সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

ফিলিস্তিনির ৩ কিশোরকে গুলি করে হত্যা

বিদেশের খবর: গাজা উপত্যকায় ফিলিস্তিনির ৩ শিশু-কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার নিজ ভূমিতে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করার সময় দখলদার সেনাদের হাতে শহীদ হয় ওই তিন ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জাবালিয়া শহরে ১২ বছর বয়সী শিশু শাদি আব্দুল আজিজ মাহমুদ আব্দুলাল শহীদ হয়েছে। তার মাথায় গুলি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা আরও জানিয়েছেন, আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে বিক্ষোভ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২১ বছর বয়সী মোহাম্মাদ শাকুরা। এছাড়া রাফায় শহীদ হয়েছেন ২১ বছর বয়সী হানি রামজি আফানা। এছাড়া বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।
গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ফিরে পেতে নতুনকরে আন্দোলন গড়ে তুলেছে। প্রতি শুক্রবার বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। ৩০ মার্চ থেকে এ পর্যন্ত ১৭৫ জন ফিলিস্তিনি বিক্ষোভের সময় শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ হাজার ফিলিস্তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুর বুদ্ধি বিকাশে সহায়ক খাবার

স্বাস্থ্য কণিকা: পৃথিবীতে সন্তানকে নিয়ে যারা সব চেয়ে বেশি চিন্তা করেন, তারা হলেন বাবা-মা। বাবা-মার এ চিন্তা লেগে থাকে কীভাবে তার শিশুর মেধা ও বিকাশ বৃদ্ধি হবে। শিশুর কিছু নিয়মিত পুষ্টিগুণ সম্পন্ন খাবার দৈহিক ও মানসিক বিকাশে সাহায্য করে থাকে। তবে এটাও ঠিক, সব খাবারে একই পুষ্টিগুণ থাকে না, এমন কিছু খাবার আছে যার মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ বিদ্যমান।
যা শিশুর মস্তিষ্ক সক্রিয় ও সতেজ রাখে। মস্তিষ্ক সক্রিয় এবং সতেজ থাকলে শিশুর মেধা ও বুদ্ধি বিকাশ ত্বরান্বিত হয়। যেহেতু শিশুদের বেড়ে ওঠায় কিছু খাবার অনেক বেশি ভূমিকা রাখে; সেহেতু আমাদের মনে রাখতে হবে সেই খাবারগুলো শিশুদের যাতে বেশি করে দেয়া যায়।
এ বিষয়ও দেখতে হবে যে ছোট বাচ্চাদের পাকস্থলি ছোট থাকে তাই তাদের পেট অল্পতেই ভরে যায়। এক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে অল্প পরিমাণ খাদ্য দিয়ে কীভাবে বেশি করে পুষ্টি দিতে পারেন। পনির প্রচুর পরিমাণে পুষ্টিসমৃদ্ধ একটি দুধজাতীয় খাবার। এতে আছে প্রচুর আমিষ এবং ক্যালসিয়াম, যা সুস্থ হাড় ও দাঁতের জন্য আবশ্যক।
একই সঙ্গে পনির মুখের ভেতর যে অ্যাসিড দাঁতের ক্ষয়ের জন্য দায়ী, সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। সুতরাং এ খাবার শিশুর জন্য গুরুত্বপূর্ণ। মস্তিষ্ক মানবদেহের অন্যান্য অংশের বিকাশ ও সঠিক পরিচালনা অনেকাংশেই নির্ভর করে। শিশুকালেই এ অতি গুরুত্বপূর্ণ অঙ্গটির উপযুক্ত বিকাশ নিশ্চিত করা প্রয়োজন। জেনে নেই মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সন্তানকে কোন খাবারগুলো খেতে দেয়া বেশি দরকার।

মায়ের দুধ: শিশুকে অন্তত ছয় মাস বুকের দুধ খাওয়ানো উচিত। কারণ মায়ের দুধ পান করলে শিশুর বুদ্ধিমত্তা বাড়ে। ব্রাজিলের একদল গবেষক সাড়ে ৩ হাজার শিশুর ওপর দীর্ঘদিন নজর রাখার পর এ সিদ্ধান্তে আসেন।

শাকসবজি: কিছু কিছু শাকসবজিও রয়েছে যেগুলো শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। পাতাকপি ও পালংশাকে রয়েছে উচ্চ মাত্রায় ভিটামিন কে এবং বিটা ক্যারোটিন। যা শিশুর স্মৃতিশক্তি বাড়ায়। পুষ্টিগুণে গুণান্বিত টমেটো। এটি মস্তিষ্কের শক্তি বৃদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। প্রতিদিন শিশুকে সালাদে নানাভাবে টমেটো খাওয়াতে চেষ্টা করুন।

ডিম: ডিম খাওয়া নিয়ে প্রায় শিশুদেরই অনীহা থাকে। অনীহা থাকলেও শিশুকে প্রতিদিন অন্তত একটি ডিম খাওয়াতে চেষ্টা করুন। গবেষণায় দেখা যায়, যারা প্রতিদিন অন্তত একটি ডিম খায় তাদের স্মৃতিশক্তি অন্যদের তুলনায় অন্তত ৭০ ভাগ বেশি ভালো থাকে। ডিমে রয়েছে প্রচুর আয়রন। যা লোহিত কণিকা তৈরি করে রক্তের উপাদানে সঠিক মাত্রা বজায় রাখে। এতে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ হয়। যা চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা বাড়ায়।

সামুদ্রিক মাছ ও মাছের তেল: মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সামুদ্রিক মাছ কার্যকরী ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা ফ্যাটি এসিডের ৪০ ভাগ হচ্ছে ডিএইচএ, যা সামুদ্রিক ও মাছের তেলে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি এসিড হিসেবে। এ ধরনের যৌগিক উপাদান অন্য খাবারে পাওয়া সম্ভব নয়। তাই শিশুর বয়স এবং দেহের গঠন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সামুদ্রিক মাছ ও মাছের তেল সপ্তাহে অন্তত ৩ দিন খাওয়াতে চেষ্টা করুন।

কলা: কলা এমন একটি ফল, যাতে আছে প্রচুর পরিমাণে বলকারক কার্বোহাইড্রেট বা শর্করা। সকালে নাস্তার কিছু সময় পর হালকা স্ন্যাক হিসেবে একটি কলা খেলে আপনার বাচ্চাটি সকালজুড়েই তার শক্তি ধরে রাখতে পারবে। ফলে যে কোনো কাজে তার মনোযোগ দেয়ার ক্ষমতাও বাড়বে। তাই টুকিটাকি স্ন্যাক হিসেবে সন্তানের ব্যাগে চিপস বা বিস্কিটের প্যাকেটের বদলে একটি কলা দিয়ে দিন।

শুকনো ফল: যেসব ফল শুকিয়ে রাখা যায় সেগুলোতে থাকে প্রচুর পরিমাণে আয়রন। এগুলো হল ব্যাপক শক্তির উৎস। তাই শিশুদের শুকনো ফল খাওয়ানোর অভ্যাস করতে হবে। তাহলে শিশুর মেধা বিকাশে অনেক প্রসারতা লাভ করবে। মায়েদের উচিত চকলেট খেতে না দিয়ে শুকনা ফল দেয়ার অভ্যাস করানো। এতে শিশুর দাঁতও ভালো থাকবে।

পনির: ফ্যাট কম, ফাইবার বেশি এ ধরনের খাদ্য গ্রহণের গাইডলাইন বড়দের জন্য, ছোটদের জন্য নয়। শিশুদের বর্ধিষ্ণু দেহের জন্য দরকার তুলনামূলক বেশি ফ্যাট ও কম শর্করা। এতে তারা দেহে বেশি শক্তি পায় এবং বিভিন্ন কাজ অনেক ভালোভাবে করতে পারে।

বাদাম: শিশুকে প্রতিদিনই কয়েকটি করে বাদাম খেতে দিন। কারণ বাদামে রয়েছে ভিটামিন ‘ই’ যা মস্তিষ্কের সমন্বয় সাধনের ক্ষমতা বাড়ায়। কাজুবাদাম, পেস্তা বাদাম, চীনাবাদামসহ যে কোনো ধরনের বাদামই শিশুর মানসিক বৃদ্ধিতে সহায়ক।

কালোজাম: কালোজামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা ক্ষতির হাত থেকে হার্ট ও মস্তিষ্ককে বাঁচায়। একই সঙ্গে হার্টে রক্ত সঞ্চালনও বাড়িয়ে দেয় এ ফলটি। তাই শিশুর প্রতিদিন ১-২টা করে কালোজাম খেতে দিতে চেষ্টা করবেন।

লাল আপেল: আপেলের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এছাড়া এতে রয়েছে এমন উপাদান যা মস্তিষ্ককে ক্ষুরধার করার পাশাপাশি হৃদরোগের আশঙ্কা কমায়। আপেল অনেক শিশু খেতে ভালোবাসে, তাই শিশুকে আপেল খেতে দেবেন বেশি করে।

কুমড়ার বীজ: কুমড়া যেমন উপকারী তেমনই এর বীজে রয়েছে নানা খনিজ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা কোলেস্টেরলের মাত্রা কমায় ও মস্তিষ্ককে ক্ষুরধার করে তোলে। সুতরাং কুমড়ার বীজ না ফেলে দিয়ে শিশুকে ভেজে দিতে চেষ্টা করবেন।

মধু: স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতায় কোনো খাবার সম্ভবত মধুকে টেক্কা দিতে পারবে না। সব রোগের নিরাময় করতে মধু প্রয়োজন হয়। এতে রয়েছে নানা ধরনের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টস, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম ইত্যাদি। হার্ট ও মস্তিষ্কের জন্যও মধু একই রকম প্রয়োজনীয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপের সময়সূচি

এশিয়া কাপের সময়সূচি

কর্তৃক daily satkhira

খেলার খবর: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিতব্য এশিয়া কাপের পর্দা উঠবে শনিবার। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ছয় দেশকে দুটি গ্রুপে ভাগ করে হবে এবারের আয়োজন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ২০১৬ সালে এশিয়া সেরার আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আয়োজক ছিল বাংলাদেশ। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই আসর এবার ফিরছে ওয়ানডে ফরম্যাটে। এই টুর্নামেন্টে দেখা যাবে ব্যাট-বলের দুর্দান্ত সব যুদ্ধ। ফেবারিটদের তালিকায় সবার উপরে আছে ভারত আর পাকিস্তানের নাম। তবে গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটে যেমন উন্নতি করেছে, তাতে টাইগারদেরও শিরোপার দাবিদার বলছেন অনেকেই।
দুই বছর পর হতে চলা এবারের আসরের ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত এবং পাকিস্তান আছে একই গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে হংকং। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান।
ইউএইর’ দুটি কেন্দ্র আবুধাবি ও দুবাইয়ে হবে ম্যাচগুলো। দুটি গ্রুপ থেকে দুটি করে চারটি দল সুপার ফোরে উঠবে, দুটি দল বিদায় নেবে। সুপার ফোরে চারটি দল একে অপরের সঙ্গে খেলবে।

এশিয়া কাপের সময়সূচি

গ্রুপ পর্ব
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

সুপার ফোর
২১ সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার আপ (দুবাই)
২১ সেপ্টেম্বর – গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর – গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ বি রানার আপ (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি বিজয়ী (দুবাই)
২৬ সেপ্টেম্বর – গ্রুপ এ রানার আপ বনাম গ্রুপ বি রানার আপ (আবুধাবি)

ফাইনাল
২৮ সেপ্টেম্বর – ফাইনাল (দুবাই)

(সব কটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু) ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আটকের পর জাতীয় দলের ক্রিকেটারকে ছেড়ে দিলো পুলিশ

খেলার খবর: সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় ফুটবল খেলার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটার রবিউল ইসলাম শিবলুকে আটক করে পুলিশ। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ইটাগাছা জাগ্রত যুব সংঘ ও সুলতানপুর টাউন স্পোটিং ক্লাবের মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষ হওয়ার চার মিনিট পূর্বে রেফারির একটা কর্নার ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে উত্তেজিত দুই পক্ষকে লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে আনে। ইটাগাছা জাগ্রত যুব সংঘের এক সমর্থক জানান, কর্নার না হলেও রেফারি এটাকে কর্নার হিসেবে ধরেছে। যা নিয়ে শুরু হয় সংঘর্ষ। তবে খেলার রেফারি আবু আহম্মেদ বলেন, কর্নার ধরাটি সঠিক ছিল।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রবিউল ইসলাম শিবলুকে নিয়ে আসা হয়েছিল। তবে পরে ছেড়ে দেয়া হয়েছে। আর বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অমীমাংসিতভাবে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ বছর পর ওয়ানডে দলে ফিরলেন স্টেইন

খেলার খবর: প্রায় দুই বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে ওয়ানডে দলে জায়গা পেলেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসার ডেল স্টেইন। চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি। সবশেষ ২০১৬ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন এই তারকা।
এছাড়া, শ্রীলঙ্কায় সর্বশেষ ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা ইমরান তাহিরও দলে ফিরেছেন। সঙ্গে আছেন দুই স্পিনার কেশভ মহারাজ আর তাবারেজ শামসি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাননি ডেভিড মিলার। দলের বাইরে রয়েছেন কুইন্টন ডি ককও। তবে প্রোটিয়া ম্যানেজম্যান্ট জানিয়েছে, ফর্মে থাকা এ দুই তারকাকে বিশ্রামে রাখা হয়েছে।

ওয়ানডে দল:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, জেপি ডুমিনি, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, ক্রিশ্চিয়ান জোঙ্কার, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মালডার, লুঙ্গি এনগিদি, আন্দেলো ফেলকুয়া, কাগিসো রাবাদা, তাবারেজ শামসি, খায়া জন্দো, ডেল স্টেইন।

টি-টোয়েন্টি দল:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গিহাহন ক্লোয়েটে, জুনিয়র ডালা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, রবি ফ্রাঙ্কলিন, ইমরান তাহির, ক্রিশ্চিয়ান জোঙ্কার, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ডেন পিটারসন, আন্দেলো ফেহলুখায়ো, রসি ভ্যান ডার ডাসেন, তাবারেজ শামসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীর ১৩ নম্বর বউ অহনা

বিনোদনের খবর: মহাব্বত হাওলাদার। এর আগে ১২ বার বিবাহ করেছেন। তবে এখানেই ইতি টানের ইচ্ছা নেই। বিয়ে করতে চান আরও। আর সেই ১৩ নম্বর বিয়েটা হলো এক অদ্ভুতভাবে। মেয়ের ঘরে নাতির জন্য পাত্রী দেখতে গিয়ে নিজেই বিয়ে করে বসলেন লাকি নামের সেই পাত্রীকে। ‘লাকি থার্টিন’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে এমনই দৃশ্য দেখা যাবে। এতে মহাব্বত হাওলাদার চরিত্রে থাকছেন অভিনেতা আমিরুল হক চৌধুরী এবং লাকি চরিত্রে অভিনয় করেছেন অহনা।
ছন ফরিদুল হাসানের পরিচালিত এরই মধ্যে ধারাবাহিকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। এতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, হুমায়রা হিমু, ফারজানা ছবি, সিদ্দিকুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে দিনদুপুরে চুরি!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার গড়েরকান্দা এলাকায় আলহাজ্ব মো. নুর ইসলাম সরদারের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার এ চুরি সংগঠিত হয়। চোরেরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।
আলহাজ্ব মো. নুর ইসলাম সাতক্ষীরার বড় বাজারের চাল ব্যবসায়ী ও চাল বাজার সমিতির সভাপতি।
আলহাজ্ব নুর ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা পরিবারের সকলে একত্রে সকাল ১০টার দিকে কালিগজ্ঞের নলতা এলাকায় এক আতœীয়ের বাড়িতে যায় দাওয়াতে। বাড়িতে কেউই ছিলো না। এ সুযোগে কে বা কারা বাড়ির গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরের মধ্যে আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে আমরা বাড়িতে এসে ঘরের মধ্যে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দুর্নীতিতে ভেস্তে গেল সৌখিন মৎস্য শিকার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, অনিয়ম এবং দুর্নীতিতে শিকারীদের প্রতিবাদ ও হৈ চৈয়ের মুখে শেষ পর্যন্ত ভেস্তে গেল মধ্যরাতের মৎস্য বিলাস। সাতক্ষীরার বিচার বিভাগের কয়েকজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা ছিপ ও মাছ ধরার সব সরঞ্জাম গুটিয়ে নিয়ে বিষন্ন বদনে ফিরে গেলেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
তবে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন আজ কালই পৌর দীঘিতে সৌখিন মৎস্য শিকার ফের শুরু হবে। এরই মধ্যে বিষয়টির সম্মানজনক নিষ্পত্তিও হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরা শহরের পৌর দীঘিতে মাছ ধরার জন্য পৌর কর্তৃপক্ষ টিকিট দেয়। তবে এবারের সব টিকিট সিন্ডিকেট করে সাতক্ষীরার পরিদর্শক মর্যাদার একজন পুলিশ কর্মকর্তা কিনে নেন। পরে তিনিই বিভিন্ন দামে বিক্রি করেন টিকিটগুলি। শুক্রবার ভোরে লটারি করে মৎস্য শিকার উৎসবের সব আয়োজনও শেষ করা হয়। শিকারীরা তাদের মতো করে দীঘির চারধারে মাছ ধরার মঞ্চ তৈরি করেন। তবে এবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মৎস্য শিকার আহবান না করায় শিকারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। মাছ ধরার মাইকিং করার আগেই সব টিকিট সিন্ডিকেটের হাতে তুলে দেয় পৌর কর্তৃপক্ষ। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন নাগরিকরা।
এদিকে সৌখিন শিকারীদের মতো সাতক্ষীরা বিচার বিভাগের শীর্ষ স্থানীয় কয়েকজন কর্মকর্তা পৌর দীঘিতে মাছ ধরার খায়েশ প্রকাশ করেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের সহযোগিতাও করেন। তবে গোলতাল বেঁধে যায় মৎস্য শিকারের সময় নিয়ে। তারা চান বৃহস্পতিবার রাতে মাছ ধরতে । অন্যরা বলেন, মাছ ধরা শুরু হবে শুক্রবার কাকডাকা ভোরে।
জানা গেছে, বিচার বিভাগের কর্মকর্তারা অন্য কারও সাথে মাছ ধরতে অনাগ্রহ প্রকাশ করে বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষের সহায়তায় পৌর দীঘিতে মাছ ধরতে মঞ্চে বসে যান। গভীর রাত অবধি মৎস্য শিকার শেষে তাদের ফিরে যাবার কথা ছিল। কিন্তু তার আগেই শুরু হয়ে যায় তুমুল হৈ হট্টগোল। টিকিটধারী অন্যান্য শিকারিরা এতে বাধার সৃষ্টি করেন । তারা বলেন রাতে ছিপ বড়শি ও মশলা ফেললে এর ঘ্রাণে সব মাছ সেদিকে চলে যেতে পারে। ফলে সকালে মৎস্য শিকার ব্যর্থ হয়ে যেতে পারে । কারণ সব মাছ আগে ফেলা মশলার দিকে চলে যাবে। এ নিয়ে মধ্যরাতে শুরু হয় হৈ চৈ। শিকারিরা কর্মকর্তাদের উদ্দেশ্যে অশোভন বাক্য ছুড়ে দিতে থাকেন। শেষ পর্যন্ত কর্মকর্তারা তাদের ছিপ বড়শি গুটিয়ে নিয়ে কোনো প্রতিবাদ ছাড়াই বিষন্ন বদনে ফিরে যান।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন ‘রাতে মাছ ধরতে বসায় কয়েকজন শিকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে সম্মানহানিকর কথাবার্তা বলেছেন। এ জন্য তারা মাছ না ধরেই ফিরে গেছেন’। এতে দুঃখ প্রকাশ করে মেয়র বলেন ‘বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই মাছ ধরা উৎসব শুরু হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest