সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

পিএসএলে বাংলাদেশের ‘নতুন দুই’

খেলার খবর: সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-সাব্বির-বিজয়। বাংলাদেশের পাঁচ ক্রিকেটার খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আগামী আসরে আরও দুই বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ হতে পারে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টুয়েন্টি আসরে।

প্লেয়ার্স ড্রাফটে নাম এসেছে অলরাউন্ডার আরিফুল হক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসানের। গোল্ড ক্যাটাগরিতে আছেন তারা। ২০১৬ সালের ২০ জানুয়ারি মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টি-টুয়েন্টি অভিষেক হয় তাদের।

গোল্ড ক্যাটাগরিতে আরও আছেন বর্তমানে দেশের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাব্বির রহমান। ২০ নভেম্বর পিএসএলের চতুর্থ আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফট থেকে যেকোনো দলে সুযোগ মিলতে পারে এই তিন ক্রিকেটারের। সাব্বির গত আসরে পিএসএল খেলেছিলেন, সাকিব আল হাসানের বদলি হিসেবে পেশোয়ার জালমির হয়ে।

পিএসএল প্লেয়ার্স ড্রাফটে উন্মুক্ত থাকবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ও সাকিবকে তাদের দল পেশোয়ার জালমি ছেড়ে দিয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সও রিটেইন করেনি মাহমুদউল্লাহকে।
তাদের ছেড়ে দিলেও প্লেয়ার্স ড্রাফট থেকে আবারও তাদের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ২০১৯ সালের শুরুতে অনুষ্ঠিত হবে পিএসএলের চতুর্থ আসর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাইভেট না পড়ায় ৪২ শিক্ষার্থীকে ফেল করালেন শিক্ষক

অনলাইন ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেট না পড়ায় ক্ষুব্ধ হয়ে ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ৪২জন শিক্ষার্থীকে গণিত বিষয়ে ফেল করিয়েছেন শিক্ষক। ফেলকৃত শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ দাবি করেছে কর্তৃপক্ষ। সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাঙালী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বুধবার এ অভিযোগ করে।

বিদ্যালয় ও শিক্ষার্থীদের সূত্র জানায়, বাউসি বাঙালী স্কুল অ্যান্ড কলেজের ১৫৪ জন শিক্ষার্থী এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। ওই বিদ্যালয়ের গণিত শিক্ষক মশিউর রহমান ও হায়দার আলী শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাইভেট পড়তে চাপ দেন। অধিকাংশ শিক্ষার্থী প্রাইভেট পড়লেও ৪২ জন শিক্ষার্থী প্রাইভেট পড়েনি। সম্প্রতি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, ওই ৪২ জনই গণিত বিষয়ে ফেল করেছে। শিক্ষার্থীরা পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করলেও তা দেখানো হয়নি বলে শিক্ষার্থীরা জানায়।

শিক্ষার্থী সোলায়মান, হৃদয় আহম্মেদ, তামিম মাহমুদ, হৃদয় হাসান, চম্পা, মুক্তিরাণী ও সুইটিসহ শিক্ষার্থীরা অভিযোগ করে, ‘গণিতে প্রাইভেট না পড়ায় ফলাফল প্রকাশের আগে শিক্ষক মশিউর রহমান ও হায়দার তাদের কাছে টাকা চান। পরে ফলাফলের পর দেখা যায় গণহারে ফেল করানো হয়েছে।’ এদিকে তাদের এসএসসির ফরম পূরণের সুযোগ দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করছে। প্রতিজন ১০ হাজার করে টাকা দিলে প্রধান শিক্ষক গোপনে ফরম পূরণ করতে দেবেন বলেও তারা অভিযোগ করে।

জানা গেছে, এবারের এসএসসি ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে এক হাজার ৮০০ টাকা এবং মানবিক ও বাণিজ্যিক বিভাগের এক হাজার ৬৮০টাকা। নিয়ম লঙ্ঘন করে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জিম্মি করে টাকা আদায় করছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

অভিভাবক সুজন মিয়া জানান, তাঁর মেয়েকে গণিতে এক নম্বর কম দিয়ে ফেল করানো হয়েছে। এখন ফরম পূরণ করতে উৎকোচ দাবি করছে।
অভিযোগ প্রসঙ্গে বিদ্যালয়ের গণিত শিক্ষক মশিউর রহমান বলেন, ‘অভিযোগ ঠিক না। চ্যালেঞ্জ করা খাতা দেখলে তারা আরো কম নম্বর পাবে।’

বাউসি বাঙালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, ‘নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে যারা পাশ করেছে তাদের ফরম পূরণ করানো হচ্ছে। যারা একটি বিষয়েও ফেল করেছে তারা সে সুযোগ পাবে না। বখাটে শিক্ষার্থীরা বানোয়াট কথা বলছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ ঘণ্টার জন্য থেমে যাবে দক্ষিণ কোরিয়া

বিদেশের খবর: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পুরো ৮ ঘণ্টার জন্য থেমে যাবে। পুরো সিউল জুড়ে আজ বৃহস্পতিবার সুনসান নিরবতা বিরাজ করবে। কোনো দোকান খোলা হবে না, বন্ধ হয়ে যাবে ব্যাংক, শেয়ারবাজার খুলবে দেরিতে। নির্মাণ কাজ থেমে যাবে, সামরিক বাহিনীর প্রশিক্ষণও আজকের জন্য মাফ। আর এ সবই হবে একটি মাত্র পরীক্ষাকে কেন্দ্র করে। খবর বিবিসির

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানায় সময় সকাল ৮:৪০ টায় সুনেয়াং পরীক্ষা শুরু হবে। টানা আট ঘণ্টা ধরে চলবে এ পরীক্ষা। ৫ লাখেরও বেশি শিক্ষার্থী এ পরীক্ষার মুখোমুখি হবেন। আর এ পরীক্ষার সফলতার ওপরই নির্ভর করবে তাদের ভবিষ্যতের জীবন।

সুনেয়াং কোরীয় ভাষা। এর পুরো নাম হলো কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিস্যাট)। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর নির্ভর করবে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কি না। বিশ্ববিদ্যালয় শেষে চাকরি, মানসম্মত বেতন, তারা কোথায় থাকবে এবং তাদের ভবিষ্যত জীবন কেমন হবে- তা এ পরীক্ষার ওপর নির্ভর করছে। এসব বিবেচনায় দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ।

১৮ বছরের কো ইউন-সুহ এই প্রথম এই পরীক্ষার সম্মুখিন হবেন। তিনি বলেন, ‘আমার ভবিষ্যত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সুনেয়াং পরীক্ষা। কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই এই একটিমাত্র দিনের জন্য আমি ১২ বছর ধরে প্রস্তুতি নিয়েছি। আমি এমন ব্যক্তি সম্পর্কেও জানি, যে এর আগে পাঁচবার এ পরীক্ষার সম্মুখিন হয়েছেন। তারপরও পাস করতে পারেননি। ’

প্রতি বছর নভেম্বর আসলেই এই পরীক্ষাকে কেন্দ্র করে পুরো দেশ কার্যত অচল হয়ে যায়। মাঝে মধ্যে সাইরেনের শব্দে এই নিরবতা ভাঙে, যেটা পুলিশের মোটরসাইকেল সাইরেনের শব্দ। এসব পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করেন।

এই দিনটি আসলেই অভিভাবকদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে। তাদের সন্তানরা যাতে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে, সেজন্য প্যাগোডা ও গির্জায় সন্তানদের ছবি সঙ্গে নিয়ে প্রার্থনা করতে দেখা যায় এসব অভিভাবকদের।

লি জিন-ইউং। ২০ ব্ছরের এ তরুণ এর আগে দুইবার সুনেয়াং পরীক্ষার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি এক সপ্তাহ আগে থেকেই সকাল ছয়টায় ঘুম থেকে ওঠা শুরু করেছি। যাতে করে এ সময় পড়লে আমার ব্রেন ভালো কাজ করে। আমি প্রায়ই নিজেকে বলি-তুমি অনেক বেশি পড়াশেনা করেছ। এখন সময় এসেছে তার ফল দেখানোর।’

তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, গত বছর যখন পরীক্ষা উপলক্ষে সকাল সাড়ে সাতটার দিকে স্কুল গেটে পৌছালাম, তখন দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ুয়া একদল ছাত্র গান গাইছেন আর স্লোগান দিচ্ছেন। তারা আশির্বাদস্বরূপ আমাদের হাতে ইয়ট (এক ধরনের মিষ্টান্ন) তুলে দিয়েছিলেন।’

অতি গোপনীয়তায় প্রশ্নপত্র তৈরি: পুরো পরীক্ষাটি যেন একটি রহস্যে আবৃত। পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রতি সেপ্টেম্বরে (পরীক্ষার দুই মাস আগে) সিউল থেকে ৫০০ শিক্ষক বাছাই করা হয় এবং তাদেরকে পর্বতবেষ্টিত গাংওন প্রদেশের এক গোপন জায়গায় রাখা হয়। পরীক্ষার এক মাস আগেই তাদের কাছ থেকে ফোনগুলো নিয়ে নেয়া হয় এবং বহির্বিশ্বের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করা হয়। এ সময় তারা পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন না। এমনকি তারা বাইরেও বের হতে পারেন না।

পরীক্ষার প্রশ্ন ও মানবন্টন: জাতীয় ভাষা-অতীত (৪৫টি প্রশ্ন, ১০০ পয়েন্টস, ৮০ মিনিট), গণিত (৩০টি প্রশ্ন, ১০০ পয়েন্ট, ১০০ মিনিট), ইংরেজি-অতীত ইংরেজি (৪৫টি প্রশ্ন, ১০০ পয়েন্ট, ৭০ মিনিট), কোরিয়ান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান/বিজ্ঞান/কারিগরি শিক্ষা, ২০টি প্রশ্ন, ৫০ পয়েন্ট, ১০২ মিনিট। এর মধ্যে কোরিয়ান ইতিহাস আবশ্যিক। বিদেশি ভাষা অথবা চীনা বিষয়াবলি ও ক্লাসিক, ৩০টি প্রশ্ন, ৫০ পয়েন্ট, ৪০ মিনিট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগুন দেওয়া যুবক ‘শনাক্ত’

দেশের খবর: রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে দেশলাই দিয়ে যে যুবককে আগুন দিতে দেখা যায়, তাঁকে শনাক্ত করা হয়েছে। পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস আজ বৃহস্পতিবার সকালে এই দাবি করেন।

মিশু বিশ্বাসের ভাষ্য, পুলিশের গাড়িতে যে যুবক আগুন দিয়েছেন, তাঁর নাম শাহজালাল খন্দকার। তিনি পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

একই ঘটনার সময় পুলিশের গাড়ির ওপর যে যুবককে লাফাতে দেখা গেছে, তাঁকেও শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের মতিঝিল বিভাগের এই সহকারী কমিশনারের। তাঁর ভাষ্য, এই যুবকও ছাত্রদলের।
মিশু বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় গতকাল রাত পর্যন্ত ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পুলিশের গাড়িতে আগুন জ্বালাতে দেখা যুবক ও গাড়ির ওপর লাফাতে থাকা যুবক নেই বলে জানান মিশু বিশ্বাস।
সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে পুলিশ তিনটি মামলা করেছে। গতকাল বুধবার পল্টন থানায় এই মামলাগুলো করা হয়।

পল্টন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা করা হয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, গতকাল দুপুরে হাজারখানেক নেতা-কর্মীর মিছিল পুরো রাস্তা আটকে দেয়। মিছিলটিকে রাস্তা থেকে সরিয়ে একটি লেন চালু করার চেষ্টায় পুলিশ লাঠিপেটা করলে সংঘাতের সূত্রপাত হয়।

বিএনপির নেতা-কর্মীরাও খুব দ্রুত মারমুখী হয়ে ওঠেন। তাঁদের লক্ষ্য করে পুলিশ প্রচুর কাঁদানে গ্যাসের শেল ও ছররা গুলি ছোড়ে। গুলি-টিয়ার গ্যাসের শেলের দ্রুম দ্রুম শব্দ, গ্যাসের ধোঁয়া, নেতা-কর্মীদের হইচই, ধর ধর চিৎকার, মানুষের ছোটাছুটি, হুড়মুড় করে দোকানের ঝাঁপ নামানোর শব্দ—সব মিলিয়ে কিছুক্ষণের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কিছু যানবাহন ভাঙচুর ও পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেড় ঘণ্টার সংঘর্ষে ২৩ পুলিশ সদস্য এবং অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি উভয় পক্ষের।
পুলিশ এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করছে। পুলিশ বলছে, সংঘর্ষের জন্য মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপির নেতা আখতারুজ্জামান ও নবীউল্লাহ দায়ী।
মির্জা আব্বাসের ভাষ্য, ‘এটা সরকার বা আওয়ামী লীগের সাবোটাজ হতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে সেনা মোতায়েন: ইসি সচিব

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই থেকে তিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং অফিসারদের বিফ্রিং অনুষ্ঠানে তিনি একথা জনান। এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন: মনোনয়নপত্র তৃণমূল নেতাদের মতামত নিয়ে করা হয়নি।
তিনি আরও বলেন: এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেকর্ড পরিমাণ মার্কিন নাগরিক আশ্রয় চাইছে কানাডায়!

বিদেশের খবর: যুদ্ধ বিধ্বস্ত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা প্রায়ই যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থী হন। এবার সেই রেকর্ড ভেঙে যাচ্ছে। বরং দেশটির অসংখ্য নাগরিক এখন আশ্রয় চাইছে কানাডায়। এই সংখ্যা এত পরিমাণ যা গত ২৩ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। খবর বিজনেস ইনসাইডারের।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, শুধু ২০১৭ সালে কানাডায় আশ্রয় চেয়েছে ২ হাজার ৫৫০ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। ১৯৯৪ সালের পর এই প্রথম এমন অবস্থা দেখা গেছে।

কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপের তথ্য বলছে, ২০১৭ সালে যে পরিমাণ মার্কিন নাগরিক আশ্রয় চেয়েছে তা ২০১৬ সালের তুলনায় ছয়গুণ। ১৯৯৪ সালের পর এবারই তাদের কাছ থেকে সবচেয়ে বেশি আবেদন পেয়েছে তারা।

হিসাবে দেখা গেছে, আশ্রয় প্রার্থী গোষ্ঠীগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এই তালিকায় প্রথম স্থানে আছে হাইতি ও দ্বিতীয় স্থানে নাইজেরিয়া।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের আশ্রয় চাওয়া প্রসঙ্গে কানাডার মন্ট্রিয়ালভিত্তিক আইনজীবী স্টিফেন হ্যান্ডফিল্ড বলেন, যারা কানাডায় আশ্রয় চাইছে তাদের বেশিরভাগই ‘ব্রাইটরাইট সিটিজেনশিপের’ আওতায় দেশটির নাগরিক হয়েছেন। তারাই বাবা-মা নিয়ে কানাডায় আসতে চাইছেন।

হঠাৎ করে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কানাডার আশ্রয় প্রার্থী হয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে। ট্রাম্প প্রায়ই অস্থায়ী নাগরিকদের সব সুবিধা কেড়ে নেয়ার কথা বলে থাকেন। গত মাসেও ‘ব্রাইটরাইট সিটিজেনশিপ’ তুলে দেয়ার বিষয়ে কথা বলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নয়াপল্টনে সংঘর্ষ: ৩ মামলায় গ্রেফতার ৫০

দেশের খবর: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সংঘর্ষের ঘটনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় অনেক নেতাকে অভিযুক্ত করে তিনটি মামলা করা হয়েছে। বুধবার রাতে পল্টন থানায় এসব মামলা করা হয়।
পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনায় সংশ্নিষ্ট ধারায় এসব মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, মির্জা আব্বাস ও তার স্ত্রী ছাড়া মামলায় আরও অনেককে আসামি করা হয়েছে। সংঘাতে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি, বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের হামলা ও ভাংচুরের শুরুতে মূল ভূমিকা পালন করেছেন মির্জা আব্বাস, তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবী উল্লাহ নবী। বুধবার মির্জা আব্বাস কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে নয়াপল্টনে জড়ো হওয়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। বিনা উসকানিতে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুড়িয়ে দেওয়া হয় দুই পুলিশ কর্মকর্তার গাড়ি।

পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, এ হামলা পূর্বপরিকল্পিত। তা না হলে কীভাবে বিএনপি সমর্থকদের হাতে শত শত লাঠি থাকবে? কেন শত শত নেতাকর্মী হেলমেট পরে সেখানে যাবে? পুলিশের উসকানিতে হামলা হয়েছে- এমন কোনো আলামত ও ফুটেজ কেউ দেখাতে পারবে না বলে দাবি তাদের।
তবে বিএনপি নেতারা বলছেন, পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। নির্বাচনী পরিবেশকে অশান্ত করতেই এ ঘটনার সূত্রপাত বলে দাবি তাদের।

পুলিশের একাধিক কর্মকর্তা জানান, এরই মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশ এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। যারা হেলমেট পরে জ্বালাও-ভাংচুরে নেতৃত্ব দিয়েছেন, তাদের শনাক্ত করছে পুলিশের একাধিক টিম। তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ‘পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে হেলমেট বাহিনী, যারা ক্ষমতাসীনদের হয়ে কাজ করে।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের ওপর হামলা এবং গাড়ি পোড়ানো ছিল পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলায় আহত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেখানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঘটনার একপর্যায়ে আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দুবার ফোন করি, তিনি ফোন রিসিভ করেননি। পরে তিনি আমাকে ফোন করেন। তখন আমি বলি, আপনারা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিক্রি করেন, সমস্যা নেই। কিন্তু আমার লোকজনের ওপর কেন হামলা করা হলো? এ ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি অফিসে বিটিভি

দেশের খবর: জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ার পর পরই পাল্টে গেছে রাজনীতির চালচিত্র। নজরে পড়ার মতো ঘটনা হচ্ছে, মঙ্গলবার থেকে বাংলাদেশ টেলিভিশনের নিউজ ক্যামেরা বিএনপি অফিসে যেতে শুরু করেছে।
দলটির মনোনয়নপত্র বিতরণ ও নেতাকর্মীদের সরব উপস্থিতির খবর প্রচার করছে বিটিভি।
রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের একটি কর্মসূচীর খবর সম্প্রচার করেছিল। দলের এক নেতা জানান, বিটিভির নিউজ টিমকে গত মঙ্গলবার থেকে বিএনপি অফিসে কাজ করতে দেখছি। মনোনয়নপত্র বিতরণ ও সংবাদ সম্মেলনের খবর তারা প্রচার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest