সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন

গাজায় ৩১ স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্রকে ধ্বংসস্তূপ বানালো ইসরায়েল

বিদেশের খবর : ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলায় গাজার অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র গুড়িয়ে গেছে। এছাড়া হামাসের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি স্কুল। আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে।

সংস্থটি আরো জানায়, এই সহিংসতার ফলে গাজায় সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

গাজায় সেভ দ্য চিলড্রেনের ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সোবেইহ বলেন, ‘আমরা আমাদের ছোট ছেলেমেয়েদের বলছি যে ভারি বোমাগুলো হল উৎসব আর আতশবাজি, কেমন কৌতুক! এই ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি সরাতে আমরা বিভিন্ন উপায়ে অবলম্বন করছি, তবে এ সবই বৃথা।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৫৮০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এছাড়া হামাসের রকেট হামলায় ইসরায়েলে অন্তত সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুরপাল্লার গণ পরিবহন চালুর দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : দুরপাল্লার গণ পরিবহন চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সাতক্ষীরায় স্বাস্থ্য বিধি মেনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

শুক্রবার ঈদের নামাজের পর বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন ও শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার যৌথ্য আয়োজনে শহরের পশু হাসপাতালের সামনে সাতক্ষীরা খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয় ।

এ সময় পরিবহন মালিক সমিতি সাতক্ষীরার সভাপতি একেট্রাভেলের এমডি তাহমিদ সাহেদ চয়নের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাসটার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনয়নের সারাণসম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, এসপি গোল্ডেন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্কার বায়রন, হানিফ পরিবহনের ম্যানেজার সরদার মুকুল, কেন্দ্রীয় বাসটার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারনসম্পাদক মোঃ রবিউল ইসলাম রবিসহ বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরের গড়েরকান্দায় নি¤œ আয়ের কর্মহীন মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের গড়েরকান্দায় নি¤œ আয়ের কর্মহীন মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ (ভালোবাসার উপহার) করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার জনপ্রিয় নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার আয়োজনে ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ। ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, আব্দুল মালেক, বাবু, ইছা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় চলমান লকডাউন ‘কঠোর বিধিনিষেধ’ ১৬ মে’র পর আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ লকডাউনেমাস্ক পরা শতভাগ নিশ্চিত করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হতে পারে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর। কারণ দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

তিনি বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে।

এর আগে কোভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারা দেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউন। লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়।

সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে লকডাউন বাড়ানো হয় ৫ মে পর্যন্ত।

এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও লকডাউন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। যা ৫০ দিনের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬ জনে।

এছাড়া এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে।

বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন।

২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৯০ হাজার ৬৯৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ১৩ জন। এছাড়া চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৩, খুলনায় ১, রংপুরে ১, ময়মনসিংহে ১ জন এবং সিলেটে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এদের ২ জন বাসায় মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৭৬ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৭৪৩ জন এবং নারী ৩ হাজার ৩৩৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা উপজেলা ভাইস চেয়ারম্যানের পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ

তালা প্রতিনিধি : নিজ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বৃহস্পতিবার, (১৩ মে ) সকালে তিনি ফুটবলারদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। একই সময় তিনি খলিলনগর ইয়াং স্পোটিং ক্লাব,কুমিরা বহুমুখি ক্লাব,পাটকেলঘাটা ক্রীড়া শিক্ষক ক্লাব,শেখ রাসেল স্মৃতি সংঘ জালালপুর,ফুলবাড়ি ক্লাব,চরগ্রাম ফুটবলএকাদশক্লাবসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেন।

তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার এ সময় তিনি বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব গুলির মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বিনেরপোতা এলাকায় অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিনেরপোতার ধান গবেষনা ইনস্টিটিউটের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী এই মহিলাটি ত্রিশ মাইল, বিনেরপোতা এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতেন। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত ওই মহিলা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। বিস্তারিত ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নি¤œ আয়ের কর্মহীন মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নি¤œ আয়ের কর্মহীন মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ (ভালোবাসার উপহার) করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার জনপ্রিয় নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার আয়োজনে ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খোকন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাসার, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, ৮নং ওয়ার্ডের সভাপতি ডা: শফিকুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest