দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিনিধি : দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে
বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে।

তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে তাদের ওপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে।

শনিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪টায় মুন্সিপাড়াস্থ আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক গাজী সুজাআত আলি, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অফিস সেক্রেটারি রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম প্রমুখ।

হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে স্বাধীনতার গণঅভ্যুত্থানে বিজয়ের ফলাফলের কথা ভুলি নাই। রক্তের দাগ এখনো শুকাই নাই। মা—বোনদের আত্মচিৎকার থামে নাই। আমাদের শহীদদের কবরের মাটি শুকাই নাই। আহতদের হাসপাতালে কাতরানো বন্ধ হয়নি। আমরাও ফ্যাসিবাদের ইতিহাস ভুলি নাই। সুতরাং এদেশে আবারও ফ্যাসিবাদ আসবে যারা আশা করেন তারা স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ সবসময় সজাগ ও সচেতন। ফ্যাসিবাদ থেকে জাতি মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই যাত্রাই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।

এ এইচ এম হামিদুর রহমান আযাদ আরো বলেন, ‘আমরা বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছি অভ্যুথানের মধ্য দিয়ে; কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের আসেনি। যেদিন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। দেশে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। জনগণের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকার কায়েম হবে। সর্বোপরি এতে দেশ বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত হবে এবং ন্যায়বিচার কায়েম হবে। যদি সামাজিক ন্যায়বিচার না আসে তাহলে মানুষের মর্যাদা, সমতা কোনোটাই ফিরে আসবে না। সে জন্যই আমাদের সংস্কার করতে হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারুণ্যের উৎসব উদযাপনে সাতক্ষীরায় ম্যারাথন দৌঁড়

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সাড়ে ৫ কিলোমিটার পাড়ি দিয়ে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে এই দৌঁড় শেষ হয়।

এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাব থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

তিনি এ ম্যারাথন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে উদ্বোধনী দৌড়ে শামিল হন। তার এ উদ্যোগ প্রতিযোগীদের মধ্যে আনন্দ- উদ্দীপনা সৃষ্টি করে।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী অর্পণ বসু বলেন, ‘এমন আয়োজন তারুণ্যের শক্তি বৃদ্ধির পাশাপাশি আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। জেলা প্রশাসকের অংশগ্রহণ আমাদের জন্য বিশেষ প্রেরণা। এ ধরনের ইভেন্ট কেবল প্রতিযোগিতা নয়, শেখা ও একতাবদ্ধ হওয়ার দারুণ একটি সুযোগ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের সমাজের বৈষম্য দূর করতে ভূমিকা রাখে। এখানে সবাই একসঙ্গে দৌঁড়ায়, যা তারুণ্যের সমতা ও একতার প্রতিফলন করে। আমি মনে করি, তরুণদের এভাবেই একসঙ্গে কাজ করতে হবে, যাতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে ওঠে।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘তারুণ্যের শক্তিই আমাদের ভবিষ্যৎ। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য। আমি চাই, সাতক্ষীরার তরুণরা কেবল স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভা দেখাক।’

ক্রীড়াপ্রেমীরা এ আয়োজনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান। সাতক্ষীরা জেলা প্রশাসকও আশ্বাস দেন, তারুণ্যের বিকাশ ও ক্রীড়া প্রসারে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দলিত অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে দলিত অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল বিকালে চালতেতলা বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা নেজারত ডেপুটি কালেক্টর(এসডিসি) মো: পলাশ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ^াস, মো: শওকত হোসেন (মিয়া ভাই)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরপদ দাশ, সাধারন সম্পাদক যোশেফ সরকার, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি কাশিনাথ বাবু, সাধারণ সম্পাদক কানাই লাল বাবু, কালিগঞ্জ উপজেলার তাপন মন্ডল, অসিত মন্ডল, দেবহাটা উপজেলা শশীভূষন বিশ^াস, আশাশুনি উপজেলার স্বপন দাশ, সাধারণ সম্পাদক নিমাই সরকার, কলারোয়া উপজেলার চয়ন কু-ু, তালা উপজেলার পিটার সরদার, সাধন দাশ, সদর উপজেলার পূজা দাশ, ঝর্ণা দাশসহ অন্যারা।

এসময় প্রধান অতিথি বলেন আমার উর্দ্ধতন কর্মকর্তাদের আপনাদের অসহায়ত্বের বিষয়টি জানাবো। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে আপনাদের এগিয়ে নিতে কাজ করবো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন ও সম্পাদক অয়ন গ্রেফতার

অলনাইন ডেস্ক :

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদেরকে আটক করা হয়।

তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে তাদের আটক করা হয়েছে। মামলার নম্বর ৫০ (৯) ২০২৪।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ তাঁতীদল কলারোয়া উপজেলা শাখার ৫২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

২৪ জানুয়ারি ২৫ তারিখে জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়া রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক যথাক্রমে আলতাফ হোসেন, আবু দাউদ, বদরুজ্জামান, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, জহুরুল ইসলাম, মজনু সরদার, আহসান খান, সাজ্জাদ আহম্মদ, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, এরশাদ আলী, সোহেল রানা, আবজাল হোসেন, বাবুল গাইন, ইসমাইল হোসেন, জাকির হোসেন,

আরিজুল হক, শাহাজান কবির, জাকির হোসেন, মেহেদি হাসান কিরন, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান মিঠু, আব্দুস সামাদ, সদস্য সচিব জিয়াউর রহমান এবং বাকীদের সদস্য করে ৫২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি : উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম।

মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক শেখ ফারুকউজ্জামান ডেভিড ও ছড়াকার আহমেদ সাব্বির। মোট ৮টি গ্রুপে ২৪টি খেলায় ১২৫জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৪ফেব্রুয়ারি বার্ষিক বনভোজনের দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অতিথিগণ বলেন, শিশুর মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই। শিক্ষায় বিনোদন অপরিহার্য। শিশুর মন কোমল। এই কোমল মনকে গড়ে তুলতে হবে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে। শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে প্রস্ফুটিত করতে খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যতিক্রমধর্মী কিছু কার্যক্রম পরিচালিত হয়, যা শিশুর মননশীলতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিঠা উৎসব ও ফল উৎসবের মতো ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে আমাদের চিরগৌরবের ঐতিহ্যকে গেঁথে দেয়। বক্তারা শিশুর সৃজনশীলতার বিকাশে প্রীতিকর পরিবেশে শিক্ষা প্রদানের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অসহায় দু:স্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শহরের কামালনগর বিল অঞ্চলে বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে গরিব, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রুবার ২৪ জানুয়ারী সকালে শহরের কামালনগ লেকভিউর তুফানকনভেশান সেন্টারে শীতবস্ত বিতরণ করা হয়। ০৮ নং ওয়ার্ড জামায়াতের আমীর শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারী জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী জেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী মোঃ আবু তালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন হাদিছের আলোকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায়। যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদ, ঘুষ ইত্যাদির কোন স্থান নেই। আর এই কাজে সহযোগিতা হিসেবে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক কর্মসূচির অংশ হিসেবে সবসময়ই গরিব, অসহায়, দুঃস্থদের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যারা এই কাজ বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

এর আগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে নেতারা বলেন, পরিকল্পনার আলোকে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ও মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে সাতক্ষীরা পৌর বিএনপির বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি :
বিএনপি কেন্দ্রীয় কমিটি মনোনীত সাতক্ষীরা সদর- ২ আসনের টীম প্রধান এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায় কর্তৃক স্বাক্ষরিত গত ইং-২২ ও ২৩ জানুয়ারি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কমিটি গঠন ও সাতক্ষীরা পৌর বিএনপির ইতোপূর্বে গঠিত সকল ওয়ার্ড কমিটি বাতিলের যে সিদ্ধান্ত প্রকাশ পেয়েছে তা স্বেচ্ছাচারমূলক ও অগঠনতান্ত্রিক।

উক্ত সিদ্ধান্ত বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বর্হিভূত হওয়ায় আমরা প্রত্যাখান করলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest