সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

চীনে গাড়ি-ট্রাক দুর্ঘটনায় নিহত ১০

বিদেশের খবর: চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় নগরী ঝিয়ানে গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। আজ বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
নগরীর ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জানায়, শানঝি প্রদেশের রাজধানীর বাকিয়াও জেলার একটি সড়কে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৪১ মিনিটে কংক্রিট মিক্সার ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নয় জন নিহত ও অপর তিন জন আহত হয়।
চিকিৎসকরা জানান, এই ঘটনায় আহত দুইজন তাংদু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কপাল পুড়তে পারে শতাধিক এমপির

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে দলের মনোনয়ন ফরম বিক্রি চলছে। এরইমধ্যে শেষ হয়েছে এই কার্যক্রম।
আজ বুধবার (১৪ নভেম্বর) দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেবে দলের মনোনয়ন বোর্ড। এ পর্যন্ত সর্বমোট চার হাজার ২৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। বর্তমানে সংসদে থাকা এমপি ছাড়াও সাবেক এমপি, ছাত্রনেতা ও স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। আগে থেকেই ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী ফোরামের নেতারা বলে আসছিলেন বিএনপি ভোটে অংশ নেবে। সে কারণে এবার আওয়ামী লীগ দলীয় মনোনয়নে ব্যাপক পরিবর্তন আনবে। সেক্ষেত্রে শতাধিক এমপির কপাল পুড়তে পারে। দলের নীতি নির্ধারণী ফোরামের একাধিক নেতার সঙ্গে আলাপকালে এমন তথ্য নিশ্চিত করেছে। গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন বিক্রি করছেন ক্ষমতাসীন এ দলটি।

আজ বুধবার (১৪ নভেম্বর) মনোনয়ন প্রত্যাশীদের দলের মনোনয়ন বোর্ডের মুখোমুখি হতে হবে।

এবার চুলচেরা বিশ্লষণ করেই প্রার্থী চুড়ান্ত করবে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, কয়েক দফা জরিপের ফলাফলে যিনি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবেন, যাকে দিয়ে নৌকার বিজয় সম্ভব তাকেই মনোনয়ন দেয়া হবে। নিজ কর্মকান্ডে বির্তকিত হয়েছেন বা সরকার ও দলকে প্রশ্নের মুখোমুখি দাড় করিয়েছেন এমন কাউকে মনোনয়ন দেয়া হবে না।

এদিকে, এবার আওয়ামী লীগের মনোনয়ন নিতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় জমেছিল দলের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে। একটি আসনে কমপক্ষে ৩ জন, কোথায় কোথায় ডজন ছাড়িয়ে ১৮ জনও মনোনয়ন ফরম তুলেছেন। বিষয়টিকে দলের নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে বড় দল। অনেকেই মনোনয়ন চাইবে। যিনি যোগ্য, জনপ্রিয় এবং জেতার সামর্থ্য রাখেন তাকেই মনোনয়ন দেয়া হবে। কেননা নির্বাচনে প্রতিটি আসন খুব গুরুত্বপূর্ণ।

মনোনয়ন বোর্ড সভায় আরও সিদ্ধান্ত হয়েছে যে, জনগণের কাছে জিতবে পারে, গ্রহণযোগ্যদের নমিনেশন দেয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্যদেরও বাদ দেয়া হবে। ঐক্যফ্রন্ট বিএনপির বিপক্ষে এবার ক্ষমতাসীনদের লড়তে হবে। তাদের তো দুর্বল মনে করলে চলবে না। উইনেবল, গ্রহণযোগ্যদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে।

এছাড়া নৌকা প্রতীকে যেসব দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবে, নির্বাচন কমিশনে (ইসি) সেই তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের কাছে এ তালিকা জমা দেন। তবে কোন কোন দল নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে তা জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘নৌকা প্রতীকে কারা ভোট করবে আমরা সে তথ্য কমিশনে দিয়েছি। তবে দলগুলোর নাম বলতে আমি অথরিটি নই।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একাধিক দল নির্বাচন কমিশনে আলাদা চিঠি দিয়ে নৌকা ও তাদের দলীয় প্রতীকে ভোট করতে কমিশনকে চিঠি দিয়েছে। নিবন্ধনহীন বাংলাদেশ জাসদও নৌকা প্রতীকে ভোট করতে চেয়ে এ ধরনের একটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যালিফোর্নিয়া দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫০

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ এ। মঙ্গলবার দিন শেষে এ তথ্য জানিয়েছে দেশটির কর্মকর্তারা। খবর দ্য গার্ডিয়ানের।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ইতোমধ্যে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির প্যারাডাইস শহরে তাণ্ডব চালায়। পুড়ে ছারখার হয়ে গেছে পুরো শহর। ঘর ছাড়া হয়েছে হাজারও মানুষ। দাবানলে নিহতদের বেশিরভাগই প্যারাডাইস শহরের বাসিন্দা বলে জানানো হয়েছে।

ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র স্কট ম্যাক্লিন বলেন, শহরটি ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ। কিছুই আর বাকি নেই।

প্যারাডাইস শহরে তাণ্ডব চালনোর পর দাবানল আঘাত হানে ক্যালিফোর্নিয়ার আরেক সৈকত শহর মালিবুর। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

এই ঘটনার পর গত শনিবার ট্রাম্প টুইটারে বলেন, বন বিভাগের দুর্বলতা ছাড়া বনে এমন মারাত্মক দাবানলের কোনও কারণ নেই। বন ব্যবস্থাপনার জন্য প্রতি বছর বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। অথচ এখানে জনজীবনে এমন ক্ষতি হল। এর প্রতিকার হচ্ছে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫ বছরের মধ্যে মঙ্গল জয়ের আশা নাসার

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মনে করে আগামী ২৫ বছরের মধ্যে তারা মঙ্গলে মানুষ পাঠাতে সক্ষম হবে। তবে এর আগে প্রযুক্তিগত ও স্বাস্থ্যজনিত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে নাসাকে। কারণ, মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে হলে যে পরিমাণ প্রযুক্তিগত উৎকর্ষ সাধন ও সেখানে থাকাকালীন মানুষের স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যা মোকাবেলা করতে যে পরিমাণ দক্ষতায় এখনও পোঁছাতে পারেনি মহাকাশ সংস্থাটি।
মঙ্গলবার নাসার শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে লাল বর্ণের এই গ্রহে মানুষ পাঠানোর আগে মহাকাশ থেকে নির্গত মারাত্মক রেডিয়েশন, দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা ও হাড়ের গঠনে কার্যকারিতা কমিয়ে যাওয়া প্রতিরোধে বিজ্ঞানীদের সক্ষমতা অর্জন করতে হবে।
নাসার সাবেক নভোচারী টম জোনস। ২০০১ সালে অবসর নেয়ার আগে তিনি চারবার মহাকাশে পাড়ি দিয়েছেন। তিনি বলেন, ‘এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রধান অন্তরায় হলো বাজেটের ঘাটতি। এ সমস্যা সমাধান করতে আরও ২৫ বছর লেগে যাবে।’
মঙ্গলে মানুষের পদচিহ্ন অঙ্কনের প্রধান বাধা হলো পৃধিবী থেকে এর বিশাল দূরত্ব। কোনো মহাকাশ যান মঙ্গলে পাড়ি দিতে হলে কমপক্ষে ২২৫ মিলিয়ন কিলোমিটার (২২ কোটি ৫০ লাখ কিলোমিটার) পথ অতিক্রম করতে হবে, যা ব্গিত মিশনগুলো থেকে অনেকগুণ বেশি।
বিজ্ঞানীরা বলছেন, বর্তমান প্রযুক্তিতে নির্মিত রকেটে করে মঙ্গলে যেতে হলে নভোচারীর ৯ মাস সময় লেগে যাবে। তার মানে হলো মহাশূন্যের ওজনহীন স্থানে তাকে দীর্ঘসময় কাটাতে হবে। এত দীর্ঘসময় সেখানে কাটালে শরীরে মারাত্মক প্রভাব পড়বে।
উদারহণস্বরূপ, দীর্ঘসময় শূন্য অভিকর্ষে (জিরো গ্রাভিটি) কাটালে রেটিনায় রক্ত পরিবহন বাধাগ্রস্ত হতে পারে। এর ফলে দেখা দিতে পারে দৃষ্টিহীনতা। এ ছাড়া হাড়ের ভরত্ব ও ক্যালসিয়াম সঙ্কুচিত হতে পারে।
টম জোনস বলেন, ‘এসব সমস্যা কাটিয়ে উঠতে হলে আমাদের বিদ্যমান রকেট প্রযুক্তি থেকে সরে আসতে হবে। এজন্য নিউক্লিয়ারভিত্তিক রকেট প্রযুক্তি চালু করতে হবে। যাতে করে খুব কম সময়ে মঙ্গলে পাড়ি দেয়া যায়। আর এটা করতে কমপক্ষে ২৫ বছর সময় লেগে যাবে।’
মঙ্গলে মানুষ আ-দৌ বসবাস করতে পারবে কি না-তা যাচাই করতে ২০২০ সালের মধ্যে মঙ্গলে নভোচারী পাঠাবে নাসা। ওই নভোচারী ফিরে আসার পর সবকিছু পুনর্বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মহাকাশ সংস্থাটি।

সূত্র: আলজাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ছোটপর্দায় ‘ভাইজান’

বিনোদনের খবর: কলকাতা ও বাংলাদেশের বড় পর্দা মাতিয়ে এবার ছোটপর্দায় প্রিমিয়ার হতে চলেছে দেশের তারকা অভিনেতা শাকিব খানের আলোচিত ছবি ‘ভাইজান এলো রে’।
জুলাই মাসে মুক্তি পেয়েছিল বহুল আলোচিত ছবি ‘ভাইজান এলো রে’। তখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক এ ছবি নিয়ে মেতেছিলেন। ঢাকাই ‘সুপার হিরো’ শাকিব খানের অভিনীত ‘ভাইজান এলো রে’ দেখার জন্য সিনেমা হলে ছিল উপচে পড়া ভিড়।
বিশেষ করে বাংলাদেশের দর্শকরা ভাইজান নিয়ে তুমুল মাতামাতিতে নেমেছিলো। বাংলাদেশে আমদানিতে মুক্তির কয়েকমাস পরেও মহা সমারোহে চলছিল ‘ভাইজান এলো রে’। সিনেমা হলে ভাইজান ছবিটি যারা দেখতে পাননি এবার তাদের জন্য সুখবর।
শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল মুখার্জি অভিনীত এ ছবি এবার টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। ছবির প্রযোজক অশোক ধানুকা এ তথ্য জানিয়েছেন।

প্রযোজক অশোক ধানুকা কলকাতা থেকে জানান, আগামী রবিবার (১৮ নভেম্বর) পশ্চিমবঙ্গের কালারর্স বাংলা চ্যানেলে ‘ভাইজান এলো রে’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। তিনি আরও জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ছবিটি টেলিভিশনে প্রথমবার প্রদর্শিত হবে।
‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান। এখানে তিনি আজান, উজান দুই চরিত্রে অভিনয় করেছেন। তাকে ঘিরেই ছবির গল্প।
আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী। সঙ্গে কলকাতার শ্রাবন্তী, পায়েল ছাড়াও শান্তিলাল, রজতাভ দত্ত ছিলেন। ছবিটির পরিচালক শিকারী, নবাব ও চালবাজের নির্মাতা জয়দীপ মুখার্জি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়েতে উপহার মানা, চেক চাইলেন দীপিকা

বিনোদনের খবর: বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে আজ। আর এর মাঝেই তারা আমন্ত্রিত অতিথিদের জানিয়ে দিয়েছেন, কোনো উপহার আনা যাবে না অনুষ্ঠানে।
দীপিকা জানিয়েছেন, বিয়েতে কোনো উপহার চান না তিনি। তাই অতিথিদেরকে উপহার নিয়ে আসতে মানা করেছেন তিনি। তবে কেউ যদি উপহার দিতে চায়, তাহলে দীপিকার এনজিও ‘লিভ লাভ লাইফ’-এ চেক পাঠাতে বলা হয়েছে। দীপিকার এই এনজিও ডিপ্রেশন এর শিকার মানুষদের নিয়ে কাজ করে।
ইতালির লেক কেমোতে অবস্থিত একটি বিলাসবহুল ভিলা দেল বালবিয়ানেল্লোতে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। দুই পরিবার এবং বন্ধুসহ মাত্র ৩০ জন থাকবেন বিয়ের অনুষ্ঠানে। সেখানে মোবাইল ফোন আনাও নিষেধ। বিয়ের ছবি যাতে রণবীর-দীপিকার অনুমতি ছাড়া ছড়িয়ে না পরে, সেজন্যই এই নিষেধাজ্ঞা। এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকেলে ঢাকায় আসছে উইন্ডিজ দল

খেলার খবর: দীর্ঘ ছয় বছর পর পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে উইন্ডিজ দল। বুধবার (১৪ নভেম্বর) বিকেলে ভারত থেকে দশজনের প্রথম উইন্ডিজ দল ঢাকায় পৌঁছাবে। এরপর সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রাম যাবে অতিথিরা।

দলের অন্য খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আসবেন আগামীকাল। সফরে বাংলাদেশ দলের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

চট্টগ্রামে ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ক্যারিবীয়রা দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ৩০ নভেম্বর। এরপর দু’দল তিনটি করে ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। প্রথম দুটি ওয়ানডে ঢাকায় অনুষ্ঠিত হবে ৯ ও ১১ ডিসেম্বর।

তৃতীয় ও শেষ ওডিআই সিলেটে। এটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যুও সিলেট। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে উইন্ডিজের বাংলাদেশ সফর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেমেই বিপর্যয়ে বাংলাদেশ

খেলার খবর: প্রতিপক্ষকে ফলোঅন করানোর সুযোগ অহরহ মেলে না বাংলাদেশের। ঢাকা টেস্টে মিললো সেই সুযোগ। কিন্তু টাইগার অধিনায়ক রিয়াদ সেই পথে না হাঁটায়। টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমেই জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে পড়েছে টাইগাররা। দলীয় স্কোরবোর্ডে ১০ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে। ফলে বেশ চাপের মুখে পড়েছে বাংলাদেশ।

ইমরুল কায়েস ৩ , লিটন দাস ৬ ও মুমিনুল হক ১ রানে সাজঘরে ফিরে গেছেন। ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম (০) ও মোহাম্মদ মিঠুন (০)। বাংলাদেশের শিবিরে প্রথম আঘাত হানেন জার্ভিস।

দলের রান যখন ৯ ঠিক তখনই ইমরুল কায়েসকে পরিষ্কার বোল্ড করেন তিনি। ওই ওভারেই আরেক ওপেনার লিটন দাসকে সাজঘরে ফেরান জার্ভিস। এরপর দলের হাল ধরতে আসা মুমিনুল হককে মাত্র ১ রানে প্যাভিলিয়নে পাঠান টিরিপানো।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু হয়।

এর আগে, সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রান করে বাংলাদেশ। এরপর ব্যাটে নামা জিম্বাবুয়ের ফলোঅন এড়াতে করতে হতো ৩২২ রান। কিন্তু ৩০৪ রানে থামে তাদের ইনিংস। ফলে বাংলাদেশ জিম্বাবুয়েকে ফলোঅনে পাঠানোর সুযোগ পায়।

উল্লেখ্য, সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় এই টেস্ট ম্যাচটি বাংলাদেশের দেশের জন্য মান বাঁচানোর লড়াই। কেননা স্বাগতিকরা সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে বড় রানের ব্যবধানে হেরেছে। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় টেস্টে জিততেই হবে স্টিভ রোডসের শিষ্যদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest