সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

কাজের মহিলার সঙ্গে প্রেম, স্বামীকে ফাঁসিয়ে দিল পোষা তোতা!

অনলাইন ডেস্ক: শেখানো কথায় এবার বিপাকে পরেছে এক স্বামী। ঘরে পোষা তোতা পাখিকে কথা শেখানো কাল হয়েছে ওই স্বামীর। বাড়ির পোষা তোতা যে বুলি আওড়ে এমন সর্বনাশ করতে পারে তা কী দুঃস্বপ্নেও ভেবেছিলেন কুয়েতের ওই গৃহস্বামী! তোতা তার স্ত্রীর কাছে ফাঁস করে দিল স্বামীর দুষ্কর্মের কথা। এমনকি এ ঘটনায় জেলে যাওয়ার যোগাড় হল স্বামীর। এমন একটি ঘটনা প্রকাশিত হয়েছে আরব টাইমসে।

আরব টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির পরিচারিকার সঙ্গে লুকিয়ে চুরিয়ে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন কুয়েতের এক গৃহস্বামী। অনেকদিন থেকেই স্ত্রীর মনে এ নিয়ে সন্দেহ দানা বেধেঁছিল। কিন্তু তেমন যুক্তিযুক্ত প্রমাণ পাচ্ছিলেন না স্ত্রী। গোপনে পরিচারিকার সঙ্গে প্রেমালাপ করতেন ওই মহিলার স্বামী।

এদিকে, তাদের রসালো ওই প্রেমালাপ ‘ঠোঁটস্থ’ হয়ে গিয়েছিল বাড়ির পোষা তোতার। একদিন হঠাৎ করে ওই মহিলার সামনে স্বামী ও পরিচারিকার প্রেমালাপ গড়গড়িয়ে আওড়াতে শুরু করে তোতা পাখিটি।

আর তাতেই ধরা পড়ে গেল স্বামী। পোষা তোতার বুলি শুনে স্ত্রীর আরও সন্দেহ দৃঢ় হয়। এরপর তিনি কুয়েতের হাওয়ালি থানায় স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ওই মহিলা বলেছেন, এই জন্যই অফিস থেকে আগে বাড়ি ফিরে এলে তাঁর স্বামী হকচকিয়ে যেতেন।

তবে স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের খুব একটা লাভ হয়নি স্ত্রীর।

কারণ পুলিশের বক্তব্য অনুযায়ী, এই মামলায় পাকা প্রমাণ নেই। কেননা, তোতার বুলিকে প্রমাণ হিসেবে আদালতে পেশ করা সম্ভব নয়। টিভি বা রেডিও-তে যে তোতা ওই প্রেমালাপ শেখেনি, তা প্রমাণ করা আদালতে সম্ভব হবে না। কাজেই অল্পের জন্য ওই মহিলার স্বামী রেহাই পেয়ে গেলেন বলে মনে করা হচ্ছে।

সাধারণত, কুয়েতে এ ধরণের ব্যাভিচার নিষিদ্ধ। যে কারণে দোষ প্রমাণ হলে কারাদণ্ড হতো। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে জেলে হতে পারত স্বামীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট: মান্না

দেশের খবর: বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট৷ বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, ঐক্যপ্রক্রিয়া। সেই সঙ্গে ২০ দলের অন্তর্ভুক্ত সকল দলের প্রতীক হবে ধানের শীষ।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের আহ্বাক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন: আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি তারা সবাই একটি কমন প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেই কমন প্রতীক হবে ধানের শীষ।

আসন বন্টন নিয়ে বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি। তবে আমরা এ বিষয়ে আলোচনার শুরু করেছি।

নির্বাচন পেছানোর বিষয়ে যুক্তফ্রন্ট এবং আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান সম্পর্কে জানতে চাইলে মান্না বলেন: আমরা যখন সরকারের সাথে দেখা করি প্রধানমন্ত্রীসহ সবাই বলেছেন, নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমরা নির্বাচন কমিশনারের কাছে গিয়ে যা বলেছি নির্বাচন পেছানোর জন্য তাতে অসংখ্য যুক্তি আছে। বিশেষ করে ইংরেজি নববর্ষ উপলক্ষে সারা ইউরোপ আমেরিকায় উৎসব হয়। এখানে আমাদের পর্যবেক্ষকদের আসার কথা তারা আসতে পারবেন না। এতে সারা বিশ্ব থেকে একধরণের বিচ্ছিন্ন করে ভোট করার এই প্রচেষ্টা খারাপ। সরকারি দল বলতে পারে যে, এক ঘণ্টাও পেছানো যাবে না। যা, একধরণের হুমকিস্বরূপ। আমি এর নিন্দা জানাচ্ছি।
মান্না এ সময় আরো বলেন, ‘গতকাল বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ বাহিনীর নির্মম হামলার নিন্দা জ্ঞাপন করছি। একদিকে সরকার পক্ষ চারদিন ধরে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে একটি উৎসব করলে। সেই উৎসবের ফলে দুজন মারা পর্যন্ত গেলো। তখন পুলিশ কোনো কিছু করেনি৷ অথচ এদিকে দেখা গেলো, বিরোধীদল বিএনপির মনোনয়ন পত্র বিতরণ উপলক্ষে যখন নেতাকর্মীরা জমা হয়েছে তার একদিন আগে নির্বাচন কমিশন সড়ক পরিষ্কার রাখতে বিবৃতি দিলেন এবং তার পরদিনই এই হামলা হলো। আমরা মনে করি নির্বাচন কমিশনের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত ছিলো।’

তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, এই হামলার পর পুলিশের দুটি গাড়ি ভাঙা এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সরকারি দলের হাত আছে।’

‘অসমর্থিত কিন্তু বিশ্বাসযোগ্য খবরে প্রকাশ পাওয়া গেছে যে যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা হেলমেট পরে, সেই যে হেলমেট বাহিনী আমরা কোটা আন্দোলনোর সময় দেখেছিলাম, সে বাহিনী নয়াপল্টনে তৎপর ছিল। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাই৷’

আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি সরকার চেষ্টা করছে, বিরোধীদল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, ঐক্যপ্রক্রিয়ার সুলতান মুহাম্মদ মনসুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাচ সেরা মুশফিক ও সিরিজ সেরা তাইজুল

খেলার খবর: ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে অপরাজিত ২১৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন মুশফিক। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারায় তখন মাঠে নামেন মুশফিক। শক্ত হাতে দলের হাল ধরেন। এ অবস্থায় ব্যাটিং-এ নেমে মোমিনুল হকের সাথে ২৬৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন মুশফিক। পরে মোমিনুল ১৬১ রানে থেমে গেলেও, ৬৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন মুশফিক। উইকেটরক্ষক হিসেবে দ্বিতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ নিয়ে বিশ্বরেকর্ড গড়েন মুশফিক। মুশফিকের আগে বিশ্বের আর কোন উইকেটরক্ষক দু’টি ডাবল-সেঞ্চুরি করতে পারেননি।

নিজের বিশ্বরেকর্ড গড়া ইনিংসে ১৮টি চার ও ১টি ছক্কা মারেন মুশফিক। এজন্য ৫৮৯ মিনিট ক্রিজে ও ৪২১টি বল খেলেছেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশের হয়ে রেকর্ডও গড়েছেন মুশি। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম দেশের ও নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন আমিনুল। আর জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৫৮৯ মিনিট ক্রিজে থাকেন মুশফিক। আবার সবচেয়ে বেশি বল খেলাতে বাংলাদেশের ও বিশ্বের সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলেন মুশফিক। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলকার বিপক্ষে ৪১৭ বল মোকাবেলা করেছিলেন অ্যাশ। এক্ষেত্রে আশরাফুলকে টপকে যান মুশফিকুর।

পুরো সিরিজের সেরা বোলার হলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। ২ ম্যাচের ৪ ইনিংসে ১৪৫ দশমিক ৪ ওভার বল করে ৩৭০ রানে ১৮ উইকেট শিকার করেন তিনি। ফলে সিরিজ সেরা হন তাইজুল। খবর বাসসের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না মাশরাফির’

অনলাইন ডেস্ক: সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনা বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী বৃহস্পতিবার থেকে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর ঠিক ২৮দিন পর জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ নির্ধারিত হয়ে রয়েছে। ফলে মাশরাফি ওয়ানডে সিরিজে অংশ নেওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে।

এমন বিষয় সামনে এনে সাংবাদিকরা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা নেই অধিনায়ক মাশরাফির।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজে অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় এসেছে উইন্ডিজ ক্রিকেট দলের ১০ জন সদস্য। বাকিরা আজ কালের মধ্যে চলে আসবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতির পিতা কেবল স্বাধীনতাই দিয়ে যাননি মর্যাদাও দিয়ে গেছেন: প্রধানমন্ত্রী

দেশের খবর: দেশের মর্যাদা সমুন্নত রাখতে এবং দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর বিজয় স্মরণীতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের পাশে নবনির্মিত তোশাখানা জাদুঘরের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা আমাদের কেবল স্বাধীনতাই দিয়ে যাননি তিনি আমাদের মর্যাদাও দিয়ে গেছেন। এই মর্যাদাকে আমাদের সমুন্নত রাখতে হবে।’

তিনি বলেন, গত ১০ বছরে তাঁর সরকারের শাসনে দেশের জনগণের জীবন-মান উন্নত হয়েছে এবং তিনি এই জীবন-মানের আরো উন্নয়ন ঘটাতে চান।

‘আমরা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো এবং ওই সময়ের মধ্যে দেশকে আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি উন্নত সমৃদ্ধ দেশ,’ একথা বলেন তিনি।

তোশাখানা জাদুঘরে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রি পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মকর্তাগণ যে সব রাষ্ট্রীয় উপহার পাবেন তা সংরক্ষণ করা হবে।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, সেনাবাহিনী প্রকৌশল বিভাগের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, নৌ বাহিনী ও বিমানবাহিনী প্রধানগণ এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোট আর পেছানো হবে না, ইসির সিদ্ধান্ত

দেশের খবর: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ বলেছেন, ভোট পেছানোর বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের যে দাবি ছিল তা কমিশন পর্যালোচনা করে দেখেছে। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আর ভোট পেছানো সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, সংসদ নির্বাচনে স্বল্প পরিসরে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবে বন্যা; নিহত ৩০

বিদেশের খবর: সৌদি আরবে আকস্মিক বন্যায় গত একমাসে ৩০ জন মারা গেছে। গতকাল বুধবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, বন্যা এবং এর কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, বন্যা কবলিত এলাকা থেকে ১৪৮০ জনকে উদ্ধার করা হয়। রাজধানী রিয়াদ থেকে সবচেয়ে বেশি লোককে উদ্ধার করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামিন পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

দেশের খবর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান (এফআর খান)।

এর আগে গত ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা আলোকচিত্রী শহিদুল আলম হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করেন। তার আগে ২৯ অক্টোবর শহিদুল আলমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয় হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

চলতি বছরের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় শহিদুল আলম আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেন। এরপর তাকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়।

গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest