সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মানষিক ভারসাম্যহীন নারীর মৃত্যুসাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি রক্ষা ও নিরাপত্তার দাবিতে বৃদ্ধের সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার পৌর শহরের পারকুখরালি এলাকার বিএনপি নেতা আবু সাঈদ গং কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জবর দখলের উদ্দেশ্যে মারপিট ও খুন-জখমের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পারকুখলী গ্রামের মৃত ফুল চাদ বৌদ্দ বারুই এর ছেলে বৃদ্ধ রতন বৌদ্দ বারুই এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা জেলে সম্প্রদায়ের মানুষ। পারকুখরালিতে পৈত্রিক সম্পত্তির উপর দীর্ঘদিন ধওে পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। আমরা সেখানে মাত্র কয়েকটি হিন্দু জেলে পরিবার বসবাস করি। বাকিরা মুসলিম পরিবারের লোক হলেও কোন সমস্যা ছিলনা। কিন্তু একই এলাকার মৃত হামিজ উদ্দিন সরদারের ছেলে ভূমি সন্ত্রাসী আবু সাঈদ ও আবু সালেক প্রভাবশালী হওয়ায় আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে অমাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। প্রায় বিশ বছর ধরে বিভিন্ন সময়ে ঘেরা বেড়া দিয়ে ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল সাঈদ গংরা। তিনি অভিযোগ করে বলেন, আবু সাঈদ ও আবু সালেক অত্যান্ত হিং¯্র প্রকৃতির হওযয়ায় এলাকার কেউ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তাদের অত্যাচারে আমাদের চাচাত ভাইরা দেশত্যাগে বাধ্য হয়েছে। ফলে এখানে আমাদের কোনো আত্মীয়-স্বজন না থাকায় আবু সাঈদ গংরা প্রতিদিনই আমাদেরকে দেশ ত্যাগ করার জন্য হুমকি প্রদর্শন করছে। না হলে আমাদের পরিবারের সদস্যদের খুন করে গুম করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। বৃদ্ধ রতন বারুই আরো বলেন, আমার বর্তমান বয়স ৯০ বছর। বয়সের ভারে আমি ঠিকমত চলতে পারিনা। আমার দুই ছেলের মধ্যে একজন প্রতিবন্ধী আরেকজন অতিদরিদ্র। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার পৈত্রিক সম্পত্তির সকল কাগজপত্র আমাদের থাকলেও ওই বিএনপি ক্যাডার শুধুমাত্র গায়ের জোরে অবৈধ প্রভাব খাটিয়ে তা দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো সমাধান পাইনি। মানবিক দিক বিবেচনা করে আমাদের এই সমস্যা সমাধানে একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ রফিকুল ইসলাম এগিয়ে এসে আমাদের পক্ষে কথা বলায় উল্লেখিত ভূমি সন্ত্রাসী ও পর সম্পাদ লোভী আবু সাঈদ গংরা তাকেও খুন জখমের হুমকি-ধামকি প্রদান করে যাচ্ছে। তাদের হুমকি-ধামকিতে পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে আমি দিশেহারা হয়ে পড়েছি। তাদের ভয়ে কোন রকমে প্রাণে বেঁচে আছি।একজন ধর্মীয় সংখ্যালঘু জেলে পরিবারের অসহায় বৃদ্ধ হিসেবে পৈত্রিক সম্পত্তি রক্ষা পূর্বক জীবনের নিরাপত্তার দাবিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এসময় পরিবারের সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তন বিষয়ক এ্যাডভোকেসি সভা

সাতক্ষীরা পৌরসভার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশকীয় স্বাস্থ্য সেবা প্রকল্পের পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তন বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভা সম্মেলন কক্ষে পৌর মেয়র মো: তাজকিন আহমেদ চিশতীর সভাপতিত্বে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়াত। খুলনা মুক্তিসেবা সংস্থা(কেএমএসএস) এর আয়োজনে এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসান, শেখ আনোয়ার হোসেন মিলন, রাবেয়া পারভীন, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, শেখ মারুফ আহমেদ, কায়ছারুজ্জামান হিমেল, নুর জাহান বেগম নূরী, অনীমা রানী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, ডিপিসি নরেশ চন্দ্র দাশ, মিল কো-অর্ডিনেটর রুবায়েত করিম, সাতক্ষীরা পৌরসভার কে এম এস এস অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী সহ ডিআরআরএ এবং আর এইসএসটিইপি এর প্রতিনিধিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নদীর বেঁড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকায় ৪টি পয়েন্টে বেঁড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরের প্রবল জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ ভেঙে উপজেলার জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে কমপক্ষে অর্ধশতাধিক মৎস্য ঘের ও শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে।
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন জানান, খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকার বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ক্ষতিগ্রস্ত ছিলো। আজ দুপুরে প্রবল জোয়ারের তোড়ে তা ভেঙে জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে কমপক্ষে শতাধিক বাড়ি এবং অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। তিনি আরো জানান, বিকালে ভাটা শুরু হলে স্থানীয়দের নিয়ে স্বোচ্ছাশ্রমে বেঁড়িবাঁধ বাধার কাজ শুরু করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, দয়ারঘাট এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে ১ কোটি ৩৮ লাখ টাকার কাজের টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে বলে তিনি আরো জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭০৬ বছর পর মামলার আপিল শুনানি

ভিন্ন স্বাদের খবর : প্রায় ৭০৬ বছর পর ফৌজদারি মামলার আপিল শুনানি। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্য। ১৩১৫ সালে ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগিয়েরি ও তার দুই ছেলেকে শিরচ্ছেদের রায় ঘোষণা ও তাদের প্রতি অবিচারের ঘটনায় আগামী ২১ মে মামলার আপিল শুনানির দিন ধার্য করেন ফ্লোরেন্সের আদালত। মামলাটিতে নজর রাখা হবে বলে নিশ্চিত করেছেন ইতালির সুপ্রিম কোর্ট। উপস্থিত থাকবেন কবির বংশধর।

ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগিয়েরি। ১২৬৫ সালে ইতালির ফ্লোরেন্সে জন্ম তার। সেই সময় শহরজুড়ে ছিল সাদা ও কালো নামের দুটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন দল। ৩০ বছর বয়সে দান্তে সাদা দলের রাজনীতিতে যোগ দেন। শহর পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন তিনি।

১৩০১ সালে ফ্রান্সের সম্রাট ও ভ্যাটিকান পোপ অষ্টম বোনিফেসের সহায়তায় ক্ষমতায় বসে কালো দল। কবিকে আমন্ত্রণ জানানো হয় রোমের ভ্যাটিকান প্রাসাদে। কবির অবর্তমানে ফ্লোরেন্স আদালত প্রহসনের রায় ঘোষণা করেন তার বিরুদ্ধে। রায়ে দু’বছরের নির্বাসন ও পাঁচ হাজার ফ্লোরিন মুদ্রা জরিমানা করা হয়।

১৩১৫ সালে সাধারণ ক্ষমার শর্তাবলী প্রত্যাখ্যান করলে দান্তে ও তার দুই ছেলেকে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। ১৩২১ সালের ১৪ মে দান্তে ইতালির রাভেন্নাতে নির্বাসন অবস্থায় মৃত্যুবরণ করেন। দান্তে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অবিচারের বিরুদ্ধে জনরোষে ক্ষমতা হারায় ফ্লোরেন্সের শাসক দল। এমনকি নিশ্চিহ্ন হয়ে যায় কালো দল। সেই জাগরণ থেকে ফ্লোরেন্সেই জন্ম হয় ইউরোপের রেনেসাঁ। সেই শহরে জন্ম নেন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল এঞ্জেলো ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো বিখ্যাত ব্যক্তিরা। ফ্লোরেন্সকে বলা হয় সিটি অব দান্তে। শত শত বছর পর তার বিরুদ্ধে অবিচারের মামলার আপিল শুনানি হতে যাচ্ছে ফ্লোরেন্সের আদালতে।

ওই শুনাতিতে প্রবীণ বিচারকগণ ও প্রসিকিউটরের পাশাপাশি কবির বংশধর ও সেদিনের ওই বিচারকদের বংশধররাও উপস্থিত থাকবেন আদালতে। আগামী ২১ মে ফ্লোরেন্সের ফৌজদারি আদালতে মামলাটির শুনানি ধার্য করা হয়েছে। এক বিবৃতিতে মামলা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি

শ্যামনগর প্রতিনিধি : মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি, প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আয়োজনে র‌্যালী হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে ৩০ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটির নেতৃত্বদেন শ্যামনগরে উপজেলা সহকারী পরিচালক মামুনার রশিদ, উপজেলা টিম লিডার ও জেলাপরিষদ সদস্য মাকছুদুর রহমান মুকুল, সদর ইউনিটের টিম লিডার আব্দুর রশিদ নান্টু সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে মঙ্গলবার (৩০ মার্চ) জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে, সোমবার (২৯ মার্চ) সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। যেখানে, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির ভাড়া বাড়ানোর দাবি জানান।

বর্তমান ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এরপরই মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি কার্যকরের কথা জানান।

উল্লেখ্য, সরকারের নির্দেশনায় গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে, গত বছরে করোনা সংক্রমণ শুরু হলে ওই বছরের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছিল সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তের শীর্ষ মাদক চোরাকারবারী তুহিন ১৬ কেজি গাঁজাসহ আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার কুশখালি সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ তুহিন হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাকে আটক করা হয়।

তুহিন হোসেন চিহিৃত মাদক ব্যবসায়ী ও সদর উপজেলার কুশখালি গ্রামের বাসিন্দা।

কুশখালী বিওপি কমান্ডার আলী আসগর জানান, তুহিন হোসেন ভারত থেকে গাঁজা এনে সীমান্তবর্তী কুশখালি মাঠ এলাকা দিয়ে হেটে আসছিলেন। এসময় বিজিবি’র টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি’র টহল দল তার পিছু নিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করে।

তুহিন হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সদর থানায় সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান আলী আসগর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ঘেরে মাছ চুরি : ৫ জনের ৫ বছর করে সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : ঘেরে মাছ চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করে পাঁচ জনের প্রত্যেককে পাঁচ বছর তিন মাস সশ্রম কারাদণ্ড, দু’ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান হয়েছে। সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিাচরক এসএম নুরুল ইসলাম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার নগর শ্রীপুর গ্রামের আবু বক্কর গাজীর ছেলে মিন্টু গাজী, একই গ্রামের আকের গাজীর ছেলে আজিজুল গাজী, শওকত সরদারের ছেলে টুকু সরদার, উত্তর শলুয়া গ্রামের মোকাম বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস ও গোদাকাটি গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে রামপদ বিশ্বাস। এদের মধ্যে টুকু সরদার পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে মোস্তফা গাজীর একটি মাছের ঘের রয়েছে। মাছিয়াড়া গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে গফফার গাজীসহ কয়েকজন ওই ঘেরের পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১০ সালের ২৭ মে দিবাগত রাত দু’টোর দিকে মাছ চুরি করে পালানোর সময় আব্দুল গফফার গাজী মোবাইল ফোনে বিষয়টি পার্শ্ববর্তী রায়পুর গ্রামের প্রকাশ ডাক্তারকে জানান। প্রকাশ ডাক্তারের ডাক চিৎকারে মাছ চোর চক্রের সদস্যরা ঘেরের পানিতে পড়ে আত্মরক্ষার চেষ্টা করে। পরে খুলনা জেলার পাইকগাছা উপজেলার নগর শ্রীপুর গ্রামের মিন্টু গাজী, আজিজুল গাজী, উত্তর শলুয়া গ্রামের ফারুক বিশ্বাস ও গোদাকাটি গ্রামের রামপদ বিশ্বাস ও নাছিরপুর গ্রামের আশরাফ বিশ্বাসের েেছলে আবুল কালাম বিশ্বাসকে জনতা আটক করে গণধোলাই দেয়। এ সময় নগর শ্রীরামপুর গ্রামের টুকু সরদার ও তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের জামারুল গাজীসহ তিন জন পালিয়ে যায়। গণপিটুনিতে মারা যায় আবুল কালাম বিশ্বাস। মাছি চুরির ঘটনায় ঘেরের পাহারাদার আব্দুল গফফার বাদি হয়ে গ্রেপ্তারকৃত চারজনসহ টুকু সরদার ও জামারুল গাজীর নাম উল্লেখ করে ২০১০ সালের ২৮ মে তালা থানায় একটি মামলা দায়ের করেন। তালা থানার উপপরিদর্শক লুৎফর রহমান ওই বছরের ২৮ আগষ্ট এজাহারভুক্ত ছয় জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার ছয়জন সাক্ষীর জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে জামারুল গাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে বেকসুর খালাস প্রদানের নির্দেশ দেন। পলাতক আসামী টুকু সরদার অভিযোগত্রে উল্লেখিত অপর চার আসামীর বিরুদ্ধে ৩৮২ ধারায় প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড, দু’ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস ও ১৪৩ ধারায় প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেন। তবে দুই ধারার সাজা একসাথে চলবে।
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. খান মাহাফুজুর রহমান ও অ্যাড. দীলিপ কুমার মণ্ডল।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest