সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

অরিত্রির শিক্ষক হাসনা হেনা করাগারে

দেশের খবর: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীকে আত্মহত্যার প্ররোচণার মামলায় গ্রেফতার শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাতে উত্তরা থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা মুখ্য নগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক হেনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের ডিসি খন্দকার নুরুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে অরিত্রির আত্মহত্যার ঘটনায় পল্টন থানায় ওই মামলা করেন তার বাবা।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হওয়া মামলায় শিক্ষা ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতি শাখার প্রধান জিনাত আরা এবং হাসনা হেনাকে আসামি করা হয়।

পরে বুধবার সন্ধ্যায় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এক জরুরি সভায় ওই তিনজনকে বহিষ্কার করা হয়।

এদিন দুপুরে অরিত্রির আত্মহত্যার ঘটনায় গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের সারাংশ তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে বলা হয়, অভিযুক্তরা মানসিকভাবে অরিত্রিকে বিপর্যস্ত করে তোলে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করে। এ জন্য কমিটি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছে।

গত রোববার পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে নিয়ে গিয়েছিল অরিত্রি অধিকারী (১৫)। ফোনে নকল থাকার অভিযোগ তুলে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এরপর ওই ছাত্রীর বাবা-মাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালে তারা স্কুলে যান এবং মেয়ের হয়ে দফায় দফায় ক্ষমা চান। কিন্তু এরপরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদের অপমান করেন এবং স্কুল থেকে অরিত্রি অধিকারীকে ছাড়পত্র দেওয়ার ঘোষণা দেন।

নিজের সামনে বাবা-মায়ের এমন অপমান সইতে না পেরে ওইদিন দুপুরে শান্তিনগরের বাসায় ফিরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। ওই ঘটনার জেরে মঙ্গলবার শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে বেইলি রোডে ভিকারুননিসার ক্যাম্পাস।

বুধবারও চলে আন্দোলন। এসময় অধ্যক্ষের পদত্যাগ ও তাকে আত্মহত্যায় প্ররোচণার দায়ে শাস্তিসহ ছয় দফা দাবি জানায় শিক্ষার্থীরা। বিকেলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় তারা।

পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বেশ কিছু শিক্ষার্থী তৃতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় কর্তৃপক্ষের পদক্ষেপে তারা সন্তুষ্ট। তবে পরিচালনা কমিটির সদস্যদের পদত্যাগ এবং অরিত্রীর বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহারের জন্য তাদের কাছে কর্তৃপক্ষের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার বিষয়টিও কার্যকর দেখতে চায় তারা।

শিক্ষার্থীরা জানায়, দাবিগুলো পূরণ না হলে ক্লাস ও পরীক্ষায় অংশ নেবে না। পরে দুপুরে ভিকারুননিসা গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার সাংবাদিকদের সামনে হাজির হয়ে অরিত্রির বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় জন্য অরিত্রীর বাবা-মায়ের কাছে ক্ষমা চাই। প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে আমার পদত্যাগের প্রয়োজন হলে আমি করব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসির শুনানিতে সাতক্ষীরার মুজিবুর-আফসারসহ যাদের মনোনয়ন অবৈধ

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথমদিনে নির্বাচন কমিশন (ইসি) শুনানি শেষে সাতক্ষীরা-১ এস এম মুজিবর রহমান  ও সাতক্ষীরা-২ আফসার আলিসহ বেশ কয়েকজনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু: সিরাজগঞ্জে ২ আসনে বিএনপির পার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু: নাটোর ২ আসনে বিএনপি পার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে ইসি।

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম: বগুড়া ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর লাগে। তবে আশরাফুল হোসেন আলম ভোটারদের স্বাক্ষরের যে তালিকা জমা দিয়েছেন, তা যাচাই-বাছাই করে দেখা গেছে তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন। ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

পারভেজ হোসেন: দিনাজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পারভেজ হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জহিরুল মিন্টু: মাদারীপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী জহিরুল মিন্টুর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

মিজানুর রহমান: ফেনী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ডক্টর মিজানুল হক: কিশোরগঞ্জ-৩ আসনেরর স্বতন্ত্র প্রার্থী ডক্টর মিজানুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

আবু সাইদ মহিউদ্দিন: ময়নসিংহ-৪ আসনের মুসলিম লীগের আবু সাইদ মহিউদ্দিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে কমিশন।

অমর কুমার দে: রাঙ্গামাটির ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

ক্বারী হাবিবুল্লাহ বেলালী: ময়মনসিংহ ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী ক্বারী হাবিবুল্লাহ বেলালীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে কমিশন।

মহিবুল কাদির চৌধুরী: মৌলভীবাজার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুল কাদির চৌধুরীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে কমিশন।

হাসান আহমদ: ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চাপাইনবাবগঞ্জ-১ নবাব মো. শামসুল হুদা, খাগড়াছড়ির আব্দুল ওয়াদুদ ভূইয়া, ঝিনাইদহ-১ আবদুল ওহাব, সাতক্ষীরা-২ আফসার আলি, মাদারীপুর-৩ মো. আবদুল খালেক, দিনাজপুর-২ মোকারম হোসেন, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১-এর মো. পারভেজ হোসেন, ঠাকুরগাঁও-৩ এস এম খলিলুর রহমান, ফেনী-১ মিজানুর রহমান, কিশোরগঞ্জ-৩ ড. মিজানুল হক, ময়মনসিংহ-৪ আবু সাইদ মহিউদ্দিন, নেত্রকোনা-১ মো. নজরুল ইসলাম, পঞ্চগড়-১ মো: তৌহিদুল ইসলাম, ময়মনসিংহ-২ মো: এমদাদুল হক, খুলনা-২ এস এম এরশাদুজ্জামান, ঢাকা-১ মো: আইয়ুব খান, বগুড়া-৩ মো: আব্দুল মুহিত, বগুড়া-৬ এ কে এম মাহবুবুর রহমান, রাঙামাটির অমর কুমার দে, বগুড়া-৪ আশরাফুল হোসেন আলমের (হিরো আলম), ঢাকা-১৪ সাইফুদ্দিন আহমেদ, সাতক্ষীরা-১ এস এম মুজিবর রহমান, ব্রাক্ষ্মবাড়িয়া-৩ মো: বশির উল্লাহ, নওগাঁ-৪ মো: আফজাল হোসেন, মৌলভিবাজার-২ মহিবুল কাদির চৌধুরী, ফেনী-৩ হাসান আহমদ, ময়মনসিংহ-১০ মো: হাবিবুল্লাহ, জামালপুর-৪ মোহা: মামুনুর রশিদ, বগুড়া-২ আব্দুল কাশেম, নীলফামারী-৪ মো: আমজাদ হোসেন, নীলফামারী-৩ মো: ফাহমিদ ফয়সাল চৌধুরী, নীলফামারী-৪ আসনের মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে স্যোসাল ইসলামী ব্যংক লিমিটেড, ব্রাক্ষ্মবাড়িয়া-২ আখতার হোসেন, লক্ষ্মীপুর-২ আবুল ফয়েজ ভূইয়া, কুমিল্লা-১০ আবুল কালাম আজাদ, কুমিল্লা-২ মো: সারওয়ার হোসেন, কুমিল্লা- ৪ মাহবুবুল আলম, নোয়াখালি-৩ এইচ আর এম সাইফুল ইসলাম, ফেনী-১ মো: নূর আহমদ মজুমদার। মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও স্থগিত করা রয়েছে ঝিনাইদহ-৩ আসনে মো: কামরুজ্জামান স্বাধীন, চট্টগ্রাম-৫ আসনের মির মোহাম্মদ নাছির এবং অনুপস্থিত ছিলেন, নেত্রকোনা-১ আসনের শাহ কুতুব উদ্দিন তালুকদার।

আজ বৃস্পতিবারসহ আগামী তিন দিন (৬, ৭ ও ৮ ডিসেম্বর) ইসিতে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রথমদিন ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল আবেদনের শুনানিতে ১ থেকে ১৬০টি আপিল আবেদনের নিষ্পত্তি হবে।

দ্বিতীয় দিন ৭ তারিখে ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত। শেষ দিন ৮ তারিখে ৩১১ থেকে অবশিষ্ট ৫৪৩ ক্রমিক পর্যন্ত আপিল আবেদনের নিষ্পত্তি করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিভিন্ন অভিযোগে ৭৮৬ জন প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসাররা।

আওয়মী লীগের মোট প্রার্থী ছিল ২৮১ জন। এর মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন ৩ জন। বিএনপি ৩শ’ আসনের বিপরীতে মনোননয়নপত্র জমা দিয়েছিলো ৬৯৬ জনের। এর মধ্যে ১৪১ জনের প্রার্থিতা বাতিল হয়। আর জাতীয় পার্টির মনোনয়ন বাতিল হয়েছে ৩৮ জনের।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রাথীদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনসহ ৫৪৩ জন নির্বাচন কমিশনে আপিল করেন।
বাকি ২৪৩ জন রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিরেই ঝড়ো সেঞ্চুরি তামিমের

এশিয়া কাপের প্রথম ম্যাচেই হাতে চোট পান তামিম। সেই চোট কাটিয়ে উঠতে উঠতে আবার সাইড স্ট্রেন ইনজুরি তামিমের। এশিয়া কাপের পর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন। ব্যাট হাতে ম্যাচ খেলতে নেমেছেন প্রায় ৮০ দিন বাদে। কিন্তু ব্যাটিংয়ে একটুও মরিচা ধরেনি বাংলাদেশ ওপেনার তামিমের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

সেঞ্চুরির পরে অবশ্য বেশিক্ষণ ব্যাট করতে পারেননি তিনি। তবে ৭৩ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে জানান দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত তামিম।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩৩১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন তামিম। মধ্যে ২৭ রান করে সঙ্গী ওপেনার ইমরুল কায়েস ফিরলেও দমে যাননি তিনি। তার দারুণ ওই ইনিংস সাজিয়েছেন ১৩ চার ও চারটি ছক্কা হাঁকিয়ে।

তামিম ব্যাট করেন ১৪৬.৫৭ স্ট্রাইক রেটে। বিসিবি একাদশের ২৩তম ওভারে ফিরে যাওয়ার আগেই সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। নিজে যখন আউট হয়ে ফিরছেন ততক্ষণে ২৩ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে বিসিবি একাদশ তুলে ফেলেছে ১৯৫ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ঐক্যফ্রন্ট কেন্দ্র পাহারা দিলে আওয়ামী লীগকে কেন্দ্র রক্ষা করতে হবে’

রাজনীতির খবর: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন, তার জবাব দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় তিনি বলেন, ‘তারা কেন্দ্র পাহারা দিলে, আওয়ামী লীগকে কেন্দ্র রক্ষা করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জয়ের কোন বিকল্প নেই। ঐক্যফ্রন্টের ষড়যন্ত্রের হাতিয়ার ফের আঘাত হানতে পারে। তাই সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের জন্যে বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যা থেকে যোগ্যদের বাছাই করা ছিল মূল চ্যালেঞ্জ। আসনের বিষয়ে শরিকদের সাথে বোঝাপড়া হয়ে গেছে। বৃহত্তর স্বার্থে জোটের মনোনয়ন মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ থেকে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত চিঠি দেয়া শুরু হবে; যা শেষ হবে শুক্রবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিকারুননিসার পরিচালনা কমিটির ক্ষমা প্রার্থনা

শিক্ষা সংবাদ: অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় নিহতের মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি। অরিত্রী এই নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণীতে পড়ত। শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভের মুখে আজ বৃহস্পতিবার পরিচালনা কমিটির পক্ষ থেকে সভাপতি গোলাম আশরাফ তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় জন্য অরিত্রীর বাবা-মায়ের কাছে ক্ষমা চাই।’

এদিকে গত দুই দিনের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আসছিল শিক্ষার্থীরা। তারা পরিচালনা কমিটির পদত্যাগ দাবি করেছে। ছাত্রীরা জানায়, তারা যে ছয় দফা দাবি জানিয়েছে, তার মধ্যে কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। এতে তারা সন্তুষ্ট। বাকি দাবিগুলোরও বাস্তবায়ন চায় তারা। আজই অরিত্রী বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহারের জন্য পরিচালনা কমিটির সদস্যদের পদত্যাগ এবং তাদের কাছে কর্তৃপক্ষের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানায়। এরপরই পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়।

পদত্যাগের দাবির বিষয়ে গোলাম আশরাফ তালুকদার বলেন, ‘প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে পদত্যাগ করতে হলে আমি পদত্যাগ করব। পুরো পরিচালনা কমিটির পদত্যাগের বিষয়টি বোর্ডের মিটিংয়ে উত্থাপন করা হবে। তারপর যে সিদ্ধান্ত হয়।’

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে গোলাম আশরাফ বলেন, ‘শিক্ষকদের গ্রেপ্তার বা অন্যান্য বিষয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চলছে। আমিও চাই, এটি আইনগত প্রক্রিয়ায় চলুক। এই ধরনের ঘটনা আইনের প্রক্রিয়ায় আনা উচিত। যেন ভবিষ্যতে কোনো বাবা–মায়ের বুক যেন খালি না হয়। আমরা চাই, শিক্ষার্থীরা ফিরে আসুক। তবে কাউকে জোর করা যাবে না। তারা নিজের ইচ্ছায় পরীক্ষা দিক।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮২ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইয়াসির

ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল তাকে। আবুধাবি টেস্টেই যে, সেই ইতিহাস গড়ে ফেলবেন তা প্রত্যাশিতই ছিল। অবশেষে তাই সত্যি হলো। উইলিয়াম সমারভিলকে ফিরিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের ইয়াসির শাহ। সেই সঙ্গে ভেঙে দিলেন ৮২ বছরের রেকর্ড।

৩২ টেস্টে ১৯৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে নামেন ইয়াসির। রেকর্ড ভেঙে নতুন করে গড়তে দরকার ছিল ৫ উইকেট। সমারভিলকে ফিরিয়ে ক্রিকেটের অভিজাত সংষ্করণে সেই কৃতিত্ব দেখালেন তিনি। গড়লেন দ্রুততম ২০০ উইকেট নেয়ার রেকর্ড।

রেকর্ডটি এতদিন দখলে ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেটের। ১৯৩৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০তম উইকেট শিকার করেন তিনি। সেটিই ছিল ৮২ বছর ধরে টেস্টে দ্রুততম উইকেটের ‘ডাবল’। ক্যারিয়ারের ৩৬তম টেস্টে এসে এ মাইলফলকের দেখা পান অজি লেগস্পিনার।

সেখানে ৩৩ টেস্টে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন ইয়াসির। এখন ক্রিকেটের আদি ফরম্যাটে দ্রুততম (সবচেয়ে কম টেস্ট খেলে) ২০০ উইকেটশিকারী তিনি। ৩৭ টেস্টে এ অংক স্পর্শ করে তৃতীয় দ্রুততম ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল গ্রিমেটের। পুরো ক্যারিয়ারে ৩৭ টেস্টে ২১৬ উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে অজি কিংবদন্তিকে ইয়াসির কত দ্রুত ছাড়িয়ে যান তাও দেখার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অস্ত্র ও গুলিসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার বাতুয়াডাঙ্গা এলাকা থেকে দুটি ওয়ানশুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ অনিমেষ মন্ডল (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে। আটক অনিমেষ মন্ডল (৩২) বাতুয়াডাঙ্গা গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদে পুলিশ দুইটি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে এর আগেও মামলা আছে বলে ওসি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এখন পড়াশোনার পরিবেশ নেই ভিকারুননিসায়- অধ্যক্ষ হামিদা আলী

শিক্ষা সংবাদ: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলী বলেছেন, মানুষ গড়ার কারিগরের মতো করেই শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের গড়বেন। শিক্ষকদের এই মানসিকতা না থাকলে তো হবে না। ভিকারুননিসা এখন আর আগের ভিকারুননিসা নেই। এখন পড়াশোনার কোনো পরিবেশ নাই এখানে। ‘মানসিক নির্যাতনে ছাত্রী আত্মহত্যার’ ঘটনা নিয়ে গতকাল এসব কথা বলেন তিনি।

ভিকারুননিসায় টানা ২১ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করা এ শিক্ষিকা আরও বলেন, এখন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে তেমন কোনো পড়াশোনা হয় না। প্রতিষ্ঠানের ছাত্রীরা যেটুকু ফলাফল করছে সেটি বাইরে প্রাইভেট-টিউশনি করে করছে। শিক্ষকরা ভর্তিবাণিজ্য নিয়ে ব্যস্ত। এসব বাণিজ্যের তদন্ত হওয়া উচিত। বাণিজ্য যারা করছে তাদের প্রকৃত চেহারা মানুষের সামনে উন্মোচন করা দরকার। এটি করা না হলে আজ হয়তো দেখা দেবে এক সমস্যা, কাল হবে আরেক সমস্যা। তিনি বলেন, ভিকারুননিসায় যা চলছে তা বলে শেষ করা যাবে না। এমন ঐতিহ্যবাহী স্কুলে কীভাবে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া একের পর এক শিক্ষক ‘বাই রোটেশন’ অধ্যক্ষ হচ্ছেন? তাদের অভিজ্ঞতার কোনো বালাই থাকছে না। এ কারণেও বাড়ছে সমস্যা। অভিভাবকদের কেউ কেউ আমার কাছে এসে বলেন, তারা ৬ থেকে ৮ লাখ টাকায় তাদের সন্তানদের ভর্তি করাচ্ছেন। সাবেক অধ্যক্ষ হিসেবে এসব শুনলে অসুস্থ হয়ে যাই আমি। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী বলেন, বাবা-মা তার আদরের সন্তানকে মানুষ করতে শিক্ষকদের কাছে পাঠান। এই শিক্ষার্থীদের ভালো-মন্দ দেখার দায়িত্ব শিক্ষকদের। আমি ৫৫ বছর ধরে শিক্ষকতা করছি। শিক্ষার্থী নির্যাতন, নিপীড়নকে ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই। এগুলো নিষিদ্ধ। পরীক্ষায় কোনো শিক্ষার্থী নকল করলে তো তাকে সংশোধন করতে হবে। এর শাস্তি তো ছাড়পত্র হতে পারে না। আমরা যেসব শিক্ষক পড়াই, আমাদেরও তো দোষ রয়েছে। তবে শুধু কেন শিক্ষার্থীর দোষ ধরা হবে? এমন ঘটনার নিন্দা জানাই। এমন শুনলে কষ্ট পাই আমি। এ শিক্ষাবিদ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি মানসিক কাউন্সেলিংও দরকার। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে শিক্ষকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest