সর্বশেষ সংবাদ-
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউপির টেংরাখালী জামে মসজিদ, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা উদ্ধার ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠ রক্ষায় এলাকাবাসীর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় টেংরাখালী গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে ব্যানারে স্লুইসগেট সংলগ্ন খেলার মাঠের ধারে কয়েক হাজার জনগণ স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুনের যৌথ নেতৃত্বে মানববন্ধনে বক্তরা বলেন, মাদার নদীর চর ভরাটের খাস জায়গায় খাস উপর নির্মিত টেংরাখালী ফুটবল মাঠ। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার যুব সমাজ। মাঠটি সংস্কার প্রয়োজন।

মাঠটি স্থানীয় যুব সমাজ সহ সর্বস্তরের জনগন সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ সেপ্টেম্বর-২৪ তারিখে ১৭২৮/২৪ নং পিটিশন মামলা রুজু করেন।

রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে এই হয়রানী মূলক মামলা করা হয়েছে। সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টেংরাখালী জামে মসজিদের , টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠের জায়গা অবৈধভাবে দীর্ঘ প্রায় ১যুগ ধরে জবর দখল করে মৎস্য চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করে। এতে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এ জমি অবৈধভাবে দখল রাখতে আব্দুল বারী মেম্বর (সাবেক) এলাকার শত শত মানুষ কে জিম্মি করে এবং ব্যক্তি বিশেষের ডজনের উর্ধে মামলা দেন। মিথ্যা নাশকতার এবং হত্যা মামলার ভয় দেখিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা জোর পূর্বক নীরিহ মানুষদের কাছ থেকে আদায় করার অভিযোগ উঠে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সেক্রেটারী(ভারপ্রাপ্ত) আব্দুল মজিদ, আবুহেনা মোস্তফা কামাল, মোখলেছুর রহমান মিলন, ইস্রাফিল হোসেন, আঃ মান্নান গাজী, আঃ রাজ্জাক, নুরুজ্জামান, মনিরুজ্জামান, আঃ মান্নান প্রমূখ। টেংরাখালী যুব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাস জায়গায় নির্মিত খেলার মাঠটি বহাল রাখতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা উদ্ধার করতে জোর দাবী জানানো হয়েছে। আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী মেম্বরের দায়ের কৃত সকল মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়।

শুক্রবার অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আনারুল ইসলাম, সাতক্ষীর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাইলু রহমান বিশ্বাস, সাতক্ষীরা জেলা কৃষকদলের সম্মানিত সদস্য আব্দুস সালাম, শিবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব শিমুল হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ, সদর উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক লিয়াকাত আলী, যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম, শিবপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, সিনিয়ার যুগ্ন আহবায়ক মহাসিন, ঘোনা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সাইফুজ্জামান মিলন, সিনিয়র যুগ্ন আহবায়ক মজনুর রহমান , এরশাদ আলী মিল্টন , ভোমরা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব মামুন, আব্দুল হামিদ, ফারুক হোসেন,হাজী ফরহাদ হোসেন, নাহিদ হাসান, মাহবুব বিল্লাহ, লুৎফর রহমান খোকন, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, সাব্বির হোসেন, মুজাহিদ হোসেন, রিপন হোসেন, আরিফুল ইসলাম, আকতারুল ইসলাম,জাহিদ হাসান রাজ বাবু সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় মেধাবী শিক্ষার্থী, আশাশুনি সরকারি কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র রাজা’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বড়দল ইউনিয়নবাসীর আয়োজনে গোয়ালডাঙ্গা বাজার বকুলতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আল মাহমুদ টেক্কা, নিহতের বড় ভাই আকাশ হোসেন বাদশা, বড় চাচা সাহেব আলী সরদার, বড়দল ইউনিয়ন ছাত্রদলের নেতা আবু হাসান, পাইকগাছা কলেজের সমন্বয়ক ফাহিম হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নাইমুল ইসলাম, ইয়াসিন গাজী, নাফিজ গাজী, বাগেরহাট গভমেন্ট পিসি কলেজের শিক্ষার্থী রাজা মুরাদ সানা প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থী রাজা কখনোই আত্মহত্যা করতে পারে না। পূর্বের শত্রুতার জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গায়ে যে দাগ গুলো পাওয়া গেছে সেগুলো স্বাভাবিক দাগ ছিল না। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী দোষীদেরকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবির জানান। মানববন্ধন শেষ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে বৌদির বাড়ি মাধ্যমিক বিদ্যালয় এসে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
কুল্যায় চাঁদাবাজি, জমি দখলসহ সাধারণ মানুষকে নির্যাতনকারী কৃষকলীগ নেতা তারিকুল এবং তার ভাই জুয়েলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক সেনা সদস্য মহিউদ্দীন।
বক্তব্য রাখেন, হাবিবুল্লাহ, নির্যাতনের শিকার মতলেব সরদার, দৃষ্টিপ্রতিবন্ধী রনি, নজু মেম্বর, রায়হানসহ এলাকার ভুক্তভোগীরা।

বক্তারা বলেন, কৃষকলীগ নেতা তারিকুল ও তার ভাই জুয়েলসহ তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। স্বামী পরিত্যাক্তা নারীদের জিম্মি করে দিনের পর দিন ধর্ষন ও নির্যাতন করে আসলেও তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না ভুক্তভোগিরা। সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং মারপিটসহ নানানভাবে অত্যাচার করে। এমনকি এলাকার কোন মানুষ যদি গরু বিক্রয় করেছে রাতেই সেই বাড়িতে চাঁদা দাবি করে তারিকুল ও জুয়েল বাহিনী। ইচ্ছামত অন্যের ঘেরের মাছ লুটপাট করে এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও তারা থেমে নেই। তাদের অপকর্ম অব্যাহত রয়েছে। প্রকাশ্যে হুমকি তারিকুল এবং জুয়েল বাহিনী হুমকি প্রদর্শন করে যাচ্ছে।

অবিলম্বে তদন্ত পূর্বক ওই চাঁদাবাজ, ধর্ষক এবং ভ‚মিদস্যু তরিকুল ও জুয়েলসহ তাদের বাহিনীকে গ্রেফতার পূর্বক কঠিন শাস্তির দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ল স্টুডেন্স ফোরাম সাতক্ষীরার পক্ষ থেকে নব নিযুক্ত ডেপুটি এ্যাটর্নি জেনারেল এড. জুলফিকার আলম কে শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের কফিভিলা রেস্টুরেন্টে তাকে শুভেচ্ছা জানান ল স্টুডেন্স ফোরামের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, এড. সরদার সাইফ,

এড. বায়েজিদ রনি, এড. মোখলেছুর রহমান, ল স্টুডেন্স ফোরামের প্রতিষ্ঠাকালিন সভাপতি ব্যাংকার নাজমুল হক, প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক শিক্ষক কাজী সাহাবুদ্দিন সাজু, সাবেক সভাপতি এস এম বিপ্লব হোসেন, বর্তমান সভাপতি সালাউদ্দিন রানা, সাধারণ সম্পাদক ফিরোজ আলী(ভারপ্রাপ্ত), বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সানজিদা ওয়াহিদ, সহ-সভাপতি স্বপ্না পারভীন, সদস্য রায়হান, আবুল হোসেন, আজমাইন সবুজসহ অন্যরা।

ডেপুটি এ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেন, পড়াশোনার বিকল্প নেই। লক্ষ স্থির করতে হবে এবং লক্ষ্যে পৌছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। প্রত্যান্ত অঞ্চল থেকে রাজধানী শহরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে। আমি চাই সাতক্ষীরার আইনের ছাত্ররা এগিয়ে যাক। তাদের যে কোন সহযোগিতায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। প্রেস বিজ্ঞপ্তি ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনির উত্তর চাপড়ার ত্রাস সম্প্রতি জাকারিয়া হত্যা সহ একাধিক মামলার আসামী ভুমিদস্যু ইউপি চেয়ার‌্ম্যান মাহবুবুল হক ডাবলু সহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

বুধবার বেলা ১১টায় মহেশ্বরকাটি মৎস্যসেটে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়ায় হত্যার শিকার জাকারিয়া সরদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবীতে তার বাড়ীর সামনে রাস্তার উপর দীর্ঘ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বর হাফেজ রবিউল ইসলাম। মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহতের ভাইপো, আব্দুল্লাহ আল বাইজিদ সোহাগ, নিহত পুত্র মোস্তাহিদ হোসেন, বোন রেবেকা খাতুন, জহির উদ্দীন, ইউনিয়ন জামায়েতের আমির মাও: আব্দুস ওয়াদুদ প্রমুখ।

মানববন্ধনে বক্তাগন বুধহাটা ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল হক ডাবলুর হুকুমে তার সন্ত্রাসী বাহিনীরা গত ৮ সেপ্টম্বর জাকারিয়া সরদার ও তার পরিবারের লোকজনদের চানিজ কুড়াল, রড ও লাঠি শোটা নিয়ে মারপিট ও নৃসংশভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় অনেকেই গুরুতর আহত হয়েছে। নিহতের বোন বলেন থানা থেকে অভিযোগ দিতে গেলে আমরাদের মামলা নিবে না পুলিশ কারণ চেয়ারম্যান এর পক্ষীয় লোকজন বলাবলি করে বেড়াচ্ছে। বক্তাগন হুকুমদাতা চেয়ারম্যান ডাবলুসহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে পুলিশ প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু জানান এটি মুলত: উত্তর চাপড়া মসজিদ কেন্দ্রীক দুপক্ষের মধ্যের ঘটনা। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আমি ও আমার পরিবার ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমি চাই এ ঘটনার সাথে যারাই জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের যেন শাস্তি হয়। এ ঘটনায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উভয় পক্ষের মারামারিতে অনেকেই আহত হয়। এঘটনায় ইউনুছ সরদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেক করে একটি এজাহার দায়ের করেন। উক্ত ১৮ জনের নামীয় এজাহারটি আশাশুনি থানার মামলা নং-০৭ রুজু করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মৃত্যুবরণ করেন। বিষয়টি আমরা জানতে পেরে বিজ্ঞ আদালতকে অবহিত করি। আসামীদের ধরার জন্য আমরা অভিযান অবাহত রেখেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিউনিটি থেকে অপুষ্টি দুর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইটু টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অপুষ্টি দুর করণে মূল আলোচনা রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক আব্দুল্লাহ গাজী, দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক আশরাফুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার তানজিমা আক্তারসহ কমিটির বিভিন্ন সদস্যরা। সভায় সকলের পুষ্টি নিশ্চিতকরনে বিভিন্ন আলোচনা করা হয়।

এসময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর অপুষ্টি দূরীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্ণার স্থাপন। এছাড়া শিশুদের মায়েদের সচেতন করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান করার পরামর্শ প্রদান করেন বক্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর মৌজার ৩৩ বিঘা জলমহাল প্রায় সাত বছর ধরে বেদখল হয়ে আছে। এই সময়ে এই জলমহাল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার । দয়ানি-সরিগাতি খাল জলমহাল যার দাগ নং-৯৪৪৮ ও ৯৪৮১ এবং জমির পরিমাণ যথাক্রমে প্রায় ৩ একর ৯৪ শতাংশ ও ৭ একর ২ শতাংশ।

জানা গেছে, সরকারের সংশ্লিষ্ট প্রশাসন দীর্ঘকাল যাবত জলমহালটি খাস খাল হিসাবে ভাল মূল্যে স্থানীয় মৎস্য চাষীদের কাছে ইজারা দিয়ে আসছে। কিন্তু ২০১৭ সালে রবিউল ইসলামের নেতৃত্বে কতিপয় প্রভাবশালী লোক জাল দলিল ও কাগজপত্র নিয়ে হাজির হয়। স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে বোকা বানিয়ে বৈধ ইজারাদের হটিয়ে তারা উক্ত জলমহাল দখল করে নেয়। পরে এই প্রভাবশালী চক্র ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছে জলমহালটি খÐ খÐ করে লিজ (হারি) দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা আদায় করে।
বিষয়টি নিয়ে খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোঃ মতলেব সরদার জানান, সরকার সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করে, যার নং-৬৯/২০১৭। দীর্ঘ শুনানি ও যাচাই-বাছাইয়ের পর কোট দলিলটি জাল হিসাবে ঘোষণা করে এবং সেটি জব্দ করে। একই সাথে আদালত জলমহালটি খাস খতিয়ান ভুক্ত করারসহ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহকারি কমিশনারকে (ভুমি) নির্দেশ দেয়। কিন্তু জাল দলিলকারী চক্র বিষয়টি সাতক্ষীরা অতিরিক্ত জেলা জজ আদালতে আপীল করে। তবে উক্ত আদালতও নিন্ম আদালতের রায় বহাল রাখে।

দখলকারীরা সময় ক্ষেপণের অংশ হিসাবে হাইকোর্টে লিভ টু আপীল করে যার নং-২১০৯/২২ এবং কয়েকবার শুনানির তারিখ পেছানোর আবেদন করে। তবে এক পর্যায় উক্ত আপীলের শুনানি হলে, তাদের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্ট নিম্ন আদালতের রায় অনুসরণের নির্দেশ দেয় (অর্ডার নং-৫৫১ অফ ২০২২)।
এসব কিছুর পরও রবিউল ইসলাম প্রভাব খাটিয়ে এখনও এই জলমহাল দখল অব্যাহত রেখেছে। এদিকে বহিরাগতদের ও স্থানীয় প্রভাবশালীদের খালটি দীর্ঘদিন দখলে থাকার কারণে স্থানীয় কৃষকরা ফুঁসে উঠেছে।
জানা গেছে, এই জাল দলিলের মালিক রবিউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা এবং নিজকে আওয়ামী লীগের নেতা হিসাবে পরিচয় দিতেন।

কৃষক আব্দুল ছালাম বলেন, পূর্বে কৃষি জমির পানি নিষ্কাশন ও সেচ সুবিধা দেওয়ার শর্তে সরকার মৎস্য চাষিদের ইজারা দিত। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই দখলকারীরা তাদের নিজেদের সম্পত্তি দাবি করে এই খাল ব্যবহার করতে কৃষকদের বাঁধা দিয়ে আসছে। ফলে আশপাশের কয়েক শত বিঘা জমি অকেজো হয়ে যাচ্ছে। তাছাড়া বহিরাগতদের আনাগোনার কারণে স্থানীয় কৃষকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি সমাধানের জন্য তারা স্থানীয় প্রশাসন ও সবমহলের সহযোগিতা কামনা করেছে।

রবিউল ইসলাম, জিয়াউরসহ অনেকে জানান, খাল বা নদী কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না এবং আমরা ছোট বেলা থেকে এই জলমহাল খাস হিসাবে জেনে এসেছি । হঠাৎ দলিল আর কাগজপত্র বের হয়েছে, বিষয়টি জেনে আমরা অবাক হয়েছি। নদী-খালখোর হাত থেকে জলমহলটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা। তারা আরও জানান, সরকার শুধু রাজস্ব বঞ্চিত হচ্ছে তাই নয়, দখলবাজরা যাচ্ছেতাই ভাবে জলমহালটি ব্যবহার করছে, বিশেষ করে ঘনঘন বাঁধ দেওয়ার কারণে স্থানীয় পরিবেশ ও কৃষক সমাজ চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এদিকে জলমহাল ভোগ দখলকারী রবিউল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি নিয়ে আমার সরকারের সাথে ঝামেলা থাকতে পারে, স্থানীয়দের সাথে নয়। স্থানীয় কোন ব্যক্তির কোন বক্তব্য থাকলে তারা জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) সাথে যোগাযোগ করতে পারে। এছাড়া মামলা বিচারাধীন আছে। আমি যদি রায় না পায় তাহলে কোনদিন জলমহাল যাব না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest