সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

বাংলাদেশিরা ‘উইপোকা’ : বিজেপি সভাপতি

বিদেশের খবর: ভারতীয় জনতা দল-বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, “বাংলাদেশি অভিবাসীরা ‘উইপোকা’, শীঘ্রই ভোটার তালিকা থেকে এদের বাদ দেয়া হবে।” রাজস্থানে এক নির্বাচন-পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

আসামে নাগরিকপঞ্জি প্রকাশের কৃতিত্ব নেন ক্ষমতাসীন বিজেপি দলীয় প্রধান। বলেন, ‘৪০ লাখ অবৈধ অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে।’

কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেন, কংগ্রেস দেশকে সহায়তা করতে পারবে না। কারণ তাদের নেতাও নেই নীতিও নেই।

এর আগে একাধিকবার ভারতে লাখ লাখ ‘বাংলাদেশি অভিবাসী’ আছে বলে দাবি করেছেন অমিত শাহ। বলেছেন, তাদের প্রত্যেককে ফেরত পাঠানো হবে।

চলতি বছরের ৩০ জুলাই আসামের রাজধানী গৌহাটি থেকে চূড়ান্ত খসড়া নাগরিক নিবন্ধন তালিকা বা নাগরিকপঞ্জি প্রকাশ করা হয়। এতে নিবন্ধনের জন্য আবেদন করা ৩ কোটি ২৯ লাখ মানুষের মধ্যে ২ কোটি ৮৯ লাখকে চূড়ান্ত তালিকায় স্থান দেয়া হয়। তালিকা থেকে বাদ পড়েন আসামের ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জন মানুষ। এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১ অক্টোবর থেকে সারাদেশে ‘জাতীয় ঐক্য কমিটি’র সভা সমাবেশ

দেশের খবর: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দিয়ে এই আহবান জানান তিনি।

তার আহবানের ভিত্তিতেই দাবি আদায়ে পহেলা অক্টোবর থেকে সারাদেশে সভা সমাবেশ করার ঘোষণা দেয় জাতীয় ঐক্য কমিটি।

শনিবার (২২ সেপ্টেম্বর ২০১৮) বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এ সমাবেশ হয়।

মির্জা ফখরুল জানান, কারাগারে কষ্ট সহ্য করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

সমাবেশে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন ও যুক্তফ্রন্টের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বক্তব্য রাখেন।

গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যসহ বিকেল চারটা নাগাদ যোগ দেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে যোগ দেন ২০ দলীয় জোটের শরীক দলের নেতারাও। সমাবেশে জাতীয় ঐক্যের বিষয়ে কারাবন্দী দলীয় প্রধানের বার্তা পৌঁছে দেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসুন নূন্যতম কর্মসূচির ভিত্তিতে নূন্যতম দাবি দাওয়া নিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই দাবি আদায় করার জন্য আন্দোলন শুরু করি। এই আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের ছাড়তে বাধ্য করবো।’

বিকল্পধারার প্রধান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আজকে অধিকার আদায়ের সময়। এসময় ঐক্য আদায় করবেন না, কখন করবেন।’

সমাপনী বক্তব্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

আদায় না হলে সমাবেশে পহেলা অক্টোবর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি হস্তান্তর

 

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার অন্তগূর্ত ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি হস্তান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয় হতে হস্তান্তর করা হয়। মোঃ আঃ আজিজ কে আহবায়ক ও মোঃ রফিকুল ইসলামকে ও আব্দুল জব্বারকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। আরও উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি এড. সাঈদুজ্জামান (জিকো), ত্রাণ সম্পাদক রিয়াজ মাহমুদ রানা, সদর আহবায়ক এড. ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন, শহর যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন সভাপতি এম এন রহমান স্বপনসহ, ইব্রাহিম, হাবীব, পিয়ার আলী প্রমুখ নেতৃবৃন্দ। আগামী ১ মাসের মধ্যে সমস্ত ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন করার জন্য নির্দেশ দেওয়া হল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে নজরুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষে নজরুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন শ্লোগানে শনিবার বিকালে বাদামতলা বাজার, মাহমুদপুর বাজার ও আলিপুর হাটখোলায় এ নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসয়ম উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুর মনোয়ার, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক আসিফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও বিজয়ী করতে নৌকার পক্ষে ভোট চান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাম জোটের ৩ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি : গত ২০ সেপ্টেম্বর১৮ তারিখে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট, সাতক্ষীরা জেলা শাখা নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ বিভিন্ন দাবি নিয়ে জেলা নির্বাচন কমিশন অফিস অভিমূখে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উল্লেখিত তারিখে জোটের কর্মীবৃন্দ সমবেত হয়। পরবর্তীতে বেলা ১২টার সময় প্রেসক্লাবের সামনে থেকে জোটের কর্মীবৃন্দ কর্মসূচি পালনের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে পুলিশ প্রশাসন কর্মসূচি পালনে বাধা প্রদান করে এবং জোটের তিন জন নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দন সরকার, বাসদ (মার্কসবাদী)জেলা সদস্য এড. খগেন্দ্র নাথ ঘোষ এবং প্রশান্ত রায়। পুলিশ প্রশাসন গ্রেফতারকৃতদের নামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মী, নাশকতা মূলক এবং রাষ্ট্রদ্রোহি কর্মকান্ডে জড়িত বলে মিথ্যা এবং হয়রানি মূলক মামলা দিয়ে গত ২১ সেপ্টেম্বর১৮ তারিখে জেল হাজতে পাঠায়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ৩ নেতাই ডায়াবেটিস এবং হৃদরোগে ভূগছেন। গ্রেফতারকৃত ৩ নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন, বাসদের সংগঠক এড. আজাদ হোসেন বেলাল, সিপিবি’র জেলা সভাপতি মোঃ আবুল হোসেন, বাসদ(মার্কসবাদী) সমন্বয়ক চিত্ত রঞ্জন সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মোঃ রইফ উদ্দিন সরদার এবং ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক অরুন কুমার। বিবৃতিতে বামগণতান্ত্রিক জোট সাতক্ষীরা জেলার পক্ষ থেকে উল্লেখিত ৩ নেতার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুষ্পকাটিতে শিশু হত্যার ঘটনায় থানায় মামলা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ॥ দেবহাটার পুষ্পকাটিতে শিশু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত শিশুটির মা সার্জিনা বেগম (২৪)। মামলা নং- ১০, তাং- ২২/০৯/১৮ ইং। ধারা- ৩০২/২০১/৩৪ পিসি। মামলার আসামী করা হয়েছে ৫ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন, বাদীনির মামা শ্বশুর আব্দুল আলিম (২৮), পিতা- মোঃ আফছার গাজী, সাং- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা তাদের বাড়ীতে এসে জানায় বাদীনির স্বামী ফরহাদকে ইং-২০/০৯/১৮ তারিখ সন্ধ্যা অনুমান-০৭.৩০ ঘটিকার সময় ফোন করলে সে ফোন ধরে কাতরাচ্ছে। তার মনে হয় বড় কোন বিপদ হয়েছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর বাদীনি তার নানী শ্বাশড়ী ফতেমা খাতুন (৭০), স্বামী- মৃত. আকরম সরদার, বড় মামা শ্বশুর মোঃ আব্বাস সরদার (৫০), পিতা- মৃত. আকরম সরদার, উভয় সাং- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাসহ আশ পাশের আরো লোকজন নিয়ে তার স্বামীকে খুজতে খুজতে রজিবুল সরদার এর পুকুর ধারে বাশ বাগানে সন্ধ্যা ৮ টার দিকে পৌছে দেখে তার স্বামী উক্ত ঘটনাস্থলে পড়ে আছে। তখন তার স্বামীর মূখে কাদা, বাশের পাতা গুজে দিয়ে গেঞ্জি দিয়ে মূখ বাধা। তাৎক্ষনিক তাকে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। স্বামীকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে স্বামীর সাথে থাকা তার কন্যা সন্তানকে খোজাখুজি করে কোথাও না পেয়ে তারা বাড়ি চলে আসে। পরেরদিন ২১/০৯/১৮ তারিখ সকাল সাড়ে ৬ টার দিকে একই গ্রামে মোছাঃ নিহার (১৯), স্বামী- মোঃ বাবু সরদার, সাং- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা উক্ত পুকুরে গোসল করতে গেলে শিশু কন্যা তমার লাশ ভাসতে দেখে। এ ঘটনা উল্লেখ করে তিনি দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার সকালে ফারিয়া সুলতানা তমার লাশ পুলিশ পুষ্পকাটি গ্রামের ঐ পুকুর থেকে উদ্ধার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুক ভর্তি ভুয়া তারকা

বিনোদনের খবর: সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় ফেসবুক। এর কল্যাণে দুনিয়াজুড়ে যোগাযোগটা এখন হাতের মুঠোয়। হাজার হাজার মাইলকে জয় করে নিয়েছে মানুষ। ইচ্ছে হলেই কথা বলা যাচ্ছে, ছবি পাঠানো যাচ্ছে, ভিডিও কল দিয়ে দেখাও যাচ্ছে ফেসবুকের সহযোগী অ্যাপস ম্যাসেঞ্জারে।
সহজলভ্য এই যোগাযোগ ব্যবস্থায় আশঙ্কাজনকভাবেই সহজ হয়ে গেছে সম্পর্ক। হৃদয়ে হৃদয়ে টান নেই, সম্প্রীতির মজবুত বন্ধন নেই। মূল্য হারাচ্ছে ভালোবাসাবাসির।
আর সবার মতো ফেসবুক ব্যবহার করেন নানা অঙ্গনের তারকারাও। ফেসবুকে ইচ্ছেমতো দর্শক বা ভক্তরা প্রিয় তারকার সঙ্গে আড্ডা মারছেন, ছবি দেখছেন রোজ রোজ। এতে তারকার সঙ্গে ভক্তদের দূরত্ব কমছে ঠিকই, কমে যাচ্ছে তারকাদের প্রতি আগ্রহটাও। সে ভিন্ন প্রসঙ্গ। অনেক কাটছেঁড়া হয়েছে তারকাদের যত্রতত্র ফেসবুক ব্যবহারের অসুবিধা নিয়ে।
আজকের বিষয় ফেসবুক জুড়ে ভুয়া তারকার ছড়াছড়ি। হয়ত প্রশ্ন আসে, তারকা আবার ভুয়া কেমন করে হয়? উত্তরটা খুব সহজ। ফেসবুকে রোজ রোজই দেখা যায় নানা তারকার নামের ভুয়া আইডি ও পেজ। যারা আসল-নকলের ফারাকটা ধরতে পারছেন না তারা ভুয়াকেই আসল বলে ধরে নিচ্ছেন। বন্ধুত্বে আমন্ত্রণ জানাচ্ছেন, কেউ আবার ভুয়া আইডি থেকে আমন্ত্রিত হয়ে তাকে বন্ধু হিসেবে গ্রহণও করছেন। ভুয়া পেজে লাইক দিয়ে অন্যের ব্যবসায়িক ফায়দায় সুযোগ করে দিচ্ছেন।
এসব ভুয়া আইডি ও পেজ থেকে ছড়ানো হয় নানা রকম বিভ্রান্তি, গুজব। অনেকে প্রতারণার ফাঁদ পাতেন কৌশলে। সেই প্রতারণার দায় নিতে হয় সত্যিকারের তারকাকে। এরকম ঘটনা অনেক ঘটেছে। সেসব নিয়ে গণমাধ্যমে সংবাদও হয়েছে। ‘অমুক তারকার নামে ভুয়া আইডি খোলে টাকা আত্মসাৎ’, ‘ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত অমুক তারকা’… ইত্যাদি।
হতাশার ব্যাপার হলো, এতে বিন্দুমাত্র বিচলিত নয় ভুয়া আইডি ও পেজ ব্যবহার করা চক্র। বরং দিনকে দিন বেড়েই চলেছে। ফেসবুকে জাহিদ হাসান, মোশাররফ করিম, রিয়াজ, মৌসুমী, শাবনূর, বিপাশা হায়াত, শমী কায়সার, পূর্ণিমা, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শাকিলা জাফর, আসিফ আকবর, জেমস, মনির খান, শাকিব খান, ফেরদৌস, মিশা সওদাগর, হাবিব ওয়াহিদ, কাজী মারুফ, মোনালিসা, তিন্নি, সালমা, ন্যানসি, কনা, পড়শী, অপু বিশ্বাস, বুবলী, সজল, অপূর্ব, মেহজাবীন, পরীমনি, মাহি, আরেফিন রুমি, সাইমন, বাপ্পী চৌধুরী, আরিফিন শুভ, তানজিন তিশা, সিয়াম আহমেদসহ জনপ্রিয় অসংখ্য তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি দেখা যায়। সেসব নিয়ে তারকারা বিরক্তি প্রকাশও করেছেন।
সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজার মতো অনেক ক্রিকেট তারকাও রয়েছেন এই তালিকায়।
এসব তারকাদের মধ্যে শাবনূর, মোশাররফ করিমসহ অনেকে ফেসবুকই ব্যবহার করেন না। অনেকে ব্যবহার করলেও খুব একটা নিয়মিত নন। তবে অনেকেই রয়েছেন যারা নিয়মিতই আপডেট রাখেন নিজেদের ওয়াল। তারা সতর্কবার্তা দেন ভুয়া আইডির বিরুদ্ধে। তবুও অসচেতন ভক্ত অনুরাগীরা ভুয়া ও সঠিকের পার্থক্যটা বুঝে উঠতে পারেন না। প্রিয় তারকার ফেসবুক আইডি দেখেই সেখানে ভিড়ে যান।
একটা সময় হালের ক্রেজ সব তারকাদের নামে ভুয়া আইডি হত। সম্প্রতি ফেসবুকে দেখা যাচ্ছে সিনিয়র তারকাদের নামেও মিথ্যে আইডির ছড়াছড়ি। উল্লেখ করা যায়, চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত, অভিনেতা আহমেদ শরীফ, ডলি জহুর, সহ অনেকের নাম। চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা, রোজিনার নামে রয়েছে বেশ কয়েকটি ভুয়া আইডি। আদতে এই তারকারা মোটেও ফেসবুক ব্যবহার করেন না।
নতুন করে ফেসবুকে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী, তানজিন তিশা, পরীমনির ভুয়া আইডির উৎপাত। তিন তারকাই এই বিষয়ে সতর্ক থাকতে তাদের ভক্ত-অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন।
কী উদ্দেশ্যে চালানো হয় এসব ভুয়া আইডি। বিশেষজ্ঞরা বেশ কিছু কারণকেই দায় দিয়েছেন। তবে সবচেয়ে এগিয়ে তারকাদের নাম ভাঙিয়ে ফলোয়ার বাড়িয়ে আইডির ব্যবসা করার প্রবণতা। উদাহরণ হিসেবে বলা যায়, পরীমনি দেশের জনপ্রিয় তারকাদের অন্যতম একজন। তার নামে একটি আইডি খোলা হলে রাতারাতি সেখানে ফলোয়ার বাড়তে থাকে। নির্দিষ্ট একটি সংখ্যার ফলোয়ার হয়ে গেলে নাম পাল্টে দিয়ে আইডিটি বিক্রি করে দেয়া হয়। এইক্ষেত্রে ব্যক্তিগত আইডির চেয়ে পেজকে গুরুত্ব দেয়া হয়।
এরপরই রয়েছে তারকাদের নামকে টোপ বানিয়ে ফেসবুকের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়া। নানা রকম ব্ল্যাকমেইলিংও এর অন্তর্ভুক্ত। পুরুষ তারকাদের ভুয়া আইডি চালু করে নারীদের যৌন হয়রানিও করা হয়ে থাকে।
তারকাদের দাবি, এসব ভুয়া আইডি ও পেজের বিরুদ্ধে সাইবার ক্রাইমসহ সংশ্লিষ্ট বিভাগের সক্রিয় হওয়া উচিত। পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীদের সচেতন হতে হবে ভুয়া আইডি ও পেজ নির্বাচনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফজাল শরীফের চিকিৎসা চেন্নাইয়ে হবে

বিনোদনের খবর: অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই অভিনেতার কাছে চেক হস্তান্তর করেন।
সেই টাকায় এবার চিকিৎসা নিতে ভারতের চেন্নাই যাচ্ছেন এই অভিনেতা। আজ (শনিবার) সন্ধ্যায় এমনটাই নিশ্চত করলেন আফজাল শরীফ।
দীর্ঘ চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকাই ছবির পাঁচ শতাধিক ছবির এই অভিনেতা। এজন্য সিনেমায়ও তিনি ছিলেন অনিয়মিত। কিছুদিন পরপর থেরাপি নেয়াসহ চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ করেছেন। তবুও পুরোপুরি সুস্থ হতে পারছিলেন না। প্রয়োজন ছিল আরও অনেক টাকা। কিন্তু সেই টাকার জোগার করতে পারছিলেন না তিনি।
বাধ্য হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করতে হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদনে সাড়া দিয়ে গত ১৯ সেপ্টেম্বর তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা প্রদান করেন।
এবার সেই টাকায় উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন আফজাল শরীফ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। তিনি আমার মতো অনেক শিল্পীর বিপদে পাশে দাঁড়িয়েছেন। আল্লাহও যেন তার বিপদে পাশে থাকেন।’
তিনি আরও বলেন, ‘আমার উন্নত চিকিৎসার জন্য সবকিছু গুছিয়ে আনা হয়েছে। আগামী মাসের শেষের দিকে চেন্নাই যাব। আমি যে সমস্যায় ভুগছি সবাই বলছে চেন্নাইতে তার ভালো চিকিৎসা হয়। তাই সেখানেই যাচ্ছি। সবার কাছে আমি দোয়া চাই যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি। আমি আরও অনেকদিন অভিনয়ে থাকতে চাই।’
প্রসঙ্গত, হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয়ের মাধ্যমে ১৯৮৮ সালে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন আফজাল শরীফ। এরপর ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন আফজাল শরীফ।
কমেডিয়ান হিসেবে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest