সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

খেলা নিয়ে নিজেই নিশ্চিত নন সাকিব

খেলার খবর: বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ তামিম ইকবালের শনির দশা কাটছে না। একের পর এক ইনজুরি আক্রমণ করছে তাকে। তার বন্ধু বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান কয়েকদিন ধরেই অনুশীলন করছেন। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলার কথা। কিন্তু কাটেনি সংশয়ের মেঘ! সাকিব নিজেই চট্টগ্রাম টেস্টে খেলা নিয়ে এখনও সংশয়ে আছেন ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমরা সবাই জানি, ৫ দিন খেলাটা কত চ্যালেঞ্জিং হবে। এ কারণেই আসলে এখনও একটু হলেও সংশয় আছে যে ওই অবস্থায় এখনও এসেছি কিনা। কারণ সব মিলিয়ে ট্রেনিং করেছি মাত্র ৪ সেশন, তার মধ্যে ২ দিনই ছিল ঐচ্ছিক। দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে খেলছি কিনা এটার জন্য।’

সাধারণত ঐচ্ছিক অনুশীলনে না থাকলেও গতকাল মঙ্গলবার দলের বিশ্রামের দিন সাকিব নেট করেছেন জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে। এদিক নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, সাকিবের জন্য শেষ মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করা হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে খেলা। এমনও হতে পারে, সাকিবকে দেখা যাবে একাদশে। আর তার এই অনিশ্চয়তা কিংবা সংশংয় হতে পারে মনস্তাত্বিক খেলা। প্রতিপক্ষ উইন্ডিজকে ধন্দে রাখা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনেমায় নায়ক বাস্তবেও নায়ক

বিনোদনের খবর: বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। নায়ক হয়ে বলিউডে রাজত্ব করেছেন দীর্ঘ সময়। শুধু সিনেমায় নয়, এর বাইরেও নায়ক তিনি। যার পরিচয় পাওয়া গেছে বিভিন্ন সময়ে। এবারও পাওয়া গেলো। কৃষকদের নেয়া চার কোটি রুপির বেশি কৃষি ঋণের অর্থ তিনি শোধ করে দিয়েছেন এ সুপারস্টার।
নিজের ব্লগ পাতায় মঙ্গলবার তিনি লিখেছেন, ১৩৯৮ জন কৃষকের ঋণের দায়িত্ব নিয়েছেন। তাদের সবার কৃষি ঋণের বকেয়া অর্থ তিনি ব্যাংকে শোধ করে দিয়েছেন, যা তাকে কোনো কিছু ‘সম্পন্ন’ করার অনুভূতি দিয়েছে।
জানা গেছে,কয়েক দশক ধরে খরা, পানির জন্য খরচ, উৎপাদনে হ্রাস এবং আধুনিকায়নের অভাবে ভুগছে দেশটির কৃষিখাত। এসব কারণে অনেক কৃষকের আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে অহরহ। ১৯৯৫ সাল থেকে এসব কারণে অন্তত তিন লাখ কৃষক আত্মহত্যা করেছেন।
সরকারি মালিকানাধীন ব্যাংক অব ইন্ডিয়ার কাছে কৃষকদের এই ঋণ ছিল। এই ঋণ শোধের পর ব্যাংকটি এই কৃষকদের নামে এককালীন নিষ্পত্তি সনদ দিয়ে দিয়েছে।
অমিতাভ লিখেছেন, তাদের ঋণ শোধ হয়ে যাওয়ার এসব সনদ আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে তুলে দিতে চাই। এ বছরের শুরুর দিকে অমিতাভ মহারাষ্ট্র রাজ্যের ৩৫০ জন কৃষকের ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। ঋণের ছাড় আর কৃষিপণ্যের ন্যায্য মূলের দাবিতে গত বছর রাজ্যটির হাজার হাজার কৃষক বিক্ষোভ করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন বিপদে শ্রীলঙ্কা

খেলার খবর: সময়টা একদমই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। বাজে পারফরমেন্সের কারণে ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে সিরিজ খুঁইয়েছে তারা। তাও আবার ঘরের মাঠে। এখন মাথার ওপরে ঝুলছে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। সব মিলিয়ে বেশ বাজে অবস্থা।

তার ওপর যোগ হয়েছে নতুন বিপদ। অফস্পিনার আকিলা ধনঞ্জয়াকে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা। কারণ তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।

২৩ নভেম্বর কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্ট মাঠে গড়াবে। এই টেস্টে খেলতে না পারায়। তার পরিবর্তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ২১ বছর বয়সী তরুণ নিশান পেইরিসকে দলে ডেকেছে লঙ্কানরা।

গলে সিরিজের প্রথম টেস্টের পর ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে তাকে ১৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সুযোগে ক্যান্ডিতে দ্বিতীয় টেস্ট খেলে ৮ উইকেট শিকার করেন তিনি। যদিও দলের হার ঠেকাতে পারেননি। দুটি টেস্টই জিতে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

অবৈধ অ্যাকশন শুধরে নিতে ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল ধনঞ্জয়ার। কিন্তু সেখানে এখন চলছে সংস্কার কাজ। ফলে তিনি উড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ফলে তাকে তৃতীয় টেস্টের দলে পাচ্ছে না শ্রীলঙ্কা।

২০১৬ সালে অভিষেক হওয়ার পর অফ স্পিনার পেইরিস এখন পর্যন্ত ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৯.৫২ গড়ে নিয়েছেন ৩৮ উইকেট। মূল সিরিজ শুরু হওয়ার আগে শ্রীলঙ্কা বোর্ড একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ নিখোঁজের খবর গুজব

দেশের খবর: ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামে বেশ কয়েকটি অখ্যাত নিউজপোর্টাল সংবাদ প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এ খবর। খবরটিকে নিছক গুজব হিসেবে বলেছে তথ্য মন্ত্রণালয়।
বুধবার (২১ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ খবরটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও গুজব’ জানিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে।

তথ্য বিবরণীতে বলা হয়, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামে সোশ্যাল মিডিয়া ও কয়েকটি নিউজপোর্টালে প্রচারিত সংবাদটি একটি গুজব। ফ্রান্সের থ্যালাস এলেনিয়া স্পেস কোম্পানি স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। এই স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বাংলাদেশ টেলিভিশন প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান প্রচার করছে। অতএব, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
উল্লেখ্য, গত ১১ মে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নিউয়র্কের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিকানায় নাম লেখায় বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ.লীগে যোগ দিতে বিএনপির অনেকে উন্মুখ : কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অনেকে অাওয়ামী লীগে যোগ দেয়ার জন্য উন্মুখ হয়ে অাছে। অামাদের নেত্রীর ক্লিয়ারেন্স পেলে সেই স্রোত ফখরুল সাহেব ঠেকাতে পারবেন না।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘মহাজোটে আসনবন্টন চূড়ান্ত পর্যায়ে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পর্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, যুক্তফ্রন্ট নেতা অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে কথা হয়েছে। ১৪ দলের মধ্যে অাসন ভাগাভাগি নিয়ে কথা হয়েছে।’
জোট-মহাজোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনো অসুবিধা নেই। এমনকি জাতীয় পার্টির ও যুক্তফ্রন্টের নেতাদের মধ্যেও কোনো অসুবিধা নেই বলে জানান ওবায়দুল কাদের।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘নির্বাচন কমিশনকে কখনও বিএনপি ভুল বুঝবে, কখনও আওয়ামী লীগ ভুল বুঝবে, কখনও যুক্তফ্রন্ট ভুল বুঝবে অাবার কখনও বা জাতীয় পার্টি ভুল বুঝবে।’ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানান।

অারেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখুন না কী হয়, অপেক্ষা করুণ। যদি নেত্রীর ক্লিয়ারেন্স পায়, একটু ইঙ্গিত দিলে, সবুজ সংকেত দিলে সারাদেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা যে স্রোতধারা নিয়ে আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে, সে যাত্রা ফখরুল ইসলাম (মির্জা ফখরুল) বন্ধ করতে পারবেন না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ

খেলার খবর: দীর্ঘ ছয় বছর পর আবারও ক্যারিবীয়দের বিপক্ষে ২২ গজের লড়াইয়ে নামছে বাংলাদেশ। লড়াইটা শুরু টেস্ট ক্রিকেট দিয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

চোট কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ দলের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব। প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেই শেষ টেস্ট খেলেছিলেন সাকিব।

এর আগে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেই শেষ টেস্ট খেলেছিলেন সাকিব। ওই সফরে দুটি টেস্টেই ক্যারিবিয়ানদের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। অ্যান্টিগায় ইনিংস ও ২১৯ রানে হারা ম্যাচের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। যা টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। রোচ-হোল্ডার-গ্যাব্রিয়েলদের বোলিং তোপে কিংস্টনেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছিল সাকিবের দল।

হোম সিরিজে হারের শোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। তবে এই সিরিজে বাংলাদেশের মূল ভরসা স্পিনাররা। ১৪ সদস্যের দলে চারজনই বিশেষজ্ঞ স্পিনার। সাকিবের সঙ্গে তাইজুল, মিরাজ ও তরুণ নাঈম হাসান রয়েছেন। অতীতে দু’দলের ১৪ ম্যাচে দুটি জয় বাংলাদেশের। ২০০৯ সালে ক্যারিবিয়ানে ওই জয় এসেছিল খর্ব শক্তির উইন্ডিজদের বিরুদ্ধে।

হারের শোধ নেওয়ার সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে সেরা একাদশটাই নামাতে চায় বাংলাদেশ। আর সেজন্য চলছে চুলচেরা বিশ্লেষণ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সেরা একাদশে কারা জায়গা পাচ্ছেন তা সময়ই বলে দেবে। তবুও খেলোয়াড়দের পারফরমেন্স বিচার করলে কিছুটা আঁচ করা যায়।

জানা গেছে, ঢাকা টেস্টে বাজে পারফরমেন্সে জন্য দল থেকে বাদ পড়তে পারেন আরিফুল হক। ওই টেস্টে দুই ইনিংসে মাত্র ৯ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ রান। তার জায়গায় টেস্টে অভিষেক হয়ে যেতে পারে বাঁহাতি অপেনার সাদমান ইসলামের।

চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।

এছাড়াও জাতীয় লিগে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬৪.৮০ গড়ে ৬৪৮ রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হন সাদমান। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া সিলেট ও ঢাকা টেস্টে ভালো বল করায় উইন্ডিজ সিরিজেও থাকছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেতাবপ্রাপ্ত ১০১ মুক্তিযোদ্ধাকে সম্মানী দিলেন প্রধানমন্ত্রী

দেশের খবর: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, নির্বাচিতসংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের হাতে অার্থিক সম্মানী ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।
বুধবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী নয়জন সেনা, একজন নৌ এবং তিনজন বিমান বাহিনীর সদস্যকে ২০১৭-১৮ সালের শান্তিকালীন পদকে ভূষিত করেন। এর অাগে সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিগলের করুন সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় কিছুক্ষণ নিরবে দা‌ঁড়িয়ে থাকেন। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালের এ দিনে বাংলাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। তাই দিনটির তাৎপর্য সমুন্নত রাখতে আশির দশকের মাঝামাঝি থেকে সম্মিলিতভাবে ২১ নভেম্বরকে ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এর আগে ২৫ মার্চ সেনা, ১০ ডিসেম্বর নৌ এবং ২৮ সেপ্টেম্বর বিমান বাহিনী দিবস আলাদাভাবে পালন করা হতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনের আগে ৩০ হাজার শটগান পাচ্ছে আনসার

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য ৩০ হাজার শটগান এবং ৩০ লাখ গুলি (কার্তুজ) কিনছে সরকার। এজন্য ১৩৯ কোটি ৮৬ লাখ আট হাজার ২৫০ টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এসব অস্ত্র ও গুলি সরবরাহ করবে। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু নাছর ভূঁঞা স্বাক্ষরিত অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার বরাবর চিঠি দিয়ে এ অর্থ চাওয়া হয়।
চিঠিতে বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ব্যবহারের জন্য ৩০ হাজার ‘১২ বোর শটগান’ এবং এসবের জন্য ৩০ লাখ গুলি ক্রয় বাবদ ১৩৯ কোটি ৮৬ লাখ আট হাজার ২৫০ টাকা বরাদ্দ প্রয়োজন।’
‘এসব শটগান ও কার্তুজ সরকারি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের জন্য দুটি ক্রয় প্রস্তাব ইতোমধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। এজন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় টাকা ছাড়ে সম্মতি প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
চিঠিতে উল্লেখ করা হয়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ৩২ লাখ ৫৩ হাজার ১০১টি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ক্রয় খাতে ২১৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দকৃত ওই অর্থ হতে ১৩৯ কোটি ৮৬ লাখ আট হাজার ২৫০ কোটি টাকা আনসার ও ভিডিপি অধিদফতরের অনুকূলে ছাড় করতে বলা হয়েছে।
স্বারাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৩০ হাজার শটগানের মধ্যে ইতালির বেনেল্লি কোম্পানি থেকে এক হাজার ৮০০টি কেনা হবে। এস নোভা সাড়ে ১৮ ইঞ্চি (৬+১) মডেলের প্রতিটি শটগানের দাম পড়বে ৪২ হাজার ৫৪৫ টাকা। সে হিসেবে এক হাজার ৮০০টি ক্রয়ের জন্য ব্যয় হবে সাত কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকা।

তুরস্কের হটসান কোম্পানি থেকে ক্রয় করা হবে ১৪ হাজার ১০০টি। এ ক্ষেত্রে এসকোর্ট এমপি-পিজি সাড়ে ১৮ ইঞ্চি (৬+১) মডেলের প্রতিটি শটগানের দাম ২৪ হাজার ৭০৬ টাকা হারে ১৪ হাজার ১০০টি ক্রয়ে ব্যয় হবে ৩৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ১২৫ টাকা।
যুক্তরাজ্যের বিআইটি কোম্পানি থেকে ক্রয় করা হবে ১৪ হাজার ১০০টি শটগান। এক্ষেত্রে টিএসি-১২, সাড়ে ১৮ ইঞ্চি (৬+১) মডেলের প্রতিটি শটগানের দাম ৪১ হাজার ৭৯১ টাকা ২৫ পয়সা হারে ১৪ হাজার ১০০টি ক্রয়ে ব্যয় হবে ৫৮ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৬২৫ টাকা।

তিন কোম্পানি হতে ৩০ হাজার শটগান কিনতে মোট খরচ হবে ১০১ কোটি ৪১ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকা।
এছাড়া ৩০ লাখ গুলি পোল্যান্ড ও তুরস্ক থেকে কেনা হবে। এর মধ্যে পোল্যান্ডের ফাম পিওনকি কোম্পানি থেকে কেনা হবে ১৮ লাখ গুলি। শট-৭ (লিড বাল) মডেলের প্রতিটি গুলির দাম ১০৬ টাকা ৩৬ পায়সা। সে হিসেবে মোট দাম পড়বে ১৯ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

তুরস্কের সার্সিলমাজ কোম্পানি থেকে কেনা হবে ১২ লাখ গুলি। শট-৭ (রুব্বার বাল) মডেলের প্রতিটি গুলির দাম পড়বে ১৬০ টাকা ৮০ পায়সা। খরচ হবে ১৯ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৬০ হাজার টাকা। দুই কোম্পানি থেকে ৩০ লাখ গুলি কিনতে মোট খরচ হবে ৩৮ কোটি ৪৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest