সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মানষিক ভারসাম্যহীন নারীর মৃত্যুসাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে বিআরটিএর ৭ নির্দেশনা

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে সাত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (৩১ মার্চ) বিআরটিএ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এ নির্দেশনা ৩১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২ সপ্তাহের জন্য কার্যকর থাকবে।

নির্দেশনাগুলো হলো:

১. ধারণক্ষমতার ৫০ শতাংশের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

২. বিদ্যমান ভাড়ার অতিরিক্ত ৬০ শতাংশের বেশি ভাড়া নেওয়া যাবে না।

৩. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে আন্তঃজেলা যান চলাচল সীমিত অথবা প্রয়োজনে বন্ধ রাখতে হবে।

৪. গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের

দায়িত্বে নিয়ােজিত ব্যক্তিদের মাস্ক পরিধান/ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া তাদের হাত

ধােয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি, হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৫. যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৬. বাসে ওঠা ও নামার ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৭. গণপরিবহনের জন্য প্রযোজ্য অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জেলা কৃষকলীগের সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জেলা কৃষকলীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাটিয়াস্থ জেলা কৃষকলীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫০বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু। বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, এস এম রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, মো: বাবলুর রহমান, সৈয়দ ছাইরুদ্দিন, মো: আ: কাদের, মো: সাহেব আলী প্রমুখ। আলোচনা সভায় শহর, পৌর ও সদর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলা কৃষকলীগের পক্ষ থেকে সবজি বীজ বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : জিববর্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে এক কোটি ৯ হাজার ৯৪৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। এজন্য ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বুধবার (৩১ মার্চ) এ বরাদ্দ দেয়া হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভিজিএফের আওতায় প্রতিটি পরিবারকে ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দেয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হবে। মে মাসের মাঝামাঝি সময়ে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টিসহ মোট এক কোটি ৯ হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে এ বরাদ্দ দেয়া হয়।

পরিবারপ্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দিতে উপজেলাগুলোর জন্য ৩৯৫ কোটি ৬ লাখ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাগুলোর জন্য ৫৫ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা অর্থাৎ মোট ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আনন্দের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে এই আর্থিক সহায়তা দেয়া হবে। এক্ষেত্রে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেয়া হবে।

চলমান কোভিড পরিস্থিতিতে রমজানের প্রাক্কালে দেয়া এ সহায়তা অতি দরিদ্র পরিবারের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক সচেতনতা মূলক মাঠ মহড়া

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে নূরনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আয়োজিত জন সচেতনতা বৃদ্ধিতে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গভীর সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়লে কি পরিস্থিতি তৈরি হয়, তার বাস্তব রুপ অভিনয়ের মাধ্যমে জন সম্মুখে তুলে ধরা হয়েছে এই মাঠ মহড়ায়, যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে দুর্যোগে তাদের করণীয় কি ।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের আশালতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩১ মার্চ বুধবার বিকাল ৩ টায় মহড়া অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা সহকারী পরিচালক মোঃ মামুনার রশীদ এর দিক নির্দেশনায় অত্র ইউনিয়নের টিম লিডার খান রাশেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বখতিয়ার আহমেদ ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, শ্যামনগর উপজেলা সিপিপি টিম লিডার মোঃ মাকছুদুর রহমান (মুকুল), ভুরুলিয়া ইউনিয়ন সিপিপি টিম লিডার মোঃ রফিকুজ্জামান মুন্না কাশিমাড়ি ইউনিয়ন সিপিপি টিম লিডার মোঃ আশরাফুল হোসেন, শ্যামনগর সদর ইউনিয়ন সিপিপি টিম লিডার মোঃ আব্দুর রশিদ (নান্টু), সহ বিভিন্ন ইউনিয়ন টিম লিডার গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দেখার জন্য উপকূলীয় এলাকা থেকে সব বয়সের মানুষের ছিলো উপচে পড়া ভিড়।
সমাপনী বক্তব্যে নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বখতিয়ার আহমেদ বলেন, ইতিপূর্বে সিপিপি স্চ্ছোসেবক গন ঘূর্ণিঝড় সিডর, আম্ফান, বুলবুল, ইত্যাদি ঝড়ে জীবন বাজি রেখে কাজ করেছেন সিপিপি স্চ্ছোসেবকরা, আমি এই সমস্ত মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া সেচ্চাসেবকদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ,
আজ এই মাঠ মহড়া অত্যন্ত সুন্দর হয়েছে- কলাকুশলীদের অভিনয় ছিলো চমৎকার, আমি সব সময় সিপিপি স্চ্ছোসেবকদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের বেঁড়ী বাঁধে ভাঙ্গন : শ্রমিকদের পাশে এমপি জগলুল

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালিনী দূর্গাবাটি ও পদ্মপুকুরের খুটিকাটা এলাকায় নদীতে অস্বাভাবিক জোয়ারের কারনে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। চলছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেঁড়ী বাঁধ সংস্কার কাজ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানা গেছে শ্যামনগরের দুই ইউনিয়ানের বেঁড়ী বাঁধের ৪ টি স্থানের ৭৫০ ফুটের অধিক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙ্গনে মাটি দেওয়ার জন্য জিও ব্যাগ সহ প্রয়োজনীয় সামগ্রিক প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় তিনি শ্রমিকদের সাথে কাজ করে উৎসাহ প্রদান করেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, বুড়িগোয়ালীনি ইউপির চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ইউপি সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে ভাঙ্গনে মাটি দেয়ার কাজ চলছে। স্থানীয়রা জানান গত দুইদিন আগে অস্বাভাবিকভাবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক ভাবে তিনটে স্থানে মাটি বসে যে ফাটল দেখা দেয়। সাথে সাথে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাটি দেওয়ার কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম অব্যাহত আছে, সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিদের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দৈনিক আমাদের সময়ের ১৭ তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি : দেশে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সময় অগ্রনী ভুমিকা পালন করে চলেছে। সাংবাদিকতার নতুন ধারা তৈরি করেছে আমাদের সময়। পত্রিকাটি বাংলাদেশের সংবাদপত্র জগতে অনন্য ভুমিকায় অবতীর্ণ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সময় বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে। দেশের সকল পরিস্থিতিতে আমাদের সময় সাহসি ভুমিকা পালন করেছে। আমাদের সময় এর ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি’র সভাপতিত্বে এবং ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক শামস্, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতনদী পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকছুমুল হাকিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকতা সহিদুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফ্ফর রহমান, রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়না, উদিচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমূখ। বক্তারা আমাদের সময়ের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় গৃহবধুকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধুকে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আতœহত্যা বলে প্রচার দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের স্বামী এলাকা ছেড়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামাদারকাটি গ্রামে।
গৃহবধু মর্জিনার বাবা সাতক্ষীরা সদর উপজেলার শিবনগর গ্রামের কৃষক আহমদ আলী সরদার জানান, তার মেয়ে মর্জিনার সাথে চার বছর আগে কলারোয়ার নেদু সরকারের ছেলে আশরাফুল সরকারের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালাতো স্বামী আশরাফুল। দুই বছর আগে একটি কন্যা সন্তানের জন্ম দেয় মর্জিনা। কন্যা সন্তান জন্মের পর তার নির্যাতন আরও বেড়ে যায়। সর্বশেষ মঙ্গলবার রাতে মর্জিনাকে নির্যাতন চালিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তার স্বামী। হত্যার পর থেকে তার স্বামী আশরাফুল এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তিনি এ সময় তার কন্যা হত্যার বিচার দাবি করেন এবং দ্রুত আশরাফুলকে আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত আশরাফুলের পিতা নেদু সরকার জানান, তার ছেলে একটু অবুঝ টাইপের এবং তার মধ্যে পাগলামীও আছে। স্বামী স্ত্রী গন্ডগোল হওয়ার কারনে মর্জিনা তার বাবার বাড়ি যেতে চাচ্ছিলো। এতে বাঁধ সাধলে তার বৌমা বিষপানে মারা যায়। তবে, তার ছেলে কোথায় আছে তা তিনি জানেন না বলে জানান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, মর্জিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কি কারনে মর্জিনার মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এর আগে এ মৃত্যুর ঘটনায় রাতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৫৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি।

নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest