সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

মেয়ের সৌন্দর্যে মুগ্ধ শাহরুখ

বিনোদনের খবর: বলিউড বাদশা খ্যাত শাহরুখ কন্যা সুহানা। যিনি কিনা এ বছর ১৮ তে পা দিয়েছেন। আর মাত্র ১৮ তেই এই স্টারকিড উত্তাপ ছড়িয়েছে সারা বিশ্বজুড়ে। তবে তার এই সৌন্দর্যতার পাগল শুধু তার ভক্তরা নয়, তার বাবা সুপারস্টার শাহরুখ খানও।
সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক বক্তৃতার সময় মেয়ের প্রতি তার এ দৃঢ় ভালোবাসার কথা ব্যক্ত করেন শাহরুখ বলেন যে, তার চোখে মেয়ে সুহানা পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আমন্ত্রণে শাহরুখ কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলেন। সেই সঙ্গে এসেছিলেন ‘জিরো’ পরিচালক আনন্দ এল রাই। এছাড়া স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে এসেছিলেন কলকাতার জামাই অমিতাভ বচ্চনও।
এই উৎসবের দ্বিতীয় দিনে শাহরুখের ‘জিরো’র ট্রেলার দেখানো হয়। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর। যেখানে শাহরুখের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। এছাড়াও অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন বানচালে নয়াপল্টনে সন্ত্রাস: কাদের

দেশের খবর: আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল এবং সরকারকে হটানোর জন্য বিএনপি তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী ঘটনা এবং নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কাদের এ অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে এবং (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটানোর জন্য বিএনপি নয়াপল্টনের কার্যালয়ে সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে এবং নাশকতা চালিয়েছে। বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে বিনা উসকানিতে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা একটা ভায়োলেন্স (সহিংসতা) এবং স্যাবোটাজ (অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড)। বিএনপি যে একটি সন্ত্রাসী দল, এই ঘটনা ঘটিয়ে তারা আবার প্রমাণ করলো। এদের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের বলেন, আমরা দেখতে চাই আইন আছে, আইনি ব্যবস্থা আছে। নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, আমরা ইসির দিকে তাকিয়ে আছি।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় পুলিশের সঙ্গে। তারা পুলিশের দু’টি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে এবং লাঠিচার্জ করে। পরে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য বিএনপি কর্মীদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা করে।

দলীয় প্রার্থীর বিরোধিতা করলেই আজীবনের জন্য বহিষ্কার
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে আমাদের দলের সভাপতি শেখ হাসিনা স্পষ্ট বলে দিয়েছেন, একজনকে নৌকার প্রতীকে মনোনয়ন দেওয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় ও নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলীয় প্রার্থীর বিরোধিতা করলে সঙ্গে সঙ্গেই আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনের পরিবেশ নষ্ট করছে সরকার: ফখরুল

দেশের খবর: পুলিশি হামলা চালিয়ে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যফ্রন্টের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার আগে বুধবার (১৪ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন।

ফখরুল বলেন, অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে সরকার। দুর্ভাগ্যজনকভাবে বিএনপি নেতাকর্মীদের উপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

‘এ ধরনের পরিস্থিতি তৈরি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাই।’
সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সিইসির নির্দেশ

দেশের খবর: নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সিইসি এই নির্দেশ দেন। বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসির মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়ে সিইসি বলেন, কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
রিটার্নিং কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো প্রার্থী যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে।

সিইসি নির্বাচনে প্রার্থী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে বলেন, যে যেই এলাকায় দায়িত্ব পালন করবেন সেসব এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। যাতে যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বা সমস্যা হলে তাদের সাহায্য নেয়া যায়।
তিনি গণমাধ্যম প্রতিনিধিদের আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করতেও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এদিকে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণের সময় আরও তিনদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণ করতে হবে।’
এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ষড়যন্ত্র চলছে সবাই সতর্ক থাকুন, বিদ্রোহী হলে আজীবন বহিষ্কার’

দেশের খবর: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অগ্রগতির ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। তাই সবার সতর্ক থাকতে হবে। কোনো বিশ্বাসঘাতকদের দলে ঠাঁই হবে না। আওয়ামী লীগ চায় দেশকে উন্নত-সমৃদ্ধ করতে। আর দেশকে এগিয়ে নিতে বিশ্বাসঘাতকদের প্রয়োজন নেই।’
বুধবার সকালে গণভবনে আগামী নির্বাচনে নৌকা পেতে আগ্রহী ৪ হাজার ২৩ জনের সঙ্গে সাক্ষাত্কালে শেখ হাসিনা আরো বলেন, কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। দলীয় সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘরের শত্রু বিবিশন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। যাকে নৌকা প্রতীক দেয়া হবে, সব নেতাকর্মীকে তার পক্ষেই কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জরিপ রিপোর্ট আমার কাছে। জরিপের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে।
জানা গেছে, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য জরিপ প্রতিষ্ঠান এবং দলের অভিজ্ঞ একাধিক টিমের মাধ্যমে কয়েক দফা মাঠ জরিপ চালিয়ে তিনশ’ আসনে মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তার বাস্তবচিত্র এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ল্যাপটপে বন্দী। নেতা-এমপি-মন্ত্রীরা যত বড় বড়ই শো-ডাউন করুন না কেন, প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে মনোনয়ন প্রত্যাশীদের নিজ নির্বাচনী এলাকায় সর্বশেষ অবস্থা ও বিস্তারিত আমলনামা।
গত টানা ১০ বছরে কোন মন্ত্রী-এমপি বা সম্ভাব্য প্রার্থী নিজ এলাকায় কী করেছেন, জনপ্রিয়তা বেড়েছে নাকি কমেছে, অনিয়ম-দুর্নীতি কিংবা দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা, এ সকল আমলনামা রয়েছে দলীয় প্রধানের হাতে। তাই সংসদীয় বোর্ডের ধারাবাহিক বৈঠক থেকে সর্বশেষ জরিপসহ সবকিছু বিবেচনা করেই এবার আওয়ামী লীগ একক প্রার্থিতা ঘোষণা করা হবে।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানিয়েছিল, মনোনয়ন প্রত্যাশীদের আনুষ্ঠানিকভাবে সাক্ষাত্কার শুরু করতে বুধবার দলের ধানমন্ডিস্থ কার্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। দলের সভানেত্রীর আগমন উপলক্ষে তার রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা। তবে সাড়ে ১২টার দিকে জানা যায় বুধবার নয় আগামীকাল বৃহস্পতিবার ধানমন্ডির কার্যালয়ে যেতে পারেন শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সন্ত্রাস ও নাশকতা মোকাবেলায় পুলিশের বিশেষ মহড়া

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে যে কোন সন্ত্রাস, নাশকতা মোকাবেলায় কালিগঞ্জ থানা পুলিশের মহড়া লক্ষ্য করা গেছে। বুধবার (১৪ নভেম্বর)বিকাল তিন টায় কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের চৌকস দল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিশেষ মহড়া হিসেবে। মহড়াটি কালিগঞ্জ থানা চত্বর থেকে শুরু হয়ে নাজিমগঞ্জ বাজার, ধলবাড়িয়া, রতনপুর মৌতলা, কৃষ্ণনগর, বিষ্ণপুর হয়ে কুশলিয়া ইউপি হয়ে দঃ শ্রীপুর সড়ক দিয়ে পুনঃ থানা চত্বরে এসে শেষ হয়। এ সময় কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেনসহ থানার উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শকসহ ১৫/২০ টি মটর সাইকেল যোগে জনসচেনতায় বিশেষ এই মহড়ায় অংশগ্রহন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চেয়ারম্যান ডালিম

 

প্রেস বিজ্ঞপ্তি :
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। এর আগে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়ে সোমবার দিবাগত রাত ২ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।
চেয়ারম্যান ডালিম উমরাহ পালন ও মসজিদে নববী জিয়ারত শেষে দেশ ও জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
পবিত্র ওমরাহ পালন শেষে তিনি মঙ্গলবাল বিকালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত-বিনিময় করেন।
উল্লেখ্য,বর্তমানে শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আশাশুনি উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের আহ্বায়ক ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শোডাউনসহ বিএনপির কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। সাজোয়া যানসহ পুলিশ কিছুটা দূরত্বে অবস্থান করলেও এ সময় তাদের অ্যাকশনে যেতে দেখা যায়নি। বিএনপির নেতাকর্মীরা কিছুটা দূরত্বে অবস্থান করছিল। তবে এ সময় পাশে থাকা দুটি গাড়িতে হেলমেট পরিহিত কয়েকজনকে আগুন দিতে দেখা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest