সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাBonus offline nei giochi mobile: guida etica e tecnica per giocare senza reteসুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্র ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে ) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা ( ভর্তুকি) কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

এসময় ৩ জন কৃষকের মাঝে বিতরণ করা হয় ৩ টি কম্বাইন হার্ভেস্টার মেশিন। সরকার এসব যন্ত্রে ৫০ শতাংশ ভর্তুকি প্রদান করেছে। ৩টি যন্ত্রপাতিতে সরকারিভাবে কৃষকদের ভর্তুকি দেওয়া হয়েছে ৪৬ লাখ ২৫ হাজার টাকা। কৃষকদের প্রত্যেকটি যন্ত্রপাতিতে অর্ধেক টাকায় দেওয়া হয়।

এসব যন্ত্রপাতি পেয়ে কৃষকরা খুশি। কৃষকের চাষে বর্তমানে খরচ কমে অর্ধেকে নেমে আসবে। কৃষি পণ্য বিক্রি করে লাভবান হবে। কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার, শোয়াইব আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফিংড়ী ইউনিয়ন) আইরিন সুলতানা, ও সুভ মন্ডল (শিবপুর ইউনিয়ন)। এসময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা পৌরসভার অন্তর্গত ঝুটি তলা এলাকায় নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। উক্ত গন সংযোগ অনুষ্ঠানের নেতৃত্ব প্রদান করেন জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন, মোহাম্মদ সিরাজ হোসেন, সদর উপজেলা যুব সংহতির সহ-সভাপতি আব্দুর রহিম, জেলা ভূমি অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি বাবলু, বিল্লাল, মাসুম আকিব, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি রকি, আব্দুল্লাহ আল মামুন অপু, আব্দুর রাশেদ, উপজেলা যুব সংগতির সহ-সভাপতি কবিরুল ইসলাম ডাবলু, রাজু, মনা, সোহেল, রানা,সুমন, শিমুল।

এ সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: বদরুজ্জামান বদু উক্ত এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় সভা ও গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক আম বিনষ্ট করেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোর রাতে শহরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে আম ভর্তি ১ ট্রাক জব্দ করা হয়। সদর থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এবং দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ নেতৃত্বে
পিটিআই মাঠে জনসম্মুখে প্লাস্টিকের ৩৭০ ক্যারেটে অপরিপক্ক পাকানো আম জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং ক্যারেটে জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা আমের মধ্যে প্লাস্টিকের ৩৭০ ক্যারেটে ৯ মেট্রিক টন পাকানো গোবিন্দভোগ আম যার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।

এছাড়া জব্দকৃত অপরিপক্ক পাকানো আম জনসম্মুখে বিনষ্ট করা হয়। আরও জানান, সাতক্ষীরার আমের ব্যাপক সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ক আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল। জেলার আমের সুনাম রক্ষায় এবং ভেজাল খাদ্য বাজারে বিক্রি করতে না পারে সেজন্য এ অভিযান অব্যহত থাকবে। তাছাড়া জেলা প্রশাসন কতৃক আম ক্যালেন্ডারের তারিখের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য বলা হয়েছে। তবে রাসায়নিকের শনাক্ত প্রমাণ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার প্লাবনী সরকার, এস আই হাসানুর রহমান সহ আরো অনেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ আশরাফুল হক, িএন এস আই এর উপ-পরিচালক মোঃ ওয়াসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট, মোরশেদা খানম, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এ এসপি মোঃ ফয়সাল তানভীর,সহ জেলা নির্বাচন অফিস এবং ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের আলীপুরের কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার খুলনার পরিচালক হুসাইন শওকত।

হেলথ এন্ড সেফটি ফর গালর্স এন্ড ওমেন প্রকল্পের আওতায় অক্সফামের অর্থায়নে ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্যা সাইলেন্স এর পরিচালক(প্রকল্প ও কর্মসুচি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) মাঈনুল ইসলাম মঈন, ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফৌজিয়া ইয়াসমিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।

প্রায় ৩শ বছর ধরে সাতক্ষীরার আলীপুরে খাস জমিতে ১২৬ টি কায়পুত্র(কাউরা) পরিবার বসবাস করে আসছে। বর্তমান সময়ে এসেও তারা সকল ক্ষেত্রে পিছিয়ে আছে। তাদের না আছে জমি, না আছে বসতঘর। শিক্ষার আলোও সেভাবে পায়নি তারা। খাস জমিতে ঝুপড়ির মধ্যে বসবাস করে। তাদের পূর্নবাসন করার পাশাপাশি তাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কানাডা পশ্চিম শাখা(অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা প্রোভিন্স) শাখার সাধারণ সম্পাদক হয়েছেন সাতক্ষীরার মুজিবর রহমান। মুজিবর রহমানের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে।

পহেলা মে ২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একপত্রে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি খন্দকার আব্দুল আহাদ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী, সহ-সভাপতি তপন মাহমুদ, এড হাফিজুর রহমান, এজাজ খান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারী(অটেয়া), সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম মিশন(আলবার্টা)। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে জেলা নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা ০২ টায় প্রগতি সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের
সদস্য, সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা এবং নারীনেত্রী হোসনেয়ারা বেগম। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মাসুদ রানা। প্রকল্পের অপারেশন কো-অর্ডিনেটর রতœা বর্মন উপস্থিত থেকে মাঠপর্যায়ের সংগৃহীত তথ্য আলোচনা এবং স্থানীয় সমস্যা সমাধানে করনীয় বিষয়ক আলোচনা করেন।

সভায় অংশগ্রহণকারী হিসেবে উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন যুব সদস্য ও জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় মরিচ্চাপ ফিস এন্ড ফিড এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদরের এল্লারচর মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিস এন্ড ফিডের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, ইরাদা মোজাফফর মৎস্য প্রকল্প সাতক্ষীরার স্বত্বাধিকারী ইরাদা মুজাফফরসহ এল্লারচর এর সকল রকমের মৎস্য ঘের ব্যবসায়ীবৃন্দ।

শেখ মনিরুল হোসেন মাসুম ও শেখ আবীর হোসেন অভি যৌথ ব্যবসা প্রতিষ্ঠান মরিচ্চাপ ফিস এন্ড ফিড। এখানে সকল প্রকার বাগদা চিংড়ি পোনা গলদা চিংড়ি পোনা এবং সকল প্রকার সাদা মাছের পোনা এবং মাছ এবং গবাদি পশুর সকল রকম খাদ্য পাইকাড়ি ও খুচরা বিক্রয় করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest