সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

চাকরিরত অবস্থায় মারা গেলে সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ মওকুফ

দেশের খবর: চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার পরিবারকে সরকারের কাছ থেকে নেয়া গাড়ি কেনার ঋণের অর্থ পরিশোধ করতে হবে না। সম্প্রতি এমন বিধান অন্তর্ভূক্ত করে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়া কেউ অক্ষম (মানসিক প্রতিবন্ধী বা পঙ্গু) অবস্থায় অবসরে গেলে তাকেও ঋণ ও সুদের টাকা পরিশোধ করতে হবে না। পরিবারের কাছ থেকেও এ টাকা আদায় করা হবে না। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো হয়েছে।
সূত্র মতে, সরকারি কর্মকর্তাদের গাড়ির সুদমুক্ত ঋণের ক্ষেত্রে উল্লিখিত সুবিধা দিয়ে সম্প্রতি এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হচ্ছে।
খসড়া গেজেটে বলা হয়েছে, মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় যেসব কর্মকর্তা ঋণ পরিশোধ না করেই মারা গেছেন, তাদের পক্ষ থেকে ঋণ ও সুদ মওকুফের জন্য আবেদন করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক গঠিত কমিটি বরাবর এ আবেদন করতে হবে। পরে ওই কমিটি তাদের ঋণ ও সুদ মওকুফের বিষয়ে সিদ্বান্ত নেবে।
২০১৭ সালে জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা গাড়ি কেনার জন্য এককালীন সুদমুক্ত ৩০ লাখ টাকা ঋণ পাবেন। পরবর্তীতে ২০১৮ সালে আরেকটি গেজেটে উল্লেখ করা হয়, সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিব ছাড়াও বিসিএস (ইকনোমিক) ক্যাডারের যুগ্ম প্রধান বা তার উপরের কর্মকর্তা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম প্রধান (ড্রাফটিং) থেকে তার উপরের কর্মকর্তারা গাড়ি কেনার সুবিধা পাবেন। তবে এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তারা এ ঋণ সুবিধা পাবেন না।
ওই গেজেটে আরও উল্লেখ করা হয়, সরকারের অনুমতি ছাড়া ঋণের টাকায় কেনা গাড়ি কেউ বিক্রি করতে পারবেন না। এছাড়া ঠিকমতো কিস্তি পরিশোধ না করলে আসলের সঙ্গে ১৫ শতাংশ হারে সুদ যোগ হবে। কর্মকর্তারা সমপরিমাণ ১২০টি কিস্তিতে সুদবিহীন এ ঋণ পরিশোধ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার

অনলাইন ডেস্ক: আজকের ছোট্ট শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিশু জন্ম গ্রহণের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করলেই তার পুষ্টিগুণ সম্পন্ন হয়। কিন্তু ছয় মাস বয়সের পর থেকেই তার প্রয়োজন হয় বাড়তি খাবারের। আজকাল বেশিরভাগ বাবা-মা অভিযোগ করে থাকেন তাদের শিশুদের খাবারে অরুচি নিয়ে। এতে বাবা মা উৎকণ্ঠায় ভোগেন। কারণ সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার না খেলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়।
সাধারণত কিছু কিছু রোগব্যাধির কারণও শিশুর অরুচি হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা জটিল কিছু নয়। এছাড়া শিশুর প্রতি বাবা-মা এর খেয়াল কমে গেলেও শিশু খাওয়া কমিয়ে দিতে পারে। তাই হাজার ব্যস্ততার মাঝেও শিশুর মা-বাবার উচিত তাকে ঠিকমত সময় দেওয়া। মা-বাবার উচিত শিশুর বয়স অনুযায়ী ওজন, উচ্চতা এবং মানসিক বিকাশ অন্য শিশুদের মতো হচ্ছে কিনা তা খেয়াল রাখা। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
এছাড়া আরো কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখা যেমন-শিশুদের সঙ্গে খাওয়া নিয়ে বাড়াবাড়ি না করা। প্রতিটি খাবারের মধ্যে একটি নির্দিষ্ট সময় বিরতি রাখা। শিশুকে চকলেট, জুস, আইসক্রিম ইত্যাদি খাবার না দেওয়া। শিশুকে প্রতিদিন একই খাবার না দেওয়া। যেমন- প্রতিদিন ডিম সিদ্ধ না দিয়ে তাকে ডিম দিয়ে তৈরি পুডিং কিংবা স্যুপ তৈরি করে দেওয়া যেতে পারে। শিশুর খাবারে রঙিন শাক-সবজি ব্যবহার করা। এতে শিশু আকৃষ্ট হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট-এর সুষম অনুপাতে শিশুকে খাবার দেওয়া। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একই সময় শিশুকে খেতে অভ্যস্ত করে তোলা। শিশুর বয়স অনুযায়ী যদি ওজন এবং উচ্চতা বৃদ্ধি না পায় কিংবা অতিরিক্ত ওজন হয় তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে প্রথম চালু হতে যাচ্ছে রিমোটে নিয়ন্ত্রিত লঞ্চ

দেশের খবর: বাংলাদেশে এই প্রথম বরিশাল-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে রিমোটে নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ ‘এমভি মানামি’। চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে লঞ্চটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, রিমোট কন্ট্রোলিং সিস্টেমে নির্মিত এই লঞ্চটির কাজ ইতিমধ্যে ৮৫ শতাংশ শেষ হয়ে গেছে। এটির দৈর্ঘ্য ২৯৬ ফুট এবং প্রস্থ ৫০ ফুট। লঞ্চটি চারতলা বিশিষ্ট। এতে জরুরি রোগীদের জন্য একটি আইসিসিইউ কেবিনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও লঞ্চে জিপিআরএস ও ইকো সাউন্ডার সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে। তা ছাড়াও যাত্রী সাধারণের জন্য থাকছে ওয়াইফাই নেটওয়ার্কিংয়েরও ব্যবস্থা।
কর্তৃপক্ষ আরো জানায়, লঞ্চটিতে ৭৬টি সিঙ্গেল, ৬৪টি ডাবল, ছয়টি ভিআইপি, ১২টি সেমি ডাবল কেবিন এবং ৩২টি সোফার ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ডেকে নারীদের জন্য রয়েছে ড্রেস চেঞ্জ রুম ও শিশুদের জন্য বেবি ফিডিং এবং আলাদা ডাইনিং। লঞ্চের চারপাশে ফগ লাইট এবং ফিস ফাউন্ডার রয়েছে, যা থেকে মনিটরে পানির তলদেশে মাছ দেখা যাবে।
এও জানা গেছে, লঞ্চটির ইঞ্জিন ২ হাজার ৭০০ হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। তাই খুব দ্রুতগতিতে এটি গন্তব্যে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, সালাম শিপিং লাইন্স কম্পানির এই অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চটি নির্মাণ করছে থ্রি এঙ্গেল করপোরেশন।
এ বিষয়ে সালাম শিপিং লাইন্সের পরিচালক আহম্মেদ জকি অনুপম গণমাধ্যমকে বলেন, দেশে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে লঞ্চটি নির্মাণ করা হয়েছে। লঞ্চের চারপাশে ৩২টি সিসি ক্যামেরা রয়েছে। লঞ্চের যাত্রী ও লঞ্চের অবস্থান দেখার জন্য দেশ-বিদেশ থেকে লাইভ মুভিং দেখা যাবে। ইউটিউব থেকে সার্চ করে সরাসরি লঞ্চের অবস্থান দেখতে পাওয়া যাবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে লঞ্চটির তলদেশ ডাবল বোটমে নির্মাণ করা হয়েছে যা এই প্রথম।
তিনি আরো জানান, লঞ্চটি পরিচালনার জন্য দুইজন প্রথম শ্রেণির সুকানি, দুইজন মাস্টার এবং চারজন গ্রিজার রয়েছে। যেকোন সময় যেকোন পরিস্থিতিতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে লঞ্চটি নিয়ন্ত্রণ করা যাবে। সিপিআরএস এর মাধ্যমে গভীরতা নির্ণয় এবং দূরের ডুবোচর সহজেই দেখা যাবে। বিলাসবহুল লঞ্চটিতে সব ধরনের আধুনিক প্রযুক্তি রাখা হয়েছে, যা যাত্রীদের জন্য আরামদায়ক।
এ ব্যাপারে এমভি মানামি লঞ্চের ম্যানেজার জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঞ্চটি ২০১৬ সালের পহেলা এপ্রিল থেকে নির্মাণ কাজ শুরু হয়। প্রতিদিন গড়ে ৭৯/৯০ জন শ্রমিক নির্মাণ কাজে অংশ নেয়। গত ২ বছর ৭ মাসে লঞ্চের ৮৫ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে, এখন চার তলার কাজ চলছে। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে পানিতে ভাসবে মানামি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোনালিসার চেয়েও রহস্যময় ছবি

অনলাইন ডেস্ক: লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিশ্বখ্যাত চিত্রশিল্প ‘মোনালিসা’। মোনালিসার রহস্যময় হাসি আজো শিল্প সমালোচক ও সাধারণ মানুষের মাঝে বিস্ময় উদ্রেক করে। তবে ক্ল্যাসিক সেই চিত্রকেও হার মানিয়ে দিল শিল্পী ফিল ভান্সের আঁকা একটি ছবি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অধিবাসী এই শিল্পী এমন এক ছবি এঁকেছেন যা দেখতে ছবি মনে হলেও, এর মাঝে রয়েছে কয়েকটি চমকপ্রদ ও রহস্যজনক অধ্যায়।

প্রথমত এই ছবি আঁকতে চিরাচরিত প্রথা মানা হয়নি। ফিল ভান্স ইংরেজিতে ক্রমাগত লিখেছেন অনেকগুলো বাক্য। সেই সব বাক্য মিলিয়ে তৈরী হয়েছে পুরো ছবিটি। অর্থাৎ রং দিয়ে যেখানে ক্যানভাসে ছবির অবয়ব ও দৃশ্য ফুটে উঠে, সেখানে একটির পর একটি শব্দ ও বাক্য মিলিয়ে বানানো হয়েছে এই আশ্চর্যজনক শিল্পকর্মটি।

দ্বিতীয়ত, এখানে ব্যবহার করা বাক্যগুলো মূলত ফিল ভান্সের পছন্দনীয় বাণীর সংগ্রহ থেকে নেয়। সেগুলো বারবার লিখে তিনি মুল কাঠামোটি তৈরী করেছেন। পরে লেখার সাথে প্রয়োজনীয় রং ব্যবহার করেছেন।

তৃতীয়ত, একই সাথে হাতের লেখা ও ছবি তৈরী করার এই বিচিত্র শিল্পকর্মকে বলা হয় ‘টাইপোগ্রাফি পোর্ট্রেইট’। বিরল এই প্রতিভা অর্জনের জন্য প্রচুর অনুশীলন ও অধ্যবসায় প্রয়োজন। সেইসাথে প্রয়োজন মননশীল হৃদয়। টাইপোগ্রাফি পোর্ট্রেইটের ক্ষেত্রে ফিল ভান্সকে বলা হচ্ছে একজন পথিকৃৎ।
আলোচ্য ছবিটি তিনি এঁকেছেন কিংবদন্তী কমিকস ব্যাটম্যানের প্রতিদ্বন্দ্বী ‘দ্যা জোকার’ চরিত্রে অভিনয় করা বিখ্যাত হিথ লেজারের মুখাবয়ব নিয়ে। একই সাথে হাতের লেখা, চিত্রশিল্প, বাক্য বাণী ও কিংবদন্তী চরিত্রের মুখাবয়ব মিলিয়ে অনেকে এটিকে মোনালিসার চেয়েও রহস্যময় শিল্প হিসেবে অভিহিত করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নায়িকার সঙ্গে মহেশ ভাটের ঘনিষ্ঠ ছবি ভাইরাল

বিনোদনের খবর: এক তরুণীর কাঁধে মাথা রেখেছেন খ্যাতিমান পরিচালক মহেশ ভাট। কখনও বা সেই তরুণী জড়িয়ে ধরেছেন তাকে। ঠিক এমনই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গত বৃহস্পতিবার সত্তরতম জন্মদিন পেরিয়ে এলেন প্রবীণ পরিচালক মহেশ ভাট। এ উপলক্ষে মহেশের তিন মেয়ে বাবাকে নিয়ে নানা ছবি পোস্ট করেছেন। পাশাপাশি বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীও ইনস্টাগ্রামে ‘উইশ’করেছেন মহেশ ভাটকে। সঙ্গে মহেশের সঙ্গে তার কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ছবিগুলো ঘিরে প্রশ্ন উঠেছে, মহেশ কি প্রেম করছেন এ বাঙালি তনয়ার সঙ্গে?
রিয়া মহেশের আগামী ছবি ‘জালেবি’তে অভিনয় করছেন। বর্ষীয়ান পরিচালককে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে রিয়া লেখেন— ‘হ্যাপি বার্থডে টু মাই বুড্ডা’। তার পর লেখেন— ‘স্যার, এটাই আমরা— আপনি আমাকে ভালবাসায় জড়িয়ে রেখেছেন, আপনি আমাকে দেখিয়েছেন ভালবাসা কাকে বলে, আপনি আমার চিরকালের মতো গুটিয়ে রাখা ডানা খুলে দিয়েছেন, আপনি সেই হৃদয় উদ্বেল করা অগ্নিশিখা যা প্রতিটি আত্মাকে উজ্জ্বীবিত করতে পারে। আর শব্দ খুঁজে পাচ্ছি না। আই লাভ ইউ।’
এই লেখার সঙ্গে ছিল রিয়া ও মহেশের ঘনিষ্ঠ ছবি। পোস্ট করার পর থেকেই শুরু হয় নেচিবাচক মন্তব্যের বন্যা। এই বিগ বসের ঘরে থাকা অনুপ জালোটা ও জসলিন মাথারুর জুটির সঙ্গে তুলনাও শুরু হয়ে যায়। অনুপের সঙ্গে তার বর্তমান বান্ধবীর বয়সের ফারাক ৩৭ বছর। মহেশের সঙ্গে রিয়ার ফারাক অবশ্য তার থেকেও বেশি। মহেশ যেখানে জীবনের সত্তর বসন্ত পার করলেন, সেখানে রিয়া সবে ২৬!
জবাবে রিয়া তার সঙ্গে মহেশের অন্য ছবি শেয়ার করে লেখেন— ‘তু কৌন হ্যায়, তেরা নাম হ্যায় ক্যায়া, সীতা ভি ইহা বদনাম হুয়ি।’ কিশোর কুমারের সুপারহিট গান ‘কুছ তো লোগ কহেঙ্গে’র এ অন্তরা ব্যবহার করেই প্রতিবাদ জানিয়েছেন রিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬০ হাজার রোহিঙ্গা শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা দিবে সরকার

অনলাইন ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত ৬০ হাজার রোহিঙ্গা শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা দিতে ১৫০০ লার্নিং সেন্টার স্থাপন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেখানে রাখাইন ও ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হবে-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৬ থেকে ১৪ বছর বয়সী ৬০ হাজার শিশু রয়েছে। এসব শিশুকে বার্মিজ ও ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হবে। লার্নিং সেন্টারে শিশুদের আনন্দ দিতে টেলিভিশনসহ নানা রকম বিনোদন মাধ্যম থাকবে। শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষার মধ্যে নিয়ে আসতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যেন তারা শিশুশ্রমে জড়িয়ে না পড়ে।
জানা গেছে, বিশ্বব্যাংকের দেয়া ২৫ মিলিয়ন ডলার অনুদানে এ কার্যক্রম পরিচালিত হবে। এর অর্ধেক অর্থ রোহিঙ্গা শিশুদের জন্য লার্নিং সেন্টার স্থাপন ও পরিচালনা করা হবে। বাকি অর্থেক অর্থ দিয়ে রোহিঙ্গাদের বসবাসের কারণে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও বিদ্যালয় যাতায়াতের সড়ক সংস্কার করা হবে। পুরো কার্যক্রমটি তদারকি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এতে শিক্ষক নিয়োগ দেবে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ। তবে কোনোভাবেই রোহিঙ্গা শিশুদের বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে না। রস্ক প্রকল্পের মাধ্যমে দেশীয় এনজিওর সার্বিক সহায়তায় স্কুলগুলো পরিচালিত হবে। গত ২৯ আগস্ট প্রকল্পের প্রি-একনেক হয়েছে। চলতি সপ্তাহে এটি একনেকের চূড়ান্ত সভায় ওঠার কথা রয়েছে। এ ছাড়াও চলতি মাসের শুরুতে বিশ্বব্যাংকের সঙ্গে আর্ধিক বিষয়ে চুক্তি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রস্ক (আউট অব স্কুল চিলড্রেন) প্রকল্পের অর্থ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় তারা (বিশ্বব্যাংক) কক্সবাজারের রোহিঙ্গা শিশুদের শিক্ষায় ব্যয় করার পরামর্শ দেয়। ঋণের টাকা রোহিঙ্গা শিশুদের জন্য ব্যয় করতে রাজি না হওয়ায় তারা নতুন করে ২৫ মিলিয়ন অর্থ অনুদান দিতে রাজি হয়।
এ প্রস্তাবের পর আমরা তাদের বলেছি, রোহিঙ্গা শিশুদের অবস্থানের কারণে আমাদের ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর ক্ষতি হয়েছে। বিদ্যালয় যাওয়ার রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রোহিঙ্গা শিশুদের শিক্ষা দিতে হলে অনুদান হিসেবে বরাদ্দ দিতে হবে। অনুদানের অর্ধেক টাকা রোহিঙ্গা শিশুদের শিক্ষায় খরচ করা হবে। বাকি টাকা ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণে ব্যায়ের প্রস্তাবে রাজি হয়ে বিশ্বব্যাংক ২৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ঝরে পড়া ও শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষা এবং প্রশিক্ষণ দেয়া পাঁচ বছরে মেয়াদী রস্ক প্রকল্পের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির পরও প্রকল্পের বরাদ্দ অর্থ শতভাগ খরচ করতে পারেনি। প্রকল্পের কর্মকর্তাদের অদক্ষতাই এর জন্য দায়ী বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। এরপরও প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘প্রকল্পের ২৪ কোটি টাকা খরচ হয়নি। রস্ক প্রকল্পের মাধ্যমে পরিচালিত স্কুলের শেষ ব্যাচের শিক্ষার্থীরা এখন তৃতীয় শ্রেণিতে পড়ে। তাদের প্রাথমিক শিক্ষা শেষ করতে আরও দুই বছর সময় লাগবে। প্রকল্প বন্ধ করে দিলে এ শিশুরা কোথায় পড়বে? এ বিবেচনায় প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।’

অর্থ খরচ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রকল্পের শুরুতে স্কুল নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে। অনেকগুলো স্কুল আমরা বন্ধ করে দিয়েছি। এসব স্কুলের জন্য বরাদ্দ অর্থ রয়ে গেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিভারপুল-ম্যানসিটির রাজসিক জয়, ড্র’র ফাঁদে ম্যানইউ

খেলার খবর: ইংলিশ প্রিমিয়ার লিগে রাজসিক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তবে দুই জায়ান্টের জয়ের দিনে ড্রয়ের ফাঁদে আটকে গেছে আরেক কুলিন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবার কার্ডিফ সিটিকে ৫-০ গোলে হারায় পেপ গার্দিওলার ম্যানসিটি। আর ইয়ুর্গেন ক্লপের কোচিং ক্যারিয়ারের ৬০০তম ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। কিন্তু ব্রেন অপারেশনের পর প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডে ফেরা অ্যালেক্স ফার্গুসনের সামনে উলভারহ্যামটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জোসে মরিনহোর ম্যানইউ।

চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচেই পিএসজির বিরুদ্ধে জিতেছে লিভারপুল। ঘরের মাঠে সেই ধারা প্রিমিয়ার লিগেও অব্যাহত রেখেছে অলরেডরা। কোচ ক্লপের ৬০০তম স্মরণীয় ম্যাচের ১০ মিনিটেই উপহারের গোলে এগিয়ে যায় লিভারপুল। এসময় নিজেদের জালে বল জড়িয়ে দেন সাউদাম্পটনের ওয়েসলি হোয়েট।
১১ মিনিট পর আবার লিড নেয় স্বাগতিকরা। ২১ মিনিটে অ্যানফিল্ড সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন জোয়েল ম্যাটিপ। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৪৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল করতে পারেনি লিভারপুল। সাউদাম্পটনও গোলের জাল খুঁজে না পাওয়ায় ৩-০তে জয় পায় ক্লপের দল। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচেই লিওঁ’র কাছে ২-১ গোলে হেরেছিল গার্দিওলার দল।তবে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলের বড় জয় দিয়ে এদিন চ্যাম্পিয়ন্স লিগের দুঃখ ভুলেছে ম্যানসিটি।
কার্ডিফের মাঠে প্রথম গোল পেতে আধাঘন্টার বেশি অপেক্ষা করতে হয় সিটিকে। ৩২ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন একদিনই আগেই গার্দিওলার ভূয়সী প্রশংসা পাওয়া সার্জিও আগুয়েরো। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেনার্দো সিলভা। প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে (৪৪মিনিট) স্কোরলাইন ৩-০ করেন ইলকেয় গুন্দোগান।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও ক্ষুরধার ফুটবল খেলে ম্যানসিটি। এই অর্ধে জোড়া গোল করেন এই মৌসুমেই লেস্টার সিটি থেকে আসা স্ট্রাইকার রিয়াদ মাহারেজ। ৬৪ ও ৮৯ মিনিটে গোল করেন আলজেরিয়ান তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়ে সমালোচনা থেকে কিছুটা রেহাই পেয়েছিলেন জোসে মরিনহো। কিন্তু এদিন আবার তিক্ত অভিজ্ঞতা হল তার। ঘরের মাঠে উলভারহ্যামটনের সঙ্গে ড্র করে তার দল।
ব্রেনে অপারেশনের পর এদিনই প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন ম্যানইউর কিংবদন্তি সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন। তার সামনে অবশ্য প্রথম এগিয়ে গিয়েছিল ম্যানইউও। ১৮ মিনিটের সময় রেড ডেভিলদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তরুণ ফ্রেড।
প্রথমার্ধে ফ্রেডের গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যানইউ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে উলভারহ্যামটন। ৫৩ মিনিটে অতিথিদের সমতায় ফেরান জাও মৌতিনহো। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও আর গোলের জাল খুঁজে পাননি লুকাকু-সানচেজরা।

দিনের অন্য ম্যাচে এ.এফ.সি. বোর্ন্‌মাউথকে ৪-০ গোলে হারিয়েছে বার্নলি। হার্ডাসফিল্ড টাউনকে ৩-১ গোলে হারিয়েছে লেস্টার সিটি। এছাড়া ফুলহ্যাম-ওয়াটফোর্ড ১-১ এবং ক্রিস্টাল প্যালেস-নিউক্যাসল ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
এই ম্যাচ পর ছয় ম্যাচে শতভাগ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইনম্বরে ম্যানসিটি। আর ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ম্যানইউ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

কর্তৃক daily satkhira

খেলার খবর: মার্কো অ্যাসেনসিওর একমাত্র গোলে এসপানিওলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠের কষ্টের জয় পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দিয়েছে হুলেন লোপেতেগির দলকে।
বার্নাব্যুতে বারবারই রিয়াল মাদ্রিদকে পরীক্ষা নিয়েছে এসপানিওল। বোরজা ইগলিসিয়াসের বুলেট শট ক্রসবারে প্রতিহত না হলে লস ব্লাঙ্কোসদের মাঠ থেকে পয়েন্ট নিয়েই ফিরতে পারত বার্সেলোনার প্রতিবেশিরা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে রিয়ালই।
গত বুধবার এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক জয়ের পর লা লিগার আবারও কিছুটা আলোহীন রিয়াল মাদ্রিদ। শুরুটা দারুণ করে পয়েন্ট টেবিলের ছয়নম্বর দলের বিপক্ষে বারবার খেই হারিয়েছে লোপেতেগির শিষ্যরা।
রিয়াল কোচ এদিন শুরুতে বিশ্রাম দিয়েছিলেন গ্যারেথ বেল, মার্সেলো ও টনি ক্রুজকে। ইনজুরিতে থাকা দানি কারভাহালের জায়গায় এদিন অভিষেক হয় ডিফেন্ডার আলভারো ওর্ডিওজোলার। পুরো ম্যাচে রিয়াল কর্তৃত্ব দেখালেও বারবার চোখ রাঙিয়েছে এসপানিওল।
বল দখলে এসপানিওলের চেয়ে অনেকখানি এগিয়ে ছিল রিয়াল। রিয়ালের আক্রমণ সামলাতেই সময় পার করেছেন এসপানিওল খেলোয়াড়েরা। তবে যখনই রিয়াল খেলোয়াড়েরা বলের দখল হারিয়েছেন তখনই স্প্যানিশ জায়ান্টদের ভয় দেখিয়েছে এসপানিওল।
৩৫ মিনিটে রিয়ালের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি পেরেজ। ৩৮ মিনিটে ফের সুযোগ পায় এসপানিওল। এবারও ব্যর্থ। শেষ পর্যন্ত অ্যাসেনসিওর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৪১ মিনিটে এসপানিওলের ডি বক্সে মদ্রিচের বাড়ানো বল থেকে গোল করেন স্প্যানিশ তারকা।
কিন্তু গোল নিয়ে খানিকটা ‘গোল’ বাঁধে শুরুতে। অ্যাসেনসিও অফসাইডে ছিলেন কিনা ভার-এর মাধ্যমে সেটা নিশ্চিত হওয়ার পরেই গোলের বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন নাচো। তার ব্যর্থতায় ১-০ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মদ্রিচের শট অল্পের জন্য প্রতিপক্ষের জালে জড়ায়নি। ৬২ মিনিটে আবারও মদ্রিচের শট মিস হয়। ৬৫ মিনিটে রামোসের ভুলে উল্টো গোল হজম করতে বসেছিল রিয়াল। এবারও এসপানিওলের খেলোয়াড়ের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ৭৫ মিনিটে রামোসের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল ব্যবধান বাড়াতে পারতেন ইসকো। এবার অবশ্য এসপানিওল গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ান। এরপর বেশ কিছু সুযোগ দুই দলই নষ্ট করে। স্কোরলাইন ১-০তে রেখেই খেলা শেষ হয়।
রিয়ালের রাতে জয় পেয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। ডেভিড সোরিয়া ও থমাস লেমারের গোলে গেটাফের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ডিয়েগো সিমিওনের দল।
এ জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। রিয়ালের পরেই ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা। কাতালানরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে পাঁচনম্বরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest