সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

এবার ‘ঐক্যফ্রন্টে যাচ্ছেন’ ডন সামাদ!

দেশের খবর: আজিজুস সামাদ ডন। স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রখ্যাত রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদের ছেলে। বাবার পথ ধরেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে আছেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ডন এবার দলীয় মনোনয়নে সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আওয়ামী লীগ এখনও কোনো আসনেই তাদের প্রার্থী ঘোষণা করেনি। তবে জোর কানাঘুষা চলছে, একাদশ জাতীয় নির্বাচনেও সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন এম এ মান্নান। এই কানাঘুষা বাস্তব হলে কপাল পুড়বে আজিজুস সামাদ ডনের। গেল দশম জাতীয় নির্বাচনেও দলীয় মনোনয়নের প্রত্যাশায় ছিলেন ডন। কিন্তু মনোনয়ন না পেয়ে এম এ মান্নানের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন তিনি। এ নিয়ে ডনকে অনেক ‘কথা শুনতে হয়’। অবশ্য ডনের দাবি, সেবার দলের কেন্দ্রীয় পর্যায় থেকে ইঙ্গিত পেয়েই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

এবারও যদি দল আজিজুস সামাদ ডনকে মনোনয়ন না দেয়, সেক্ষেত্রে তিনি কী করবেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিলেছে অন্যরকম আভাস। গুঞ্জন শোনা যাচ্ছে, আওয়ামী লীগের মনোনয়ন না পেলে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার পথ ‘ধরতে পারেন’ আজিজুস সামাদ ডন; যোগ ‘দিতে পারেন’ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে। ঐক্যফ্রন্টের ব্যানারেই অংশ নিতে পারেন নির্বাচনে। তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকেও সেরকম আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য, মনোনয়ন না পেলে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দিয়ে স্বতন্ত্র থেকেই ডন আবারও প্রার্থী হতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

এ প্রসঙ্গে আজিজুস সামাদ ডনের ঘনিষ্ঠজন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র বলেন, ‘আজিজুস সামাদ ডনকে নিয়েই আমরা নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই। তিনি নৌকা প্রতীক পাওয়ার দাবিদার। জনপ্রত্যাশাও এমন। কিন্তু কোন কারণে যদি ডনকে দলীয় মনোনয়ন দেয়া না হয়, তাহলে ২৭ নভেম্বর আমরা বসে করণীয় ঠিক করবো। আমরা চাই, যে কোন প্ল্যাটফর্ম থেকেই হোক, ডন সুনামগঞ্জ-৩ আসন থেকে এবার নির্বাচন করুন। তিনি নির্বাচন করলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’

ডনের আরেক ঘনিষ্ঠজন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সদস্যসচিব মো. আবাব মিয়া বলেন, ‘আজিজুস সামাদ ডন সবসময় দলের প্রতি আস্থাশীল, সবসময় দলের সিদ্ধান্ত মেনে চলেছেন। দলের জন্য তিনি অনেক সময় ও শ্রম দিয়েছেন। পক্ষান্তরে এ আসনে অপর মনোনয়নপ্রত্যাশী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জনবিচ্ছিন্ন। দলীয় মনোনয়ন না পেলে ডন যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করবো। তিনি স্বতন্ত্র বা অন্য কোনো জোট থেকে নির্বাচন করলেও আমরা তার সাথে থাকবো।’

আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন শাহ এ এম এস কিবরিয়া। তিনি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ। তাঁর ছেলে ড. রেজা কিবরিয়া গত রবিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের হাতে মনোনয়ন ফরম জমা দিয়ে ঐক্যফ্রন্টে যোগ দেন তিনি। আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডনও কী সে পথে হাঁটবেন?

আজিজুস সামাদ ডন সরাসরি এ বিষয়ে কিছু বলেননি। তিনি এখনও আত্মবিশ্বাসী, আওয়ামী লীগ তাঁকে মূল্যায়ন করবে এবং তিনি দলীয় মনোনয়নেই নির্বাচন করবেন।

আজিজুস সামাদ ডন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এলাকায় কাজ করছি, দলকে সুসংগঠিত করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। দলের সিদ্ধান্তের বাইরে আমি কখনোই কিছু করিনি। আমার কর্মকাণ্ড মূল্যায়ন করে দল আমাকেই মনোনয়ন দেবে বলে আমি বিশ্বাসী। দলীয় মনোনয়ন না পেলে কী করবো, সে সিদ্ধান্ত পারিবারিকভাবে ও নেতাকর্মীদের সাথে নিয়ে গ্রহণ করবো। তবে এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের চাপ আছে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করার।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিরুদের গোলে উরুগুয়েকে হারাল ফ্রান্স

খেলার খবর: টানা ১৫ ম্যাচে অপরাজেয় থাকার পর হারের স্বাদ পাওয়া বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে জয়ের পথে ফিরেছে। মঙ্গলবার রাতে প্যারিসে প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে ১-০ ব্যবধানে জিতে দলটি।
গত শুক্রবার উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছিল দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ফ্রান্স। ডি-বক্সের মধ্যে ব্রুনো মেন্দেসের হাতে বল লাগলে পেনাল্টিটি পেয়ে গোল করেন জিরুদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনের আগে ওয়াজ মাহফিল নয়: ইসি

দেশের খবর: আগামী ৩০ ডিসেম্বরের আগে ওয়াজ মাহফিল আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একান্ত প্রয়োজনে এ ধরণের মাহফিল আয়োজন করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ নভেম্বর) কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনাটি দেশব্যাপী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত পুনঃনির্ধারিত সময়সূচী অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সময়ে কোনো ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে নতুনভাবে কোনো তারিখ নির্ধারণ না করার জন্য অথবা স্থানীয় প্রশাসন/পুলিশ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক সভা/ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
তবে যেসব ধর্মীয় সভা/ওয়াজ মাহফিলের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে আয়োজনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে আয়োজন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বসত বাড়ির সীমানা প্রাচীর ভাঙে দেয়ার অভিযোগ

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটিতে বসত বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ পাওয়া গেছে। নৈকাটি গ্রামের মৃত মোসলেমউদ্দীনের স্ত্রী রহিমা বেগম জানায় শনিবার সকাল ৯ টায় বাড়িতে আমি ছাড়া আমার ছেলে মেয়ে কেউ না থাকায় সেই সুযোগে আমার সীমানা প্রাচীর ভেঙে দেয় আমার প্রতিবেশি মৃত রজব মোড়লের ছেলে খালিদ মোড়ল, মৃত ছবেদ মোড়লের ছেলে খোকন মোড়ল, তার ভাই এমদাদুল মোড়ল, মইনুর মোড়ল, জিল্লু মোড়লের স্ত্রী আছমা বেগম, মইনুর মোড়লের স্ত্রী নাছিমা বেগম। দক্ষিনপাড়া জামে মসজিদ সংলগ্ন নৈকাটি মৌজার ৩২৫ দাগে ২৮ শতক জমিতে আমার ছেলে মেয়েকে নিয়ে বসবাস করি। ৯ বছর আগে আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় উত্তর পাশে এ প্রাচীর দেয়া। পরবর্তীতে দেড় মাস আগে পূর্ব পাশে এক হাত ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর দেওয়া হয়। প্রাচীর দেওয়ার সময় তারা বাঁধা দেয়। সে সময় আশাশুনি থানার এস আই নয়ন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখতে বলেন। সেই সময় থেকে আমরা আর প্রাচীর নির্মানের কাজ করিনাই। এক মাস আগে ইউপি চেয়ারম্যান আমাদেরকে মিমাংশা করার কথা বলেন। তারপর হঠাৎ গতকাল শনিবার গায়ের জোরে প্রকাশ্যে আমাদের প্রাচীর ভেঙে দিয়ে যায় তারা। আমাদের জমির অন্য পাশে আমাদের অন্য শরীকের জমি। কিন্তু তারা গায়ের জোরে আমাদের জমি নিতে চায়। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান তাদের বাড়ি থেকে বের হওয়ার পথ নেই। চেয়ারম্যান প্রকৌশলী আবম মোছাদ্দেকের জানান এক মাস আগে আমি ঘটনাস্থলে যাই। রহিমা বেগমের ছেলে পলাশের সাথে আমি বলে আসি তাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য একটু জায়গা দেওয়ার জন্য এবং অন্য জায়গা থেকে জমি নেওয়ার কথাও বলে আসি। এব্যাপারে ভুক্তভোগী পরিবার উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অপুষ্টিতে ইয়েমেনের ৮৫ হাজার শিশুর মৃত্যু’

বিদেশের খবর: গত তিন বছরের গৃহযুদ্ধের ফলে অপুষ্টিতে ভুগে ইয়েমেনের ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন সম্প্রতি এই তথ্য জানায়।
সেভ দ্য চিলড্রেন প্রতিবেদনে জানায়, ২০১৫ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত ইয়েমেনের শিশুরা চরম অপুষ্টিতে ভুগে। এর মধ্যে প্রায় সবাই পাঁচ বছর বয়সী শিশু। এতে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে।
সংস্থাটি আরো জানায়, গৃহযুদ্ধের কারণে দেশটির বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে আছে। এজন্য ওই সব এলাকার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

কয়েক বছর আগে ইয়েমেনের মোট খাদ্য আমদানির প্রায় ৯০ শতাংশ দেশটির হুদাইদা বন্দর দিয়ে আসতো। কিন্তু বর্তমানে বন্দরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। এজন্য বাণিজ্য আমদানির পরিমাণ এক মাসে ৫৫ হাজার মেট্রিক টন কমেছে। এছাড়া বন্দরটির আশেপাশে লড়াই চলতে থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে। তথ্য সূত্র: সিএনএন/বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিডনি রোগীদের জন্য সুখবরের অপেক্ষা

দেশের খবর: বংশগত কিডনি রোগ বা অটোসমাল পলিসিসটিক কিডনি রোগের তেমন কোনো চিকিৎসা নেই। তবে ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে, চ্যানেলটির সঠিক প্রয়োগ সম্ভব হলে এ ধরনের কিডনি রোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা সফল হলে চিকিৎসায় নবদিগন্তের সূচনা ঘটতে পারে।

বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তালিকায় সেরা তরুণ বিজ্ঞানী হিসেবে নাম ওঠা বাংলাদেশি জি এম মাহমুদ আরিফ পাভেল মঙ্গলবার ফ্লোরিডা থেকে  এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানান।
পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে স্কলারশিপ নিয়ে নিউ ইয়র্কের সেন্ট জনস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং পিএইচডি করেছেন। তরুণ এই বিজ্ঞানী বর্তমানে পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট হিসেবে ‘স্ক্রিপস রিসার্চ’-এ কাজ করছেন। বসবাস করছেন ফ্লোরিডার জুপিটারে। তিনি গবেষণা করছেন মানব শরীরের আয়ন চ্যানেল নিয়ে। আর এই গবেষণাকে স্বীকৃতি দিয়ে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস ২০১৯ সালে তাঁকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৩০ বছরের নিচে সেরা ৩০ বিজ্ঞানীর তালিকায় স্থান দিয়েছে।

গত শুক্রবার ফোর্বস প্রকাশিত তালিকায় ‘থার্টি আন্ডার থার্টি’ ক্যাটাগরিতে দেখা যায়, ২৯ বছর বয়সী এই বায়োলজিস্টের নাম রয়েছে তালিকার প্রথমেই। মানবকল্যাণে গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নিয়ে আট বছর ধরে এই তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস।

শরীরের আয়ন ঘনত্ব নিয়ন্ত্রণ করার জন্য মস্তিষ্কের নিউরনে কিছু মেমব্রেন বাউন্ড প্রোটিন থাকে, যাদের আয়ন চ্যানেল বলে। এই আয়ন চ্যানেলগুলো অনেকটা নলের মতো মেমব্রেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত। আয়নরা এই আয়ন চ্যানেলের মধ্য দিয়ে মেমব্রেনের ভেতরে এবং বাইরে যাওয়া-আসা করতে পারে। মানুষ চোখে যা দেখে, যা অনুভব করে—তা প্রোটিনের মাধ্যমে ইলেকট্রন তৈরি হয়ে একপর্যায়ে ব্রেনে যায়। আর এই আয়ন চ্যানেলে সমস্যা তৈরি হলে কিডনিতেও সমস্যা হয়। মাহমুদ আরিফ পাভেলের গবেষণার বিষয় ছিল মানব শরীরের এই আয়ন চ্যানেল বিষয়ে। একে ‘ফান্ডামেন্টাল সেন্সরস অব লাইফ’ বলে অভিহিত করেন তিনি।

পাভেল বলেন, অ্যানেসথিওলজিস্ট বা অবেদনবিদরা সার্জারির প্রয়োজনে অ্যানেসথেশিয়া দিতে বা রোগীকে অজ্ঞান করতে বেশ কিছু ওষুধ প্রয়োগ করে থাকেন। তখন এই আয়ন চ্যানেলগুলো বিভিন্ন ড্রাগ দিয়ে বন্ধ করে দেওয়া হয় বলে রোগীর কোনো অনুভূতি থাকে না। তিনি বলেন, ‘কিছু ওষুধ শিশু ও বৃদ্ধের ক্ষেত্রে নানা প্রতিক্রিয়া তৈরি করে। আমরা গবেষণা করে জানার চেষ্টা করছি, এই আয়ন চ্যানেল কিভাবে কাজ করে।’ তিনি অ্যানেসথেশিয়া নিয়ে গবেষণা করছেন মলিকুলার বিজ্ঞানী ড. স্কট বি হ্যানসনের অধীনে।

এই সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পাভেল আরো বলেন, ‘আমাদের কাজটি ছিল একটি টিমওয়ার্ক। আমি ছিলাম সেই টিমের প্রধান। শোকর আলহামদুলিল্লাহ! অনেক ভালো লেগেছে এটা দেখে যে, এই সংবাদে আমার মা-বাবা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা বেশ খুশি হয়েছেন।’

জি এম মাহমুদ আরিফ পাভেল বলেন, রিসার্চ করতেই তাঁর ভালো লাগে। ভবিষ্যতে ইচ্ছে আছে গবেষণায় ভালো কিছু করার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশের খবর: আজ বুধবার সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর সম্মিলিতিভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বাহিনীর প্রধান।

জানা গেছে, ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী ৯ জন সেনা, একজন নৌ এবং তিনজন বিমানবাহিনী সদস্যকে ২০১৭-২০১৮ সালের শান্তিকালীন পদকে ভূষিত করবেন।

আরো জানা গেছে, স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমিকার জন্য মন্ত্রিত্ব ছাড়লেন যিনি

অনলাইন ডেস্ক: পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ব্যক্তিগত সম্পর্কের জেরে তাকে পদত্যাগ করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার মেয়রের পদ থেকেও ইস্তফা দিতে পারেন তিনি।
দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে চরম বিরোধও চলছে তার। এই কারণে একাধিকবার দলনেত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি সরকারি আবাসন প্রকল্পে গরিবদের বাড়ি দেওয়া নিয়ে ভুল তথ্য দেন শোভন। সরকারি আবাসন প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন করেন বাম বিধায়ক সমর হাজরা। জবাবে শোভন বলেন, ‘‘সামগ্রিক পরিকল্পনা রূপায়ণে রাজ্যে ২৫ লাখ বাড়ি অনুমোদন করে কাজ চলছে।”
তার এই জবাবের পরই কয়েক সারি পিছনে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা কিছুটা বিরক্তি দেখিয়ে উঠে দাঁড়িয়ে বলেন, ‘‘এই তথ্য ঠিক নয়। ২৫ লাখ বাড়ি তৈরি করা হয়ে গিয়েছে। সরকার অনুমোদন করেছে ৪০ লাখ বাড়ি।”
এই ঘটনার সময়ই শাসক শিবিরে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, প্রথমার্ধের অধিবেশন শেষে শোভন কিছু বলতে মুখ্যমন্ত্রীর আসনের কাছে যান। কিন্তু তাকে হাত দেখিয়ে উঠে যান মমতা। তারপর বের হওয়ার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সামান্য কিছু কথা হয় শোভনের।
এরপরই শোভনকে বিধানসভার অধ্যক্ষর ঘরে ডেকে তার কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেন মমতা। কাজ ফেলে মেয়র শাড়ি-চুরির দোকানে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করা হয়। মমতা শোভনকে জানান, তার কাছে সব খবর আছে। আছে ছবিও।
তৃণমূল সূত্রের খবর, এরপরই মমতা তাকে দল বা বৈশাখীর মধ্যে কোনও একটা বেছে নিতে বলেন। কিছুক্ষণের মধ্যে পদত্যাগপত্র জমা দেন শোভন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বোঝা যাচ্ছে দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। আমার উপর নজরদারিও চলছে। এভাবে অপমানিত হয়ে আর কাজ করা যাচ্ছিল না।
সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest