সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

শেষ টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

খেলা ডেস্ক: ব্রেন্ডন টেলর আর পিটার মুরের জুটি অস্বস্তিতে রেখেছিল বাংলাদেশকে। কিন্তু লাঞ্চের পর মেহেদী হাসান মিরাজের ব্রেকথ্রু দারুণ কাজে দিলো। পঞ্চম ও শেষ দিন টেলর একাই লড়াই করলেও বাংলাদেশ ২১৮ রানে ঢাকা টেস্ট জিতে ১-১ ব্যবধানে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করল।

প্রথম ইনিংসে তাইজুল ইসলাম, আর দ্বিতীয় ইনিংসে মিরাজের ঘূর্ণিতে জিতল বাংলাদেশ। ৪৪৩ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২৪ রান করে জিম্বাবুয়ে। তেন্দাই চাতারা অ্যাবসেন্ট হার্ট ছিলেন।
প্রথম সেশনে দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শন উইলিয়ামস ও সিকান্দার রাজাকে ফেরান মোস্তাফিজুর রহমান ও তাইজুল। তারপরই টেলরের সঙ্গে মুরের প্রতিরোধে লাঞ্চের বিরতিতে যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় সেশনের শুরুতে তাদের ৬৬ রানের জুটি ভাঙেন মিরাজ। মুরকে ১৩ রানে ইমরুল কায়েসের ক্যাচ বানান তিনি। কিছুক্ষণ পর রেজিস চাকাভা মাত্র ২ রান করে রান আউট হন। মুমিনুল হকের থ্রো থেকে সহজেই তাকে রান আউট করেন মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে এরপর যোগ দেন ডোনাল্ড তিরিপানো। মিরাজের বলে রানের খাতা না খুলেই লিটন দাসকে ক্যাচ দেন তিনি। আবারও এই বাংলাদেশি স্পিনারের ভেল্কিতে ব্রেন্ডন মাভুতা ধরা পড়েন তাইজুলের হাতে।

মিরাজ তার পঞ্চম উইকেট তুলে নেন কাইল জার্ভিসকে ফিরিয়ে। অন্য প্রান্তের ব্যাটসম্যানদের কাছ থেকে উপযুক্ত সঙ্গ না পেলেও টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন টেলর। প্রথম জিম্বাবুয়ান হিসেবে দুইবার দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। ১৬৭ বলে ১০ চারে ১০৬ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন মিরাজ। ম্যাচে তার উইকেট ৯৯ রানে ৭টি। আর তাইজুল ২০০ রান দিয়ে ম্যাচে পেলেন ৭ উইকেট।৪ রানে টেলর ও ২ রানে উইলিয়ামস বৃহস্পতিবার ক্রিজে খেলতে নামেন। ২ উইকেটে ৭৬ রানে তাদের দিন শুরু হয়েছে।

আগের দিন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারির উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে আর ২ রান যোগ করতে তাদের দ্বিতীয় ব্যাটসম্যানকে ফেরান তাইজুল ইসলাম। চারি ৪৩ রানে তার শিকার হন। আর মাসাকাদজা করেন ২৫ রান।

প্রথম ইনিংস বাংলাদেশ ঘোষণা করে ৭ উইকেটে ৫২২ রানে। তারপর ৩০৪ রানে জিম্বাবুয়েকে অলআউট করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২২৪ রানে। তারা লিড পায় ৪৪২ রানের।

ম্যাচের সেরা হয়েছেন ২১৯ রানের রেকর্ড গড়া মুশফিক। আর সিরিজসেরা দুই ম্যাচে ১৮ উইকেট নেওয়া তাইজুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে দুইশ পিচ ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: বুধবার মধ্যরাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হল, আশাশুনি উপোজেলার মধ্য একসরা গ্রামের সামসুর রহমানের ছেলে কামাল হোসেন, সদরের খড়িবিলা এলাকার মুরাদ অলীর ছেলে শাহারীয়ার, সুলতানপুর এলাকার আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম।

এ সময় তাদের কাছথেকে দুইশ পিছ ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) শাহারিয়ার হাসান জানান, ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে আমিসহ এস আই রিয়াদুল ইসলাম, মিজান, এ এস আই মাজেদ, রাজু আহম্মেদ ও মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে অভিজান চালিয়ে দুইশ পিচ ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার আসছেন রবিবার

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শপথ নিয়েছেন। এবার দায়িত্ব গ্রহণ করতে আগামী রবিবার ঢাকায় আসছেন। এর আগে প্রথা অনুযায়ী গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। পররাষ্ট্র দপ্তরের চিফ অব প্রটোকল সেন ললার শপথ পরিচালনা করেন।
রাষ্ট্রদূত মিলার আগামী শনিবার ওয়াশিংটন ডিসি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাষ্ট্রদূত মিলারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দুই প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও মার্শা বার্নিকাটও রাষ্ট্রদূত মিলারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
শপথ অনুষ্ঠানে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিকাট বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারকে অভিনন্দন জানান ও তার সফলতা প্রত্যাশা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘শাকিবের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল’

বিনোদনের খবর: পুত্র আব্রাম খান জয়কে ভর্তির জন্য স্কুলে নিয়ে গেছেন শাকিব খান। এ সময় শাকিবের সাথে ছিলেন অপু বিশ্বাস। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জয়কে ভর্তি করেনি। তারা জানিয়েছে অন্তত তিন বছর বয়স না হলে স্কুলে ভর্তি করানো যাবে না।

সোমবার সকালে রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। ভর্তির জন্য ফরমও পূরণ করেছেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস। কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। পরে স্কুল কর্তৃপক্ষের পরামর্শে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করা হচ্ছে জয়কে।

শাকিব খান বলেন, জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এই স্কুলে তাকে ভর্তি করাতে পারব। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।

অপু বিশ্বাস বলেন, শাকিব খান জয়ের সবকিছুতেই অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি ভাবতেও পারিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে কোনো শর্তে মনোনয়ন নিশ্চিত চায় এমপি-মন্ত্রীরা

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক দলের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষ হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে একাদশ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোয়ন পেতে ডামি প্রার্থীদের হিড়িক দেখা গেছে। একই আসনে পিতা লড়ছে ছেলের বিপক্ষে আবার ভাইয়ের বিপক্ষে ভাই, এমন কী পিতার সঙ্গেও লড়াই করছেন মেয়ে। এছাড়া একই আসনে লড়ছে একই পরিবারের তিন সদস্য। দলের এমপি কিংবা মন্ত্রীর সমর্থনদের মধ্যে অনেকেই সংগ্রহ করেছেন মনোনয়ন। এরই মধ্যে একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম একাধিক প্রার্থী সংগ্রহ করা নিয়ে দেখা দিয়েছে নানান জল্পনা।

মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের সময় একাধিক প্রার্থীর ক্ষেত্রে এমপি-মন্ত্রীদের সমর্থন দেয়ার জন্যও নিজের দলের লোকজন দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়েছেন অনেক এমপিরা। তাদের লক্ষ্য মনোনয়ন বোর্ডের মুখোমুখি হয়ে ডামি প্রার্থীদের সমর্থন পাওয়া। আবার নৌকার টিকেট মিস না করতে পরিবারের একে অপরের বিপক্ষে কিনেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম। কোন মতেই মিস করতে চাচ্ছেন না আওয়ামী লীগের মনোনয়নের টিকেট, এমনটাই যুক্তি দিচ্ছে মনোনয়ন প্রত্যাশীরা।

গত শুক্রবার (৯ নভেম্বর) সকাল থেকেই মনোনয়ন বিক্রি করেছে আওয়ামী লীগ। বর্তমানে সংসদে থাকা এমপি ছাড়াও সাবেক এমপি, ছাত্রনেতা ও স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধিরাও নিয়েছেন মনোনয়ন। মনোনয়ন বিক্রির প্রথম দিন থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত মনোনয়ন বুথ গুলোতে দেখা গেছে ডামি প্রার্থীদের হিড়িক।

সিলেট-১ আসন থেকে নির্বাচনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার ভাই ড. একে আব্দুল মোমেন মনোনয়নপত্র কিনেছেন। কিশোরগঞ্জ-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ও তার ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ শাফায়েতুল ইসলাম। সিরাজগঞ্জ- ১ আসন থেকে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম এবং তার ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় একই আসন থেকে মনোনয়ন কিনেছেন।

ঢাকা-৭ আসনের বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিম একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। ঢাকা- ৫ আসনের হাবীবুর রহমান মোল্লা ও তার ছেলে সজল একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন পেতে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঝিনেদাহ-১ আসনে পিতার তৈয়ব আলী সর্দারের ছেলে নায়েব আলী সর্দার মনোনয়ন ক্রয় করেছেন। টাঙ্গাইল-৩ আসন থেকে আতাউর রহমান ও তার ছেলে আমানুর রহমান রানা মনোনয়ন সংগ্রহ করেছেন।

বরিশাল-৬ আসন থেকে একই পরিবারের তিন ভাই মনোনয়ন কিনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হক অসীম এবং তার ভাই বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু ও ছোট ভাই এনামুল হক আবির মনোনয়ন ফরম কিনেছেন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বর্তমান সংসদ সদস্য বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ থাকায় এ আসনে প্রার্থীর সংখ্যা অন্যান্য আসনের তুলনায় অনেক বেশি। বর্তমান সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান, বর্তমান সংসদ সদস্যের ছেলে মশিউজ্জামান রোমেল সংগ্রহ করেছেন মনোনয়ন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে একই পরিবারের তিন জন আওয়ামী লীগেরই মনোনয়ন সংগ্রহ করছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহীদ মমতাজ উদ্দীনের ছোট ভাই ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ, শহীদ মমতাজ উদ্দীনের সহধর্মিনী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (২০০৮) শেফালী মমতাজ, শহীদ মমতাজ ও শেফালী মমতাজের ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শামীম আহম্মেদ সাগর। নাটোর-৪ আসন থেকে এবার নৌকার মাঝি হতে চাইছেন বাবা ও মেয়ে। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে স্বশরীরে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। নাটোর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এবং তার মেয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কুমিল্লা-৬ আসনের জন্য মনোনয়ন কিনেছেন বাবা, ছেলে ও মেয়ে। জেলা আওয়ামী লীগ প্রবীন নেতা আফজাল খান, তার পুত্র ও এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, তার মেয়ে আঞ্জুম সুলতানা সীমা।

কুমিল্লা-১ ও ৭ আসনের জন্য মনোনয়ন কিনেছেন বর্তমান সাংসদ ও তার ছেলে। কুমিল্লা-১ আসনের বর্তমান এমপি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সুবিদ আলী ভূঁইয়া এবং তার পুত্র মেজর মোহাম্মদ আলী মনোনয়ন ক্রয় করেছে। কুমিল্লা-৭ আসনে বর্তমান এমপি অধ্যাপক মো: আলী আশরাফ ও তার ছেলে মনোনয়ন সংগ্রহ তরেছে।

এছাড়া কক্সবাজার-১ আসন থেকে মো: জাফর আলম ও তার স্ত্রী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে একই পরিবারের তিন ভাইবোন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের একজন বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমল। সাংসদের বড় ভাই রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলও বসে নেই। অন্যদিকে, তাদের ছোট বোন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী। পাবনা-৪ আসন থেকে বাবা, মেয়ে এবং মেয়ের জামাই মনোনয়ন সংগ্রহ করেছেন। শামসুর শরীফ দিলু, মেয়ে মাহাজাবিন শিরিন পিয়া ও তার জামাই আবুল কালাম পিন্টু।

এ বিষয়ে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এ এইচ আসলাম সানী বলেন, আসলে আমরা প্রায় সময়ই দেখি একটি আসন থেকে অনেক প্রাথী মনোনয়ন ফরম জমা দেন। এই প্রাথী সংখ্যা বেড়ে যায় মূলত ডামি প্রার্থীর কারণে। ডামি প্রার্থী হলো তারাই যাদের আসলে এলাকায় কোনো জনপ্রিয়তা নেই কিন্তু তারা মনোনয়ন ফরম কিনেন আরেকজন প্রার্থীকে সুবিধা করে দেয়ার জন্যে। শক্তিশালী প্রার্থীরা নিজের টাকা খরচ করে আরো কিছু ডামি প্রার্থী বানায় যাতে করে মনোনয়ন বোর্ডের সামনে সে দেখাতে পারে যে ওই এলাকায় অন্যান্য প্রার্থীরাও তাকে সমর্থন করে। শক্তিশালী প্রার্থী ডামি প্রার্থী বানায় তার সুবিধার জন্যে। তারা সবাই মিলে একটি সিন্ডিকেট তৈরি করে একজন প্রার্থীকে মনোনয়ন পায়িয়ে দেয়ার জন্যে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মধ্যাহ্ন বিরতি, জিম্বাবুয়ের সংগ্রহ ১৬১/৪

খেলার খবর: পঞ্চম ও শেষ দিনে ৪৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৬১ ওভারে ৪ উইকেটে ১৬১ রান। ব্রেনডন টেইলর ৫৪ ও পিটার মুর ১০ রান করে মাঠে অপরাজিত আছেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ৩৬৭ রানে পিছিয়ে শেষ দিনে ব্যাটিং নামে জিম্বাবুয়ে। শুরুতেই সফরকারী শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ-তাইজুল। তাইজুলের বল তাইজুলকেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সিকান্দার রাজা (১২)। এর আগে তিন নম্বরে নামা শন উইলিয়ামস ব্যক্তিগত ১৩ রানে মোস্তাফিজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

জিম্বাবুয়ের সামনে এখনও ২৮২ রানের বাধা আর বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট। তবে ৫ উইকেট তুলে নিলেই হবে তাইজুল-মিরাজদের। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে জিম্বাবুয়ে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। এছাড়া ম্যাচটি র‌্যাবিটহোলবিডি তে ক্লিক করেও সরাসরি উপভোগ করা যাচ্ছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ২৩তম ওভারের শেষ বলে মেহেদি মিরাজ ফিরিয়ে দেন ওপেনার হ্যামিলটন মাসাকাদজাকে (৬৮ বলে ২৫)। ২৬তম ওভারে ব্রায়ান চারিকে এলবির ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান তাইজুল। দলীয় ৭০ রানে জিম্বাবুয়ে দ্বিতীয় উইকেট হারায়। বিদায়ের আগে চারি ৮২ বলে করেন ৪৩ রান।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মাহমুদউল্লাহ’র দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দীর্ঘ ৮ বছর পর সেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ। ১২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই ভারপ্রাপ্ত অধিনায়ক। যেখানে জিম্বাবুয়েকে ৪৪৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে টাইগাররা।

অন্য ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ ৩৪ বলে ২টি চারে ২৭ রানে অপরাজিত থাকেন। এর আগে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাশ। কাইল জারভিসের করা ওভারের প্রথম বলে মাভুতাকে ইমরুল ক্যাচ দেওয়ার পর তৃতীয় ওভারে বোল্ড হয়ে ফেরেন লিটন।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হকও টিকতে পারেননি। ট্রিপানোর বলে ফেরেন তিনি। আর ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ব্যক্তিগত ৭ রানে ডোনাল্ড ট্রিপানোর বলে বিদায় নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে চার টপঅর্ডার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। তবে মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দীর্ঘ ১০ ইনিংস পর ফিফটির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ।

অভিষেক টেস্টে হাফসেঞ্চুরির দেখা পান মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ইনিংসে ৯০ বলে ৪টি চারের সাহায্যে পঞ্চাশ করেন তিনি। যদিও প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। পরে মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরির পর সিকান্দার রাজার বলে ফেরেন মিঠুন (৬৭)। এই জুটি থেকে ১১৮ রান আসে।

আরিফুল হক অবশ্য ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি। ব্যক্তিগত ৫ রানে শেন উইলিয়ামসের বলে বোল্ড হন তিনি।

এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যদিও তৃতীয় দিনের শেষে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হলে ধারণা করা হয়েছিল সফরকারীদের ফের ব্যাটিং করাবে টাইগাররা।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি (২১৯) ও মুমিনুল হকের সেঞ্চুরিতে (১৬১) ৭ উইকেট হারানোর পর ৫২২ রানের বড় সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে।

জবাবে ব্র্যান্ডন টেইলরের সেঞ্চুরি (১১০) স্বত্ত্বেও ৩০৪ রানে থামে জিম্বাবুয়ে। ফলে ২১৮ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থাকে হ্যামিল্টন মাসাকাদজা ও তার দল।

বাংলাদেশি বোলারদের মধ্যে টানা ৩ ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন স্পিনার তাইজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিশোর বক্সারের মৃত্যুতে উত্তাল থাইল্যান্ড

বিদেশের খবর: এক কিশোর বক্সারের মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ড। একটি চ্যারিটি বক্সিং ম্যাচ খেলার সময় ১৩ বছর বয়সী এক কিশোর বক্সারের মৃত্যু হয়। এতে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। শিশুদের জন্য মুয়াই থাই মার্শাল আর্ট খেলা নিষিদ্ধের জোর দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। খবর জাকার্তা পোস্টের।

নিহত কিশোরের নাম আনুচা তাসাকো। ১০ নভেম্বর রাজধানী ব্যাংককের কাছে সামুত প্রাকাম প্রদেশে এই ঘটনা ঘটে।

খেলায় কিশোরটির মাথায় বেশ কয়েকটি গুরুতর আঘাত লাগে। ছেলেটি ফেটমোংকোল সোর উইলাইথোং উপনামে লড়াই করত। বক্সিং রিংয়ে আঘাত পেলে মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যায় ওই কিশোর। আট বছর বয়স থেকে বক্সিং খেলছিল আনুচা। পাঁচ বছরের ক্যারিয়ারে এরই মধ্যে ১৫০টি বক্সিং ম্যাচে লড়েছে সে।

এদিকে প্রতিপক্ষ বক্সার নিতিক্রোন সোন্দে তার সমবয়সী বলে জানিয়েছে পুলিশ। ফেসবুকে আনুচার মৃত্যুতে সে দুঃখ প্রকাশ করেছে। লিখেছে, ‘তার মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। ম্যাচে জিততে চেষ্টা করা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করছিলাম। জিততে পারলে আমি আমার লেখাপড়ার খরচ চালাবার মত অর্থ উপার্জন করতে পারব।’

উল্লেখ্য, দেশটিতে থাই বক্সিং ব্যাপক জনপ্রিয়। জনপ্রিয়তা ও ভাগ্য অন্বেষণে অনেক মুষ্টিযোদ্ধা অল্প বয়সেই বক্সিং ম্যাচ খেলা শুরু করে। তবে শিশুদের হেডগার্ড ছাড়াই ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি বরাবরই ব্যাপক সমালোচিত হয়ে আসছে। ১০ বছরের কম বয়সী শিশুরা এমন একটি বিপজ্জনক খেলায় মেতে উঠে যেখানে মাথা লক্ষ্য করে লাথি ও কনুই দিয়ে গুতা দেওয়া হয়।

প্রায়ই দরিদ্র পরিবারের কিশোর মুষ্টিযোদ্ধারা এই খেলার মাধ্যমে পরিবারের জীবিকা উপার্জন করে। এই খেলাটিকে কেন্দ্র করে মোটা অংকের জুয়া খেলাও হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতে অ্যাজমা নিয়ন্ত্রণের ৫ উপায়

স্বাস্থ্য কণিকা: অ্যাজমা হচ্ছে শ্বাস-প্রশ্বাসজনিত রোগ, যা সাধারণত হাঁপানি নামে সুপরিচিত। এটি মূলত শ্বাসনালীর অতি সংবেদনশীলতার (Hypersensitivity) কারণে হয়। এতে আমাদের শ্বাসনালীর স্বাভাবিক ব্যাস কমে গিয়ে আগের চেয়ে সরু হয়ে যায়। ফলে ফুসফুসে পর্যাপ্ত পরিমাণ বায়ু যাওয়া-আসা করতে পারে না এবং দেহে অক্সিজেনের অভাব অনুভূত হয়।

অ্যাজমায় আক্রান্ত হলে যা হয়- ১. শ্বাসকষ্ট ২. সাঁ, সাঁ শব্দে কষ্টসহকারে শ্বাস নেওয়া ৩. বুকে চাপ ধরা বা দমবন্ধভাব অনুভব করা ৪. বুকে ব্যথা ৫. শুকনো কাশি।

সাধারণত, অ্যাজমা প্রতিকারের তেমন কোনো উপায় নেই। তবে কিছু নিয়ম মেনে চললে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

এখন চলছে শীত মৌসুম। এ সময়ে এটি একটি সাধারণ রোগ। ছোট বড় অনেকের মধ্যেই এটি দেখা যায়। কষ্টেরও শেষ থাকে না।

শীত মৌসুমে অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে চাইলে মেনে চলুন এই পাঁচটি পরামর্শ।

১. ধুলা: অ্যাজমার ভীষণ শত্রু এটি। তাই পারতপক্ষে চেষ্টা করতে হবে তা এড়িয়ে চলার। চেষ্টা করতে হবে সুষ্ঠু, সুন্দর, নির্মল পরিবেশে চলাফেরা করার। যতোটুকু পারা যায়, থাকা-শোবার ঘরটি রাখতে হবে ধুলাবালি মুক্ত।

২. ফুলের ঘ্রাণ: ফুলের ঘ্রাণ কে না পছন্দ করে। অনেকে এর সুমিষ্ট ঘ্রাণে পাগলপারা হয়ে যায়। সকাল-বিকেল এর নির্মল ঘ্রাণে মন ব্যাকুল হয়ে ওঠে। তবুও শীত মৌসুমে এর ঘ্রাণ আপনার-আমার জন্য সমস্যা হতে পারে। বিশেষ করে অ্যাজমাজনিত সমস্যা থাকলে। তাই ফুলের ঘ্রাণ ও বাড়ন্ত গাছের পাতার গন্ধ যতটুকু পারা যায় এড়িয়ে চলুন।

৩. ধূমপান: এটি এড়াতে পারলে শুধু অ্যাজমা নয়, শীত মৌসুমে আরও অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে ধূমপান পরিহারে কাশিকে বাই বাই বলা যায়। শিশুর শারীরিক সুস্থ্যতার জন্যও এটি গুরুত্বপূর্ণ।

৪. ব্যায়াম: অনেকেই জানেন না নিয়মিত ব্যায়ামে অ্যাজমা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়। তাই এ মৌসুমে যতটুকু সম্ভব ব্যায়ামের ওপর জোর দিতে হবে।

৫. অতিরিক্ত গরম বা ঠাণ্ডা পরিবেশ: শীত মৌসুমে আমরা অনেক সময় ঠাণ্ডার হাত থেকে রক্ষা পেতে এসি বাড়িয়ে দিই। তবে অ্যাজমা রোগীদের জন্য এটি মোটেই সুখকর নয়। আবার অতিরিক্ত ঠাণ্ডা থেকে বাঁচতে উষ্ণতার জন্য বেশি গরম কাপড়চোপড় পরি। এতে দেখা যায়, অল্পক্ষণে শরীর গরমে ঘেমে যায়। ফলে গায়ের জামাকাপড় খুলে ফেলি। এটিও অ্যাজমা রোগীদের জন্য ভাল নয়। এসবে হিতে-বিপরীত ঘটে। তাই যতদূর সম্ভব এ থেকে দূরে থাকুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest