দেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পারুলিয়া বিএনপির আয়োজনে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান পালন করা হয়েছে।

১৯ জানুয়ারী রবিবার রাত ৮ টায় বিএনপির কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা, আলোচনা সভা ও শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক আহম্মাদ আলী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সাবেক থানা যুবদলের সহ সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু,
উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, আব্দুল গফফার সানা, আফছার আলী, ইদ্রিস আলী, আবুল হোসেন, সাবেক যুবদলের নেতা নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্ট্রি, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, মফিজ, শফিকুল ইসলাম, কপোত শেখ, মতিন সানা, চিন্ময় প্রভু প্রমুখ। অনুষ্ঠানে তৃনমুল পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জানুয়ারী বাদ আসর শহরের হাটের মোড়ে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আয়োজনে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন।

সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, সাংগঠনিক সম্পাদক মেয়ারাজ হোসেন, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম বুলবুল, সবুজ মাষ্টার, মাহমুদ মোস্তফা, মনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর অজিয়ার রহমান ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ হোসেন, পৌর যুবদল নেতা সাজ্জাদ হোসেন লালটু,

শ্রমিকদল নেতা আলতাফ হোসেন, বিএনপি নেতা নেছারুল, আব্দুল্লাহ আল মামুন, আশিক, রফিকুল ইসলাম, পৌর তাঁতীদল নেতা নাহিদ হাসান টিপু, নাজমুল হুদা, জায়েদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শাহাজাহান।
উক্ত দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা, ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং ২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা জে এস ডির শোক

জাতীয় সমাজতান্ত্রিক দল(জে.এস.ডি) সাতক্ষীরার প্রতিষ্ঠাকালীন নেতা মরহুম শাহাদাৎ হোসেন লস্করের সহধর্মিনী ও জে এস ডির কেন্দ্রীয় নেত্রী মহুয়া মঞ্জুরী এলাহী খোদার বড় ফুফু মোছা: ফরিদ বানু(৮০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি—-রাজিউন)।

মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জেলা জে এস ডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোসলেম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান গদাই, কবি আবু কাজী,

রওনক বাসার, সাধারণ সম্পাদক মীর জীল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুল জব্বার, এড সালাউদ্দিন মোহাম্মাদ ইকবাল লোদী, আসাদুল্লাহ আল গালিব বাবলা, নাজিরা বেগম, আব্দুল গফফার, মাসুদ রানা, আরিফুল ইসলাম, তৌহিদুর রহমান, পল্লব সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান আটুলিয়া প্রতিনিধি :
শ্যামনগরের নওয়াবেঁকীতে বাচ্চা সহ গরু জবাই করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারী ) রাতের আধারে নওয়াবেঁকী বাজারের আশরাফ,আসাদুজ্জামান, খোকন, বাদশা আলমগীর নামের একটি মাংস ব্যবসায়ী দল বাচ্চাসহ গরু জবাই করে বাচ্চাটিকে নদীতে ভাসিয়ে দেয়। সকালে পথচারী মানুষজন দেখতে পেয়ে ঘটনাটি স্থানীয় সংবাদকর্মীদের জানালে তারা উপজেলা প্রশাসন কে খবর দেয়।কিন্ত প্রশাসন আসার আগেই তারা উক্ত মাংস বিক্রয় করে দেয়।শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের একজন বাদশা আলমগীর কে পায় এবং ঘটনার সত্যতা জানতে পারে। কিন্ত মাংস পাওয়া যায়নি।

পরবর্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১এর ৪/২ধারা অনুযায়ী তাদেরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভেটোনারী সার্জন সুব্রত কুমার, শ্যামনগর থানা পুলিশের ৪ জন সদস্য।তারা স্থানীয় দের মাঝে সচেতনাতা ও দিকনির্দেশনামূলক কথা বলেন। নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান জানান আমি বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যেয়ে মাংস বিক্রয় বন্ধ করে দেই।

কিন্ত তারা দাবীকরে যে এটা খাওয়া যায়।তখন আমি বিষয়টা যাচাই করতে এলাকার দুইজন আলেমের সাথে কথা বলি তারা জানায় যে কারো যদি শখ হয় সে খাইতে পারবে কিন্তু এটা জেনে শুনে জবাই করা ঠিক নয়। এজন্য আমি চলে যাই । ক্রেতারা জানায় বাজার কমিটির মাধ্যমে গরু যাচাই করার জন্য একটি কমিটি করে দেওয়া ভালো। যাতে উক্ত কমিটি দেখার পরেই গরু জবাই করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার শত শত বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

বিক্ষোভ মিছিল থেকে তারা এসময় “অযোগ্য কমিটি, মানি না, মানি না, ত্যাগীদের বঞ্চনা, চলবে না, চলবে না” এধরনের নানা শ্লোগান দিতে থাকে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্যানগর উপজেলা বিএনপির নেতা ও জেলা বিএনপি’র সদস্য এড. আশিক-ই-এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আমজাদুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা গাজী শাহ আলম, আজিজুর রহমান আজিবর, যুবদলনেতা হাফিজ আল কল্লোল, শেখ নাজমুল হক, শেখ আলম, আবু হোসেন, খান আব্দুস সবুর প্রমুখ।

বক্তারা এসময় নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে মর্মে অভিযোগ করে বলেন, আমরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ এই কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে, যারা গত ১৭ বছরে আমাদের পাশে ছিল না এবং আন্দোলনে তাদের কোন ভূমিকা ছিল না। তারা আরো বলেন, যারা দলের সংকটের সময় এক বারের জন্যও মাঠে আসেনি, তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে অংশ নিতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী এখনো বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছে। অথচ এসব ত্যাগিদের কোনো মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মানি না। এটি বাতিল করতে হবে। দলীয় হাইকমান্ডের কাছে স্মারকলিপি পেশ করা হবে। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ১৯ শে জানুয়ারী (রবিবার) রাত ৮টায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব মোঃ আব্দুল আলিম স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা বিএনপি ও শ্যামনগর পৌর বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি অনুমোদনের পর থেকেই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে এই কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুন্তাছির বিল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ রিপন, যুগ্ম আহ্বায়ক আরাফাত রাব্বি, শিহাবুজ্জামান, মাসুদ আলমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মুন্তাছির বিল্লাহ তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের জীবনী ও আদর্শের উপর আলোকপাত করেন এবং ছাত্রছাত্রীদের সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ছাত্রদল নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভবিষ্যতে আরও সৃজনশীল কর্মসূচি আয়োজনের অঙ্গীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা

নিজস্ব প্রতিনিধি :
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি’র ১৩ বছরে পদার্পন উপলক্ষ্যে সাতক্ষীরায় কেককাটা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ম্যানগ্রেভ সভাঘরে এসএটিভির ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত কেককাটা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএটিভির সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার।

এময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, অধ্যাপক পবিত্র মোহন দাশ, সিনিয়র সাংবাদিক আবু কাজী, কবি স ম তুহিন, কবি প্রাণ কৃষ্ণ সরকার, বাংলাভিশন ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক প্রবর্তনের সাতক্ষীরা প্রতিনিধি কাজী জামাল উদ্দীন মামুন,
দৈনিক আমাদের অর্থনীতির সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, দৈনিক রূপালী বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ আব্দুস সালাম পান্না, হাবিবুল হাসান সহরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই নিরপেক্ষ, তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্ব দিয়ে আসছে এসএটিভি। আগামীতেও নিজস্ব স্বকীয়তা নিয়ে এগিয়ে যাবে এসএটিভি। তারা এসএটিভির বস্তুনিষ্ট সংবাদ ও অনুষ্ঠানমালার ভুয়সী প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের প্রত্যাশার কথা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বুল্ডোজার দিয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য। এর আগে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত থেকে উক্ত মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়। 

মাদকদ্রব্য ধ্বংসের সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি’র খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: কাজী আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস (আইসিটি)সহ পুলিশ, র‌্যাব, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেলের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন। 

ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ভারতীয় ফেন্সিডিল ৭ হাজার ৪৫৬ বোতল। বিভিন্ন প্রকার ভারতীয় মদ ১৭হাজার ২১৮ বোতল। ভারতীয় গাঁজা ৯৩ কেজি ৫০ গ্রাম, ভারতীয় হিরোইন-৭ কেজি ১০০ গ্রাম, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৩লক্ষ ২৮ হাজার ৮৫৩ পিচ, ভারতীয় এলএসডি ২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ৪হাজার ৫৫২ কেজি, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৪০হাজার ৯০৭ পিচ, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ২ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৪৭১ পিচ, ভারতীয় ইনজেকশন ড্রাগ ৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি১৩লক্ষ ৪৮হাজার ৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি।

প্রধান অতিথি বিজিবি সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্তের জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভুমিকা রাখছে। সীমান্তে মাদকসহ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest