সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দেবহাটায় উপজেলা আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলা আসনার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কে.এম মনিরুল ইসলাম ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নার্গিস পারভীন। এসময় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল হাই রকেট, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশিকুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, নওয়াপাড়া ইউনিয়ন দলপতি সাদিকুর রহমান টফি, আনসার প্লাটুর কমান্ডার সুফিয়া পারভিন, কুলিয়া ইউনিয়ন দলনেত্রী আফিফা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। উক্ত উপজেলা সমাবেশে উপজেলার ৫টি ইউনিয়নের সকল আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন আনসার কমান্ডার নুর হোসেন ও কুলিয়া ইউনিয়ন আনসার কমান্ডার রবিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে অতিরিক্ত ফি আদায় ॥ প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনিতে এস.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত অর্থ আদায় ও প্রধান শিক্ষক রুহুল আমিনকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিদ্যালয়ে সামনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা গৌর পদ মন্ডল, অভিভাবক সদস্য ডালিয়া খাতুন, এস.এস.সি পরীক্ষার্থী শাহারিয়া হোসেন, শান্ত হোসেন, আনারুল গার্জী প্রমুখ।
মানববন্ধনের বক্তারা বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফরম পূরণের ফি নির্ধারিত করে দিলেও সেটি অমান্য করে প্রধান শিক্ষক রুহুল আমিন অতিরিক্ত অর্থের বিনিমিয়ে অযোগ্য শিক্ষার্থীদের ফরম পূরনের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয় তার বিরুদ্ধে একাধিক স্বেচ্ছাচারিতার অভিযোগও রয়েছে। বক্তারা এ সময় অবিলম্বে প্রধান শিক্ষক রুহুল আমিনকে অপসারণের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা: আ.ফ.ম রুহুল হককে আসাদুজ্জামান বাবুর অভিনন্দন

সাতক্ষীরা সদর-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় ডা: আ.ফ.ম রুহুল এমপিকে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদে উপস্থিত হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে এ শুভেচ্ছা জানান তিনি। এসময় নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেড়শো তিমি শাবকের নিথর দেহ ভেসে এল সৈকতে

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপের সমুদ্র সৈকত থেকে ১৪৫টি মৃত তিমি শাবক উদ্ধার হয়েছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় উপকূলের রকিউরা থেকে স্টুয়ার্ট দ্বীপের সমুদ্র সৈকতের প্রায় ৩০ কিলোমিটার জুড়ে ওই শিশু তিমির মরদেহগুলো পড়ে থাকতে দেখা যায়। মেসন উপসাগরের উপকূলে মৃত অবস্থায় পড়ে থাকা তিমিগুলোকে প্রথম দেখতে পায় একজন পথচারী। খবর বিবিসির।

নিউজিল্যান্ড প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই সাগরের অর্ধেকেরও বেশি তিমি ইতিমধ্যে মারা গেছে। আর যে অর্ধেক তিমি এখনও বেঁচে আছে এই ঘটনার জেরে তাদেরকেও বাঁচানো বেশ মুশকিল হবে। তবে ঠিক কী কারণে বিপুল পরিমাণে তিমি ও ডলফিন মারা যাচ্ছে তা এখনও অজানা। অনুমান, অসুস্থ হয়ে অথবা জোয়ার কিংবা শিকারির ধাওয়া খেয়ে সৈকতে এসে মারা যায় তিমিগুলো।

নিউজিল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ বিভাগের আঞ্চলিক কর্মকর্তা রেন লেপেনস এক বিবৃতিতে বলেন, ‘একসঙ্গে এতগুলো তিমির মৃত্যু খুবই দুঃখজনক। দ্বীপটি খুব দূরে হওয়ায় সেখানে কোনো কর্মকর্তা না থাকায় দিন দিন তিমির সংখ্যা হ্রাস পাচ্ছে।’

পরিবেশ সংরক্ষণ বিভাগের দেওয়া বিবৃতিতে বলা হয়,নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। প্রতি বছর নানা কারণে গড়ে ৮৫টি তিমির মৃত্যু হয় এ অঞ্চলে। গত সপ্তাহজুড়ে আরও ১২টি ছোট তিমি মারা গেছে।
এ ধরনের বেশিরভাগ ঘটনায় প্রতিটি তিমির মরদেহ বিচ্ছিন্নভাবে সৈকতে পাওয়া যায়। তবে একসঙ্গে এতগুলো তিমির মৃত্যুর ঘটনা নিউজিল্যান্ডে বিরল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্চ থেকে সুন্দরবন ও ঢাকা হয়ে আসাম যাবে কলকাতার লঞ্চ

বিদেশের খবর: দুই বাংলার নদী ও সাগর পথে ভেসে কলকাতা থেকে ঢাকা আসবেন পর্যটকরা। ভারতের ‘ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া’ (আইডবলিউএআই) জানিয়েছে ২০১৯ সালের মার্চ থেকেই শুরু হবে এই নৌবিহার। খবর টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুয়ায়ী, আইডব্লিউএআই-এর এক সদস্য এসভিকে রেড্ডি বলেন, ‘কলকাতা-সুন্দরবন রুট ধরে বাংলাদেশ পৌঁছবে এই নৌবিহার। তার পরে যাবে উত্তর-পূর্ব অংশে। এই নদীপথ ঠিক হয়েছে ভারত-বাংলাদেশের এক দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে।’

এসভিকে রেড্ডি জানিয়েছেন, প্রটোকল রুটের ভারতীয় অংশ হয়ে প্রতিদিনই ১৫ থেকে ২০টি বার্জ চলাচল করে। মূলত তাতে ফ্লাই-অ্যাশ থাকে যা ভারত থেকে বাংলাদেশ নিয়ে যাওয়া হয়। তিনি বলেন ক্রুজ চলাচলেও কোন অসুবিধাই হবে না।

এই পথে ট্যুর পরিচালনা করতে আগ্রহী ভারতীয় নৌবিহার আয়োজনকারী প্রতিষ্ঠান ‘ভিভাদা’। এটির পরিচালক আর সুশিলা জানান, তারা বাংলাদেশে এবং বাংলাদেশ হয়ে উত্তর-পূর্বাঞ্চলে নৌবিহার আয়োজন করতে চান। উত্তর পূর্বাঞ্চলে যেতে ঢাকা হয়ে আরিচা রুটে ঢুকবে লঞ্চ। এরপর ধুবড়ি হয়ে আসাম প্রবেশ করতে পারে।

প্রতিবেদনে বলা হয় চলতি বছরের অক্টোবরে দিল্লিতে সচিব পর্যায়ের বৈঠকে এ নিযে একমত হয় ভারত ও বাংলাদেশ।

কলকাতা থেকে শুরু করে, ঢাকা পৌঁছতে ছ’দিন লাগবে বলে জানা গেছে। এ রুটে মাথা পিছু খরচ পড়বে ৬০ হাজার রুপি। শুধু থাকা-খাওয়াই নয়, ক্রুজে পর্যটকদের মনোরঞ্জনের জন্য থাকবে নানা অনুষ্ঠানের আয়োজন। এ ছাড়া, সুন্দরবন অঞ্চলের নানা জায়গায় থাকবে রাত্রিবাসের সুবিধা। এপার বাংলার সুন্দরবন অঞ্চল পেরিয়ে ওপার বাংলার বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ক্রুজ পৌঁছবে ঢাকায়।

আইডবলিউএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে ক্রুজ চললে, তার জন্য থাকবে বিশেষ নেভিগেশন সেবা। ভারতের সীমা পর্যন্ত সেদেশের কর্মকর্তারাই তা করবেন। দ্বিপাক্ষিক চুক্তির পরে, বাংলাদেশও রাজি হয়েছে রাতের এই সেবা দিতে।

এই পথে চলাচলের জন্য ভারত ও বাংলাদেশ অংশে ড্রেজিং করা হয়ে। ভারত-বাংলাদেশ প্রটোকল রুট অনুযায়ী ড্রেজিং খরচের ৮০ শতাংশ ভারত সরকার বহন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুর রাইডার্স-এশিয়ান অ্যাপারেলসের পার্টনারশিপ চুক্তি সাক্ষর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপএল) বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সঙ্গে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে এশিয়ান অ্যাপারেলস। আজ সোমবার ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিপত্রে রংপুর রাইডার্সের পক্ষে স্বাক্ষর করেন হেড অব অপারেশনস তাজভীত আহমেদ। অন্যদিকে এশিয়ান অ্যাপারেলসের পক্ষে স্বাক্ষর করেন এশিয়ান গ্রুপের ঢাকা কার্যালয়ের মহাব্যবস্থাপক ইয়াসিন গনি চৌধুরী।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদিক এবং এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাফিক আহমেদ সালাম, বাংলাদেশের খবরের ব্যবস্থাপক (সমন্বয়) মো. গোলাম কিবরিয়া তালুকদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর শেষে সাফিক আহমেদ সালাম বলেন, ‘রংপুর রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ান। আমাদের প্রত্যাশা এবারও টানা দ্বিতীয়বারের মতো আমরা শিরোপা জিতবো। চ্যাম্পিয়ান দলের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।’
বিগত চার মৌসুম ধরে বিপিএলে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের সর্বশেষ আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে দলটি। মাশরাফির নেতৃত্বেই আগামী আসরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রংপুর রাইডার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ধানের শীষ’ পাওয়ার অপেক্ষায় একঝাঁক তারকা

অনলাইন ডেস্ক: অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার রাজনীতিতে ঢল নেমেছে তারকাদের। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এরই মধ্যে ‘নৌকা’র মাঝি হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান দুর্জয়, চিত্রনায়ক ফারুক, কণ্ঠশিল্পী মমতাজ, অভিনেতা আসাদুজ্জামান নূর।

এদিকে ‘ধানের শীষ’ পাওয়ার অপেক্ষায় আছেন একঝাঁক তারকা।

আজ সোমবার বিকেল থেকে বিএনপির মনোনয়ন দেওয়া শুরু হয়েছে। আর ফলাফলের অপেক্ষায় রয়েছেন মনোনয়নপ্রত্যাশী তারকারা। ধানের শীষ পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, মনির খান ও বেবী নাজনীন, চিত্রনায়ক হেলাল খান ও ফুটবলার আমিনুল হক।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী তারকাদের মধ্যে মনির খান বিএনপির কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক পদে রয়েছেন। বেবী নাজনীন রয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক পদে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক হেলাল খান। কণ্ঠশিল্পী কনকচাঁপা দলীয় বড় কোনো পদে না থাকলেও বিএনপিতে তাঁর অনেক গ্রহণযোগ্যতা রয়েছে।

এদিকে ‘সাফ’জয়ী জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ধানের শীষ প্রার্থীদের মধ্যে কনকচাঁপা সিরাজগঞ্জ-১, মনির খান ঝিনাইদহ-৩, বেবী নাজনীন নীলফামারী-৪, হেলাল খান সিলেট-৬ ও আমিনুল হক ঢাকা-১৪ থেকে মনোনয়ন চান।

নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অন্ধজনে আলো দিতে তাদের চক্ষুদান

বিনোদনের খবর: একজন মৃত মানুষের চোখের কর্ণিয়া দিয়ে আরেকজন জীবিত অন্ধ মানুষের চোখে আলো ফেরানো সম্ভব। সারাবিশ্বে এই নিয়মে অন্ধজনে আলো ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত। যদিও বাংলাদেশে এই রীতিটি এখনও প্রায় অন্ধকারে, নানা কারণে।

মূলত মানুষের মনের এই অন্ধকার দূর করতে এবং কিছু অন্ধ মানুষের চোখে আলো জ্বালাতে ২৫ নভেম্বর দুপুরে মরণোত্তর চক্ষুদান করলেন অভিনয় অঙ্গনের নন্দিত দম্পতি হাসান ইমাম ও লায়লা হাসান। তাদের সঙ্গে আরও ছিলেন এই প্রজন্মের অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা তিনজনই আনুষ্ঠানিকভাবে রাজধানীর কাঁটাবন অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটির দফতরে গিয়ে মরণোত্তর চক্ষুদান করেছেন।
এ প্রসঙ্গে হাসান ইমাম বললেন, ‘কর্ণিয়া সংযোজনে অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখতে পাবে- এমন একটি মহৎ কাজে সাড়া দিতে পেরে খুব ভালো লাগছে। আমার মনে হয় এই বিষয়ে আমাদের সবারই এগিয়ে আসা দরকার।’
এদিকে আজমেরী হক বাঁধন বলেন, ‘জানি না, আমার এই চক্ষুদান কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আজ এই কাজটি করে ব্যক্তিগতভাবে নিজেকে খুব হালকা লাগছে। মনে হচ্ছে মানুষের জন্য একটা কিছু করার চেষ্টা করেছি। খারাপ লাগে এই ভেবে, আমাদের দেশে এটা প্রচলিত না। ভারতেও এ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আছে, কারণ সে দেশের শিল্পীরা এই কাজটি আনন্দ নিয়ে করেন, প্রচার করেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের বেশিরভাগ তারকাই চক্ষুদান করেছেন। আমি চাই আমার দেশের তারকারাও এই বিষয়ে একটু নজর দেবেন। এটা খুব দরকার।’
আজকের অনুষ্ঠানে চক্ষুদানের পর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন হাসান ইমাম
বাঁধন আরও বলেন, ‘আমি মারা যাওয়ার ছয়-সাত ঘণ্টার মধ্যে চোখের কর্ণিয়া সংগ্রহ করবে সন্ধানী। সেই কর্ণিয়া আরেকজন অন্ধ মানুষের চোখে প্রতিস্থাপন করলে ফিরে পাবে দৃষ্টি! এটা ভাবতেই তো আমার বর্তমান পৃথিবী আরও আলোকিত মনে হয়। আমি মরে যাবো, অথচ আমার চোখ দিয়ে আরেকজন মানুষ পৃথিবীর রূপ দেখবে- এরচেয়ে আনন্দের খবর আর কী হতে পারে? এই সুন্দর বার্তাটা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো দরকার। আমি এখন থেকে সেই কাজটি আন্তরিকতার সঙ্গে করতে চাই।’
এই অভিনেত্রী প্রসঙ্গক্রমে আরও জানান, তাদের এই মরণোত্তর চক্ষুদান একদমই স্বেচ্ছাসেবী কার্যক্রম (টাকার বিনিময়ে নয়)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest