সর্বশেষ সংবাদ-
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভজুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা : পুরস্কার বিতরণীজুলাই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণশ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় “স্টেপ আপ দি ফাইট এগেনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন: এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্” প্রকল্পটি টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস এর অর্থায়নে শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার শিশু কল্যান বোর্ড এর সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাতক্ষীরা সদর উপজেলার বাল্যবিবাহ সহ বিভিন্ন শিশু নির্যাতনে শিশু কল্যান বোর্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার মাধ্যমে সাতক্ষীরা সদরকে একটি শিশু নির্যাতন মুক্ত উপজেলা তৈরীতে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে শিশু কল্যান বোর্ডের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীর সদর উপজেলার নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু কল্যান বোর্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আইন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর প্রজেক্ট ম্যানেজার মো. রোকনুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ ড. দিলেরা বেগম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সমাজকর্মী কোহিনুর ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মÐল,ওসিসি’র প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মোহাম্মদ শরিফুল ইসলাম, সিডাবিøউসিএস এর মো: রুহুল আমিন, প্রমুখ। সভাপতি তার বক্তব্যে শিশু সুরক্ষায় সরকারি ও বেসকারি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। তিনি শিশু সুরক্ষায় বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য বেসরকারি সংস্থাকে আহŸান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনির উত্তর চাপড়ার ত্রাস সম্প্রতি জাকারিয়া হত্যা সহ একাধিক মামলার আসামী ভুমিদস্যু চেয়ার‌ম‍্যান ডাবলু সহ তার বাহিনীকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

মঙ্গলবার দুপুরে উত্তর চাপড়া রাস্তার উপর ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বর হাফেজ রবিউল ইসলাম। উক্ত মাবন্ধনে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল বাইজিদ সোহাগ, নিহত পুত্র মোস্তাহিদ হোসেন, স্ত্রী হিরা খাতুন, বোন রেবেকা খাতুন, আব্দুস সালাম সহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন নৃশংসভাবে কুপি হত হত্যা করেছেন বর্তমান চেয়ারম্যান প্রভাষক মাহববুল হক ডাবলুর সস্ত্রাসী বাহিনী। তারা জাকারিয়াকে হত্যা করে মিথ্যাচার করছে সে নাকি স্টোক করে মারা গেছে। আমারা এই হত্যা বিচার চাই। চেয়ারম্যান ও তার বাহিনীকে দ্রুত গ্রেফতারের দাবী জানান এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কর্মচারীসহ সাধারন নীরিহ মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে ভোমরা কাস্টমস অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনসহ ছয়টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেয়।

সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোমরা ইউনিয়ন জামায়াতের রোকন মাও. ওবায়দুল্লাহ, কর্মচারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশা, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, শ্রমিক নেতা লুৎফর রহমান, ইসমাইল হোসেন, মিনা খাতুন প্রমূখ। সমগ্র অুষ্ঠানটি সঞ্চালনা করেন, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন।

বক্তারা বলেন, ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানে ক্রসফায়ারে নিহত হন ভোমরার লক্ষীদাঁড়ী গ্রামের আজগার আলীর ছেলে খলিল আহমেদ পুটি। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ওই ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার জনৈক জাফর আহমেদ নামের এক ব্যক্তি সম্প্রতি উদ্দেশ্যমূলকভাবে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, শ্রমিক নেতা নিজাম উদ্দীন, যুবদল নেতা হারুনার রশিদ, ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী ও ব্যবসায়ী নাজমুল আলম রিপনসহ বেশ কয়েকজন নিরীহ ও নির্দোষ মানুষের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। বক্তারা এ সময় অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। দ্রæত সময়ের মধ্যে এ মামলা প্রত্যাহার করা না হলে অন্যথায় বন্দরের কার্যক্রম অচল করে দিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান। এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর মাজার জিয়ারত করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় নিহতের পরিবারের যে কোন ধরনের সাহায্য সহযোগিতা করার আশ^াস দেন এবং নিহত আসিফ হাসানের বাড়ির আস্কারপুর সড়টি বীর শ্রেষ্ঠ আসিফ সড়ক নামকরন করেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, দেবহাটা বিএনপি নেতা মহি উদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারন সম্পাদক মমতাজ ইসলাম চন্দন প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফুজ্জামান আশুকে দলের প্রেসিডিয়াম সদস্য এবং সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, রবিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সই করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আশরাফুজ্জামান আশুকে দলের প্রেসিডিয়াম সদস্য ও মশিউর রহমান বাবুকে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়ায় হত্যা ও হামলা ও ক্ষয়ক্ষতির বিচার চেয়ে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন করা হয়।

উত্তর চাপড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে ইউনুছ আলী সরদারের পক্ষে নয়াখালী গ্রামের মৃত আয়জদ্দিনের ছেলে আতাউর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও লিখিত বক্তব্যে তারা বলেন, পাশের বেতনা নদীর তীরবর্তী এসএ মালিক ছোরমান সরদার দিং এর সম্পত্তি আরএস রেকর্ডে খাস খতিয়ানভুক্ত হয়েছে। ছোরমান সরদারের ছেলে ফজলুল হক রেকর্ড সংশোধনের জন্য দেং মামলা রুজু করেন। যা বিচারাধীন আছে।

এই জমিতে প্রতিপক্ষ উত্তর চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন করে জবর দখলে নেয়। মসজিদের কমিটির সেক্রেটারী আঃ ছালামসহ অনেকে এর বিরোধীতা করেন।

এক পর্যায়ে গত ৮ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু ও তার ভাই সাজ্জাদুল হক লাভলুর হুকুমে নজরুল ইসলাম লাল্টু, মিঠু সরদার, আবুল কাশেম, মুনছুর, বিল্লাল, জয়নাল, গাউছুল, ইয়াছিন, আজহারুলসহ ২১ জন ও অজ্ঞাত আরও ৪০/৫০ জন দা, লোহার রড, চাইনিজ কুড়াল, জিআই পাইপ, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিঢে ইউনুছের চাচাত ভাই আঃ সালামের বসত বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাংচুর করে অনুমান ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়। ইউনুছ আলী সরদার সহ আঃ আজিজ সরদার,

রেজাউল সরদার ও জাকারিয়া সরদার হামলাকারীদের বাঁধা দিতে গেলে জাকারিয়া সরদার মাথায় হাড়কাটা যখম প্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন। তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মৃত্যু বরণ করেন। হামলায় আঃ আজিজ, রেজাউল, হায়দার আলী, ইউনু্ছ, আজিজুর, কাদের, হাফিজুল, মুজাহিদ এবং আরও ১০/১২ জন আহত হন। এদিন বেলা ১০.৩০ টার দিকে মহেশ্বরকাটি মৎস্য সেটে হামলার হুকুমদাতাদের কুট কৌশলে একটি মিছিল করা হয়।

এঘটনা নিয়ে আশাশুনি থানা ও আদালতে মামলা রুজু করা হয়েছে। সংবাদ সম্মেলনে হত্যা কান্ডের সাথে জড়িত ও হুমুকদাতাদের অতিদ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে তিনজন বাংলাদেশি নারী আটক হয়েছেন। সোমবার সকালে উপজেলার হিজলদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে মনিকা খাতুন (২১) ও রিতু আক্তার সুমাইয়া (১৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার জুলি (১৫)। ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, আটক নারীরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হিজলদির সুলতানপুর এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা স্বেচ্ছায় কাজের সন্ধ্যানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। মামলা দিয়ে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগের দাবীতে মানববন্ধনন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯সেপ্টেস্বর) বেলা ১০টা থেকে ২টা পর্যান্ত স্কুল প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা খুলনা মহাসড়ক পর্যান্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।এসময় তারা একদফা এক দাবী শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে ।পরে তালা উপজেলা সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপু, জাহিদ, ছাকিব, সামির, ইমন, জাহিদুর আল মামুন প্রমূখ।

বক্তারা বলেন,‘‘ শেখ আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তিনি নিয়মিত স্কুলে আসতেননা। প্রতিষ্টানের কোন উন্নয়ন না করেই দীর্ঘদিন যাবৎ স্কুল ফান্ডের টাকা লুটপাট করে খেয়েছেন। এছাড়া কয়েক মাস বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারীর নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ’’ দূর্নীতিবাজ এই প্রধান শিক্ষক পদত্যাগ না করলে তাদের বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দেন তারা।

বিষয়টি নিয়ে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের সাথে কথা বললে তিনি জানান,‘‘ ইতিপূর্বে আমার বিরুদ্ধে তিন বার অডিট হয়েছে কর্তৃপক্ষ আমার কোন দূর্নীতি পায়নি।৫আগষ্ট সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানের তিন জন শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজ তারা টাকা পয়সা দিয়ে আমার বিরুদ্ধে প্রতিষ্ঠানের ছাত্রদের উসকে দিয়েছে।’’ তারা আমাকে জোর পূর্বক পদত্যাগ করানোর জন্য চেষ্টায় আছেন বলে অভিযোগ করেন তিনি।

তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন জানান,‘‘আপাতত আব্দুল হাইকে স্কুলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে লিখিত সুপারিশ করে বোর্ডে পাঠানো হবে। এর পরে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে ।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest