সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

সাতক্ষীরা সদর থানা আ’লীগ নেতা ইউপি চেয়াম্যান আজমলউদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের উপদেষ্টা ঝাউডাঙা ইউপি চেয়াম্যান আজমলউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার দুপুর একটার দিকে তাকে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আজমলউদ্দিনের (৫৮) বাবার নাম জামালউদ্দিন তিনি একই গ্রামের একব্বর মোড়লের ছেলে ইসলাম মোড়লকে ২০১৪ সালের ১৩ জুন রাতে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামী।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন বলেন, ২০১৪ সালের ১০ জুন সদর উপজেলার ইসলাম মোড়ল হত্যা মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমলউদ্দিনকে বুধবার দুপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাÐ আবেদন জানিয়ে বুধবার বিকেল আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের একব্বর মোড়লের ছেলে ইসলাম মোড়ল (৫৮) একজন মাছ ব্যবসায়ি। বিচার শালিসে তার এলাকায় প্রচুর সুনাম ছিল। এ সুনাম সহ্য করতে পারতো না স্থানীয় একটি মহল। এরই ধারাবাহিকতায় ৭ থেকে ৩৫ নং আসামীরা ২০১৪ সালের ১০ জুন সন্ধ্যা ৬টার দিকে তালা- কলারোয়া-১ আসনের সাবেক সাংসদ ফিরোজ আহম্মেদ স্বপনের বাড়িতে এক জরুরী বৈঠক করে। বৈঠকে ইসলাম মোড়লকে হত্যার সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়। পুলিশসহ সকল আসামীরা ২০১৪ সালের ১২ জুন দিবাগত রাত একটার দিকে বাদির বাড়ি ঘিরে ফেলে। ডাকাডাকির একপর্যায়ে ইসলাম মোড়ল ঘরের বাইরে এলে কয়েকজন আসামী তাকে জাপটে ধরে উঠানে নামায়। কয়েকজন আসামী তাকে মারপিট করে পুলিশ পিকআপে তুলে দেয়। পরে কয়েকজন আসামী পুলিশ পিকআপে উঠে ইসলামের চোখ বেঁধে ফেলে।

পুলিশ ভ্যানটি সাতক্ষীরার দিকে চলতে থাকলে বাদিসহ চারজন সাক্ষী দুটি মটর সাইকেলে করে পুলিশ পিকআপের পিছনে পিছনে যেতে থাকে। মাধবকাটি পৌঁছানোর পর পুলিশ বাদিসহ চারজনকে সামনে যেতে মানা করে। মাধবকাটি থেকে সাতক্ষীরার দিকে আনুমানিক ৩০০ হাত যাওয়ার পর ছয়ঘরিয়া তিন রাস্তার মোড়ে পুলিশ পিকআপটি থেমে যায়। সেখানে দুটি গুলির শব্দ শুনতে পান বাদি ও কয়েকজন সাক্ষী। বাদি পরে সেখানে যেয়ে রাস্তার উপর তাজা রক্তের ছাপ দেখতে পান।

ইসলামের লাশ পুলিশ পিকআপে তুলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে বাদিসহ অনেকে সাতক্ষীরা সদর হাসপাতালে এসে ইমলাম মোড়লের লাশ দেখতে পায়। ইসলাম মোড়লের বুকে দুটি গুলির ক্ষত ছিলো। সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে ইসলাম মোড়লের লাশ গ্রাম পুলিশ কামরুল দফাদারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই স্থানীয় মসজিদের সামনে নামাজে জানাযা শেষে ইসলামের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পুলিশের ভয়ে তখন মামলা করা সম্ভব না হলেও বর্তমানে পরিস্থিতি অনুকুলে থাকায় মামলা করা হলো।২১০৪ সালের ১৩ জুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের পাথরঘাাটা গ্রামের ইসলাম মোড়লকে বাড়ি থেকে তুলে এনে গুলি করে হত্যার অভিযোগে তার ভাই ইসরাফিল মোড়ল বাদি হয়ে সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের তৎকালিন সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, পুলিশ পরিদর্শক নাসিরউদ্দিন, তালা- কলারোয়া-১ আসনের সাবেক সাংসদ ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফ, সাবেক অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত আলী, কলারোয়া উপজেলা যুবলীগের তৎকালিন সভাপতি কাজী শাহাজাদা, সাতক্ষীরা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুসহ ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামী করে গত বছরের ১০ সেপ্টেম্বর সাতক্ষীরা আমলী-১ আদালতে মামলা দায়ের করেন। বিচারক বিচারক নয়ন বড়াল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সে অনুযায়ি মামলাটি ২৫ সেপ্টেম্বর থানায় রেকর্ড করা হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় একুশে বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান সামনে নিয়ে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, এনডিসি পলাশ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটল, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ।

এর আগে সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম মনির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ বইমেলা পরিদর্শন করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি সাতক্ষীরার লেখক, কবি, সাহিত্যিকদের বই সংগ্রহের কথা বলেন। এই বই মেলা চলবে ১২ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। বাঙালি জাতি হিসেবে এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্ব করেন, অধ্যাপক পবিত্র মোহন দাশ।

বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী,দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, উন্নয়ন কর্মী মাধব দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁসহ অন্যরা। বক্তারা বলেন ৫ আগস্টের পর সারা দেশেই সম্প্রীতি বিনষ্ট হয়েছে।

সম্প্রীতি রক্ষা করতে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। কারন দুর্বৃত্তরা সংখ্যায় খুবই কম। সম্মিলিতভাবে এগিয়ে আসলেই সম্প্রীতি রক্ষা হবে। শান্তি ফিরবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা নার্সারীর পাশে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক সাইফুল ইসলাম। উপজেলা কৃষি অধিদপ্তরের এসএপিপিও সীমান্ত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা প্রানী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, প্রভাষক ইয়াসিন আলী,

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গনের ১০টি স্টল পরিদর্শন করেন। আগামী বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাথা যন্ত্রনায় কাতর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে জয়নগর প্রি ক্যাডেটের শিশু শিক্ষার্থী রাফি

শ্যামনগর প্রতিনিধিঃ স্কুলে গিয়ে বমি ও মাথা যন্ত্রনায় কাতর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রি ক্যাডেট স্কুলের শিশু শিক্ষার্থী রাফি (৮)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর প্রি ক্যাডেট স্কুলের ১ম শ্রেণির ছাত্র।

প্রধান শিক্ষক আব্দুল ওহাব জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়টির শিক্ষিকা তাজুন নাহারের প্রাইভেট কোচিং এর ক্লাস চলাকালিন সময় শিক্ষার্থী রাফি মাথা যন্ত্রণা ও পেটে ব্যাথায় অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথে তাকে অফিস কক্ষে নিয়ে আসলে বমি ও মাথা যন্ত্রনায় কাতর হয়ে সে অজ্ঞান হয়ে যায়।

তাৎক্ষণিক পাশ্ববর্তী পল্লী চিকিৎসক এর কাছে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি দেখে দ্রুত শ্যামনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে ইসিজি শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। শিশু শিক্ষার্থী রাফি খুলনার কয়রা উপজেলার আনিসুর রহমান এর পুত্র। শিশুটির মা বে-সরকারী সংস্থা ব্র্যাক এ চাকরির সুবাদে শ্যামনগর উপজেলার কাশিমাড়িতে থাকেন এবং শিশু রাফি তার মায়ের সাথে থাকতো। শিশু শিক্ষার্থীর আকষ্মিক মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীদের মধ্য শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের জীবন বাঁচাতে নিজেকেই কাজ করতে হবে– সাতক্ষীরায় ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিনিধি : জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, বাংলাদেশে বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনা সব চেয়ে বেশি। পুরোপুরি প্রশিক্ষণ না নিলে এবং লাইসেন্স না থাকলে সড়ক দুর্ঘটনা ঘটবেই। শিক্ষিত মানুষ যদি আইন না মানে তাহলে যারা শিক্ষিত না তারা কি করবে। শুধু অন্যের দোষটা আমরা দেখি।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আপনার জীবন বাঁচানোর জন্য আপনাকেই কাজ করতে হবে। যার ট্রেনিং নাই, ফিটনেস নাই সে কিভাবে আপনাকে বাঁচাবে। নিজের জীবন বাঁচাতে নিজেকেই কাজ করতে হবে। আপনারা নিজেদেরকে ভালোবাসুন।

অন্তত পরিবারের সদস্যদের কথা চিন্তা করে নিয়ম মেনে চলুন। সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একসময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রাহমতউল্লাহ পলাশ, সহকারী পুলিশ সুপার আমিনুর রহমানসহ অন্যরা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব বড় দলেই নেতৃত্বের প্রতিযোগিতা থাকে- সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক পলাশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেছেন, দলীয় কন্দোলটা সব বড় দলেই থাকে। যে কারনেই হোক না কেন সাতক্ষীরাই এটা ছিলো। কাউকে দোসারোপ করবো না। আমরা সবাই কম বেশি নির্যাতিত হয়েছি। বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা হওয়া উচিত ছিলো স্পোর্টম্যান স্পীডে। সেটা হারিয়ে ফেলেছিলাম। আমরা নেতাকর্মীদের সেই চেতনায় উদ্বুদ্ধ করবো। এখন তৃণমূলের নেতাকর্মীরা নেতা বানাবে সুতরাং গ্রæপিংয়ের আর কোন সুযোগ থাকবে না।

মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম, আবু হাসান হাদী, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: শহীদুল আলম, কাজী আলাউদ্দীনসহ অন্যরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পরে কেউ যদি আমাদের দল করতে চাই। স্বাগত। কিন্তু নেতৃত্বে আসতে গেলে অবশ্যই কিছুদিন কাজ করতে হবে।

এটা কিন্তু ৫ই আগষ্টের আন্দোলন না। আমাদের আন্দোলনটা ১৭ বছর ধরে। ২০১৩ সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩৫ জনের হত্যা করা হয়েছে। সেটাও আন্দোলনের একটা অংশ। আমাদের আন্দোলনটা এক দিনের না। ১৭ বছরের আন্দোলন। যারা ১৭ বছর ধরে আন্দোলন করেছে তারা যেন এই পদ্ধতির মধ্যে থাকতে পারে।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ৮ ফেব্রæয়ারি ২০২৫ তারিখে জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান স্বাক্ষরিত পত্রে এ ফলাফল প্রকাশিত হয়।

ফলাফলে ১ম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত রোল নাম্বার যথাক্রমে ১৬৪, ১৬৮, ১৭০, ১৭২, ২০৬, ২৭০। সাধারণ গ্রেডে: ১৬২, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৪, ১৭৫, ১৮১, ১৮৪, ১৮৫, ১৮৭, ১৯৪, ২০৩, ২১০,২১৯, ২৩১, ২৩৯, ২৪৩, ২৫৮, ২৭৫।

২য় শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত রোল নাম্বার যথাক্রমে ৪৭৩ ও ৫৭৮।

সাধারণ গ্রেডে : ৪৭৫, ৪৭৬, ৪৮৬, ৪৮৭, ৪৮৮, ৫১০, ৫৩৯। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest