সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

সাতক্ষীরায় শিশু অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের সাথে কর্মশালা

 

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ৫টি ইউনিয়নে অনিরাপদ স্থানান্তর ও শিশুর খেলাধুলার অধিকার শীর্ষক সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রকল্প অফিসে সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্ম এলাকার হাজারো শিশু প্রতিনিয়তই খেলাধুলা, লেখাপড়া আর বিনোদনে মেতে ওঠে।

সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র বাস্তবায়নে সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে কুশখালি, বৈকারি, ঝাউডাঙ্গা, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে “গুড কজ ক্যাম্পেইন” প্রকল্পের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব ইউনিয়নে ১৫টি সোস্যালাইজেশন সেন্টারের অধীনে ৩৫টি শিশু ক্লাব গঠন করা হয়েছে। এই ক্লাব গুলোতে কর্মএলাকার ৫৩১২ জন শিশুকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সরেজমিনে কুশখালী, ঝাউডাঙ্গা ও ভোমরা ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ৬ থেকে ১৪ বছর বয়সের এসব শিশুদের খেলাধুলা, লেখাপড়া আর বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে প্রতিটি সোস্যালাইজেশন সেন্টার। এখানে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার নানা সরঞ্জাম। লেখাপড়ার ফাঁকে ফাঁকে সেখানে সকাল বিকাল শিশুরা এসে হৈ হুল্লোড়ে মেতে ওঠে। উন্মুক্ত মাঠে খেলাধুলা করে। নিজের শরীরের সীমানা ও ভালোমন্দ দিক সম্পর্কে নিজেরা অবগত হয়। শিশুরা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বরদের কাছে যেয়ে নিজেদের অধিকারের বিষয় নিয়ে মত বিনিময় করে থাকে। ক্লাস থেকে ঝরে পড়া শিশুর তালিকা করে স্কুলে ভর্তিতে সহযোগীতা, বাল্যবিবাহ, যৌন হয়রানী, পাচারের কবল থেকে নিজেদের রক্ষায় এখন তারা জোরালোভাবে সোচ্চার। ছোট ছোট শিশু ও নারীরা যাতে পাচার না হয়, কোনো বখাটে যুবক যাতে তাদের উত্ত্যক্ত করতে না পারে, কোনো ধরনের হয়রানি বা অনৈতিকতার মুখে না পড়ে, তারা যাতে অনিরাপদ অভিবাসনের শিকার না হয় সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বলতে পারছে।
আমি খেলি, আমি শিখি অনিরাপদ স্থানান্তর থেকে নিরাপদ থাকি। শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে, এই সব স্লোগানে মুখরিত এসব কেন্দ্রগুলো। শিশুরা যাতে কোনো ধরনের সন্ত্রাস মাদক ও খারাপ সাথে জড়িত না হয় সে জন্য আমরা সচেতনতার সৃষ্টি করছি। প্রতিটি কেন্দ্রে দরিদ্র ও পিছিয়ে পড়া শিশুদের জন্য প্রাইভেট পড়ার ব্যবস্থা ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

এই এলাকাগুলোতে বেশির ভাগ মানুষ অনিরাপদ ভাবে স্থানান্তরিত হয়ে থাকে। তাদের বাবা-মায়ের সাথে দেশের বিভিন্ন জেলা ও পার্শবর্তী দেশ ভারতে কাজ করতে যাওয়ার সময় শিশুকেও সাথে নিয়ে যাওয়া হয়ে থাকে। সেই শিশু জানেনা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখান তারা যাওয়ার আগে ইউনিয়ন পরিষদে রেজিঃ করে স্থানান্তরিত হচ্ছে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করেন।
গুড কজ ক্যাম্পেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুর রহমান প্রকল্পের অর্জন ও প্রতিবন্ধকতা উপস্থাপন করেন। এছাড়া অনিরাপদ স্থানান্তর ও শিশুর খেলাধুলার অধিকার প্রতিষ্ঠায় করণীয় ও সুপারিশ নিয়ে টেলিভিশন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা করেন।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,এটিএন বাংলার এম. কামরুজ্জামান, বাংলা ভিশনের মো. আসাদুজ্জামান, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক যুগের বার্তার আমিনুর রশীদ, যমুনা টিভির মো. আহসানুর রহমান রাজীব, দৈনিক দক্ষিণের মশালের আমীর হোসেন খান চৌধুরী, দৈনিক ঢাকা টাইমস্ এর এম. বেলাল হোসাইন, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র আরিফুল ইসলাম রোহিত প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বয়স্ক ভাতার টাকা দেওয়ার নাম করে  ৬০০০ টাকা নিয়ে চম্পক দিয়েছে ২ যুবক
আবু ছালেক :বয়স্ক ভাতার টাকা দেওয়ার নাম করে ৬০০০ টাকা নিয়ে চম্পক দিয়েছে ২ যুবক। বৃহস্পতিবার দুপুরে বাকড়া গ্রামের বজলু সরদারের পুত্র নজরুল সরদারের নিকট থেকে বয়স্ক ভাতার টাকা দেওয়ার নাম করে টাকা নিয়ে চম্পক দিয়েছে ২ যুবক।ধান্দা বাজ ২ যুবক মোটর সাইকেলে হেলমেড পরে দুপুরে যায় নজরুলের বাড়ীতে। নজরুল কে বাড়ী পেয়ে একটি কাগজ বের করে  ২ যুবক,তারপর নজরুলকে বলে আপনার নামে ২৫০০০ টাকা আসছে বয়স্ক ভাতা বাবদ,আপনি আমাদের ১০ ০০০ টাকা দেন কাগজপত্র ঠিক করে দিচ্ছি টাকা উঠাতে পারবেন,২৫০০০ হাজার টাকার লোভে নজরুল বাড়ীতে থাকা ৬০০০ হাজার টাকা এনে যুবকদের হাতে দেওয়া মাত্রই যুবকরা ১টি কাগজ ধরিয়ে দেয় নজরুলকে, আর বলে কাগজটি নিয়ে ব্যাংকে যাওয়া মাত্রই ২৫০০০ হাজার টাকা উঠাতে পারবেন। কাগজটি একটি ফরম, আর ঐ ফরমে উল্লেখ আছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, রেজি: নাম্বার ২০৮৬৫১ বিদেশী সংস্হা, সৌদি আরব,সি সি ডি বি, বাংলাদেশ প্রতিবন্ধি অসহায় ব্যক্তিদের তালিকা, যুবকরা জানায় বাংলাদেশের সমাজসেবা অফিস যে কোন শাখা সহ সোনালি ব্যাংকের শাখা থেকে টাকা উ ঠানো যাবে,ধান্দাবাজ ২ যুবক ৬০০০ টাকা নিয়ে যাওয়ার সময় ২ জন ২ টি মোবাইল নাম্বার দিয়ে যায় নাম্বার হল ০১৮৬২৩৯২০১৬ এবং ০১৯১৭১৪৫৭২১ কিন্ত নাম্বার ২ টি বন্ধ পাওয়াই নজরুল এক এক করতে করতে অনেকের জানালে বিষয়টি দেখা যায় ধান্ধা বাজদের কবলে পড়েছে নজরুল।বৃহস্পতিবার সন্ধায় নজরুল ইসলামের জামাই ফিংড়ী গ্রামের বাবলু সরদার এ ডি এস প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের এ তথ্য প্রদান করেছে। গরিব অসহায়দের পাশে যেয়ে ধান্ধাবাজরা এমন ভাবে ক্ষতি করাই এলাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে , সাথে সাথে এদের চক্রান্ত থেকে বাচতে এলাকা বাসি প্রসাষনের উর্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্রমৈত্রীর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি :
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রমৈত্রীর অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দেবাশিষ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধানদিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্পাদক মিজানুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা ও গবেষনা সম্পাদক সাকিব মোড়ল, সহ-সভাপতি হেলাল খান, নয়ন, কিংসুক সরকার, জয়ন্ত সরকার, ফরাহ, কাজল, ইয়াসিন প্রমুখ। এছাড়াও বাংলাদেশ ছাত্রমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কেক কেটে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব্যসাচী আবৃত্তি সংসদের আয়োজনে সাতক্ষীরা মুক্ত দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানী পতাকায় ছাত্র জনতার অগ্নি সংযোগ এবং অস্ত্রলুট ও ব্যাংক অপারেশন করে সংগৃহীত অর্থ নিয়ে ৭১ এর মার্চে সাতক্ষীরার সন্তানরা মাতৃভূমিকে শত্র“মুকরতে যে বীরত্বের পরিচয় দিয়েছিল তারই সফল সমাপ্তি ঘটে ৭ ই ডিসেম্বর। ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে সব্যসাচী আবৃত্তি সংসদের আয়োজনে কবিতা পাঠ, আবৃত্তি, মুক্তির কথা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননার আয়োজন করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদার। স্বাগত বক্তব্য রাখেন, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নির্বাহী সদস্য সংগীত শিল্পী রোজবাবু, কবি স.ম তুহিন, প্রাবন্ধিক কবির রায়হান, প্রাবন্ধিক আ: হামিদ। মুক্তিযুদ্ধের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন,কবি মন্ময় মনির, মনজুরুল হক, স্বপ্না চক্রবর্তী ও রাইন চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইমাম বারি ও রফিকুজ্জামান খোকন। অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধারা ৭১’ রনাঙ্গনের স্মৃতিচারণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রকৌশলী আবেদুর রহমান, মশিউর রহমান পলাশ, সব্যসাচী আবৃত্তি সংসদের সাংগঠনিক সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল, সব্যসাচী আবৃত্তি সংসদের অর্থ সম্পাদক এস এম নাজমুল হক পল্টু প্রমুখ। এসময় সম্মাননা স্মারক দিয়ে ৭১’র ২জন বীর সৈনিককে সংবর্ধনা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষক ও যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

দেশের খবর: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার নড়াগাতি থানার কান্দুরী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওই গ্রামে দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. অলিয়ার রহমান মোল্লা ও বর্তমান ইউপি সদস্য ইলিয়াছ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অলিয়ার গ্রুপের সমর্থক কান্দুরী গ্রামের সাদেক মোল্লার ছেলে ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা (৩৮) ও ফহম মোল্লার ছেলে রুকু মোল্লাসহ (৩৫) সাত-আটজন ৮ জন তাদের নিজস্ব জমির ধান কাটতে যান।

এ সময় ইলিয়াছ গ্রুপের শতাধিক লোক তাদের উপর অতর্কিতভাবে ঘিরে ফেলে এবং গুলিবর্ষণ করে। প্রতিপক্ষের ছোড়া গুলিতে ইমান আলী, একই গ্রামের আজিজুল মোল্লা (২৮), বিল্লাল মোল্লা (৩২), তিতু মোল্লা (৩৫), নান্নু মোল্লা (৪০) ও জসিম মোল্লা (৩৭) আহত হন। আহতদের মধ্যে ঘটনাস্থলেই ইমান আলী নিহত হন এবং রুকুকে কালিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিদের ব্যর্থতার দিনে পূজারার লড়াই

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ায় খেলবে ভারত। তবে এদিন মাত্র ৩ রান করে ব্যর্থ ভারতের অধিনায়ক। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানরাও। সেই ব্যর্থতার দিনে দারুণ এক সেঞ্চুরি করে অ্যাডিলেড টেস্টে ভারতকে মোটামুটি স্কোর এনে দিলেন চেতেশ্বর পূজারা। বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে দলটির স্কোর ৯ উইকেটে ২৫০ রান।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অ্যাডিলেডের বাইশ গজে শুরুতেই মিচেল স্টার্ক-জোস হ্যাজেলউড-প্যাট কামিন্সদের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের।

লুকেশ রাহুলকে তুলে নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনে প্রথম ধাক্কাটা দিলেন সেই হ্যাজেলউড। ৮ বল খেলে মাত্র ২ রান করে ফিঞ্চের হাতে স্লিপে ধরা দেন তিনি। বিজয়ও ২২ বলে ১১ রান করে মিচেল স্টার্কের বলে পেইনের হাতে ধরা দেন।

এদিকে অধিনায়ক কোহলিকে প্রথম ওভারেই ফেরান প্যাট কামিন্স। দুরন্ত ক্যাচ নেন উসমান খোয়াজা। মাত্র ৩ রান করেন ভারত অধিনায়ক। এরপর চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কে রাহানে একটু হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ১৩ রানে সাজঘরে ফিরে যান রাহানে। হ্য়াজেলউডের শিকার হন তিনি।

এরপর পূজারার সঙ্গে ৪৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রোহিত শর্মা। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে ৩৭ রানে লিঁওর বলে আউট হন তিনি।

এরপর ব্যাট হাতে বাইশ ঝড় তোলার চেষ্টা ঋষভ পান্থ। কিন্তু ২৫ রানে থামতে হয় তাকেও। অশ্বিন ধৈর্যের পরিচয় দিয়ে ৭৬ বলে ২৫ রান করেন। কিন্তু অশ্বিন আর ইশান্ত আউট হতেই পূজারার শতরান হবে কি হবে না, এই আশঙ্কা দেখা দিয়েছিল। তবে সামাল দিলেন মোহাম্মদ সামি। শেষ পর্যন্ত লড়াই করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান করেন পূজারা। ক্যারিয়ারের ১৬ তম টেস্ট শতরান করলেন তিনি।

কিন্তু ২৪৬ বলে ১২৩ রান করে রান আউট হন পূজারা। সেঞ্চুরিয়ান এই ব্যাটসম্যান আউট হওয়ার মধ্য দিয়ে দিনের খেলা শেষ হয়ে যায়। অসি বোলারদের মধ্যে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, লিঁও চার অসি বোলার প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ ডিসেম্বর সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর (সোমবার) সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। ওইদিন দুপুর ২টা থেকে জোটের সমাবেশ শুরু হবে বলে জানান তিনি।

রিজভী বলেন, ‘সমাবেশ উপলক্ষে আমরা পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। আশা করছি ১০ ডিসেম্বর ঐক্যফ্রন্টের এই সমাবেশ সার্থক হবে, সাফল্যমণ্ডিত হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামেমের পর ঝোড়ো সেঞ্চুরি সৌম্যরও

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে দারুণ ব্যাট করেছেন তামিম ইকবাল। প্রায় ৮০ দিন পরে ম্যাচ খেলতে নেমে তিনি ৭৩ বলে খেলেছেন ১০৭ রানের দুর্দান্ত ইনিংস। এরপর সফরকারীদের ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

সৌম্য সরকার ৮৩ বলে ১০৩ রানের ইনিংস খেলে ব্যাট করছেন। দারুণ এই ইনিংস খেলার পথে সাতটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এ ম্যাচে তিনে ব্যাট করতে আসেন সৌম্য সরকার। দলের ৮১ রানের মাথায় ২৭ রানে ইমরুল কায়েস আউট হলে ক্রিজে আছেন তিনি। এরপর তামিমের সঙ্গে করেন দারুণ জুটি। তাদের দু’জনের ব্যাট থেকে আসে ১১৪ রান।

এরপর তামিম আউট হয়ে গেছে কিছুটা চাপে পড়ে বিসিবি একাদশ। আউট হয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয় ও শামীম পাটোয়ারি। তবে বিসিবি একাদশের অধিনায়ক মাশরাফিকে নিয়ে জয়ের পথ এগিয়ে নেন সৌম্য সরকার। সৌম্যর সেঞ্চুরিতে জয়ের পথেই আছে বিসিবি একাদশ।

এ নিয়ে বলতে গেলে সৌম্য সরকার পরপর তিন ওয়ানডে ফরম্যাটের ম্যাচে সেঞ্চুরি করলেন। তার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ছিল আন্তর্জাতিক সেঞ্চুরি। বাকি দুটি প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পান তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি সৌম্যর। তিনি যে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ফর্মে ফিরছেন তারই ইঙ্গিত দিচ্ছেন ব্যাট হাতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest