সর্বশেষ সংবাদ-
মে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাBonus offline nei giochi mobile: guida etica e tecnica per giocare senza reteসুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগ

আজাদী সংঘের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার সংঘের সদস্যদের সম্মতিক্রমে রাশেদুজ্জামান রাশিকে সভাপতি ও আকবর আলী সরদারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি পৌল সাহা, শ্যামল কুমার বিশ^াস, কাজী তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সাদ্দাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,

দপ্তর সম্পাদক তরুণ সাহা, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মুনজুর এলাহী বাপ্পী, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম হোসেন, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদ হাসান, তথ্য ও প্রচার সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান শুভ, কার্যনির্বাহী সদস্য প্রবির পোদ্দার, মোস্তাফিজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম ডালিম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি ঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন কল্পে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা দলিত এর বাস্তবায়নে বাংলাদেশ দলিত যুব পরিষদের আয়োজনে সংগঠণটির ব্যবস্থাপক উত্তম কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার দাস, সদর সমাজসেবা কর্মকর্তা শহীদুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যোন কোহিনুর ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ ফিরোজ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের প্রশিক্ষক তাসরিন খাতুৃন, দলিত নেতা গৌর পদ দাস প্রমুখ।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা দলিত সম্প্রদায়ের জীবন জীবিকার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও কাজ করে যাচ্ছে। এরপরও তারা অনেক পিছিয়ে পড়ে রয়েছে। দলিত জনগোষ্ঠীর মেয়েদেরকে নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়ছে দলিত শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা ব্যবস্থা না থাকায় দলিত শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান না করতে পেরে ভর্তি হচ্ছে পারছে না। সহজ শর্তে ঋণ না পাওয়ায় দলিত সম্প্রদায়ের মানুষজন নিজেদের পেশাকে সমুন্নত রাখতে পারছে না। ক্ষমতাসীন দলের নেতাদের চাপে যোগ্যতা থাকার পরও দলিতদের অনেকে সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসসহ বিভিন্ন দপ্তরে প্রশিক্ষণ নিতে পারছে না। একইভাবে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা থাক বঞ্চিত করা হচ্ছে। ফলে দলিত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তণ করা কঠিন হয়ে পড়েছে। এজন্য জাত পাত পেশাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে।

তবে যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তণ করতে হবে। সেজন্য সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা দলিত জনগোষ্ঠীকে দেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ৬নং নলতা ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

৫ জুন ২৪ তারিখে কালিগঞ্জ উপজেলা কৃষকলের আহবায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব আরিফুর রহমান স্বাক্ষরিত একপত্রে আশরাফুল ইসলাম ওসমানকে আহবায়ক, মাস্টার শাহিনুর রহমান সিনিয়র যুগ্ম আহবায়ক ও হাবিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। ###
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দক্ষিণ পশ্চিম অঞ্চলের নারী উদ্যোক্তাদের (পানি) দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “অল্প পুজি স্বল্প ধন, নিরাপদ পানি করি বিতরণ” এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় বুধবার সকাল ১১টায় তুফান কনভেনশনে রূপান্তরের আয়োজনে এবং ওয়াটার এইডের অর্থায়নে পানি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। রূপান্তরের ইডিএমজি এন্ড ইসি ওয়াশ প্রজেক্ট ম্যানেজার তসলিম আহমেদ টংকারের সঞ্চালনায় রূপান্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াটার এইডের সিআর প্রোগ্রামের ফোকাল পার্সন রেভিন চাকমা, শোভনালি ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিকী, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইশ্বরিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. জিএম শুকুর আলী, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি এবং সাতক্ষীরা ডিপিএইচও প্রতিনিধি আলী হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান ও আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক এমরান হাসান।

সম্মেলনে শ্যামনগর উপজেলায় অবস্থিত অপরাজিতা নারী দল, সততা নারী দলের পানি ব্যবসার সংগ্রামী জীবন জীবিকা ও কর্মকান্ড উপস্থাপন করেন। এছাড়া পরিবর্তনের গল্প উপস্থাপন করেন আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা পুুরস্কার প্রাপ্ত সদর ইউনিয়নের লাইজা ইয়াসমিন চায়না, বড়দল ইউনিয়নের রাফেজা খাতুন, কাদাকাটি ইউনিয়নেদ গীতা রায় এবং শাপলা মহিলা দলের কল্পনা রায় প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় জেলায়র কর্মরত সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
(৫ জুন) দিনব্যাপী এ প্রশিক্ষণ সাতক্ষীরা এলজিইডি সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আবদুল হাকিম।

উদ্বোধনীপর্বে তিনি বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার মৌলিক দিকগুলো যদি জানা থাকে তাহলে জলবায়ু বিষয়ক তথ্য সাংবাদিকরা জাতির কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আপনারা যেহেতু দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলায় বসবাস করেন তাই আপনারা সাংবাদিকগণ বায়ু এবং জলের তাপমাত্রার উষ্ণতা, প্রজাতির ঋতু পরিবর্তন, প্রবাল ব্লিচিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, উপকূলীয় ক্ষয়, ক্ষতিকারক অ্যালগাল ব্লুম, হাইপোক্সিক (বা মৃত) অঞ্চল, নতুন সামুদ্রিক রোগ, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর ক্ষতি, বৃষ্টিপাত, এবং মৎস্য হ্রাস সর্ম্পকে লিখতে হবে। আপনি লিখলে বিশ্ববাসী জানবে, সুতরাং আপনাদের জলবায়ু সর্ম্পকে লিখতে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জাবেদ হোসেন। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
চিকিৎসার নামে সৌদী প্রবাসীর স্ত্রীর সাথে পরোকিয়ায় জড়িয়ে আলোচনায় এসেছেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক রাজিবুল ইসলাম। তিনি শিক্ষকতার পাশাপাশি করেন হোমিও চিকিৎসা। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে চিকিৎসার নামে স্ত্রীর সাথে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক। বিষয়টি জানাজানি হওয়ায় ওই শিক্ষক কাম ডাক্তার কে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিস্কারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীসহ স্থানীয়রা। তবে এ অভিযোগ কে নিছক ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত রাজিবুল।

জানা গেছে, পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পাড়ার মামুন দীর্ঘদিন ধরে সৌদী আরবে চাকুরী করতেন। ছুটিতে বাড়ি এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের অনেকদিন অতিবাহিত হলেও কোন সন্তান না আসায় স্থানীয় কথিত হোমিও চিকিৎসক আলিয়া মাদ্রাসার শিক্ষক রাজিবুল ইসলামের কাছে চিকিৎসা করাতে পাঠান স্ত্রীকে। ছুটি শেষ হলে তিনি পুনরায় সৌদী আরবে চলে যান। এ সুযোগে কৌশলে ওই প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন রাজিবুল। একপর্যায়ে প্রবাসীর পাঠানো টাকাও হাতিয়ে নেয় নারীলোভী রাজিবুল ইসলাম। গত ২ মার্চ প্রবাসী বাড়িতে ফিরে তাদের সম্পর্কের বিষয়টি অবগত হন। এমনকি একত্রে দুজনকে ধরেও ফেলেন তিনি। সে সময় রাজিবুল ওই নারীকে বিয়ের শর্তে মুক্তি পেলেও পরে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগী আরো জানান, রাজিবুল তার স্ত্রীর সাথে সম্পর্কের কথা নিজে স্বীকার করেছেন। যার প্রমান সংরক্ষিত আছে।

তবে অভিযুক্ত রাজিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একজন রোগীর সাথে চিকিৎসকের যে সম্পর্ক থাকে, আমার সাথে ওই নারীর সেই সম্পর্ক রয়েছে। এর বাইরে কোন সম্পর্ক নেই। তবে তার ভিডিও ডকুমেন্ট এবং অডিও সংরক্ষিত আছে এমন প্রশ্নে তিনি বলেন এটি এডিটিং করা। আমাকে বøাক মেইল করা হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আলিয়া মাদ্রাসার একাধিক অভিভাবকরা বলছেন,আলিয়া মাদ্রাসার সুনাম রক্ষা করতে ওই শিক্ষককে দ্রæত বরখাস্তসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে শিক্ষার্থীদের উপর প্রভাব পড়বে। যে প্রতিষ্ঠানের শিক্ষক নারীদের জিম্মি করে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারে তার কাছে কোন ভাবেই মেয়েদের পড়ানো নিরাপদ হবে না। শিক্ষক রাজিবুল কে বহিস্কারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অন্যদিকে ওই নারী লম্পট রাজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে উল্লেখ করেছেন রাজিবুল ঔষধ সেবন করিয়ে অচেতন করে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে। তিনি ওই লম্পট রাজিবুলের শাস্তি দাবি করেছেন।

এবিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, যদিও মাদ্রাসা অধিদপ্তর আমাদের মধ্যে না। তারপরও বলব একজন শিক্ষকের কাছ থেকে এধরনের কার্যক্রম প্রত্যাশা করা যায় না। অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।

আলিয়া মাদ্রাসার সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির বলেন, এবিষয়ে এডিসির নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করা হয়েছিল। তদন্তের প্রতিবেদন দেখে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন ১৪ নং ফিংড়ি ইউনিয়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর ৬১ সদস্য বিশিষ্ট (নারী) পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভপতি পদে রেবেকা সুলতানা সাধারণ সম্পাদক পদে রত্না রানী সরকার ও সাংগঠনিক সম্পাদক পদে সালমা খাতুন কে মনোনীত করা হয়।

সহ-সভাপতি পদে যথাক্রমে কাজল বালা মিস্ত্রী, সুধা রানি মন্ডল, লিপিকা দাসী, মনিকা রানী সরকার, তাছরিমা খাতুন, মঞ্জুয়ারা খাতুন, তাছলিমা খাতুন, বিল্লু রানি মন্ডল, নুরজাহান বেগম, আঞ্জুযারা বেগম। যুগ্ন-সাধারণ সম্পাদক নাছিমা খাতুন, শামিমা খাতুন, অনিতা রানী। সাংগঠনিক সম্পাদক ঝর্ণা রানী ও রুপালী দাসী।
এছাড়াও ১৯ জন সম্পাদক মন্ডলীর সদস্য, সহ-সম্পাদক ১৫ জন ও ৯ জন কার্যনির্বাহী সদস্য মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট ১৪ নং ফিংড়ি ইউনিয়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ (নারী) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রয় করার অপরাধে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান। সোমবার রাতে তিনি এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, উপজেলা সদরের শহিদুল্লাহ গাজীর ছেলে আল মামুন তার অনিক ফার্মেসি নামক প্রতিষ্টানে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রি করে আসছেন। এমনকি তার দোকানে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধও বিক্রি করা হয়। সম্প্রতি এক ভুক্তভোগী অনিক ফার্মেসি থেকে ঔষধ কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায় সেগুলো মেয়াদোত্তীর্ণ ঔষধ। ভুক্তভোগীর নিকট থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সেখান থেকে ২ হাজার পিচ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে ইউএনও জানান। ইউএনও আরো জানান, অসুস্থ ঐ ব্যক্তি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে এধরনের ব্যবসা খুবই দুঃখজনক বলে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest