাষ্য, ‘মিতু হত্যাকাণ্ডের পর আমার বাড়িতে পুলিশ এসেছিল। তারপর আমি এ হত্যার বিষয়ে মুসার কাছে কয়েকবার জানতে চেয়েছিলাম। প্রথমে মুসা কিছু বলে নি। পরে এক সময় মুসা আমাকে জানায়, বাবুলের নির্দেশে সে হত্যাকাণ্ডে জড়িত হতে বাধ্য হয়েছে।’

বৃহস্পতিবার বিকালে মুসার স্ত্রী পান্না গণমাধ্যমকে বলেন, ‘আমি মুসার কাছে জানতে চেয়েছিলাম, তোমরা কেন এমন একটি জঘন্য কাজ করলে? এখন আমার সন্তানদের কী হবে? আমার কী হবে? তখন মুসা জানিয়েছিল, বাবুল আক্তার তাকে শেল্টার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বাবুল আমার স্বামীকে চিন্তা না করতে বলেছেন। কিন্তু তারপর আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেল। সেখান থেকে আজ পাঁচ বছর আমি মুসার কোনো খোঁজ পাচ্ছি না। আমি মুসার খোঁজ চাই।’

বাবুল মুসাকে সব ধরনের সহযোগিতা করতেন বলেও দাবি করেন স্ত্রী পান্না।

মুসার স্ত্রী দাবি করেন, ঘটনার পর ২০১৬ সালের ২৫ জুন তিনি একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। কিন্তু বাবুল আক্তারের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা সংবাদ সম্মেলন করতে নিষেধ করেছিলেন। তারপরও তিনি ওই বছরের ৫ জুলাই আবার সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। তখনও করতে দেওয়া হয়নি। সে সময় তিনি বাবা ও শ্বশুরের বাড়ি রাঙ্গুনিয়াতে থাকতেন।

পান্নার ভাষ্য, ‘আমাকে চট্টগ্রামও যেতে নিষেধ করা হয়েছিল। আমি এ ব্যাপারে কথা বললে আমাকে জঙ্গি বানিয়ে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। আমি প্রচণ্ড ভয়ে থাকতাম।’

পিআইবিকে সব তথ্য জানিয়েছেন দাবি করে পান্না আক্তার বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে মুসার ব্যাপারে জানতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা আমার বাড়িতে এসেছিলেন। আমি যা যা জানি আমার কাছে জানতে চেয়েছিলেন। যা যা আমি জানতাম, সবই আমি বলেছিলাম। তারপর থেকে মূলত আমি চিন্তা করা শুরু করি, এ ব্যাপারে আমি কথা বলব। এখন বাবুল আক্তার জেলে। আমার ক্ষতি হবে না বলে আমি মনে করছি। সেজন্য এখন কথা বলছি।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু।

পদোন্নতি পেয়ে পুলিশ সদরদফতরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল। তবে পুলিশ তদন্তে তার সম্পৃক্ততার গুঞ্জন ছিল আগে থেকেই। মিতুর বাবা মোশারফ হোসেন তার মামলায় অভিযোগ করেন, মিতু পরকীয়ায় বাধা হওয়ায় তাকে খুন করেন বাবুল।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৯ ও নারী ৭ জন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ১০২ জনে দাঁড়ালো।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জন। গত ৮ মার্চ ৮৪৫ জনের দেহে করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর, অর্থাৎ ৯ সপ্তাহ চারদিন পর ঈদের দিন সর্বনিম্ন শনাক্তের খবর দিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।

শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরিতে সাত হাজার ৫৬৭টি নমুনা সংগ্রহ ও সাত হাজার ৮৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ , চট্টগ্রামে ৭, রাজশাহীতে ২, খুলনায় ৩, সিলেটে ২ এবং রংপুরে ৩ জন মারা গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় এয়ারলাইনগুলোর সব ফ্লাইট বাতিল

বিদেশের খবর : ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন। সেখানকার সব ফ্লাইট রামন বিমানবন্দরে সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু গতকাল বৃহস্পতিবার ওই বিমানবন্দরেও আঘাত হেনেছে ফিলিস্তিনিদের ছোড়া রকেট।

ক্রমবর্ধমান এই হামলা-পাল্টা হামলার জেরে তেল আবিবের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে ইউরোপীয় এয়ারলাইনগুলো। এর মধ্যে রয়েছে যুক্তরাজের ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক, জার্মানির লুফথানসা, স্পেনের আইবেরিয়া, ডেল্টা এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনস। এসব এয়ারলাইনস চলমান সহিংসতার কারণে ইসরায়েলে যেতে অস্বীকৃতি জানিয়েছে। খবর ডয়েচে ভেলে ও রয়টার্সের।

জার্মানির লুফথানসা বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে তারা তেল আবিবগামী সব ফ্লাইট বন্ধ রাখবে।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, সহকর্মী ও যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকের জন্য এই সিদ্ধান্ত বেশ কঠিন ছিল। কিছুদিন আগেই করোনা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণের সবুজ তালিকাভুক্ত হাতেগোনা কয়েকটি অঞ্চলের মধ্যে ইসরায়েলকেও অন্তর্ভুক্ত ঘোষণা করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। ফলে এসব ফ্লাইট বাতিলে ব্রিটিশ এয়ারলাইনগুলোর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে।

এদিকে সংঘাতের কারণে ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সেখানে চলমান পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে মসজিদে বোমা হামলা : ১২ মুসল্লি নিহত

বিদেশের খবর : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের ভেতরে শুক্রবার জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছেন। দেশটিতে তালেবান ও আফগান সরকারের যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। খবর এএফপির।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।’

কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় একটি মসজিদের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়।

তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।

গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।

গত সপ্তাহে একটি গার্লস স্কুলের কাছে বোমা হামলার ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলের ছাত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest