সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগর

মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মুখে মরিচের গুড়া নিক্ষেপ

বিদেশের খবর: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পা ছুয়ে প্রণাম করছিলেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি। আকস্মিক হাতে লুকিয়ে রাখা মরিচের গুড়া কেজরিওয়ালের মুখে ছুড়ে মারেন তিনি। মঙ্গলবার দিল্লি শহরের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটি দিল্লি সচিবালয়ে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
হামলাকারীর নাম অনিল কুমার শর্মা। তাকে ঘটনার পরপরই গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে মুখ্যমন্ত্রীর ওপর তিনি মরিচ ছিটিয়েছেন তা জানতে অনিলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আম-আদমি পার্টির বিধায়ক অলকা লম্বা জানান, ঘটনার সময় কেজরিওয়াল কেজরিওয়াল একটি বৈঠক শেষ করে দুপুরের খাবার খেতে বের হচ্ছিলেন। তিনি বলেন, বিজেপির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লির পুলিশের ব্যর্থতার কারণেই এটি ঘটেছে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ।
‘বিজেপির নির্দেশে এসব অসামাজিক লোকদেরকে সচিবালয়ে ঢুকতে দিচ্ছে পুলিশ’, অভিযোগ তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ

দেশের খবর: বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
তথ্য মন্ত্রণালয় সম্প্রতি জারিকৃত এক পত্রে বলা হয়েছে- কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ধারা ১৯ এর ১৩ উপধারায় বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত কোনো কোনো বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বলে জানা গেছে, যা এ আইনের পরিপন্থি।

বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংকপূর্বক সম্প্রচারের জন্য প্রদত্ত অনুমতি অথবা অনাপত্তিপত্রে ‘কেবল্ টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’ যথাযথভাবে প্রতিপালনের শর্ত আরোপ করা হয়েছে। বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে দেশিপণ্যের বিজ্ঞাপন প্রচার করলে এ আইনের ১১ ধারা মোতাবেক ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল অথবা স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীর ‘বাহাদুরী’ শেষ

বিনোদনের খবর: শেষ হলো নায়িকা পরী মণি অভিনীত ‘বাহাদুরী’ চলচ্চিত্রের শুটিং, চলছে সম্পাদনার কাজ। আগামী মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। শফিক হাসান পরিচালিত এই ছবিতে পরী মণির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
এ বিষয়ে শফিক হাসান বলেন, “আমরা সম্প্রতি শেষ করেছি ‘বাহাদুরী’ ছবির শুটিং। শেষ পর্যায়ের এই শুটিংয়ে অংশগ্রহণ করেন পরী মণি ও সাইমন সাদিক। প্রথমে আমরা একটি গানের শুটিং শেষ করেছি। তারপর কিছু সিক্যুয়েন্স ছিল, সেই শুটিং করেছি। সুন্দর গল্পের এই ছবিটি দর্শক গ্রহণ করবে বলে আমি মনে করি।”

নায়িকা পরী মণিকে নিয়ে শফিক হাসান বলেন, “পরী মণিকে নিয়ে এর আগে নির্মাণ করেছিলাম ‘ধূমকেতু’ চলচ্চিত্রটি। আমার কাছে মনে হয়েছে, পরী দিন দিন নিজের অবস্থান তৈরি করছেন। আগের চেয়েও অভিনয় ভালো করছেন। আমি মনে করি, এই নায়িকা একসময় নিজের অভিনয়গুণ দিয়ে শক্ত অবস্থান তৈরি করবেন।”

ছবিটি কবে মুক্তি পেতে পারে—জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা এর আগে যে শুটিং করেছিলাম, সেটুকু এডিটিং আগেই করেছিলাম। এখন যে শুটিং করেছি, সেগুলো এডিটিংয়ের কাজ চলছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শুরু করব আগামী সপ্তাহে। আশা করি, আগামী মাসে আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব। ছাড়পত্র পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব, কবে ছবিটি মুক্তি দেওয়া যায়।’
পরী মণি বলেন, ‘আমার কাছে অনেক ভালো লাগছে ছবিটি শেষ করতে পেরে। কারণ একটি ছবি শুরু হলে আমার যেমন আনন্দ হয়, তেমনি একটি ছবি শেষ হলেও আনন্দ হয়। ছবিটি অনেক ভালো হয়েছে। আশা করি, সবার কাছে ছবিটি ভালো লাগবে।’
এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে পরী মণি ছাড়াও অভিনয় করেছেন জায়েদ খান ও মৌ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামিননামায় ভুল, মুক্তি পাননি আলোকচিত্রী শহিদুল

অনলাইন ডেস্ক: কারাগারে পাঠানো জামিননামায় ঠিকানা ভুল থাকায় আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি মেলেনি।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে শহিদুল আলমের জামিননামা দাখিল করা হলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিননামা কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু জামিননামায় ঠিকানা ভুল থাকায় কারা কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৩টার দিকে তা সিএমএম আদালতে ফেরত পাঠায়।

শহিদুল আলমের আইনজীবী জায়েদুর রহমান সাংবাদিকদের জানান, জামিননামা সংশোধনের জন্য ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হলেও এখনো বিচারক কোনো আদেশ দেননি।
জায়েদুর জানান, সোমবার বিকাল ৫টার দিকে হাইকোর্টের জামিনের আদেশ ঢাকার সিএমএম আদালতের নেজারত (আদান-প্রদান) শাখায় আসে।

গত ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় হাইকোর্ট শহিদুল আলমের জামিনের আদেশ দেন।
নথি থেকে জানা যায়, নিরাপদ সড়ক আন্দোলনের সময় শহিদুল আলম আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমার বিশ্বজিতের ‘বলতে পারিনি’

বিনোদনের খবর: কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের নতুন গান-ভিডিও ‘বলতে পারিনি’ এখন ‘রবিস্ক্রিনের টপ ২০’-এর শীর্ষস্থানে। কিছুদিন আগে এই প্ল্যাটফর্মে এক্সক্লুসিভলি প্রকাশিত গানটি ১৮ নভেম্বর সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। এ উপলক্ষে লাইভে এসেছিলেন গানটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কুশলীরা।

একটি গানের জন্য শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালকের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান থাকে মিউজিক ভিডিও নির্মাতা ও মডেলদের। ১৮ নভেম্বর সন্ধ্যায় ‘বলতে পারিন’ সংশ্লিদের নিয়ে লাইভে এসে গানের নেপথ্য কাহিনি বলেছেন কুমার বিশ্বজিৎ। রবিস্ক্রিন অ্যাপ, বাংলাঢোল ও রবিস্ক্রিনের ফেসবুক পেইজ থেকে একযোগে প্রচারিত লাইভে শিল্পীর সঙ্গে উপস্থিত ছিলেন গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুণ মুন্সী, নির্মাতা সৈকত নাসির, মডেল মীম মানতাসা, ফারহান খান রিও ও বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।

বাংলাঢোল স্টুডিও থেকে প্রচারিত লাইভে দর্শকদের উদ্দেশে কুমার বিশ্বজিৎ বলেন, ‘জীবনের অর্ধেকের বেশি সময় দিয়েছি আপনাদের জন্য। মাঝে মধ্যে সার্থক হয়েছি, কখনো কখনো ব্যর্থ হয়েছি। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। ‘

দেশীয় কনটেন্টের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিনে সমাদৃত হয়েছে ‘বলতে পারিনি’। এবার ইউটিউবের দর্শক বাংলাঢোলের চ্যানেল থেকে অনায়াসে উপভোগ করতে পারবেন মিউজিক ভিডিওটি। পাশাপাশি দেশীয় অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মেও রয়েছে গানটি। যে কেউ ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে এটি শুনতে পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোটসঙ্গীদের ৬৫ থেকে ৭০টি আসন ছাড়বে আওয়ামী লীগ

দেশের খবর: আগামী নির্বাচনে জোট প্রার্থীদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছাড়বে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি আরো জানান, বিদেশিদের ওপর ভর করে নয়, দেশের জনগণের ওপর আস্থা রেখেই নির্বাচন করবে আওয়ামী লীগের। এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন পর্ব আমরা শেষ করেছি। এখন সিট ভাগাভাগি নিয়ে আলাপ হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমিকাকে খুশি করতে যুবকের অদ্ভুতকাণ্ড! অতঃপর…

অনলাইন ডেস্ক: বয়সে নিজের চাইতে ১০ বছরের বড়। তাতে কী। বান্ধবী বলে কথা। যেকোন শখতো মেটাতেই হবে। সামান্য ইলেক্ট্রিশিয়ানের কাজ করে সেই শখ মেটানো সম্ভব ছিল না তার। তাই বেছে নিতে হল অন্য পথ। বান্ধবীকে খুশি করতে সাবেক শিক্ষকের স্ত্রীর গয়না চুরি করল এক যুবক।

কিন্তু রক্ষা পেলেন না। পুলিশের হাতে ধরা পড়ল সেই কীর্তিমান ছাত্র। আর বান্ধবীকে দেয়া উপহারও উদ্ধার করল পুলিশ।

এ ঘটনায় কুঁদঘাটের স্যার নৃপেন্দ্রনাথ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কুমার সিনহা (৬২) গত ১৬ নভেম্বর রিজেন্ট পার্ক থানায় চুরির অভিযোগ করেন।

অভিযোগে তিনি জানান, গত ১৪ নভেম্বর আলমারি খুলে তাঁর স্ত্রী দেখেন সমস্ত গয়নার বাক্স ফাঁকা। খোয়া গিয়েছে ১৬০ গ্রাম সোনার গয়না। যার দাম প্রায় ৫ লাখ টাকা। অথচ তার আগের দিনও সেখানে গয়না ছিল।

এরপরই পুলিশ এ ঘটনায় তদন্তে নামে। আর তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে আলমারি খুলেই গয়না চুরি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহ করছিলেন বাড়ির পরিচারিকাকে। কিন্তু তার কাছ থেকে তেমন কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। এরপর ঘটনার মোড় নেয় অন্য দিকে।

কাজল বাবু জানান, চুরির আগে বাইরের লোক বলতে শুধু তার এক সাবেক ছাত্র এসেছিলেন। অমিত মজুমদার নামে ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ ছিল কাজল বাবুর। তিনি বলেন, ‘অমিত পেশায় ইলেক্ট্রিশিয়ান। বাড়িতে কোনও কাজ থাকলে ওকেই ডাকতাম। কালীপুজোর আগেও অমিত এসে কাজ করেছিল।’
এরপর পুলিশ অমিতকে টানা জিজ্ঞাসাবাদের পর গয়না চুরির কথা স্বীকার করে সে।
এ বিষয়ে তদন্তাকারীরা বলেন, জিজ্ঞাসাবাদে অমিতের কাছ থেকে অর্চনা মল্লিক নামে বেহালার এক বিবাহিত মহিলার সন্ধান পায়। অর্চনার বাড়িতে তল্লাশি করেই পাওয়ায় যায় চোরাই গয়না।

পুলিশ সূত্রে জানা গেছে, ইলেক্ট্রিশিয়ান অমিতের সঙ্গে অর্চনার সম্পর্ক ছিল। অর্চনাকে খুশি করতেই শিক্ষকের বাড়ি থেকে গয়না চুরি করে সে। কাজের ফাঁকে চাবি হাতিয়ে খুলে ফেলে আলমারি। তার পর গয়না নিয়ে যায়। পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাপের বন্ধু যখন ৭ বছরের বাচ্চা!

অনলাইন ডেস্ক: ছেলেটির নাম ‘দেবেশ আদিবাসী।’মাত্র ৭ বছর বয়স তার। ভারতের মধ্য প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে তার আবাসস্থল। গত চার বছর ধরে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসে দেবেশ। গ্রামের নিকটস্থ জঙ্গলে যাতায়াত রয়েছে তার। নিয়মিতই সে জঙ্গলে যায় এবং ফিরে আসে বিষাক্ত সব সাপ নিয়ে। ভয়ঙ্কর বিষধর সেই সব সাপ দেখলেই যে কারো পিলে চমকে যাবার কথা।

অথচ আজব বিষয় হল দেবেশ অনায়াসে তাদের নিয়ে বসবাস করছে। এই সব সাপ কেন তার কাছে এভাবে পোষ মানে, সেটা এক বিরাট রহস্য! মাত্র ৩ বছর বয়স থেকে সে সাপের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে। এই সব বিষয় দেখতে দেখতে গ্রামবাসীর কাছে তা সহজ-সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। দেবেশের বাবা-মাও এখন আর এটি নিয়ে খুব একটা মাথা ঘামাননা। দেবেশ নিয়মিতই সাপদের নিয়ে খেলা করে। তাদের সাথে খায় ও ঘুমায়। তারপর তাদের জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়। পরদিন আবার নতুন সাপ নিয়ে আসে। এভাবেই চলছে তার দিনলিপি।

এ বিষয়ে মুম্বাইয়ের এক বিখ্যাত মনোবিজ্ঞানী জানিয়েছেন, ‘দেবেশের বিষয়টি যথেষ্ট অস্বাভাবিক। দেখে সাধারণ মনে হলেও এটি কোনো সাধারণ ঘটনা নয়। সে সাপগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছে। হয়তো তারা তাকে কামড় দিচ্ছেনা। তার মানে এই নয় যে, তারা কখনও তাকে কামড়াবেনা। সার্বক্ষণিত সাপ নিয়ে থাকা তার মানসিক স্বাস্থ্যের জন্যে মোটেও ভালো নয়। এছাড়া যেকোনো দিন সাপের দংশনে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়া মানসিক বৈকল্যের ঝুঁকিও রযেছে।’সূত্র: অডিটি সেন্ট্রাল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest