সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী মোঃ জিল্লুর রহমানকে ২৫ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় এ অর্থ সহায়তার চেক জিল্লুর রহমানের হাতে তুলে দেন কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক নওশাদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, জিল্লুর রহমানের বাবা মোঃ আবদুল খালেক, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র প্রতিনিধিরা।

এ বিষয়ে কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক নওশাদ আলম বলেন, জিল্লুর রহমান আমাদের কলেজের মেধাবী ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যেভাবে সে আহত হয়েছে, তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তার চিকিৎসা ও শিক্ষা ব্যায় চালিয়ে নেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে আমাদের এই সামান্য উদ্যোগ। আমরা আশা করি, এই সাহায্য তার সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সে দ্রুতই সুস্থ হয়ে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে পারবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাতক্ষীরার এসপি বাংলোর মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন জিল্লুর রহমান। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে রয়েছেন। মোঃ জিল্লুর রহমান সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

কলেজ কর্তৃপক্ষের এই সহায়তা প্রদানের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিল্লুর রহমানের বাবা মোঃ আবদুল খালেক বলেন, “আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত কৃতজ্ঞ সাতক্ষীরা সিটি কলেজ কর্তৃপক্ষের কাছে।আমার ছেলের শারীরিক অবস্থা অনেকটাই সংকটময় ছিল, তবে আল্লাহর রহমতে এবং চিকিৎসকের পরিশ্রমে সে এখন শঙ্কামুক্ত। কলেজ কর্তৃপক্ষের এই সহায়তা শুধু অর্থনৈতিক সাহায্যই নয়, বরং আমাদের পরিবারকে মানসিকভাবে শক্তি দিয়েছে। আমি বিশ্বাস করি, আমার ছেলে দ্রুত সুস্থ হয়ে কলেজে ফিরে আসবে এবং তার পড়াশোনা আবার শুরু করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ভারতে পাচারালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের ফলমোড় এলাকা থেকে এক কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১০ পিচ স্বর্ণের বারসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ২০৫ গ্রাম।

আটক কিশোর সুমন ইসলাম (১৭) সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে প্রতিবেশী দেশ ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় স্থলবন্দর সীমান্তের ফলমোড় নামক স্থান থেকে সুমন ইসলাম নামক এক কিশোরকে সন্দেজনকভাবে আটক করা হয়।

পরে তার দেহে তল্লাশী চালিয়ে প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ২০৫ গ্রাম। যার বাজার মুল্য ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৭৭ টাকা। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার এবং আটক আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ঈগল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটর সাইকেলের যাত্রী।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের খানপুর নামক স্থানে এঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক শাহিনুর রহমান গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া গ্রামের বারিক গাজীর ছেলে। আহত রবিউল ইসলাম একই গ্রামের মৃত লোকমান কাগুচির ছেলে।

বৃহস্পতিবার বিকালে শাহিনুর রহমান একজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিক থেকে শ্যামনগরের দিকে যাওয়ার পথে খানপুর নামক স্থান পৌছালে শ্যামনগর থেকে ছেড়ে আসার ঈগল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক এবং যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু মোটরসাইকেল চালক শাহিনুর রহমানের অবস্থান অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে প্রেরণ করেন। তবে মেডিকেলে পৌছানোর পূর্বে তার মৃত্যু হয়।

এবিষয়ে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তাইজুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পরিবহন চালক বা হেলপার কেউকে আটক করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ভিপি কাদের, সদস্য সচিব মো: আলমগীর হোসাইন, সদর থানার আহবায়ক ডা: জি এম সালাউদ্দিন সাকিল, সদর থানার সদস্য সচিব মো: ওলিউল্লাহ, জেলার সাংস্কৃতিক সম্পাদক জি এম আবু সাঈদসহ অন্যরা।
সাক্ষাতকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি)র সমৃদ্ধি কামনা করেন পাশাপাশি সাতক্ষীরার উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প ২০ নভেম্বর

সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

২০ ও ২১ নভেম্বর সাতক্ষীরা রসুলপুর এলাকার এম আলি পলি ক্লিনিকে ডাচ্ বাংলা ব্যাংকের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ঔষধপত্রসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

অর্থের অভাবে যেসব রোগীরা চিকিৎসা বঞ্চিত তাদের জন্যই এধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নাম লিপিবদ্ধের জন্য ০১৭১২৪৪৭৪৯৭ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পারুলিয়ায় বিএনপি নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে অস্ত্র বিরোধী অভিযানের সময় দেবহাটার খলিশাখালী ভূমিহীন জনপদে গনপিটুনিতে কামরুল ইসলাম নামে একজন মারা যায়।

এঘটনার পরে নিহত কামরুলের স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নলতা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমানসহ কয়েকজন বিএনপি নেতাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে।

যার কারনে দেবহাটা ও কালীগঞ্জ বিএনপির আয়োজনে বুধবার বিকাল ৩টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, সাবেক জেলা যুবদলের নেতা সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শরিফুজ্জামান সজিব, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সচিব মোমতাজুর রহমান চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বাংলাদেশ প্রতিবাদ কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক আহসানুর রহমান রাজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি নেতাদের নামে এই বৈষম্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে যে সমস্ত ভূমিদস্যুরা এই খলিশাখালী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে আসামী করতে হবে। একশ্রেনীর ভূমিদস্যুরা নিজেদের স্বার্থে নিরীহ ভূমিহীনদের ব্যবহার করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে এই এলাকায় শান্তি স্থাপন করার জন্য নেতৃবৃন্দ প্রশাসনকে অনুরোধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জেলা পরিষদের গাছ কাটার ভিত্তিহীন অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কালিগঞ্জের শিক্ষক ও এনজিও কর্মী সম্পা গোস্বামী। ১২ নভেম্বর সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদপালের আদালত তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

এর আগে গত ১০ অক্টোবর কালিগঞ্জে জেলা পরিষদের গাছ কাটার ভিত্তিহীন অভিযোগে ভ্রাম্যমান আদালতে শিক্ষক ও বেসরকারি সংস্থা প্রেরণা’র নির্বাহী পরিচালক, মানবাধিকারকর্মী সম্পা গোস্বামীকে ১শ টাকা জরিমানা ও ২ দিনের কারাদন্ড প্রদান করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

এঘটনায় সম্পা গোস্বামী ওই ভিত্তিহীন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। বিজ্ঞ আদালত পর্যালোচনা করে তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে ১২০০ বিঘা আয়তনের ‘বিসমিল্লাহ-০৩’ নামের একটি চিংড়িঘের দখলের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দুইটার দিকে শতাধিক লাঠিয়াল দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাাঁপা-সোনাখালী গ্রামে ঘেরটি দখল করে।

অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদুল ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে ঘের দখলের ঘটনা ঘটেছে। এসময় ঘেরের চারদিকে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি কর্মচারীদের বেধড়ক মারধর করা হয়। বুধবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত ঘেরের ম্যানেজার হাবিবুর রহমানের কোনো হদিস মেলেনি। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতংক বিরাজ করছে।

ঘের মালিক রবিউল্লাহ বাহার জানান, দু’পক্ষের মামলা চলমান থাকায় সম্প্রতি বিজ্ঞ আদালত উক্ত ঘেরে একজন ‘রিসিভার’ নিয়োগ করেন। পরে বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আদালত পূর্বের আদেশ স্থগিত করলে রাত ৯টার দিকে বিএনপির সহ-সভাপতি আমজাদুল ও যুবদল সভাপতি হাফিজুরের নেতৃত্বে দখলের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দখলের পরপরই হামলায় জড়িতরা ২০/২২টি জাল দিয়ে ৭০ মণেরও বেশি মাছ লুট করে। ঘের দখলের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জমির মালিকদের মধ্যেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

জমির মালিক মাখন লাল জানান, দীর্ঘদিন সাত্তার মোড়ল তাদের জমি জবর দখলে নিয়ে ঘের পরিচালনা করতো। তবে ৫ আগস্ট পট পরিবর্তনের পর সাত্তার মোড়ল বিএনপির সহ-সভাপতি আমজাদুল ইসলামের কাঁধে ভর করে নিরীহ জমি মালিকদের জিম্মি করার পুরানো কৌশলে মত্ত রয়েছে।

এবিষয়ে বিএনপি সহ-সভাপতি আমজাদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এছাড়া অভিযুক্ত যুবদল সভাপতি হাফিজুর সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে দখলদার লাঠিয়াল বাহিনীর এক সদস্য জানান, সন্ধ্যার পর পাখিমারা এলাকা থেকে তিন/চারশ মানুষ ঘেরটি দখল করেছে। এসময় কিছু ভাঙচুরসহ কর্মচারীদের সামান্য মারধরের ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, এবিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest