সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

ফিংড়িতে শিশু সুরক্ষা কমিটির সভায় শিশুদের বিভিন্ন উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোছা. আছিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ইউপি সচিব মো. জাহাঙ্গীর আলম, কমিটির সদস্য মো. গোলাম মওলা, গাউসুল আযম, হাফেজ আব্দুল আলীম, ইউপি সদস্য মো. রকিব ঢালী, আনজুমান আরা, শিশু প্রতিনিধি রাইসুল হোসেন ও শামীমা সুলতানা, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মনিরা খাতুন, ইয়ুথ ভলান্টিয়ার মো. মনির হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্যাট, বল সহ বিভিন্ন খেলাধুলার উপকরণ, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে ক্রিকেট সোস্যালাইজেশন সেন্টারের শিশুদের সিলিং ফ্যান ও ঝরে পড়া শিশুদের লেখাপড়া চলমান রাখতে খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. সোহরাব হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় ওয়ার্ড আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিঠি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় নৈকাটি দাখিল মাদ্রাসা চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আওয়ামীলীগ নেতা অব:প্রাপ্ত শিক্ষক সদর উদ্দীন, ওয়াার্ড আওয়ামীলীগ সভাপতি সাাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, প্রভাষক মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, ফেরদৌসিন মোড়ল, হাফিজুর রহমান, মনিরুল ইসলাম, আবু তালেব মোড়ল, মোক্তার মোড়ল, আমিরুল ইসলামসহ এলাকার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বুধহাটা ০৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নৈকাটি দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের ১০১ সদস্য বিশিষ্ট খসড়া নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনাম এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামে আব্দুল ওহাবের পুকুর থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, অর্ধগলিত মধ্য বয়সী ব্যাক্তির লাশটি ভাঁসতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার সংবাদে থানা পুলিশ তাছের আলীর বাঁশ বাগান সংলগ্ন আব্দুল ওহাবের পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটির পরিচয় জানা যায়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান মরদেহটি উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে সড়ক দুর্ঘটনায় আহত ১

 

পলাশ দেবনাথ নুরনগর : বৃহস্পতিবার শ্যামনগরের নুরনগরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক মারাত্মক ভাবে আহত হয়েছে। সকাল ১১টার দিকে নুরনগর-কালিগঞ্জ সড়কে নুরনগর আশা ব্রাঞ্চের সামনে এই দুর্ঘটনা ঘটে এবং মোঃ আশরাফুল হোসেন (২২) নামে একজন আহত হয়েছে বলে জানা গেছে। সে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের ডাঃ লুৎফর রহমানের নাতি। আহত মটর সাইকেল চালক মোঃ আশরাফুল হাসেনের বাড়ী বান্দরবনের ছিয়ারতলী গ্রামে পিতার নাম মোঃ আব্দুল শফিক। সে গত এক মাস যাবৎ নানার বাড়ী অবস্থান করছিল। গতকাল তার মামা আব্দুল মজিদের ব্যাবহৃত ডিসকভার ১৩৫সিসি মটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে নুরনগর অভিমুখে আসতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। প্রতাক্ষদর্শীরা জানায় দ্রুত গতিতে আশরাফুল হোসেন প্রথমে একটি ভ্যানের পাশ কাটিয়ে উঠতে গিয়ে সামনে থাকা সাইকেল আরহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রন হারিয়ে পিচের উপর পড়ে যায় এবং মারাত্মক ভাবে আহত হয়। এসময় সামনে থাকা সাইকেল আরহী সামান্য আঘাত পায় এবং মটর সাইকেল চালক আশরাফুল হোসেন মারাত্মক আহত হয়। তাৎক্ষনীক স্থানীয়রা নুরনগর বাজারের পল্লী চিকিৎসক ডাঃ আইয়ুব আলীর চেম্বারে নিয়ে গেলে তিনি কোন রকম চিকিৎসা না দিয়ে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পরামর্শ দেন। খবর পেয়ে তার আত্মীয় স্বজনরা শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে খুলনা ২৫০শয্য হাসপাতালে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত আশরাফুল হোসেন খুলনা ২৫০শয্য হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে যানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-৩

আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশের অভিযানে ৩আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে বুধবার দিবাগত রাতভর থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এর আসামী শ্রীউলা গ্রামের আবদুল হক সরদারের পুত্র শহিদুল ইসলাম ভুট্টো, মধ্যম একসরা গ্রামের মৃত আব্বাস শিকারীর পুত্র জিআর-৪৫/১১ (ওয়ারেন্ট) মূলে আসামী রবিউল শিকারী এবং রাজাপুর গ্রামের মৃত এবাদুল সানার কন্যা নন জিআর-১৪/১৭ (আশাঃ) (ওয়ারেন্ট) মূলে আসামী মোছাঃ সালমা খাতুনকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার দুপুরে সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এতিমদের মাঝে ওসির খাদ্য বিতরণ

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে এতিম, অসহায় ও দুস্থ্য ছাত্রদের সাথে মত বিনিময় করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ওসি বিপ্লব কুমার নাথ এতিম ছাত্রদের সাথে কুশল বিনিময় ও মাদ্রাসার সার্বিক খোজ খবর নেন। মত বিনিময়কালে তিনি সকল শিক্ষার্থী কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-০৩ আসনে অবাদ সুষ্ঠ নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষে দোয়া কামনা করেন। দুপুরে মাদ্রাসার ৫৫জন শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রসার সভাপতি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আজিজুর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি শেখ বাদশা, সদস্য বিএম আলাউদ্দীন, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জাবেদ আব্দুল্লাহ, শিক্ষক হাফেজ আবু জার, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে ওসি বিপ্লব কুমার নাথ অবহেলিত মাদ্রসার প্রধান ফটকটি অতিদ্রুত নিজ অর্থায়নে নির্মান করার আশ্বস্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ডাঃ রুহুল হক এমপি’র পক্ষে শিক্ষকদের মতবিনিময়

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশাশুনি সরকারী কলেজ মিলনায়তনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু তাহের, প্রভাষক ম. মোনায়েম হোসেন, এমপি প্রতিনিধি শুম্ভজিৎ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সম্পাদক আরিফুল ইসলাম বাচ্চু, প্রধান শিক্ষক আবুল কালাম, পরিমল কুমার দাশ, কামরুণ নাহার কচি, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নীল কন্ঠ সোম, সুপার আবুল কালাম আজাদ বুলবুল, এমপি এ্যাম্বাসিডর দৈনিক ভোরের পাতার নিজস্ব প্রতিনিধি তোষিকে কাইফু, শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার প্রমুখ। প্রভাষক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া উপজেলা মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ৬ ডিসেম্বর সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, তালা উপজেলা কমান্ডার মফিজউদ্দিন।
বক্তরা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাড়াতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এর আগে সকালে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে কলারোয়া উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest