সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি মোস্তাফিজুর ॥ চৌকষ অফিসার নজরুল

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এছাড়া চৌকষ পুলিশ অফিসার মনোনীত হয়েছেন সদর থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম। ১৫ নভেম্বর সকালে সাতক্ষীরা জেলা পুলিশের অক্টোবর ২০১৮ এর মাসিক অপরাধ সভায় সদর থানা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মামলার ক্লু উদঘাটনসহ নানা বিধ সফলতার বিবেচনায় সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান কে জেলার শ্রেষ্ঠ ওসি ও সদর থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলামকে চৌকষ পুলিশ হিসেবে মনোনীত করে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রি প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, সাতক্ষীরার সকল সার্কেলবৃন্দ ও ডিআই-১ আযম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু রবিবার

অনলাইন ডেস্ক: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৮ নভেম্বর রোববার। সারাদেশে এই পরীক্ষা একনাগাড়ে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এসব তথ্য জানান।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে।এর মধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ও ছাত্রী সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা ২৮ হাজার ৮২৬ জন কম। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮১৪ এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ৩৯ জন। এই পরীক্ষায় গতবছরের তুলনায় ২৩ হাজার ৪৭২ জন ছাত্র-ছাত্রী বেশি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি। এটি আশাব্যঞ্জক যে মেয়েরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ৭ হাজার ৪১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৭ হাজার ৩৯৮টি এবং দেশের বাইরে ১২টি কেন্দ্র।

মন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ্বতার সাথে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন,পরীক্ষার দিন সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রশ্নপত্র থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেয়া হবে।

উল্লেখ্য,প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ্ বিষয় অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ১০টায় টায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের কমিটি গঠন
আব্দুল আলিম :  এসো সকল বৈচিত্রের প্রতি বিনয়ী এই শ্লোগানকে সামনে রেখে সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় আকাশলীনা ইকো ট্যুরিজম মিলনায়তনে সিডিও শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক মারুফ বিল্লাহ রুবেল।
প্রধান বক্তা হিসেবে সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিডিও শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব মো: আব্দুল আলিম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য আব্দুল আল মামুন, মনির হোসেন, সাধন গাইন, ফরিদ উজ জামান, আবু হামজা আবির, রাইসুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সকলের সর্বসম্মতিক্রমে দীপক মিস্ত্রি কে সভাপতি ও আবু ইসহাক কে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বুলবুল ইসলাম, দপ্তর সম্পাদক গোপাল কুমার গাইন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাদের, ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম রাজন হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অচিন্ত বর্মন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ঈদগাহ স্কুলে সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বিশ^জিৎ কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বী মুক্তিযোদ্ধা সাবুর আলী, সহ-সভাপতি ইউপি সদস্যা আলফাতুন্নেছা, এসএমসির সদস্যদের মধ্যে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সাংবাদিক কে.এম রেজাউল করিম, আব্দুর রব, হালিমা খাতুন, শিক্ষকদের মধ্যে এবরান আলী, সেলিম রেজা মুকুল, সমাজসেবক গৌরপদ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক। অনুষ্ঠানে স্কুলের ৫ম শ্রেনীর সকল শিক্ষার্থীদেরকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন

মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামাপ্ত সোনার বাংলা কায়েম, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার স্বার্থে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য শেখ আলাউদ্দীন বাবু কে আহবায়ক ও মোঃ জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভূক্ত ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। গত ১৪ নভেম্বর’১৮ তারিখে জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল্লাহ সরদার ও সদস্য সচিব মোঃ জাহিদ খান স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অনলাইন ডেস্ক: শৃংখলা ভঙ্গের দায়ে জবির তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও গবেষণা দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত কনসার্ট পর্বে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এছাড়া গত ৫ নভেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসের মূল গেইটে রাব্বি মিয়া নামক একজন গাড়ি চালকের ওপর অতর্কিত হামলা করে গুরুতরভাবে জখম ও আহত করা হয়।
এ দুটি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে শৃংখলা পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত থাকায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদিক ও একই শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান আশিককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শুক্রবার

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পুনঃভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মোট ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী পুনঃভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন মাসের ব্যবধানে দু’বার জন্ম নিল একই শিশু!

অনলাইন ডেস্ক: একই মায়ের গর্ভ থেকে দু’বার জন্মগ্রহণ করল একই শিশু! বিষয়টি অসম্ভব মনে হলেও এমন একটি ঘটনা ঘটেছে আমেরিকার হিউস্টনে। মার্গারেট বোমার নামে এক নারী গর্ভবতী হওয়ার ঠিক ৫ মাস ১৭ দিনের মাথায় সন্তানের জন্ম দেন।

আশ্চর্যজনক হলে সত্যি তার তিন মাস পর ফের সেই একই সন্তানের জন্ম দেন তিনি। মূলত এর নেপথ্যে রয়েছে একটি মরণ টিউমার এবং তার অস্ত্রোপচার।

কেমন ছিল সেই অস্ত্রোপচার? আর কেমনই বা রয়েছে সেই শিশু?

শিশুটির মা মার্গারেট বোমার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পর থেকেই লক্ষ করেন মাতৃগর্ভের অস্বাভাবিক বৃদ্ধি। এরপর তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন। মেডিক্যাল পরীক্ষায় টিউমার ধরা পড়ে। স্যাক্রোকক্কিজিয়াল টেরাটোমা নামে মরণ টিউমারটি অপরিণত ওই শিশুর ‘টেলবোনে’ ঘাঁটি গেড়েছিল।

খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে টিউমারটি। অল্প কয়েক দিনের মধ্যেই শিশুর সমান আকার ধারণ করে টিউমার। তখন মাতৃগর্ভে তার বয়স মাত্র ৫ মাস। বিপদসঙ্কেত দিয়ে দেন চিকিৎসকরা।

মা মার্গারেটকে জানিয়ে দেওয়া হয়, আর কিছু দিন এই ভাবে থাকলে টিউমারের চাপে হৃদযন্ত্র স্তব্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে তার। একটা ঝুঁকি নিতেই হত। তাই নিজের শিশুকে বাঁচাতে অস্ত্রোপচারে রাজি হয়ে যান মা মার্গারেট।

কিন্তু মাতৃগর্ভের ভিতরে অস্ত্রোপচার করাটা অসম্ভব ছিল। ৫ মাস ১৭ দিনের সেই অপরিণত মাংসপিণ্ডকে তাই মাতৃগর্ভের বাইরে আনা হয়। ক্ষতি রুখতে অত্যন্ত সাবধানে সেলাই করে দেয়া হয় মাতৃগর্ভের পাতলা পর্দা (অ্যামনিয়ন)। প্লাসেন্টার মাধ্যমে শিশুটির অবশ্য মায়ের সঙ্গে সংযোগ ছিল।

এরপর বাইরেই অস্ত্রোপচার হয় শিশুটির। কেটে বাদ দেয়া হয় দোসর টিউমারটিকে। মাত্র ২০ মিনিটের জন্য বাইরে থাকার পর ফের মাতৃগর্ভে স্বস্থানে রেখে দেয়া হয় তাকে। এরও তিন মাস পরে অর্থাৎ ৮ মাসে পুরোপুরি ভাবে মাতৃগর্ভের বাইরে আনা হয় তাকে। জন্ম হয় শিশুটির। সে সম্পূর্ণ সুস্থ এখন। ফেসবুকে তার এই ছবিগুলি পোস্ট করেছেন মার্গারেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest