সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগর

কুলিয়ায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার কুলিয়ায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলামের ব্যবস্থাপনায় কুলিয়া ইউপি কমপ্লেক্স ভবনের সম্মুখে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী। সমাবেশে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড াফিসার এসআই ইয়ামিন আলী, এসআই মামুনুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, এএসআই শামিম হোসেন, এএসআই রকিবুল হাসান, এএসআই দরবেশ আলী, ইউপি সদস্য অচিন্ত্য কুমার, ইউপি সদস্য ভরত চন্দ্র, ইউপি সদস্য প্রেম কুমার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি সৈয়দ মান্নান আলী বলেন, উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড আর হবেনা। সকল প্রকারের অরাজকতা বন্ধ করতে পুলিশ সর্বদা তৎপর। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব আর কেউ যদি এধরনের অপরাধ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ওসি সৈয়দ মান্নান আলী নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু বিশৃঙ্খলাকারী অপচেষ্টা করছে। কিন্তু তাদের সে তৎপরতা কিছুতেই সফল হবেনা। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে। এসময় কুলিয়া এলাকার শতশত নারী পুরুষ উক্ত সমাবেশে উপস্থিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হঠাৎ ফেসবুকে সমস্যা, বিপত্তিতে ব্যবহারকারী

অনলাইন ডেস্ক: ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ এক দশকেরও বেশি সময়। নানান প্রতিকূলতা পাড়ি দিয়ে আজকের এই স্থানে পৌঁছেছে ফেসবুক। আপডেট, নতুন ফিচার যুক্তসহ নানান কারণে ফেসবুকের কিছু সমস্যা মাঝে মাঝেই চোখে পড়ে। হ্যাকের মতো ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার।

আজ মঙ্গলবার (২০ নভেম্বর) এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সন্ধ্যা থেকে ফেসবুক লগ ইন করতে অথবা নিউজ ফিড ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন দেশীয় ব্যবহারকারীরা। ফলে বেশ বিপত্তিতে পড়তে হয় ব্যবহারকারীদের।

জানা যায়, অ্যাকাউন্টগুলিতে লগ ইন করার চেষ্টা করার সময় সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়াও ফেসবুকে ব্যবহারকারীরা অ্যাক্সেস করার চেষ্টা করলে তাদের একটি বার্তা পাঠনো হচ্ছে ‘ফেসবুক এখন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য ডাউন রয়েছে, তবে আপনি কয়েক মিনিটের মধ্যে ফিরে যেতে সক্ষম হবেন।’ এরপর আমরা এই চলমান ঘটনা সম্পর্কে এবং ফেসবুক অনলাইনে ফিরে আসার বিষয়ে পোস্ট করব। এমন সব লেখা পাঠাচ্ছে ফেসবুক।

তাছাড়াও অনেকে এই সমস্যার সম্মুখীন হয়ে টুইটে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাদের টুইটে আরও জানা যায় ফেসবুকের সাথে আরেকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামও ডাউন দেখাচ্ছে।

টুইটে কেবিন সিম্নস নামের একজন জানায়, আমার আজ জন্মদিন। জন্মদিনে আমি ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম ২৫ ভাগ ডাউন পাচ্ছি।

আলেকজেন্ডার নামের আরেকজন টুইটে জানান, আজকে খুব বিরক্তিকর সময় কাটাচ্ছি, ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম খুবই ডাউন।

এছাড়া সামাজিক মাধ্যম ফেসবুকের বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গকে পদত্যাগ করতে অব্যাহত চাপ দিয়ে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের দোষ খুঁজে বের করতে ফেসবুক রিপাবলিকান মালিকানাধীন একটি রাজনৈতিক পরামর্শ ও পিআর ফার্মকে ভাড়া করেছে বলে নিউ ইয়র্ক টাইমসে খবর বেরিয়েছে।

এরপর থেকেই পদ ছাড়তে চাপ বাড়তে থাকে জুকারবার্গের ওপর। শনিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ফেসবুকের বড় একটা অংশের মালিক ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজম্যান্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জোনাস ক্রোনও জুকারবার্গকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, ফেসবুকে বিনামূল্যে সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে।

মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরও পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারা বিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য।

ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে। সিরিয়া, চায়না এবং ইরানসহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে। এটার ব্যবহার সময় অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুৎসাহিত করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুক ওয়েবসাইটকে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জুকেরবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে।

ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে উঠেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আাশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-২

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী ও ২১ পিচ ইয়াবাসহ ২ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই সঞ্জীব সমদ্দার, পিএসআই আঃ রাজ্জাক, এএসআই ফেরদৌস কবির, এএসআই শাহ জামাল, এএসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাতে থানাধীন সবদলপুর গ্রাম হতে ২১ (একুশ) পিচ ইয়াবা সহ কালিগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের রেজাউল গাজীর পুত্র আসামী মোঃ শরিফুল ইসলাম (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এএসআই মোকাদ্দেস হোসেন, এএসআই ফারহানা ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-৬২/১৮(শ্যাম) (ওয়ারেন্ট) এর কুড়িকাহনিয়া গ্রামের আবুল হাসানের কন্যা আসামী মোছাঃ আসমা খাতুনকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। মঙ্গলবার দুপুরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোয়ায় যাচ্ছে ‘কমলা রকেট’

বিনোদনের খবর: গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট; সিনেমাটি। ভারতের গোয়ায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসব। ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম মর্যদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এটি।
নির্মাতা নূর ইমরান মিঠু জানিয়েছেন উৎসবে ‘কমলা রকেট’ ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগে দেখানো হবে। মিঠু বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের ছবির সঙ্গে আমার ছবিটও আছে এবং এই ছবির মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি, এটাই সবচেয়ে আনন্দের। অনেক ভালো লাগছে আমাদের ছবিটি একটি মর্যদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।’
কথাশিল্পী শাহদুজ্জামানের ‘সাইপ্রাস’ ও ‘মৌলিক’ নামের দুটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘কমলা রকেট’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি গত ঈদ উল ফিতরে মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশারফ করিম, সামিয়া সাঈদ, জয়রাজ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোমরপুর ডি,এই ব্লুগোল্ড সিএ,ডাব্লু,এম’র মাঠ দিবস

প্রেস বিজ্ঞপ্তি :
ব্লুগোল্ড কর্মসূচির আওতায় কৃষি উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় কোমরপুর ডি,এই ব্লুগোল্ড সিএ,ডাব্লু,এম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় কোমরপুর মাঠে ওজিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবেস প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্লাবনী সরকার, উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, বিশ^জিৎ দাস, নীলকণ্ঠ সরকার, সীমন্ত দাস, হাসানুজ্জামান, আশিক পারভেজ প্রমুখ।
প্রধান অতিথি কৃষি অফিসার আমজাদ হোসেন বলেন, কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে ক্লাব গঠন করে দলগতভাবে কাজ করা। সঞ্চয় করা ও ব্লুগোল্ড স্কুল শেষ হওয়ার পরে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সকল কার্যক্রম বজায় রাখার আহ্বান জানান।
কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার বলেন, ব্লুগোল্ড কর্মসূচির আওতায় বিভিন্ন প্রযুক্তিগ্রহণ, বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ, জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধির পরামর্শ দেন। উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ বলেন, কোমরপুর এলাকার মাঠে রোপা আমন ধান কেটে বারি সরিষা-১৪ বপন করে বোরো চাষ করা সম্ভব হবে বলে সকলকে উদ্বুদ্ধ করেন। আম ও পেয়ারার মাছিপোকা দমনে সেক্সফেরমন ফাঁদ ব্যবহার এবং ফলগাছের পরিচর্যা করার আহ্বান জানান। উক্ত মাঠ দিবসে ২০০জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
কোমরপুর মাঠে মোঃ সাঈদ আলীর ব্রিধান-৫২ শস্য কর্তন করে হেক্টরপ্রতি ৫টন ফলন পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবযাত্রা প্রকল্পের ক্যারিয়ার ডেভলপমেন্ট এ্যান্ড জব এ্যাপ্লিকেশনস ওয়ার্কশপ
আব্দুল আলিম :
“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল ২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে  নবযাত্রা একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প যা ২০১৫ সালের সেপ্টেম্বরে  শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮,৫৬,১১৬ জন উপকারভোগীর জন্য বাস্তবায়িত হয়েছে। অংশীদার সংস্থা, সুশীলন, নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।”
প্রকল্পের আলট্রা পুওর গ্রাজুয়েশন কম্পোনেন্টের অধীনে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার হত দরিদ্র পরিবারের নারী ১৫৮ ও পুরুষ ২১১ মোট ৩৬৯ জন  প্রতি উপজেলায় ০১ দিন করে মোট ০৪ দিনের ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ চাকুরীর ওয়েব সাইট বিডিজবস এর কারিগরী সহায়তায় প্রকল্পের সহযোগী সংস্থা সুশীলনের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের সার্বিক সহযোগীতায়  ক্যারিয়ার ডেভলপমেন্ট এ্যান্ড জব এ্যাপ্লিকেশনস বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে অংশগ্রহনকারীগন দেশী ও বেদিশে বর্তমানে চুাকুরীর সুযোগ, খুলনা অঞ্চলে চুাকুরীর সুযোগ ও, সিভি তৈরি, চাকুরীতে আবেদনের কৌশল, চাকুরীর পরীক্ষার জন্য করনীয় ও ইন্টারভিউ মোকাবেলা করা বিষয়ে অংশগ্রহন মূলক আলোচনা করা হয়। ওয়ার্কশপে হাতে কলমে বিডি জবসে ইন্টারনেট ব্যাবহার করে এ্যাকাউন্ট তৈরি এবং নিজের এ্যাউন্ট থেকে কিভাবে চাকুরীর জন্য আবেদন করতে হয় সে বিষয়ে হাতে কলমে শিক্ষা গ্রহন করেন। অংশগ্রহনকারীদেও মধ্যে প্রায় সবাই ওযার্কশপে নিজেরাই নিজেদের এ্যাউন্ট ওপেন করেন এবং দু একটি করে আবেদন করেন।এছাড়াও ইমেইলে এ্যাকাউন্ট ওপেন করা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ওয়ার্কশপে প্রকল্পের কর্মরত প্রায় ৩০ জন স্টাফ অংশগ্রহন করেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার, ফিল্ড অফিস ম্যানেজার ওয়ার্কশপগুলোতে যুবকদের জন্য প্রেরণামূলক ও দিক নির্দেশনা দিয়ে বক্তব্য উপস্থাপন করেন। প্রকল্পের ইয়ুথ ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর মো: আশিক বিল্লাহ ও বিডি জবসের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ যৌথভাবে সেশনগুলো উপস্থাপনা করেন। নবযাত্রা প্রকল্প প্রান্তিক এলাকার হত দরিদ্র পরিবারের যুবক ও যুব নারীদেরকে বিভিন্ন ধরনের চাকুরী পেতে তাদের দক্ষতা বৃদ্ধি ও চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে সংযোগ তৈরি করতে যৌথভাবে উদ্যোগ গ্রহন করেছে। প্রাথমিকভাবে ৩৬৯ জন ছেলে ও মেয়েদের নিয়ে এ কাজটি শুরু হয়েছে এবং ক্রমান্বয়ে এ সংখ্যা বৃদ্ধি পাবে। উল্লেখ্য যে ফেব্রুয়ারী ২০১৮ মাসে বিভাগীয় পর্যায়ে বিডি জবসের সাথে নবযাত্রা প্রকল্প যৌথভাবে চাকুরীর মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে যেখানে নবযাত্রা প্রকল্পের সুবিধাভোগী পরিবারে ছেলে মেয়েরা চুকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার নিজ গৃহে পুড়ছেন যুবরাজ সালমান

বিদেশের খবর: সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার ঘটনায় সৌদি আরবে রাজপরিবারের নানা মেরুকরণ চলছে। প্রতাপশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান একক কর্তৃত্ব বজায় রাখলেও রাজপরিবারে এখন তিনি প্রতিকূলতার মুখোমুখি।
সৌদ বংশের বিভিন্ন শাখার প্রায় সব সদস্য এখন মোহাম্মাদ বিন সালমানের বিরোধিতায় সোচ্চার হয়েছেন। বিন সালমানকে তারা সৌদি আরবের পরবর্তী বাদশাহ হিসেবে দেখতে চান না।
দেশটির রাজকীয় আদালতের একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, প্রিন্স আহমদ বিন আবদুল আজিজকে পরবর্তী বাদশাহ হিসেবে সমর্থন করা উচিত বলে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সৌদি সরকারের উপদেষ্টাদের আভাস দিয়েছে।
বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আপন ভাই প্রিন্স আহমদ প্রায় ৪০ বছর দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।

কিন্তু বাদশাহ সালমান জীবিত থাকতে পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সরানো হবে না বলে মনে করছেন অন্যান্য রাজপুত্ররা। তারা মনে করছেন, বাদশাহ সালমান কিছুতেই তার প্রিয় পুত্রের বিরুদ্ধে অবস্থান নেবেন না।
ফলে ৮২ বছর বয়সী বাদশাহ সালমানের মৃত্যুর পর তার ভাই প্রিন্স আহমদকে(৭৬) বাদশাহ পদে বসানোর বিষয়ে যাতে এখন থেকে পদক্ষেপ নেয়া হয় সেই চেষ্টা করছেন মোহাম্মদ বিন সালমানবিরোধীরা।
বর্তমান বাদশাহর ভাইদের মধ্যে একমাত্র প্রিন্স আহমদই জীবিত আছেন। তিনি দীর্ঘদিন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। খাশোগি হত্যাকাণ্ডের পর তিনি দেশে ফিরেছেন। পশ্চিমা দেশগুলো থেকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস পাওয়ার পরই তিনি রিয়াদে ফিরেছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজের হাতে সব রকম ক্ষমতা নিলেও এখন নিজের রাজপরিবার থেকেই তার বিরুদ্ধে আওয়াজ উঠছে। ফলে সালমানকে নিজ গৃহেই পুড়তে হবে নাকি এ আগুন তিনি নিভিয়ে ফেলতে পারবেন তা দেখতে আরও অপেক্ষা করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৩৩ হাজার প্রতিবন্ধীদের সেবা দিচ্ছে সরকার

 

নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তারা আমাদের বোঝা নয়। তাদেরকে শারীরিকভাবে সুস্থ করে সমাজের মূলধারায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এর সাথে যুক্ত হয়েছে সাতক্ষীরার স্বাস্থ্যসেবাধর্মী কয়েকটি সরকারি বেসরকারি সংস্থা।
মঙ্গলবার সাতক্ষীরায় ডিআরআরএ আয়োজিত এক বৈঠকে একথা বলেন বক্তারা। তারা বলেন সমাজের প্রতিবন্ধীদের প্রতি বন্ধুসুলভ আচরন, তাদের চিকিৎসায় মনোযোগী হওয়া এবং সর্বোপরি তাদেরকে জনশক্তি হিসাবে গড়ে তুলতে হলে এই তৎপরতা আরও বাড়িয়ে দিতে হবে। নিয়মিতভাবে প্রতিবন্ধী শনাক্তকরণ কাজ চালিয়ে যেতে হবে।
শহরের পলাশপোলে ডিআরআরএ (ডিস্যাবলড রিলিফ ্অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন ) অফিসে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ষান্মাসিক বৈঠকে বলা হয় গত ছয় মাসে ডিআরআরএ ১১৯ জন প্রতিবন্ধী শনাক্ত করে তাদেরকে বিভিন্ন পর্যায়ের চিকিৎসা সেবা দিয়েছে। ১২ ধরনের প্রতিবন্ধীতা রয়েছে উল্লেখ করে তার মধ্যে ছয় ধরনের প্রতিবন্ধীর থেরাপিসহ অন্যান্য সেবা দেওয়া হয়। প্রতিবন্ধী হয়ে পড়ার মত অবস্থায় চিকিৎসা সেবা দিয়ে অনেক শিশুকে বহুলাংশে সুস্থ করে তোলা হয়েছে। এ ছাড়া ডিআরআরএ বাড়ি বাড়ি যেয়ে প্রতিবন্ধীর থেরাপি কিভাবে দিতে হয় তাও শিখিয়ে দিয়ে আসছে। তাদেরকে নানা ধরনের সহায়ক উপকরন দেওয়া হচ্ছে। এ ছাড়া আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলায় ১৬ জন সরকারি ডাক্তারের মাধ্যমে প্রতিবন্ধীদের সেবাদান অব্যাহত আছে। সরকারের সহযোগিতার কারণে জেলায় প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কেবলমাত্র সাতক্ষীরা পৌর এলাকায় ৪০০ জন নিবন্ধিত প্রতিবন্ধী প্রতিমাসে ছয়শত টাকা ভাতা পাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।দেশ জুড়ে আরও অনেক প্রতিবন্ধীর তালিকা তৈরি হচ্ছে জানিয়ে বৈঠকে বলা হয় কোনো প্রতিবন্ধীই আর অনাদর অবহেলায় থাকবে না। সরকার এ ব্যাপারে বেশ সচেতন রয়েছে। এরই মধ্যে এসব বিষয়ে জরিপ চলছে। ডিআরআরএ ছাড়াও প্রতিবন্ধীদের সেবা দিচ্ছে রিশিল্পী, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এবং বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।
বৈঠকে বলা হয় সাতক্ষীরা জেলায় এখন প্রতিবন্ধীর সংখ্যা ৩৩ হাজারেরও বেশি। কেবলমাত্র সাতক্ষীরা পৌর এলাকায় এই সংখ্যা এক হাজার তিন শ’। বিভিন্ন হাসপাতালে প্রতিবন্ধী চিকিৎসার জন্য বিশেষ চিকিৎসক নিয়োগের জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করে বলা হয় স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে এ ব্যাপারে সায় দিয়েছেন। বৈঠকে বলা হয় প্রতিবন্ধী শিশুদের স্কুল পরিক্ষায় অভিন্ন প্রশ্ন নয় বরং ভিন্ন প্রশ্ন করতে হবে। একই সাথে তাদের উত্তরপত্র পরিক্ষায়ও সহানভূতিশীল হতে হবে। তাদের বেতন কমাতে হবে।
বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা ম্যানেজার আবুল হোসেন, আনজির হোসেন , প্রতিবন্ধী অভিভাবক আবুল কাসেম, প্রতিবন্ধী আমিনুল ইসলাম, প্রতিবন্ধী অভিভাবক নিলুফা ইয়াসমিন প্রমূখ। এ সময় প্রতিবন্ধী স্কুলেল প্রধান শিক্ষক সাংবাদিক এম রফিক, সাংবাদিক মো. বেলাল হোসেন, প্রতিবন্ধী অভিভাবক মমতাজ বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest