সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

ব্যবসায়ী হত্যায় সাতজনের ফাঁসির আদেশ

দেশের খবর: গাজীপুরে এক ব্যবসায়ী হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, মামলায় দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন. মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। এদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।
পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মাসুম ওরফে মামা মাসুম। খালাসপ্রাপ্তরা হলেন- মো. এনামুল হক ও শামসুল হক। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়া নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়। তিনি সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির ‘বৃহত্তর ঐক্য’ দেখে আওয়ামী লীগের আসন সমঝোতা

দেশের খবর: এখনই আসনের হিসাবের মীমাংসা চায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটভুক্ত ১৪ দলের শরিকেরা। কিন্তু বিএনপির অবস্থান নিশ্চিত হয়ে এবং তাদের জোটের ওজন বুঝে সমঝোতায় যেতে চায় আওয়ামী লীগ। এর পাশাপাশি নিজেদের জোট ও নির্বাচনী মিত্র দলের সংখ্যা বাড়ানোর তৎপরতা আছে। এ জন্য তফসিল ঘোষণার আগে আসন সমঝোতায় যেতে চায় না ক্ষমতাসীন দল।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, ১৪ দল জোটগতভাবে ভোট করবে—এটাই এখন পর্যন্ত নিশ্চিত বিষয়। এরপর এইচ এম এরশাদের জাতীয় পার্টির (জাপা) ভূমিকা বা অবস্থানও ক্ষমতাসীন দলের জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর কোন কোন দলের সঙ্গে নির্বাচনী ঐক্য হতে পারে—সেটা নিয়ে আলোচনা হলেও বিষয়টি পরিষ্কার হয়নি। এসব হিসাব-নিকাশের বাইরে আওয়ামী লীগের মূল ভাবনায় আছে বিএনপির নির্বাচনে আসা না-আসা প্রসঙ্গ। আর নির্বাচনে এলে তাদের জোটসঙ্গী কারা, সেটিও ক্ষমতাসীন দলটির জন্য গুরুত্বপূর্ণ। এসব হিসাব শেষ হওয়ার পর আসন বণ্টনের আলোচনা শুরু করতে চায় আওয়ামী লীগ, যদিও অক্টোবরের শেষ সপ্তাহের আগে এসব বিষয় স্পষ্ট হবে না।
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের নেতৃত্বে বৃহত্তর ঐক্যের প্রক্রিয়া চলমান। নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন দলের মধ্যে ন্যূনতম ঐক্য গড়ারও চেষ্টা আছে। এ অবস্থায় সরকারি দল আওয়ামী লীগও জোট ও নির্বাচনী মিত্রের সংখ্যা বাড়াতে তৎপর। ধর্মভিত্তিক ও বাম ঘরানার-সব দলের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে চলেছে দলটি।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, বিএনপিসহ বিরোধীরা নির্বাচনে এলে ১৪ দল ও জাপার সঙ্গে ৬০টি আসন নিয়ে দর-কষাকষিতে নামবে আওয়ামী লীগ। ইসলামি কিছু দলকে টেনে এনে নির্বাচনী জোটে বৈচিত্র্য আনার চেষ্টা সফল হলে তাদেরও কিছু আসন দেওয়া হবে। ইতিমধ্যে ইসলামিক ফ্রন্টের সঙ্গে আলোচনা চলছে। প্রয়াত মাওলানা ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট বিএনপি জোট থেকে গত বছর বেরিয়ে এসেছে। তাদের সঙ্গেও যোগাযোগ করছে আওয়ামী লীগ। এর বাইরে বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদা, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীও সরকারি জোটের ব্যাপারে আগ্রহী। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বাধীন বাম ঘরানার আট দলের জোটের সঙ্গেও সরকারি দলের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। এভাবে জোট ও মিত্রের সংখ্যা বাড়লে আরও ১০-২০টি আসনে ছাড় দিতে হবে। সব মিলিয়ে আওয়ামী লীগ নিজেদের জন্য ২২০ থেকে ২৩০ আসন রাখার পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে ১৯৯১,২০০১ ও ২০০৮ সালে যেসব আসনে আওয়ামী লীগ জয়ী হয়েছে, সেগুলো হাতে রাখার ওপর জোর দেবে দলটি।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, জোট, মহাজোট ও মিত্র বাড়ানোর জন্য দুই ধরনের যোগাযোগ রক্ষা করছে আওয়ামী লীগ। রাজনৈতিকভাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাম ঘরানার এবং ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ১৪ দলের মুখপাত্র হিসেবে এই জোটের মধ্যে সমন্বয় করছেন। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে প্রচার সম্পাদক হাছান মাহমুদ যোগাযোগ রাখছেন। এর বাইরে সরকারের বিভিন্ন সংস্থা ধর্মভিত্তিক দল ও অন্য জোট থেকে বিভিন্ন দলকে টেনে আনার চেষ্টা করছে।

আওয়ামী লীগের নির্বাচনী কৌশল নির্ধারণে জড়িত সূত্র বলছে, বিএনপি নির্বাচনে না এলে শুধু ১৪ দলের জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। সে ক্ষেত্রে এইচ এম এরশাদের জাতীয় পার্টি আলাদা নির্বাচন করবে। এ ক্ষেত্রে জোটের বাইরে সরকারি দলের সঙ্গে সমঝোতা হতে পারে। ২০১৪ সালে ১৪ দলের বাইরে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির অলিখিত সমঝোতা হয়, তখন নির্দিষ্ট কিছু আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি বলে জাতীয় পার্টির ৩৪টি আসনে বিজয় সহজ হয়।

১৪ দলে আলোচনা, আসন সমঝোতায় জাপা
এখন পর্যন্ত জাতীয় পার্টি ১০০ আসন দাবি করার প্রস্তুতি নিচ্ছে। ৮০টি নিয়ে দর-কষাকষি করবে—এমনটাই আভাস। অন্যদিকে ১৪ দলের শরিকেরা নিজেদের মধ্যে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা করছে। তাদের চাহিদাও ৮০ থেকে ৯০টি আসন।
২০১৪ সালের একতরফা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিল ৮৬ আসনে। জয়ী হন ৩৪ প্রার্থী। আওয়ামী লীগ সূত্র বলছে, এবার জাপার সঙ্গে সমঝোতা হলেও এত বেশি আসন দেওয়া হবে না।
১৪ দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জোটের প্রতি বৈঠকেই আসন বণ্টনের বিষয়টি তোলা হয়। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি জোটের প্রধান শেখ হাসিনা ঠিক করবেন।
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ও তাদের জোটের অবস্থান কী হয়, এর ওপর আওয়ামী লীগের নির্বাচনী জোট-মহাজোট নির্ভর করবে। সে ক্ষেত্রে অক্টোবরের আগে আসন বণ্টন চূড়ান্ত করা যাবে না। শরিকদের হিস্যা কী হবে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের উদ্দেশ্য তো সরকার গঠন করা। ফলে প্রতিটি আসনে প্রতিপক্ষ কে, তা বিবেচনায় নিতে হবে। জয়ী হতে পারবেন-এমন প্রার্থীই মনোনয়ন দিতে হবে। সংখ্যা এখানে বড় বিষয় নয়।

২০০৮ সালের নির্বাচনে ১৪ দলের শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিনটি ও ওয়ার্কার্স পার্টির দুজন সাংসদ ছিলেন। ২০১৪ সালের নির্বাচনের আগে জোটে যোগ হয়েছে তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি)। সব মিলিয়ে শরিকেরা ১৫টি আসনে জয়ী হয়। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, তরীকত ফেডারেশন ২টি এবং জেপি ২টিতে জয়ী হয়। জাসদ এখন দুই ভাগে বিভক্ত। এবার জাসদের একটি অংশের প্রধান হিসেবে শরিফ নুরুল আম্বিয়ার মনোনয়ন পাওয়ার বিষয়টি তাদের ‘প্রেস্টিজ ইস্যুতে’ পরিণত হয়েছে।
শরিফ নুরুল আম্বিয়া বলেন, তিনি নড়াইল-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। তাঁর রাজনৈতিক অবস্থান এবং এলাকার জনমত বিবেচনায় তিনি মনোনয়ন পাবেন বলে মনে করেন। তিনি বলেন, জোটের আসন বণ্টন যত তাড়াতাড়ি শুরু হবে, ততই ভালো।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, আসন বণ্টনের বিষয়টি প্রতি বৈঠকেই আলোচনা হচ্ছে। তবে চূড়ান্ত আলোচনা এখনো শুরু হয়নি। তিনিসহ তাঁর দলের কয়েকজন মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা দায়ের ॥ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত চেয়ারম্যানের মেয়ে সাদিয়া ইসলাম বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে ও ২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলা নং-৬। তারিখ ০৯/০৯/২০১৮।
এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এজাহার নামীয় দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন এজাহার নামীয় ১০ নং আসামী মোজাফফর হোসেন ও ১৪ নং আসামী লাল্টু।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় চেয়ারম্যানের মেয়ে সাদিয়া ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং ২০ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১নং আসামী করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল গাইনকে। ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে তিনি জানান।
ওসি আরও জানান, এদিকে এই হত্যার নেপথ্য কারণ নির্ণয়ে পুলিশ মাঠে নেমেছে। স্থানীয় সাপখালি খাল উন্মুক্ত করা নিয়ে তার সাথে বিরোধ রয়েছে অনেকের। তার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জলিলের সাথে চরম বিরোধ চলছিল চেয়ারম্যানের। সম্প্রতি আবদুল জলিল বেশ কয়েকজন লোককে সাথে নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলন করে বলেন ‘চেয়ারম্যান মোশাররফ হোসেন দক্ষিন রঘুনাথপুর গ্রামের আবু মালাইকার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করেন। তিনি এলাকার লোকজন জমি ও বাড়ি দখল করছেন’। এ ছাড়া সম্প্রতি স্থানীয় মহসীন ডাকাতকে কে বা কারা কৃষ্ণনগর বাজারে কুপিয়ে জখম করে। মহসীন ডাকাত চেয়ারম্যান মোশাররফ বিরোধী লোক। এলাকায় চেয়ারম্যানের সাথে অনেকের রয়েছে রাজনৈতিক বিরোধ। ওসি জানান এসব বিষয় মাথায় রেখে তদন্ত কাজ চলছে।
উল্লেখ্য শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসে বসেছিলেন চেয়ারম্যান কেএম মোশারফ হোসেন। এ সময় পাঁচ ছয় জন যুবক তিনটি মোটর সাইকেলে এসে বাজারে কয়েকটি ককটেল বোমা ফাটায়। এতে আতংকিত হয়ে দোকানপাট বন্ধ হবার সুযোগে সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের গালে পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপরও তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসিইউতে দিলীপ কুমার

আইসিইউতে দিলীপ কুমার

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমার। শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ায় গত বুধবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ বছর বয়সী এই অভিনেতা।
দিলীপ কুমারের আত্মজীবনীকার উদয়া তারা নায়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর (দিলীপ কুমার) অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটছে। শিরার মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।”
এর আগে, দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ম্যানেজার ফয়সাল ফারুকি গত বুধবার হাসপাতালে ভর্তির খবর জানান। তিনি টুইটারে বলেন, “দিলীপ সাবকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের ভর্তি করা হয়েছে। বুকে সংক্রমণ কারণে শারীরিক অস্বস্তিতে পড়েছিলেন তিনি। আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনা প্রয়োজন।”
২০১৭ সালের নভেম্বরেই হালকা নিউমোনিয়া রোগ ধরা পড়ে দিলীপ কুমারের। তখনও তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে সুস্থ হয়ে তাড়াতাড়িই বাড়ি ফিরে আসেন অভিনেতা এবং ফিরেই ১১ ডিসেম্বর তাঁর ৯৫তম জন্মদিন উদযাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আই মাস্ট বি প্রাউড অব হিম’ শাকিবকে মুনমুন

বিনোদনের খবর: বর্তমানে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। বাংলাদেশ, এমনকি ভারতের অনেক নায়িকা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য অপেক্ষার প্রহর গুণছেন। আর যারা অভিনয় করার সুযোগ পেয়েছেন, তারা নিজেদেরকে গর্বিত ভাবেন। এক সময়কার আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী মুনমুন তাদেরই একজন। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাকিবকে নিয়ে মুনমুন বলেন, ‘আই মাস্ট বি প্রাউড অব হিম’।’
কিন্তু কেন? যারা চলচ্চিত্রের খোঁজ-খবর রাখেন তারা অবশ্য বিষয়টা আঁচ করতে পারছেন। কারণ, ক্যারিয়ারের শুরুর দিকে মুনমুনের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন শাকিব খান। উইকিপিডিয়া বলছে, মুনমুন বাংলাদেশের চলচ্চিত্রে অধিকাংশ নায়কের সাথে অভিনয় করেছেন। তবে তার সাথে শাকিব খানের জুটি এক সময় খুব জনপ্রিয় হয়েছিল। শাকিব খানের প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র “বিষে ভরা নাগীন” এ নায়িকা ছিলেন মুনমুন। এরপর এই জুটিকে প্রায় ১৪টি চলচ্চিত্রে দেখা গেছে।
এ প্রসঙ্গে মুনমুন বলেন, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ১৪টি সিনেমায় কাজ করেছি। এগুলোর মধ্যে ‘নাগিন সিরিজি’র তিনটি ছবি ছিল সুপার বাম্পার হিট।
এদিন, শাকিব খানের বর্তমান অবস্থান নিয়ে মুনমুন বলেন, ‘বাংলাদেশের একজন অন্যতম নায়ক শাকিব খান। এদেশের চলচ্চিত্রের ইতিহাসে শত বছর পরেও যদি কোনো তারকার নাম উঠে আসে, তবে শাকিব খানের নামই উঠে আসবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা-কলারোয়ায় নৌকার মাঝি হিসেবে স্বপন কে চায় তৃনমূল ও জনপ্রতিনিধিরা
জাহাঙ্গীর আলম (লিটন) কলারোয়া :
সকল জল্পনা কল্পনা শেষ করে তালা- কলারোয়া (সাতক্ষীরা ১ আসনে) তৃনমূলে এখন একটায়, দাবি  ফিরোজ আহম্মেদ স্বপন যেন নৌকা প্রতীক পায়। কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়নে ঘুরে দেখা যায় নির্বাচিত ১২ জন চেয়ারম্যান ই এবং এবং পৌর সভার বর্তমান মেয়র ও সকল কাউন্সিলর গন সহ,১২ টি ইউনিয়ন ১ টি পৌর সভার মোট ২৬ জন সভাপতি, সাধারন সম্পাদকের মধ্য ২১ জন সভাপতি,সাধারন সম্পাদক, ১১৭ টি ওয়ার্ড এর ২৩৪ জন ওয়ার্ড, সভাপতি, সাধারন সম্পাদকের মধ্য ২২০ জনের,ই দাবি জননেত্রী শেখ হাসিনা স্বপনকে নৌকার মনোনয়ন দিলে যতই প্রতিদন্দিতা পূর্ণ নির্বাচন হউক না কেন নৌকার বিজয় সুনিশ্চিত। তাদের আস্তার প্রতিক এখন ফিরোজ আহম্মেদ স্বপন।  তাদের বক্তব্য স্বপনই ২০১৩ সালে জামাত,বি,এন,পির তান্ডব দমন করেছে একক নেতৃত্বে,জীবনের ঝুকি নিয়ে সে সময় কলারোয়া কে রক্ষা করেছে।তারই জন প্রিয়তা এবং বুদ্ধিমাত্তার, ফল স্বাধীনতার পর এই প্রথম বারের মত ১২ জনই দলীয় এবং তার পছন্দের প্রাথীরাই চেয়ারম্যান হয়েছে। এবং পৌর সভার ১২ জন দলীয় কাউন্সিলর নির্বাচিত করে,দলকে অতীতের সকল সময়ের চেয়ে সু-সংগঠিত করেছে।তার সদাহাস্য, কর্মি বান্ধব আচারন ও ছাত্র জীবন থেকে বাক পটুতা আর অনল বষী বক্ততৃতায় তালা- কলারোয়ার মানুষ অভিভূত, শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরে তার সাজানো গোছান বক্তৃকায়, মানুষ মুগ্ধ হয়। জন নেত্রী শেখ হাসিনার কাছে তৃন মূলের  প্রানের দাবী যেন স্বপনের নৌকার মনোনয়ন দেওয়া হয়। এ দিকে তালা উপজেলার সকল ইউনিয়ন ঘুরে দেখা যায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান গনের প্রায় সবাই চায় তালার অধিক প্রাথী হওয়ায় এবং দলীয় কোন্দল মাথা চাড়া দেওয়ায় তারাও চায় নিবিঘ্নে নৌকার বিজয় নিশ্চিত করতে, ফিরোজ আহম্মেদ স্বপনকে,  কে ট্রাম কার্ড মনেে করে।তালা উপজেলাল ১২ টি ইউনিয়নের ২৪ জন সভাপতি,সাধারন সম্পাদকের ২০ জনই একই মন্তব্য  করে এবং ২১৬ জন ওয়ার্ড সভাপতি, সাধারন সম্পপাদকের মধ্য ১৯০ জনই দাবি করে ফিরোজ আহম্মেদ স্বপনই যোগ্য প্রাথী ছাত্র জীবন থেকে তালার বিভিন্ন স্থানে অসংখ্য দলীয় মিটিং এ এবং বিভিন্ন নির্বাচনে তার গঠন মূলক, সাহসী বক্তব্য আমাদের অনুপ্রানিত করে, তার স্বভাব সুলভ স্বহাস্য আচরনে আমরা মুগ্ধ। আমরা চাই মাননীয় নেত্রী ফিরোজ আহম্মেদ স্বপন কেই নৌকা প্রতিকে মনোনয়ন দিক তাহলে বিজয় নিশ্চিত করতে কোন বেগ পেতে হবে না। তারা মন্তব্য করেন অন্য প্রাথীরা এলাকায় থাকে না, শুধু নির্বাচনের সময় মাঠে নামে, বাকী সময় ঢাকায় থাকে।  সুতরাং আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার যোগ্যতায় ফিরোজ আহম্মেদ স্বপন ই এখন জন প্রিয়তায় শীর্ষে । মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় হয়ে এলাকার জনমত যাচাই পূর্বক তাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
বাংলদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আ,জা,ম, নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কুমার দাশ, শিক্ষক এম মুনছুর আলী, নজরুল ইসলাম, সঞ্জয় ভট্রাচার্য, সোহরাব হোসেন, সাগরিকা দাশ, সাবিনা ইয়াসমিন ও ওলিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালে ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী বাংলাদেশের ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের ঘোষনা দেন। প্রধানমন্ত্রীর ঘোষনার পর সকল শর্ত পুরন করার পরও প্রায় ৪ হাজার ১৫৯ টি বেসরকারি বিদ্যালয় জাতীয়করনের আওতায় আনা হয়নি। এছাড়া গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসুচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয়। এবং গ্রেফতারকৃত ৫ জন শিক্ষক নেতাকে অভিলম্বে মুক্তির দাবী জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির মানববন্ধনে নেতাকর্মীদের ঢল

দেশের খবর: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছে।
সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টার দিকেই দাঁড়িয়ে যান নেতাকর্মীরা।
প্রেসক্লাব ও এর আশেপাশে নেতাকর্মীদের অবস্থানের ফলে হাইকোর্টের কদম ফোয়ারার মোড় থেকে পল্টন পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
মানববন্ধনের কর্মসূচি হলেও ব্যাপক লোক সমাগমে এটি সমাবেশে পরিণত হয়।
এ সময় প্রেসক্লাবের সামনে ‘জে‌লের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, জিয়ার সৈ‌নিক এক হও লড়াই ক‌রো’, ‘খা‌লেদা জিয়ার কিছু হ‌লে জ্বল‌বে আগুন ঘ‌রে ঘ‌রে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার একই দাবিতে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।
ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest