বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কানাডা পশ্চিম শাখা(অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা প্রোভিন্স) শাখার সাধারণ সম্পাদক হয়েছেন সাতক্ষীরার মুজিবর রহমান। মুজিবর রহমানের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে।

পহেলা মে ২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একপত্রে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি খন্দকার আব্দুল আহাদ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী, সহ-সভাপতি তপন মাহমুদ, এড হাফিজুর রহমান, এজাজ খান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারী(অটেয়া), সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম মিশন(আলবার্টা)। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে জেলা নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা ০২ টায় প্রগতি সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের
সদস্য, সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা এবং নারীনেত্রী হোসনেয়ারা বেগম। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মাসুদ রানা। প্রকল্পের অপারেশন কো-অর্ডিনেটর রতœা বর্মন উপস্থিত থেকে মাঠপর্যায়ের সংগৃহীত তথ্য আলোচনা এবং স্থানীয় সমস্যা সমাধানে করনীয় বিষয়ক আলোচনা করেন।

সভায় অংশগ্রহণকারী হিসেবে উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন যুব সদস্য ও জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় মরিচ্চাপ ফিস এন্ড ফিড এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদরের এল্লারচর মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিস এন্ড ফিডের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, ইরাদা মোজাফফর মৎস্য প্রকল্প সাতক্ষীরার স্বত্বাধিকারী ইরাদা মুজাফফরসহ এল্লারচর এর সকল রকমের মৎস্য ঘের ব্যবসায়ীবৃন্দ।

শেখ মনিরুল হোসেন মাসুম ও শেখ আবীর হোসেন অভি যৌথ ব্যবসা প্রতিষ্ঠান মরিচ্চাপ ফিস এন্ড ফিড। এখানে সকল প্রকার বাগদা চিংড়ি পোনা গলদা চিংড়ি পোনা এবং সকল প্রকার সাদা মাছের পোনা এবং মাছ এবং গবাদি পশুর সকল রকম খাদ্য পাইকাড়ি ও খুচরা বিক্রয় করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় প্রগতি সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহ্বায়ক মোঃ ইব্রাহীম খলিল।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মাসুদ রানা।

প্রকল্পের অপারেশন কো-অর্ডিনেটর রতœা বর্মন ও ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ উপস্থিত থেকে যুব ফোরামের কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী পরিবল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন যুব সদস্য উপস্থিত ছিলেন।

প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটায় চলমান তীব্র গরমে পিপাসার্ত মানুষে মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম একটি মানবিক পরিবার।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা – কালিগঞ্জ মহাসড়কে সখিপুর মোড়ে পথচারী, বিভিন্ন যানবহনের চালক সহ সাধারণ মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রধান মো: শেখ: মনিরুল ইসলাম( মনি) নির্বাহী উপ-পরিচালক মো: মারুফ বিল্লাহ্ সভাপতিঃ এম.এইচ মনির হাসান, সাধারণ সম্পাদক রিফায়েত হোসেন , সহ -সভাপতি মো: আব্দুল্লাহ আল (মামুন) , সহ সম্পাদক শেখ মোস্তাকিম বিল্লাহ্ ,কোষাধ্যক্ষ এস এম ইমরান হোসেন, দপ্তর সম্পাদকঃ প্রসেনজিৎ সরকার, যুগ্ম সম্পাদক মৌসুমি হোসেন , প্রচার সম্পাদক শেখ সিদ্দীকুর রহমান , সহ প্রচার সম্পাদক রানী ফারহানা ,ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ আল আমিন হোসেন , সাধারণ সদস্য, মো: মুরাদ,মারুফ,এনামুল, রাকেশ,সাইফুদ্দীন।আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি বলেন, দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা! অতিষ্ঠ জনজীবন গরমের তীব্রতায় বেড়েছে বিদ্যালয়ের ছুটিও। অতীতে এ ধরনের গরম পরিলক্ষিত হয়নি। সবাই বেশি করে পানি পান করি। খেটে খাওয়া শ্রমিকদের প্রতি সদয় হই। এর পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অনাবৃষ্টি ও গরমের কারণ চিহ্নিত করে জাগতিক পদক্ষেপ নিতে হবে। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে।

আমাদের টিমের সভাপতি এম.এইচ মনির হাসান বলেন, গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাদের সেবা শুশ্রুষাসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি সরবরাহ করতে হবে। সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ওষুধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেও সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতা মূলক মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রেখে চলেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের মনিটরিং মোতাবেক বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতা করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ২ টি মামলার বিপরীতে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস এম আকাশ ও মো. পলাশ আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও তীব্র তাপপ্রবাহের মধ্যেও বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতা করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে। এরি ধারাবাহিকতায় সড়কে শৃঙ্খলা, দূর্ঘটনা কমিয়ে আনা ও চালক পথচারীদের সচেতনতা বৃদ্ধি সহ যেসকল যানবাহনের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই এ সকল যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান চালমান থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ বাংলাদেশ নির্বাাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অবঃ) বলেছেন, কে কোন দলের প্রার্থী এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণ যাকে চাইবেন, ভোট তিনিই পাবেন, তিনিই নির্বাচিত হবেন, তিনিই জনপ্রতিনিধি হবেন।

আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে। তিনি এসময় ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা সবাই দেখে বলে মন্তব্য করেন।

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন শৃংখলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা নির্বাচনে অংশ গ্রহনকারী প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে জেলা প্রশাসক চত্বরে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এজন্য মাঠ পর্যায়ের সরকারী কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মতির রহমান সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, যশোর নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন সৃঙ্খলা রক্ষা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : প্রচন্ড তাপদাহে সাতক্ষীরায় হিট স্ট্রোকে মোঃ ফারুক হোসেন নামে বেসরকারি স্কুলের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার তিনি তার কর্মস্থল শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে রাতে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়।
মৃত শিক্ষক ফারুক হোসেন ওই বিদ্যালয়ের সহকারি ইংরেজী শিক্ষক।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুন লায়লা জানান, গত সোমবার সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার মেডিসিন বিভাগের প্রধান ডা: কাজী আরিফ তাকে দেখার পর অতিরিক্ত গরমের কারনে হিট স্ট্রোক হয়েছে বলে ধারণা করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ভাবে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এদিকে, সাতক্ষীরায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। অসহনীয় এই তাপদাহে বেকায়দায় পড়েছেন শ্রমজীবি মানুষ। তীব্র দাবদাহে দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। গরমে পিপাসা নিবারনে শ্রমজীবি মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুপেয় পানি ও শরবত সরবরাহ করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ২৫ ভাগ। তিনি আরো বলেন, ২১ বছরের মধ্যে এটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest