সাতক্ষীরা বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহরের কামালনগর এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, পৌর বিএনপির আহবায়ক শের আলীসহ অন্যরা। বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমান আমাদের আস্থা রেখেছেন। সেই আস্থা রক্ষায় আমরা কাজ করবো। এছাড়া জনগন যাতে বিএনপিতে আস্থা রাখে তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি:
“জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের রাজনীতি নিষিদ্ধ এবং গণহত্যায় জড়িতদের বিচারের দাবীতে” সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরা খুলনা রোড সংলগ্ন আসিফ চত্বরে গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ইয়াছিন আরাফাত। সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ মুজিবার রহমান, সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান, সহ-সভাপতি আজমির হোসেন, সিনিয়ার যুগ্মসাধারণ সম্পাদক খাইরুল আলম, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক হাবিব খান, সাতক্ষীরা জেলা পেশাজীবী অধিকার পরিষদের আহবায়ক ঢালী হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আল ইমরান ইমু, সাবেক সাধারণ সম্পাদক সারাফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাওলানা গোলাম রসূল শাহিন, কালিগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম,
সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল, আশাশুনি উপজেলা সভাপতি আল নাসিম রাজু, তালা উপজেলা সভাপতি পলাশ আহমেদ, শ্যামনগর উপজেলা সভাপতি এস কে ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক এস কে আলম, দেবহাটা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সহ ছাত্র ও যুব গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় সার ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট: জরিমানা ৩০ হাজার টাকা

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের সার ডিলার ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বুধহাটা বাজারের বিসিআইসি সার ডিলার গাজী এন্টারপ্রাইজে কোর্ট পরিচালনা করেন।

এসময় ডিলারের সার গোডাউন (শ্বেতপুর) এ খোলা বস্তা, জমাট বাধা বস্তা ও অপরিস্কার গোডাউন এর অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধহাটা বাজারের ৩ টি মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা কালে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এক মাসের মধ্যে সমস্যা দূর করতে নির্দেশ প্রদান করা হয়।

খাদ্য দ্রব্য ঘি বিক্রয় করতে বিএসটি আই এর অনুমোদন নিতে হবে বলে নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, এসএপিপিও বেল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আঃ ওহাব, ইকবাল হোসেন, আরিফুল ইসলাম ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দরগাহপুরে বাড়ির লোকদের অজ্ঞান করে লুটপাট

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটি গ্রামে বাড়ির লোকজনকে অচেতন করে নগদ টাকাসহ মালামাল ছিনতাই এর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে খরিয়াটি পশ্চিম পাড়ায় শহিদুল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃত কোরবান মোড়লের ছেলে শহিদুল মোড়ল মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরের মধ্যে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দেয়।

চেতনাশকের ক্রিয়ায় স্বামী-স্ত্রী অচেতন হয়ে পড়লে চোরেরা ঘরে ঢুকে আলমারী, বাক্স ইত্যাদি ভেঙ্গে নগদ ৫ লক্ষ ৫৭ হাজার টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ভোরে সামান্য চেতনা ফিরলে উঠে চুরির ঘটনা জানতে পারেন। খবর পেয়ে থানার এএসআই জাকির হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত শহিদুলের চেতনা অনেকটা ভাল হলেও স্ত্রী ততটা সুস্থ হননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সার্বিক কার্যক্রমের উপর গণশুণানী

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উপর গণশুণানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি ‘২৫) বিকেল চারটায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শুনানী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরার আয়োজনে গণশুনানীতে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক এ এম মাহাবুব কবির, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ট্রাফিক ইনসপেক্টর মাহাবুব কবীর, সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক শামীম আহম্মেদ, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, জেলা বাস মালিক সমিতির কার্যকরি সভাপতি জামালউদ্দিন প্রমুখ।

গণশুনানীতে সকল গাড়িতে ফিটনেস না থাকা, সাতক্ষীরা কেন্দ্রীয় বাসস্টাণ্ডের সামনে রাস্তায় গাড়ি ঢোকা ও বের হওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হওয়া, বিআরটিএ আইনকে প্রতিষ্ঠিত করা, অবৈধ যানবাহন বন্ধ করা, শহরের ভিতরে থাকা পরিবহন কাউন্টার সরিয়ে নেওয়া, দিনের বেলা শহরের ভিতরে ট্রাক ঢুকতে না দেওয়া, টার্মিনাল থেকে বের হওয়ার পরপরই খুলনা রোডের মোড়ে বাস দাঁড়িয়ে থাকায় জানজট তৈরি হওয়া, ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করা, জেলায় রুট পারমিট বিহীন গাড়ি শহরে না ঢুকতে দেওয়া, সিমেন্ট রড ভর্তি ট্রাকসহ বিভিন্ন জানবাহন পিএন স্কুলের পাশ থেকে দিবা নৈশ কলেজ মোড় পর্যন্ত দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হওয়াসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

সবশেষে অবৈধ যানবহন চলাচল রোধে অভিযান চালানো, শহরের ভিতর থেকে পরিবহন কাউন্টার সরানো, দিনের বেলায় শহরে ট্রাক ঢুকতে না দেওয়া, খুলণা রোডের মোড়ে বাস না দাঁড়ানো, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে এক সপ্তাহের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে বিআরটিএ আইন মেনে চলার জন্য মোবাইল কোর্ট পরিচালণারও সিদ্ধান্ত নেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হত্যা মামলায় পলাতক প্রধান শিক্ষক আ: মান্নান: শ্যামনগরের নকিপুর পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন শাহাদাৎ

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন মো. শাহাদাৎ হোসেন। বর্তমান প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর পরিবর্তে গত ২৬ জানুয়ারি শাহাদাৎ হোসেন এ পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে শাহাদাৎ হোসেন কে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আয়ন-ব্যয়নকারী কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়। জানা যায়,ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত, সাতক্ষীরায়  দন্ডবিধি ৩০২, ৪২৭, ৩৭৯/৩৪ ধারা মোতাবেক ফৌজদারী মামলা নং ৪/২০২৪ চলমান থাকায় এ আদেশ জারী করা হয়। ২০১৭ সালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের অলিউল্লাহ মোল্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনায় গত নিহতের পরিবারের দায়েরকৃত মামলায় আসামীভুক্ত করা হয়েছে ড. মুহাম্মদ আব্দুল মান্নানকে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন ড. মুহাম্মদ আব্দুল মান্নান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপরোক্ত অফিস আদেশে আরও বলা হয় পরবর্তীতে শুন্য পদে প্রধান শিক্ষক/সহকারি প্রধান শিক্ষক যোগদানের পর স্বয়ংক্রিয়ভাবে উক্ত আদেশ প্রদত্ত ক্ষমতা বিলুপ্ত হবে। এছাড়া ট্রেজারী ও সাব-ট্রেজারী আইনের এস,আর/৯৬ ভলিউম-১ অনুযায়ী মোঃ শাহাদাৎ হোসেন কে আনুষংগিক ভাতা, সম্মানী ইত্যাদি বিল সমুহে স্বাক্ষর করার ক্ষমতা প্রদান করা হয়। একইসাথে দায়িত্ব পালনকালে যেকোন ধরনের আর্থিক অনিয়মের জন্য তিনি সর্বোতভাবে দায়ী থাকবেন বলেও উক্ত আদেশে উল্লেখ করা হয়। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনা এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)
মোঃ কামরুজ্জামান জানান, ২৮ জানুয়ারি (মঙ্গলবার) মোঃ শাহাদাৎ হোসেন
সূত্রের আলোকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১৪৪ জন পেশাজীবী গাড়ি চালক পেল লাইসেন্স নবায়ন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৪- ২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ‘২৫) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি;) মোঃ আতিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন, মোটরযান পরিদর্শক সজীব সরকার।

প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান পেশাজীবী চালকের উদ্দেশ্যে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা গাড়ি চালাতে হবে, যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিটি গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ১৪৪ জন চালক অংশ গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অশোক লেল্যান্ডের সার্ভিস সেন্টার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় উদ্বোধন হলো সুনামধন্য গাড়ি বিক্রয় প্রতিষ্টান “অশোক লেল্যান্ড” এর সার্ভিস সেন্টার। মঙ্গলবার সকালে সাতক্ষীরার কাশেমপুর বাইপাস সড়ক সংলগ্ন হাজী মার্কেটে এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড-এর হেড অফ বিজনেস আব্দুল্লাহ আল এহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার প্রবীণ আইনজীবী এড. এ কে এম শহীদউল্যাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আশিস বানষোডে, হেড অফ সার্ভিস অশোক লেল্যান্ড, সুমন মুখার্জি, হেড অফ স্পেয়ার পার্টস, অশোক লেল্যান্ড, মোঃ মোস্তাফিজুর রহমান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং ইফাদ অটোস , মোহাম্মদ মনজুরুল আলম, জোনাল ম্যানেজার ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড।

সাতক্ষীরায় অশোক লেল্যান্ড সার্ভিস সেন্টারটি পরিচালনা করবেন আদর্শ সার্ভিস সেন্টার এর সত্বাধিকারি মনিরুজ্জামান সবুজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest