সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডা: আ.ফ.ম রুহুল হক

নিজস্ব প্রতিবেদক :
আবারো দলীয় মনোনয়ন পাওয়ায় সাতক্ষীরার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক। রোববার সাতক্ষীরা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান তিনি। সোমবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদে আসলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই প্রিয় নেতাকে বরণ করে নিতে উপস্থিত হন। সেখানে ফুলেল শুভেচ্ছায় সাবেক এই মন্ত্রীকে সিক্ত করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদস উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ডাঃ মনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আফিস শাহবাজ খান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ তুর্কি সেনা নিহত

বিদেশের খবর: তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক সেনা। সোমবার দেশটির ইস্তাম্বুল শহরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরবেলা একটি প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিলো হেলিকপ্টারটি। বিবিসির খবর।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সানচাকতেপে জেলার একটি আবাসিক এলাকায় পড়েছে। সেখানে জরুরি বিভাবে কর্মীরা এখন উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।
জানা গেছে দুটি আবাসিক এপার্টমেন্ট ভবনের মাঝের জায়গায় হেলিকপ্টারটি এসে পড়ে। এ সময় ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে ওই এলাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘খালেদাসহ অন্য দণ্ডপ্রাপ্তরা নির্বাচন করতে পারবেন না’

দেশের খবর: সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দণ্ডপ্রাপ্তরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

সোমবার (২৬ নভেম্বর) ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামের দণ্ড স্থগিত চেয়ে করা আবেদন হাইকোর্টে খারিজের পর এ মন্তব্য করেন তিনি।

এদিন সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার ফখরুলের আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করেন। আবেদনের পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের বলেন, এই সাজা স্থগিত হলে দণ্ডপ্রাপ্ত আসামিরা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু এ আদেশের কারণে তাদের আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না।
তিনি আরও বলেন, খালেদা জিয়াসহ যে রাজনৈতিক নেতাদের নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা ছিল তাদের সেই ইচ্ছাটা আপাতত বাতিল হয়ে গেলো।

এদিকে আদেশের বিষয়ে তিনি বলেন, আপনারা এ আদেশের বিরুদ্ধে চাইলে আপিল বিভাগে যেতে পারেন। সেক্ষেত্রে আপিল বিভাগ একটা প্রিন্সিপাল সেটেল করতে পারেন। পরবর্তীতে হাইকোর্টও সেটা অনুসরণ করতে পারেন। ফৌজদারি কার্যবিধির এমন কোনো সেকশন নেই যেটা অনুসরণ করে সাজাটা স্থগিত করা যাবে। যার কারণে পর্যবেক্ষণ দিয়ে তার আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর রায় ফাঁসের দায়ে ব্যারিস্টার ফখরুল ইসলামকে ১০ বছর এবং ম্যানেজার মাহবুবুল হাসান, জুনিয়র আইনজীবী মেহেদী হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক আহমেদ ও নয়ন আলীকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘২০০ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি’

দেশের খবর: প্রাথমিকভাবে ২০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

সোমবার (২৬ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশের বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রুহুল আমিন হাওলাদার বলেন, প্রাথমিকভাবে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি। পরবর্তীতে মহাজোটের সঙ্গে আলোচনা শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।

প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও আজ তা প্রকাশ করা হবে না। এবং দু-একদিনের মধ্যে তালিকা ঘোষণা করা হবে বলে জানান তিনি। মহাজোটগতভাবে জাপা কয়টি আসন পেয়েছে- সে বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি রুহুল আমিন।
সংবাদ সম্মেলন চলাকালে তিনশ আসনে প্রার্থী চেয়ে হট্টগোল শুরু করেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় মহাসচিব উঠে চলে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দারুণ এক মাইলফলকের সামনে তামিম

অনলাইন ডেস্ক: ইনজুরি কাটিয়ে ফেরা তামিমের এখনো নিশ্চিত হয়নি ঢাকা টেস্ট খেলা। তবে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলার সম্ভাবনাই বেশি। কিন্তু টেস্টে না খেললেও ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে তামিমের। আর তামিম মাঠে ফিরলেই স্পর্শ করতে পারেন দারুণ এক মাইলফলক।

কি সেই মাইলফলক? বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সব ধরনের ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান তামিম ইকবালের। বর্তমানে সব ধরনের ফরম্যাট মিলিয়ে তার রান ১১৯৪১ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আর মাত্র ৫৯ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন দেশ সেরা এই ওপেনার।
এই মুহূর্তে তামিম ইকবালের ওয়ানডেতে রান সংখ্যা ৪০৪৯। টেস্টে রান সংখ্যা ৬৩০৭ এবং টুয়েন্টিতে রান ১৫৮৫।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অর্থ প্রতারণায় অভিযুক্ত সোনাক্ষী

বিনোদনের খবর: আইনি সমস্যার সম্মুখীন হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। টাকা নিয়ে অনুষ্ঠানে না আসার অভিযোগ উঠেছে সোনাক্ষীর বিরুদ্ধে। ৩৭ লাখ টাকার প্রতারণায় অভিযুক্ত সোনাক্ষীসহ সাত জন। ভারতের মুরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা অভিযোগ করেছেন, তার অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েও হাজির হননি নায়িকা।

সূত্রের খবর, এই বছর ৩০ সেপ্টেম্বর একটি ফ্যাশনের সংক্রান্ত অনুষ্ঠান অরগানাইজ করেছিলেন প্রমোদ শর্মা। সেখানে বিশেষ অথিতি হিসেবে সোনাক্ষী সিনহাকে নিমন্ত্রন জানিয়েছিলেন। একটি এন্টারটেনমেন্ট কোম্পানির মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রমোদ।

সোনাক্ষীর পারিশ্রমিক ৩৭ লক্ষ টাকা আগেই দিয়ে দিয়েছিলেন তিনি। এবং সোনাক্ষী অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় অভিযোগ জানাতে বাধ্য হন। জানা গেছে, দিল্লি পুলিশ বিষটির তদন্ত করছেন। এই বিষয় সোনাক্ষী এখনও পর্যন্ত কোনও মন্তব করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেশা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্যানিটারি ন্যাপকিন!

অনলাইন ডেস্ক: মদ, গাঁজা সিগারেট বা অন্য কোন নেশাজাতীয় দ্রব্য না সম্প্রতি ইন্দোনেশিয়ার যুবকেরা নেশার জন্য ব্যবহার করছে স্যানিটারি ন্যাপকিন।

প্রায় এক সপ্তাহ আগে থেকে এমন নেশায় আসক্ত হওয়ার দায়ে দেশটির পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির তরুণদের মধ্যে নতুন এ নেশার আসক্তি আশঙ্কাজনক হারে বাড়ছে। স্যানিটারি ন্যাপকিন দেশটির বাজারে সহজলভ্য ও বৈধ হিসেবে বিক্রি হয় বলে সহজেই আসক্তদের নাগালে চলে যাচ্ছে বলে বলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে আরো জানায়, স্যানিটারি ন্যাপকিন পানিতে সিদ্ধ করে পানিটুকু নেশা হিসেবে পান করছে আসক্তরা।

ইন্দোনেশিয়া ন্যাশানাল ড্রাগ এজেন্সির (বিএনএন) রির্পোট জানাচ্ছে, স্যানিটারি প্যাডের মধ্যে ক্লোরিন থাকে৷ যেটি মানবদেহে একপ্রকার হ্যালুসিয়েশন এবং তীব্র নেশার অনুভূতি জাগায়৷ এছাড়া মানবদেহের জন্য এটি অত্যন্ত ক্ষতিকারক বলে জানানো হয়। তথ্য সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিহ্বা পুড়ে গেলে করণীয়

অনলাইন ডেস্ক: সব কিছু গরম গরম খাওয়ার মজাই আলাদা। গরম খাবার খেতে গেলে একটু অসাবধানতায় পুড়ে যেতে পারে আপনার জিহ্বা। আর এটা খুব স্বাভাবিক ঘটনা। এভাবে পুড়ে যাওয়ার পর জিহ্বা জ্বালাপোড়া করে এবং সহজে কমতেও চায় না। এতে জিহ্বার স্বাদকোরক গুলো পুড়ে গিয়ে স্বাদ গ্রহণ করার ক্ষমতা হারায়। তবে জ্বিহা পুড়ে গেলে চিন্তার কিছু নেই।

চিকিৎসকদের মতে, জিহ্বা পুড়ে যাওয়াকে সম্পূর্ণ অবহেলা ঠিক নয়। বেশি পুড়ে গেলে জিহ্বার প্রদাহ থেকেই মুখে নানা সংক্রমণ ঘটতে পারে।

আসুন জেনে নেই জিহ্বা পুড়ে গেলে ঘরোয়া করণীয়-

মধু
অ্যান্টিব্যাকটিরিয়াল ও সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রাখে মধু। তাই জ্বালা কমাতে মধুর প্রলেপ দিন পোড়া জিহ্বায়।

দই
জিহ্বা পুড়ে যাওয়ার সমস্যা সমাধানে দ্রুত মুক্তি পেতে দই খান। দই মুখের মধ্যে নিয়ে কয়েক সেকেন্ড রাখুন। দিনে কয়েকবার দই খেতে পারেন।

ঠাণ্ডা খাবার বা বরফ
জিহ্বা পুড়ে গেলে দ্রুত বরফ বা ঠাণ্ডা কোনো খাবার খেতে পারেন।এ জন্য ভালো কাজ করে অ্যালোভেরা। অ্যালোভেরা ব্যথা যেমন কমাবে, তেমনই জিহ্বায় ঠাণ্ডা ভাব এনে পোড়া জায়গায় আরাম দেবে।

চিনি
পোড়া জিহ্বার প্রদাহ কমাতে চিনি খেতে পারেন। এটিও খুব ভালো ঘরোয় উপায়। এক চামচ চিনি মুখের মধ্যে দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত মুখের মধ্যেই রাখুন। গিলবেন না।

জিভে পুড়ে যাওয়া অংশে বরফ রাখুন
বরফ রাখুন জিভের পুড়ে যাওয়া অংশে। এতে ঠাণ্ডা অনুভূতি হবে ও প্রদাহ সারবে দ্রুত। বরফ একান্তই না পেলে ঠাণ্ডা পানিতে কুলকুচি করুন বার কয়েক।

পাথরকুচি পাতা
পাথরকুচি পাতার রসের সঙ্গে মধু লাগালে মুখের ভিতরের যেকোনো প্রদাহ অনেকটাই কমে যায়। জিহ্বা পুড়লে ব্যবহার করুন এটি।

শ্বাস নিন মুখে
মুখ দিয়ে শ্বাস নিন জিহ্বা পুড়ে গেলে। এতে জিহ্বায় শীতলতা পাবেন এবং পোড়া ভাব দ্রুত সেরে উঠবে।

আঁশযুক্ত খাবার
ফাইবার বা আঁশ জাতীয় খাবার খাওয়া উচিত যা, পোড়ার ওপর পাতলা প্রলেপ তৈরি করে যা থেকে মুখের জ্বালা রোধ হয়। তবে এতেও যদি ব্যথা না কমে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অয়েনমেন্ট ব্যবহার করা যাবে না।

অ্যালোভেরা
অ্যালোভেরা যেকোনো প্রকার ব্যথা কমাতে সহায়তা করে। পুড়ে যাওয়া জিহ্বা বা তালুর ক্ষতস্থানে লাগান। এতে করে জিহ্বার ভেতরে একটি ঠাণ্ডা ঠাণ্ডা ভাব আনবে। অ্যালোভেরা জেল মুখের মধ্যে ২৫ মিনিট রেখে দিতে হবে। দিনে কয়েকবার এটি করা যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest