সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচার

প্রেস বিজ্ঞপ্তি:
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সাতক্ষীরা থেকে সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ্যাসোসিয়েশনের সকল সদস্যদের পক্ষে সাতক্ষীরা থেকে সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি, ২৪ ইং সকাল ১১ টায় রাইট টু গ্রো প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় পুষ্টি কমিটির সদস্যদের নিয়ে পুষ্টি সমন্বয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বেঅনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য মাহবুবুর রহমান, রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জগন্নাথ মিত্র, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ।

এসময় ডাঃ সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকের পুষ্টি রাখতে হবে।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল, আর এই স্বাস্থ্যকে ধরে রাখতে গেলে তিন বেলা একটি সমৃদ্ধ শাকসবজি ও পুষ্টিকর খাবার আমাদের প্রত্যেকের খেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরিকরণ ও ব্যবসায় ব্যবস্থাপনা’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টি.টি.সি) সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশন এবং জাতীয় ক্ষুদ্র ও বাংলাদেশ কুটির শিল্প সমিতি (নাসিব) এর যৌথ উদ্যোগে এবং জেলা নাসিবের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালার সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে জেলা নাসিবের সভাপতি মিজ নূরজাহান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর ইসলাম ও এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্বাস আলী।

অনুষ্ঠানে পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীরা নিজের পায়ে দাড়াতে পারলে সমাজে তাদের অবস্থান শক্তিশালী হয়। তারা পরিবারকে সাপোর্ট দিতে পারে। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাহলেই প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্য সফল হবে।

অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের তৈরি পাটজাত পণ্য প্রদর্শন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বি এম আলাউদ্দীন আশাশুনি:
আশাশুনিতে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রনি আলম নূর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ (ভেনু), বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেনু) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, আশাশুনি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর এবং নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা হচ্ছে। তিনি পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

নিরিবিলি পরিবেশে পরীক্ষা চলছে। সামনের পরীক্ষাগুলো সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সুসম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব শান্তি রঞ্জন দাস, আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী সচিব সুকুমার কুমার বিশ্বাস সহ সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পুলিশ সদস্য ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার সুুন্দরবন উপকুলীয় উপজেলা শ্যামনগরে দৈনিক ১০ হাজার মানুষের সুপেয় খাবার পানি সবরাহের জন্য পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে।

যুক্তরাজ্যস্থ্য মিনহা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা গ্রামে ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে উক্ত পানির প্লান্টের উদ্বোধন করা হয়। পানির প্লান্ট উদ্বোধন শেষে সেখানে বাংলাদেশ হুফ্ফাজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানার ছাত্রদের নিয়ে বার্ষিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন এতিমখানার ৫০ জন ছাত্র অংশ গ্রহন করে।
এ সময় উপস্থিত ছিলেন, মিনহা ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি মোস্তফা হুমায়ুন কবির, মারকাজুল ফুরকান হিফজ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আব্দুল হান্নান তারেক, বায়তুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. কাওছার আহমেদ খান, মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিম খানার পরিচালক হাফেজ মো. এমদাদুল হক, তত্ব্াবধায়ক গাজী আব্দুল মান্নান, ইউপি সদস্য রবিউল ইসলাম সরদার, মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।

সাতক্ষীরায় সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ^াস, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,
ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,কে রায়হান, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, মোঃ নূর ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু,

আজমল হোসেন জুয়েল, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, তাপস সরকার, সৈয়দ মারুফ হোসেন,রিয়াদ হাসান, মুকুল হোসেন, ইমরান রাব্বী,বিল্লাল শেখ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এদিকে, সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ জানান, লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের হস্তক্ষেপে কা‌লিগ‌ঞ্জ ইসলামী ব্যাংকের পাশে রাস্তার উপর ঝা‌পি‌য়ে রাখা ইট অপসারণ ক‌রা হ‌য়ে‌ছে। এলজিইডি রাস্তার ফুলতলা মোড় থেকে উপজেলায় যাওয়ার প‌থে ইসলামী ব্যাংকের পাশে রাস্তার উপর দীর্ঘদিন ধ‌রে ইট ঝা‌পি‌য়ে রাখায় জনসাধারণের যাতায়াতের পথ সংকুচিত প‌ড়ে এবং প্রায় সময় দুর্ঘটনা ঘট‌তো। বিষয়টি স্থানীয় ব‌্যা‌ক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশসহ সাংবাদিকদের অবহিত করার পর জনস্বার্থে রাস্তায় ফেলে রাখা ইট অপসারণ করে‌ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

খোঁজ খবর নিয়ে জানা যায়, ব্যবসায়ী হাজী মতিয়ার রহমান ও স্থানীয় ব্যবসায়ী বুলবুল আহমেদ এর ম‌ধ্যে জমি জমা নিয়ে বিরোধ থাকায় ম‌তি হাজী বুলবুল‌কে জব্দ করার জন‌্য ঘরের সামনে রাস্তার উপর ইট ঝাঁপিয়ে রাখে। দীর্ঘদিন ধরে রাস্তার উপর ইট পড়ে থাকায় ১৪ই ফেব্রুয়ারি বুধবার দুপু‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ ঘটনাস্থলে যে‌য়ে লেবার দিয়ে রাস্তার ইট অপসারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লা‌বের তথ‌্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল‌্যাহ বাচ্চু, সদস‌্য কাজী আল মামুন, থানা পু‌লি‌শের কুশুলিয়া বিড অফিসার উপ-পরিদর্শ হাফিজ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খাইরুল আলম, ব্যবসায়ী আলহাজ্ব মতিউর রহমান, বুলবুল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনস্বার্থে রাস্তার পাশের ইট অপসারণ করায় সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest