সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মানষিক ভারসাম্যহীন নারীর মৃত্যুসাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে ৭ মামলায় হেফাজতের কারো নাম নেই!

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৫টি ও আশুগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অজ্ঞাত আট হাজারেরও বেশি ব্যক্তিকে আসামি করা হলেও নেই কোনো হেফাজত নেতাকর্মীর নাম।

দায়েরকৃত সাতটি মামলার মধ্যে পুলিশ সুপারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলা দু’টিতে অজ্ঞাতনামা চার থেকে পাঁচ হাজার লোককে আসামি করা হয়েছে।

আনসার-ভিডিপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আনসারের সার্কেল অ্যাডজুটেন্ট শাহাদাত হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০০/৫০০ লোককে আসামি করা হয়েছে।

ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় ইউনির্ভাসিটির রেজিস্ট্রার খন্দকার এহসান হাবিব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা ২০০/৩০০ লোককে আসামি করা হয়েছে।

এছাড়া পৌর এলাকার পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের এসআই মোসলেম উদ্দিন বাদী হয়ে পৃথক একটি মামলা করেছেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০০/১৫০০ লোককে আসামি করা হয়েছে।

এছাড়া আশুগঞ্জ টোলপ্লাজায় হামলা-ভাঙচুরের ঘটনায় আশুগঞ্জ হাইয়ের সার্জেন্ট জহিরুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০০/৫০০ লোকের বিরুদ্ধে একটি এবং আশুগঞ্জ টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত জয়নাল আবেদীন অজ্ঞাতনামা ৪০০/৫০০ লোকের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত সদর থানায় পাঁচটি মামলা হয়েছে। আরো মামলার প্রস্তুতি চলছে। এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় হেফাজতে ইসলামের কারো নাম না থাকার বিষয়ে তিনি বলেন, হেফাজতের জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটির নামের তালিকা আমাদের কাছে আছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। এগুলো পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়ে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

ওসি আরো বলেন, এ ঘটনায় অনেকে অন্যান্য এলাকা থেকে বা অনেক দূরের এলাকা থেকে এসে হামলায় অংশ নিয়েছেন। যেহেতু আমরা কাউকে চিনি না, তাই আমরা কারো নাম না দিয়েই মামলার অভিযোগ লিখেছি। আমরা নিশ্চিত হয়ে গ্রেপ্তার করবো বা পরবর্তী ব্যবস্থা নেবো।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এবং সংলগ্ন পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টোল প্লাজা কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা করেছে। দুই মামলায় প্রায় এ হাজার ২০০ অজ্ঞাত লোককে আসামি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হলেন মৌসুমী

বিনোদন ডেস্ক : শ্বশুর-শাশুড়ি হলেন ঢালিউডের জনপ্রিয় জুটি ওমর সানী-মৌসুমী। বিয়ে করেছেন তাদের প্রথম সন্তান ফারদিন এহসান স্বাধীন।

গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ শুভকাজ সম্পন্ন হয়।

পাত্রীর নাম সাদিয়া রহমান। কুমিল্লায় জন্ম নেওয়া কনের বেড়ে ওঠা ও পড়াশোনা কানাডায়।

স্বাধীন ও সাদিয়ার বন্ধুত্ব থেকে ভালো লাগা তৈরি হয়। পরে পারিবারিকভাবে দুজনের বিয়ের আয়োজন করা হয়।

জানা গেছে, ঈদের পর তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। এতে দুই পরিবারের সদস্য ছাড়াও মৌসুমী-ওমর সানীর সহশিল্পী ও নির্মাতাদেরও আমন্ত্রণ জানানো হবে।

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে ফারদিন পরিচালনায় নাম লেখান। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন ওমর সানী। এ ছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজনীতির খবর : আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২ টায় ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

এসময় তিনি বলেন, ‘আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি থাকবো না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি সেখানে থেকেই কাজ করবো।’

বিদায় বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি একসাথে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদেরকে দল থেকে বের করে দিন।

কাদের মির্জা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলবো আপনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, কিন্তু আপনার প্রশাসন মাদককে সহযোগিতা করছে। আর এখনি ঘোষণা দিন যে, সংসদ সদস্যসহ যে কোনো প্রতিনিধি বা পদে আসতে মাদক ও নারীর সাথে থাকতে পারবে না। ডোব টেস্ট করে চাকরিতে যোগদান করান।’

ঢাকাতে সব দল একদল হয়ে গেছে দাবি করে কাদের মির্জা বলেন, ‘দিনের বেলা আলাদা রাজনীতি করলেও রাতের বেলা আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে হোটেলে একসাথ হয়ে যায়। এরা ‘জাতীয় অপকর্ম পার্টি’ গঠন করেছে বলেও মন্তব্য করেন কাদের মির্জা।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, ‘তিনি পদপদবীর জন্য অপশক্তিদের কাছে মাথা নত করেছেন। যেদিন আমার ছোটভাই (দেলোয়ার) ফাঁসি দিয়ে মারা গেছে সে দিনই তার সাথে (ওবায়দুল কাদের) সম্পর্ক মানসিকভাবে দুরে সরে গেছে।’

কাদের মির্জা ওবায়দুল কাদেরের সাবেক এপিএস বর্তমানে সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিকের সমালোচনা করে বলেছেন, ‘সে চাকরিপ্রার্থী অনেক নারীর সাথে অনিয়ম করেছে, অবশেষে বিয়েও করেছেন অনিয়ম করে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ সফর নিয়ে মোদির বিরুদ্ধে কমিশনে গেলো তৃণমূল

বিদেশের খবর : গত ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশ সফর করেন তিনি।

তবে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ঘোরতর আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল ‘তৃণমূল কংগ্রেস’। খবর আনন্দবাজারের।

এরই মধ্যে বিধিভঙ্গের অভিযোগ এনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। তাদের অভিযোগ, বিদেশের মাটি থেকে বাংলার ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন মোদি।

তাদের দাবি, কমিশন মোদির গতিবিধি নিয়ন্ত্রণ করুক। তাকে এমন ‘শাস্তি’ দিক, যাতে ভবিষ্যতে এমন আচরণ করার সাহস না পান মোদি। তৃণমূলের মতে, দেশের আর কোনও প্রধানমন্ত্রীকে এর আগে এমন বেপরোয়াভাবে অনৈতিক এবং অগণতান্ত্রিক কাজে লিপ্ত হতে দেখা যায়নি।

তৃণমূলের পক্ষ কমিশনকে ওই চিঠি লিখেছেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। চিঠিতে তৃণমূলের অভিযোগ, ওই সফরে বিদেশের মাটি থেকে বাংলার ভোটে দলের প্রচার করেছেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্রের প্রধান হিসাবে যে সমস্ত সুযোগ সুবিধা মোদী পেয়ে থাকেন, তার অপব্যবহার করে বিদেশ থেকে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া ও ভোটারদের প্রভাবিত করেছেন তিনি। সেখান থেকেই পরোক্ষে দলের প্রচারও করেছেন। যা নির্বাচনী বিধিভঙ্গেরই সামিল।

চিঠিতে কমিশনকে তৃণমূল জানিয়েছে, মোদির ২৬ মার্চের সভা নিয়ে কোনও আপত্তি নেই তাদের। কিন্তু তার ২৭ মার্চের সভা নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে। চিঠিতে তারা লিখেছে, ‘২৭ মার্চের সফরের সঙ্গে বাংলাদশের স্বাধীনতা যুদ্ধ বা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কোনও সম্পর্ক ছিল না। মোদির একমাত্র উদ্দেশ্য ছিল মতুয়াদের তীর্থস্থান দর্শনের, পশ্চিমবঙ্গের ভোট এবং এক বিশেষ সম্প্রদায়ের ভোটারদের ওপর প্রভাব বিস্তার করা।’

পশ্চিমবঙ্গের ভোটে ৮টি বিধানসভা কেন্দ্রে অন্তত ১৭ লাখ মতুয়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন। তৃণমূলের অভিযোগ, এই ভোট ব্যাংককে প্রভাবিত করতেই তার সরকারি বাংলাদেশ সফরকে কাজে লাগিয়েছেন নরেন্দ্র মোদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেফাজতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই : ফখরুল

রাজনীতির খবর : হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তবে দেশের নাগরিক হিসেবে হেফাজতের নেতাকর্মীদের গণতান্ত্রিক অধিকারে সরকারের দমন-পীড়নের সমালোচনা করে বিএনপি।’

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সারাদেশে বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘হেফাজতের এ কর্মসূচিগুলোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদ আমরা করেছি। সভা-সমাবেশ করা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার।’

সরকার সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘সরকার একটা প্রচারণা চালাচ্ছে যে, আমরা হেফাজতকে সমর্থন দিয়েছি। আমরা মৌলবাদকে সমর্থন দিয়েছি। আমরা সাম্প্রদায়িক একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছি। পেছন দিক থেকে নাকি আমরা মদদ দিচ্ছি, উসকানি দিচ্ছি।’

‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি নয়, উসকানি তো দিয়েছে সরকার। প্রথম থেকে উসকানি দিয়ে আজকে এ অবস্থার সৃষ্টি করেছে তারা।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা লক্ষ্য করে দেখবেন যে, প্রথম যে মিছিল হেফাজতের ছিল বায়তুল মোকাররমে। তারা একটা সাধারণভাবে প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল। সেই প্রতিবাদ মিছিলের ওপর উত্তর দিক থেকে পুলিশ আক্রমণ করেছে। দক্ষিণের গেট দিয়ে যখন পালাতে গেছে তখন আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করেছে এবং সেখানে বহু লোককে হতাহত করেছে। ঠিক একই ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে। তারা সেখানে মিছিল করতে গেলে সেখান গুলি করেছে, সেই গুলিতে মারা গেছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় সংগঠিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছর যখন সমগ্র জাতি পালন করছে তখন পুলিশ এবং আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর গুলি ও আক্রমণে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ মানুষের রক্ত ঝরেছে।’

হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয় উল্লেখ করে মির্জা ফখরুল, ‘সরকার যেহেতু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা করছি। আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে যে, যেকোনো দল বা সংগঠন তাদের মতপ্রকাশের জন্য সমাবেশ করতে পারে, মিছিল করতে পারে। এখানে যে আঘাতটা এসেছে আমরা তার প্রতিবাদ করছি-এটা আমাদের বুঝতে হবে।’

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার তাদের ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে সভা-সমাবেশ নিষিদ্ধ এবং হত্যা, মামলাসহ দমন-নিপীড়ন চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনলাইন বান্ধবীকে কোটি টাকা ধার দিয়ে যুবকের আত্মহত্যা

ভিন্ন স্বাদের খবর : শেয়ারিং অ্যাপ লাইকিতে পরিচয়। একটা সময় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সুবাদে ১ কোটি ২৫ লাখ টাকা ধার দেন মোজাম্বিক প্রবাসী বাংলাদেশি যুবক মিজানুর রহমান নীল (২৪)।

সেই টাকা আদায় করতে না পেরে অবশেষে লাইকিতে লাইভে এসে তিনি আত্মহত্যা করেন।

১০ মার্চ বেলা ১১টায় দেশটির তেতে প্রদেশে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পূর্ব কাহারঘোনার হাজি সিদ্দীক আহাম্মেদের পুত্র।

মিজানুরের বড়ভাই প্রবাসী মো. ওমর কাজী বলেন, লাইকি সূত্রে চট্টগ্রাম হালিশহর এলাকার কলেজছাত্রী ফৌজিয়া আনোয়ারের (২২) সঙ্গে মিজানুরের সম্পর্ক হয়। এরপর পতেঙ্গার পার্লার ব্যবসায়ী ঐশী মির্জার (২১) সঙ্গেও অনলাইনে সম্পর্ক গড়ে ওঠে। বিকাশ ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময় ফৌজিয়া ও ঐশীকে টাকা ধার দেয় মিজান। ফেরত চাইলে তাদের সম্পর্কে ভাটা পড়ে। এ ঘটনায় ঐশীকে লাইকিতে লাইভে রেখে কীটনাশক (ইঁদুর মারার বিষ) খায় মিজান। হাসপাতালে নেয়ার ১০ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমরা চার ভাই মোজাম্বিকের বিভিন্ন এলাকায় ব্যবসা করি। ২০১৪ সালে আমাদের সবার ছোটভাই মিজানকে এখানে নিয়ে আসি। এরপর থেকে ব্যবসার হিসাবসহ টাকা-পয়সা তার কাছে ছিল। আমরা সবাই খুব আদর করতাম তাকে। আমাদের ধারণা ছিল না সে এমন একটা কাজ করবে। টাকা গেছে সেটা বিষয় নয়। আত্মহত্যা করাটা ঠিক হয়নি।

ওমর কাজী বলেন, কত টাকা লেনদেন হয়েছে কিংবা কোন মাধ্যমে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য মোজাম্বিক পুলিশের সহযোগিতা নেয়া হবে। আমরা প্রাথমিক হিসাবে ধারণা করছি, প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মিজানুরের হিসাবে গরমিল পাচ্ছি। মূল প্রতারকদের আইনের আওতায় আনতে বাংলাদেশ ও মোজাম্বিক থেকে পুলিশ কাজ করছে। মিজানের ব্যবহৃত মোবাইল ফোন ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঐশী মির্জার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ ধরেননি।

এদিকে ফৌজিয়া আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে পরিচয় গোপন করার চেষ্টা করেন তিনি। পরে এ বিষয়ে কিছু বলতে হলে ‘আদালতে বলবেন’ বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জন, মাদ্রাসা-কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬ জন এবং সংরক্ষিত ২ হাজার ২০৭ পদে এই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মঙ্গলবার বিকালে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়োগের জন্য আগামী ৪ এপ্রিল অনলাইন আবেদন শুরু হবে। ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই আবেদন করা যাবে।

http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

আবেদনকারীরা অনলাইনে আবেদন করার সময় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন। আবেদনের ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আবেদন সম্পন্ন হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের পরেও পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি পরিশোধের সুযোগ পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহনে ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি : ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শেখ আব্দুর রব (৫৯) নামে এক ব্যক্তি আটক হয়েছে। সে পুরাতন সাতক্ষীরার রাজার বাগান এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে। কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই ফরিদ হোসেন জানান- মঙ্গলবার (৩০মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই শাহাজাহান কবীর, এসআই কেএম রেজাউল করিম, এএসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে চেক পোষ্ট ডিউটি করা কালে কলারোয়ার ইউরিকে তেল পাম্পের সামনে থেকে ঢাকা গামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শেখ আব্দুর রব নামে ওই ব্যক্তি আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। অপর এক অভিযানে সোমবার (২৯মার্চ) রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ বাবলুর রহমান বাবলু (৩৫) কে আটক করে। সে কলারোয়া উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের শহর আলীর ছেলে। থানার এসআই হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাদিয়ালীর কদমতলা কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর জানান-এঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে দুটি মামলা হয়েছে। আসামীদ্বয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest