সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়াসহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত, ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সেই সময় পুলিশের গুলিতে পা হারানো এস এম আহাদ, শহর আলী,নিহতদের পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম আব্দুল গফুর, ফকরুল হাসান,শহর আলী প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ২০১৩ থেকে ২০১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামায়াত— শিবির ও বিএনপির নেতাকমীর্ হত্যার নেপথ্যে ছিলেন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও জেলা প্রশাসক নাজমুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পোষা গুন্ডা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরও বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়তে মন্ত্রণালয়ে কর্মরত রয়েছে স্বৈরাচার শেখ হাসিনার আমলা,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

বক্তারা অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত ২৬ ফেব্রæয়ারি ২৫ তারিখে জেলা শাখার সভাপতি আব্দুর রউফ রাজা, সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওন ও সাংগঠনিক সম্পাদক আবুল বাশারের যৌথ স্বাক্ষরিত একপত্রে মো আবু রায়হান কে সভাপতি ও আল মাসুদকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি নাইমুর রহমান নাঈম, হাসিবুর রহমান, শাহেদুজ্জামান শাহেদ, জাহিদ হাসান সাঈদ, মুন্না হাসান, হাসিবুল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রহমান, মুন্না মোড়ল, মিলন ঢালী, জিৎ দত্ত, আকাশ গাজী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সজীব আহমেদ শুভ, মেহেদী হাসান রাব্বি, রাকিব হোসেন, দপ্তর সম্পাদক শান্ত রহমান, সহ-দপ্তর সম্পাদক আহসানুল্লাহ,প্রচার সম্পাদক তৈবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তাওহিদুর রহমান, সদস্য নূরুজ্জামান ও সবুজ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে নিউমার্কেট,খুলনারোড মোড় হয়ে আমতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। একই সাথে তারা রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন। র‍্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।

মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সাবেক সভাপতি এড. আবু তালব, শহর সেক্রেটারী মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল- রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।

শনিবার সকালে শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

প্রধান অতিথি জানান, পবিত্র রমজান মাসব্যাপী ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা কেজি দরে দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়া

২৮ ফেব্রæয়ারী শুক্রবার বিকাল ৩টায় পুরাতন সাতক্ষীরা মেলোডী শিল্পী গোষ্ঠীর সম্মেলন কক্ষে মেলোডী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ও বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বাস্তবায়নে স্মৃতি চারন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদ উদ্দীন মাসউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বেতার ও টিভি নাট্যকর আব্দুল ওহাব আজাদ, সাহিত্যিক মনিরুজ্জামান মুন্না, ব্যবসায়ী অতুল কুমার ঘোষ, কৃষিবিদ বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি মো: জিয়াউল হক, সহ-সভাপতি অতুজিৎ মন্ডল, সাংবাদিক মনিরুজ্জামান, কৌতুক অভিনেতা ইব্রাহিম হোসেন, শিল্পী নূরুল হুদা, আসিফুল আলম, ছন্দা মন্ডল, আয়শা আক্তার, খুকু মনি, মিন্টু, ডেইজি সরদার, নির্বাহী পরিচালক শামসুজ্জোহা এবং মেলোডী শিল্পী গোষ্ঠীর শিল্পী জি এম জাহিদ হাসান, শিল্পী টিপু সুলতান, হযরত আলী প্রমুখ।

বক্তারা চলচিত্র নাট্য, যাত্রা অভিনেতা ও চারুশিল্পী নজরুল ইসলাম ভাস্কর ও বিশিষ্ট কবি ও কৃষিবিদ আ: সোবহানের স্মরনে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন। উল্লেখ্য কিছুদিন পূর্বে লাখ টাকার পালঙ্গ নির্মাতা নজরুল ইসলাম ভাস্কর ও কবি আ: সোবহান ইন্তেকাল করেছেন। তাদের রুহের এবং জুলাই বিপ্লবে সকল শহীদদের মাগফিরাত কামনা করেন অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট টিভিনাট্য পরিচালক মো: মুছা করিম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিল

নিজস্ব প্রতিনিধি :
রমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর শাখার আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদার নেতৃত্বে একটি মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে আসিফ চত্ত¡র হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিরের শহর সভাপতি আল মামুন, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথি শেখ নূরুল হুদা বলেন, রহমত, বরকত আর মাগফিরাতের মাস হলো রমযান। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে পবিত্র কুরআন শরিফ নাজিল করেন। এ মাসেই জিবরাঈল (আ.) কুরআনের বাণী নিয়ে প্রথম রাসুলের (সা.) কাছে আসেন হেরা গুহায়। কুরআনের কারণেই রমজান মাসের আলাদা মর্যাদা।

জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, মানুষ দুই কারণে আল্লাহর আদেশ অমান্য করে। তার নিজের নফসের তাড়নায় আর শয়তানের ধোকার কারণে। এ মাসে আল্লাহ শয়তানের ধোকা বন্ধ করে দেন, আর সারা দিন না খেয়ে থাকার কারণে নফস দুর্বল হয়। ফলে নফসকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হয়। এ অবস্থায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে পুরো একটা মাস আল্লাহর সকল আদেশ-নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলার অভ্যাস করতে পারলে, বছরের বাকি এগার মাস সেই অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালি

বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে পবিত্র মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় শান্তিপূর্ণ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রæয়ারি ২৫ শুক্রবার বাদ আছর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদীস আন্দোলন সাতক্ষীরা সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি অধ্যক্ষ মাও. আলতাফ হোসেন, সাবেক সভাপতি মাও: আব্দুল মান্নান, সহ-সভাপতি মাও: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মোফলেহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহিদুজ্জামান ফারুক, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল খালেক, যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আসাদুল্লাহ বিন মুসলিম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সভাপতি মাও: মোজাহিদুর রহমান, সহ-সভাপতি মাসুদ রেজা খান,

সাধারণ সম্পাদক নাজমুল আহসান, অর্থ সম্পাদক সফিউল্লাহ, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম, আহলে হাদীস আন্দোলনের উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা সভাপতি মাও: দ্বীন ইসলাম, মাও ফজলুর রহমান, মাও: মোস্তফা কামাল, অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, অধ্যাপক আবুল কালাম আজাদ, পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডা: নাজমুস সাকিব (ব্রাইট), জেলা সেক্রেটারি অধ্যাপক হোসাইন মাহমুদ, আলাওন এর সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল ও সুধীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: ছোট ছোট বালুকার কনা বিন্দু বিন্দু জল গড়ি তুলি মহাদেশ সাগর অতল। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে পুজি গঠন পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রদান করে তাদের আত্মসামাজিক উন্নয়নে বিআরডিবি অগ্রণী ভ‚মিকা পালন করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর বিআরডিবি’র হলরুমে বিআরডিবি-ইউসিসিএর ৪২ তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদর ইউসিসিএর চেয়ারম্যান স্বপন কুমার শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর বিআরডিবি’র পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আবু বিল্লাল হোসেন, বিআরডিবি’র সদর দপ্তরের সহকারি পরিচালক মো: জহিরুল হক, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা করিমুন হক, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: রাসেল রানা, জুনিয়র অফিসার সাইফুল্যাহ, সাতক্ষীরা ইউসিসিএর প্রাক্তন চেয়ারম্যান সোহেল উদ্দীন, এসময় উপস্থিত ছিলেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মৃদুল সরকার হিসাব সহকারি শাহ আলম, রাজিবুল শেখ, শাহাদাত হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান শেষে সর্বোচ্চ ঋণ গ্রহণকারি সমিতি এবং সর্বোচ্চ সঞ্চয় জমাকারিকে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest