সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

ভয়ঙ্কর চিকিৎসক; প্রেমিকাকে সঙ্গে নিয়ে শতাধিক নারীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক: ভয়ঙ্কর এক চিকিৎসক যিনি মাদক ও অবচেতন করা ওষুধের মাধ্যমে নারীদেরকে ফাঁদে ফেলে ধর্ষণ করতেন। তবে তিনি একা নন, তাকে এই কাজে সহযোগিতা করতো তারই প্রেমিকা! শুনতে অদ্ভুত লাগলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নারীদেরকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রান্ট উইলিয়াম রোবিশিয়াচ নামে এক চিকিৎসক ও তার প্রেমিকার বিরুদ্ধে। খবর সিএনএন’র।
ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বলছে ৩৮ বছর বয়সী রোবিশিয়াচ ও তার প্রেমিকা ৩১ বছর বয়সী শেরিছা লরা রিলে তাদের সুদর্শন চেহারা ও মাদকের মাধ্যমে আকৃষ্ট করে দুই নারীকে ধর্ষণ করেছেন। রোবিশিয়াচের মোবাইলে পাওয়া ভিডিওগুলো পর্যবেক্ষণ করে অন্তত একশ’র বেশি নারী তাদের নির্যাতনের শিকার হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
এ সময় বিভিন্ন বিকৃত শারীরিক নির্যাতনও করেছেন ওই নারীদের ওপর। আর এ নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়েছে। তবে বর্তমানে অভিযুক্তরা জামিনে রয়েছেন। আগামী ২৫ অক্টোবর এ ঘটনায় রায় শোনাবে আদালত।
এদিকে গত বুধবার এ ঘটনার সর্বশেষ তথ্য দেন ক্যালিফোর্নিয়ার ওরাঞ্জ বিভাগের অ্যাটোর্নি চিফ সুশান কাং স্ক্রুডার। তিনি বলেন, নতুন করে ৬ জন ভু্ক্তভোগী তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়া ৩০ জন ভুক্তভোগী এ মামলার তদন্তকারীদের কাছে ফোন করেছেন।
তবে আসামিপক্ষের অ্যাটর্নিরা দাবি করেছেন, অভিযুক্তরা অপরাধের কিছু করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাসহ ১০ জেলায় নতুন ডিসি

অনলাইন ডেস্ক: ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরগুনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নড়াইল, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও বগুড়ায় ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি হয়েছে।
সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। জাতীয় নির্বাচনের প্রায় তিন মাস আগে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এই রদবদল আনলো সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কবির মাহমুদকে বরগুনা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সংযুক্ত উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুর, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হায়াত-উদ-দৌলা খানকে ব্রাহ্মণবাড়িয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. শহিদুল ইসলামকে টাঙ্গাইল, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপ-সচিব আঞ্জুমান আরাকে নড়াইলের ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ গোলামুর রহমান নাটোর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব গোপাল চন্দ্র দাস চুয়াডাঙ্গা, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত উপ-সচিব মো. আলী আকবর মাগুরা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব এস এম মোস্তফা কামাল সাতক্ষীরা এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহমেদ বগুড়ার জেলা প্রশাসক হিসেবে নিয়াগ পেয়েছেন।
অপরদিকে বরগুনার ডিসি মো. মোখলেছুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব, পিরোজপুরের ডিসি আবু আহমেদ সিদ্দিককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি রেজওয়ানুর রহমানকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব, নড়াইলের ডিসি মো. ইমদাদুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, নাটোরের ডিসি শাহিনা খাতুনকে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গার ডিসি জিয়া উদ্দিন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, সাতক্ষীরার ডিসি মোহাম্মদ ইফতেখার হোসেনকে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব এবং বগুড়ার ডিসি মোহাম্মদ নূরে-আলম সিদ্দিকিকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।
তবে টাঙ্গাইলের ডিসিকে পদায়ন করে কোনো আদেশ জারি করা হয়নি।
ডিসিরা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনহার বইয়ের নেপথ্যে মীর কাসেমের ভাই

দেশের খবর: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কাছে বই লেখার প্রস্তাব ও অর্থ প্রদানের বিষয়টি চূড়ান্ত করেন শীর্ষ যুদ্ধাপরাধী এবং বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত মীর কাশেমের ভাই মীর মাসুম। ঢাকায় বসে লেখাটি তৈরি করেন বিএনপি-জামায়াতপন্থি কিছু ব্যক্তি। পরবর্তী সময় মোট ২১টি ফাইলে এসব লেখা আমেরিকা পৌঁছানো হয়। লেখাগুলোর সংশোধন ও পরিমার্জন করেন আমেরিকায় অবস্থানকারী আওয়ামী লীগ বিরোধী কতিপয় ব্যক্তি, যার মধ্যে রয়েছেন দুই জন সাংবাদিক ও একজন অধ্যাপক। এ জন্য এক সাংবাদিককে একটি দামি গাড়ি উপহার দেন মীর মাসুম। নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি পত্রিকার মালিকের অফিসে বসে সব ষড়যন্ত্রের কাজ সম্পন্ন হয়। ষড়যন্ত্রমূলক এ কার্যক্রম অনেক দিন ধরেই চলে আসছে। একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে ঢাকায় বদিউল আলম মজুমদারের বাড়ির ঘটনাটি পরিকল্পনা করা হয় নিউইয়র্কের একটি অফিসে বসেই। শোনা যায়, সেখানে বদিউল আলম মজুমদারও উপস্থিত ছিলেন। ঘটনার ৬ দিন আগে এটি চূড়ান্ত হয়। আমেরিকা থেকে সংশোধিত ও পরিমার্জিত ২১টি ফাইল ঢাকায় এনে দেখানো হয় কামাল হোসেনকে। এরপর চূড়ান্ত কপিগুলো আবারো পাঠানো হয় আমেরিকায়। প্রক্রিয়াটির সঙ্গে ঢাকার শীর্ষ পত্রিকার একজন প্রতিষ্ঠিত সাংবাদিকের জড়িত থাকার কথাও শোনা গেছে।
জানা গেছে, বই লেখার জন্য সিনহাকে টাকা দেয়া, বইয়ের প্রকাশনা খরচ ইত্যাদি দেয় মীর মাসুম। বইটি যাতে ব্যাপক প্রচার লাভ করে তা নিশ্চিত করার দায়িত্বটিও মীর মাসুমের। বইটির কপি ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে। ফটোকপি করে এটি ব্যাপক প্রচারের প্রস্তুতিও শুরু হয়েছে ইতোমধ্যে।

ড. কামাল হোসেন আগেই জানতেন: এদিকে শনিবার বার কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন জানান, সুরেন্দ্র কুমার সিনহার বইটি প্রকাশের ব্যাপারে দিনকয়েক আগে সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে বক্তব্য দেয়ার সময় ড. কামাল হোসেন বলেই ফেলেন, এস কে সিনহা তথ্য নিয়ে আসছেন অল্প দিনের মধ্যে। এর অর্থ, তাদের মধ্যে একটা আগাম যোগাযোগ ছিল, বই বের হবে।

বিদেশে বসে ‘আ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউমান রাইটস এন্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লেখেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। নানা বিতর্কের জন্ম দিয়ে ২০১৭ সালের ১৪ অক্টোবর দেশ ছাড়েন তিনি। বইয়ে তিনি দাবি করেন, সরকার দলীয় হুমকির মুখে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল

সাতক্ষীরার জেলা প্রশাসক হিসাবে আসছেন এস এম মোস্তফা কামাল। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিক এক পত্রে  এস এম মোস্তফা কামালকে সাতক্ষীরা জেলা প্রশাসক হিসাবে বদলীর আদেশ দেন। এর আগে তিনি গ্রহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন | তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সন্তান। সদ্য বদলী হওয়া মোঃ ইফতেখার হোসেন চলতি বছরের ফেব্র“য়ারি মাসে সাতক্ষীরা জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে আটক-০৪

নিজস্ব প্রতিবেদক : জামায়াতের ৩ নেতাসহ ৪ জন কে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, তালা উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত ইরফান আলী গাজীর ছেলে জেলা জামায়াতের রোকন সুজায়েত আলী(৫৩), ভোমরা এলাকার আঃ গফফারের ছেলে আব্দুস সবুর (৩৪) ও ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামে ওয়াজেদ আলী মোড়লের ছেলে আজাদুল ইসলাম(৪৮)। বর্তমানের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদেরকে বিভিন্ন স্থান আটক করা হয়েছে বলে সদর থানা সূত্রে জানা গেছে। এছাড়া ৩টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সাতানী কুশখালী এলাকার মহসীন আলীর ছেলে আশরাফুল আলমকেও আটক করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানের তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিদেশী মদ পান করে কামাল গাজী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত ৪টার দিকে পাটকেলঘাটা থানার শুকতিয়া এলাকায় এ ঘটনটি ঘটে।  কামাল গাজী শুকতিয়া গ্রামের আব্দুল গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী মৃত ফকর সরদারের ছেলে খলিল সরদার ও জামাল গোলদারের ছেলে সালাম গোলদার একত্রে কামাল গাজীকে খলিল সরদারের মাছের ঘেরে ডেকে নিয়ে যায় মদ পান করার জন্য। সেখানে তারা বিদেশী মদ পান করে। অতিরিক্ত মদ পান করার কারণে কামাল গাজী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে খলিল সরদার তাকে বাড়ীতে দিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, সদর হাসপাতাল থেকে মৃতের মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে ছেলেটি স্ট্রোকে মারা গেছেন। স্থানীয়রা বলছেন অতিরিক্ত মদ খাওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। আবার অতিরিক্ত মদ পানের ফলে স্ট্রোকও হতে পারে এটা অস্বাভাবিক নয়। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের জনপ্রিয়তা ঘরে ঘরে; এ সত্য ঢেকে রাখা যাবে না

দেশের খবর: পত্রিকায় ছবি না ছাপিয়েও আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢেকে রাখা যাবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা ঘরে ঘরে। আওয়ামী লীগ যেখানেই জনসভা করেছে লক্ষ লক্ষ লোক অংশ নিয়েছে। এটা গণমাধ্যম না দেখলেও জনগণ দেখেছে, দেশবাসী দেখেছে। আজ রবিবার সকালে চট্টগ্রামে কর্ণফুলীতে এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের সমালোচনা করে তিনি আরও বলেন, এভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। সত্য ঢাকা দিয়ে রাখা যায় না। আমিও গণমাধ্যমের লোক ছিলাম। সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, দেশবাসীর কাছে তিনি মিথ্যাচার করেছেন। জাতিসংঘ মহাসচিব বিএনপিকে আমন্ত্রণ জানায়নি। এটা জনগণের সঙ্গে প্রতারণা। তারা ভুয়া, প্রতারক। এ দল ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র থাকবে না, উন্নয়ন হবে না। দেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধানের শীষ এখন পেটের বিষ।

এ ছাড়াও জাতীয় ঐক্য জোটের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতায় নেতায় জোট করলেন। আওয়ামী লীগের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ৬৪ ভাগ জনপ্রিয়তা যে দলের তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃষ্টি বিলাসী পরীমনি

বৃষ্টি বিলাসী পরীমনি

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: ‘এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরষায়’ কবিগুরুও কিন্তু ভালোবাসার কথা বলার জন্য এমনই বৃষ্টি ভেজা একটা দিন কে বেছে নিয়েছিলেন। সেদিন থেকেই হয়তো বাঙ্গালীর প্রেম ভালোবাসার সাথে বৃষ্টির সখ্যতার শুরু।’
এমন কথামালায় সজ্জিত পরীমনিকে রোমান্টিকে মুডে আবিস্কার করার পর জানা গেল আসলে যেদিন ঢাকা বৃষ্টিতে ভিজছে সেদিনই পরীমনির নতুন একটি গান প্রকাশিত হচ্ছে। যথা সময়ে যথা কর্ম। পরীমনি বাকিটুতে যা লিখেছিলেন, ‘আজ এই বৃষ্টির রেশ ধরেই #আমার_প্রেম_আমার_প্রিয়া’র প্রথম প্রকাশটা হবে ঠিক রাত দশটায়.. ভালোবাসার বৃষ্টি নামুক শহরজুড়ে…..’
যে গানটি মুক্তি পেয়েছে সেটা ‘আমার প্রেম আমার প্রিয়া ছবির।’ যেখানে কায়েস আরজুর সাথে রোমান্সে ধরা দিয়েছেন এই ঢাকাই অভিনেত্রী। ছবিটি মুক্তির অপেক্ষায়।
রোমান্টিসিজমে আক্রান্ত পরীমনিকে বাণিজ্যিক চিন্তাভাবনার পোস্টে পাওয়া যাওয়ার পর বোঝা গেল, শুধু সিনেমার প্রচারণার জন্য নয়, এই তরুণীর আসলে বৃষ্টি অনেক পছন্দের। ফেসবুক পোস্টে গতরাতে বৃষ্টিস্নানের বেশ কয়েকটি ছবি পাওয়া গেল। যেখানে দেখা বৃষ্টি বিলাসী চিত্রনায়িকাকেই খুঁজে পেলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest