সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

আশাশুনিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে দরগাহপুর চ্যাম্পিয়ন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ-১৭)-১৮ এর ফাইনাল খেলায় দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধহাটা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও দরগাহপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। দরগাহপুর ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে বুধহাটা ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। দরগাহপুর ইউনিয়ন পরিষদ একাদশের জয় সূচক গোলটি করে আফ্রিদি। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নাসির উদ্দিন। সহকারী রেফারী ছিলেন, বাবলুর রহমান, আসাদুল ও ইমরান। ফাইনাল খেলাটি স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মোবাইল ফোনে বক্তব্যের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক ও ইউপি সদস্যবৃন্দ। ধারাভাষ্যে ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, শাহ আলম বাচ্চু ও আশরাফ উদ্দিন। সবশেষে চ্যাম্পিয়ান দলের কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের কর্মকর্তাদের হাতে রানার আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় দরগাহপুর দলের ফেরদাউস হোসেন, ম্যাচ সেরা একই দলের আফ্রিদি ও সর্বোচ্চ গোলদাতা বুধহাটা দলের আব্দুল্লাহকে পুরস্কৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ‘মৌলবাদিদের’ আপত্তিতে বন্ধ জান্নাত সিনেমার প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: মৌলবাদীদের হুমকিতে বন্ধ হলো জঙ্গিবাদ বিরোধী সিনেমা!
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ইসলামী ফাউন্ডেশন ও ইমাম পরিষদের মৌখিক বিবৃতিতে জঙ্গিবাদ বিরোধী চলচিচত্র ‘জান্নাত’ এর শো বন্ধ হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এ খবর জানিয়ে বলেছেন, ইসলামী ফাউন্ডেশন ও ইমাম পরিষদের মৌখিকভাবে পুলিশকে জানায়, সঙ্গিতা সিনেমা হল কর্তৃপক্ষ যদি সিনেমাটির শো বন্ধ না রাখে তবে তারা সিনেমা হলের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামবেন। ইমাম পরিষদ ও ইসলামী ফাউন্ডেশনের আন্দোলনের মধ্যে জামাত-শিবির যাতে সুযোগ নিতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সিনেমাটির শো বন্ধ রাখতে অনুরোধ করা হয় বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
সাইমন ও মাহি অভিনীত ‘জান্নাত’ ছবির প্রচারণায় বলা হয়-এটি একটি জঙ্গি বিরোধী ছায়াছবি। সারা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ও সাধারণ জনগণকে সচেতন করতে এ ছবির কাহিনী নির্মাণ করা হয়েছে।
এদিকে শুক্রবার দুপুর ১২টা থেকে এই শো শুরু হবার কথা ছিল। কিন্তু শো বন্ধ হয়ে যাওয়ায় সাতক্ষীরার সঙ্গীতা সিনেমা হল কর্তৃপক্ষকে মোটা অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
সঙ্গীতা হল মালিক আবদুল হক জানান আমাদের সব আয়োজন শেষ। প্রচার প্রচারণাও চলেছে পুরোদমে। এজন্য হলের বিউটিফিকেশনসহ নানা বিষয়ে বেশ টাকাও ব্যয় করেছি আমরা। গত ঈদেই ছবিটি চালানোর কথা ছিল। কিন্তু তা না করে ১৪ সেপ্টেম্বর থেকে শো চলবে বলে ঘোষণা দিয়েছিলাম। হঠাৎ করে সকালে পুলিশের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আমরা জান্নাত ছবির প্রদর্শন বন্ধ রেখেছি। এখন ‘জান্নাত’র স্থলে ‘সুলতান’ সিনেমা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, আগামী ২১ সেপ্টেম্বর সঙ্গীতা সিনেমা হলে শুরু হবে ভারতীয় সিনেমা ‘নাকাব’। ‘জান্নাত’ আর চালাতে পারবো কিনা জানিনা বলে জানান তিনি। তিনি আরও বলেন, দেশের অন্যান্য স্থানে ‘জান্নাত’ চলছে। সেন্সর বোর্ড ছবিটি ছাড়পত্র দেয়া সত্ত্বেও ছবিটি বন্ধ হলো শুধু সাতক্ষীরায়।
জানতে চাইলে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, জেলার অনেকে এই ছবির বিষয়ে আপত্তি তুলেছেন। তারা বলেছেন ‘জান্নাত’ একটি পবিত্র ইসলামী নাম। ‘জান্নাত’ নামের আড়ালে কোনো অশোভন অশ্লীল চিত্র দেখানো হলে তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। জেলার বেশ কয়েকটি মসজিদের ইমামও বলেছেন একই কথা’। পুলিশ সুপার বলেন, ‘ছবিটি ছাড়পত্র পেয়েছে সত্য। কিন্তু স্থানীয় কিছু ব্যাপার তো থাকেই। ফলে মুসুল্লিদের কথায় সম্মান দিয়ে আমরা সিনেমা হল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি ছবিটির শো বন্ধ রাখতে। তারা আমাদের অনুরোধ রেখে ‘জান্নাত’ বন্ধ রেখেছেন’।

এদিকে, ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমার মনে হয় যারা আপত্তি জানিয়েছেন তারা ছবিটি না দেখেই আপত্তি তুলেছেন। ছবির নাম ‘জান্নাত’ হওয়াতেও তারা আপত্তি করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে সেন্সরবোর্ড ছবিটি দেখার পর আনকাট ছাড়পত্র দেয় এবং যারা এ পর্যন্ত ছবিটি দেখেছেন তারা কেউই এ বিষয়ে আপত্তিমূলক কথা বলেননি। এমনকি ছবিতে ইসলামের বিষয়টি সুন্দর করে তুলে ধরা হয়েছে। সেখানে আপত্তির প্রশ্নই আসে না। আমি নিজে অবাক হয়েছি।
‘জান্নাত’ সিনেমার পরিচালক আরো বলেন, মাননীয় রাষ্ট্রপতিকে ছবিটি আমরা দেখাতে চাই। আমি আবারো বলছি, ছবিতে আপত্তিকর বা ইসলামকে আঘাত করে এমন কোনো বিষয় নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফির শেষ এশিয়া কাপ, মাশরাফিবাহিনীর সাফল্য আসবে কি?

খেলার খবর: পর্দা উঠছে এশিয়ার বিশ্বকাপ নামে খ্যাত এশিয়া কাপ টুর্নামেন্টের। আগামীকাল ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধনী দিনের ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গত তিন বছরে এশিয়া কাপে বাংলাদেশের অবস্থা সন্তোষজনক, তবে প্রতিবারই তীরে এসে ডুবেছে তরী। এবার শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়েই জয়যাত্রা শুরু করতে চায় মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশের সফলতম অধিনায়ককে একটা বিদায়ী সংবর্ধনাও নিশ্চিতভাবে দিতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এটাই যে মাশরাফির শেষ এশিয়া কাপ!

এশিয়া কাপের গত তিন আসর আয়োজিত হয়েছিল বাংলাদেশে। হয়তো কিছুটা ঘরের আবহাওয়া ও ঘরের মাঠের সুযোগ ব্যবহার করে এবং নিজেদের পারফরম্যান্স দিয়ে ২০১২ ও ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ২ রানে হেরে ভক্তদের কাঁদিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে ফাইনালে ভারত বেশ দাপুটে জয় পায় বাংলাদেশের বিপক্ষে। এবার বাংলাদেশ দল পূর্ণ শক্তি নিয়ে নামার কথা থাকলেও আশঙ্কা থেকে যাচ্ছে খেলোয়াড়দের নিয়ে।

দলে চোট পেয়েছেন তিনজন খেলোয়াড়। প্রথমেই ফিল্ডিং অনুশীলন করার সময় হাতে ব্যথা পান নাজমুল হোসেন শান্ত। দল থেকে ছিটকে পড়েন চোট গুরুতর হওয়ার কারণে। তাঁর পরিবর্তে দলে যোগ দেন মুমিনুল হক। অন্যদিকে, সহ-অধিনায়ক সাকিব আল হাসান চোটে ছিলেন জানুয়ারি থেকেই। অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন শিগগিরই, কারণ চোটের জন্য নিজেকে এশিয়া কাপের অনুপযুক্ত মনে করেন তিনি। তবে বিসিবি, দলনেতা মাশরাফি এবং কোচ স্টিভ রোডসের আশ্বাসে দলে থাকছেন সাকিব। এ ঘটনা চলাকালেই তামিম ইকবাল ফিল্ডিং অনুশীলনের সময় হাতে চোট পান। তবে তিনি খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন। কারণ চোট ততটা গুরুতর মনে হয়নি বিসিবির কাছে। তাই চোট বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য।
পাশাপাশি রয়েছে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর ব্যাপার। দুবাইয়ের আবহাওয়া পাকিস্তানের চিরচেনা হলেও বাংলাদেশের খেলোয়াড়দের কাছে স্বাভাবিকভাবেই একটু গরম অনুভূত হবে। ফলে গরম আবহাওয়ায় খেলে বাংলাদেশকে জয় ছিনিয়ে আনতে পরিশ্রম করতে হবে একটু বেশিই। অন্যদিকে, ২০১৬ সালের এশিয়া কাপের বিজয়ী দল ছিল শ্রীলঙ্কা। সম্প্রতি কয়েকজন সিনিয়র খেলোয়াড় তাঁদের দল থেকে চলে গেলেও দলে রয়েছেন অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রায় এক বছর পর দলে লাসিথ মালিঙ্গাকে নিয়ে আসার পেছনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উদ্দেশ্য খুব স্পষ্ট, যেকোনো মূল্যে এশিয়া সেরার মুকুট পরতে চাইবে তারা। শ্রীলঙ্কা দলের কোচ হাথুরুসিংহে বাংলাদেশ দলের সাবেক কোচ। তাই পুরোনো ছাত্রদের ভালোভাবেই জানেন তিনি।

সবকিছু মিলিয়েই কাল মাঠে নামবে বাংলাদেশ। ভক্তদের প্রত্যাশা এবং দলের সামর্থ্য, সবকিছু নিয়ে জিততে চাইবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে টুর্নামেন্টজুড়েই আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ, এমনটি মনে করেন স্বয়ং অধিনায়ক মাশরাফিও। নিজেদের কতটা উজাড় করে খেলতে পারে বাংলাদেশ, সেটিই এখন দেখার অপেক্ষায় ভক্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে পদাধিকারবলে নির্বাচিত হন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। বিনা প্রতিদ্বন্দ্বীতায় যে সব সদস্য নির্বাচিত হন- সহ সভাপতি মাহবুবুর রহমান, মোঃ রিয়াজুল হক, সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব হাসান, কোষাধ্যক্ষ শেখ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এস.এম. ওয়াসি উদ্দীন খান (পিপুল), সদস্য পদে আবুল কাশেম (বাবর আলী), আবু অহিদ (বাবলু), ফারুক হোসেন (স্বপন), শেখ ইকবাল আলম (বাবলু), মোঃ রফিক- উল-ইসলাম খান, সুকুর দাস বাচ্চু, শেখ তৈয়েবুর রহমান বাবলু, মোঃ জাহিদ হাসান। এ নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ¦ীতা করায় একটি পদে নির্বাচন হয়। নির্বাচনে খন্দকার আরিফ হাসান প্রিন্স ৫৩ ভোট পান। ইকবাল কবির খান বাপ্পি ভোট পান ৩৭। আরিফ হাসান প্রিন্স ১৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সদস্য ছিলেন দুইজন বিশিষ্ট সাংবাদিক দৈনিক কাফেলার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান, আ ম আখতারুজ্জামান মুকুল। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০৮ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৯১ জন।
উল্লেখ্য, সকালে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক নজরে এশিয়া কাপের ৬ দল

এক নজরে এশিয়া কাপের ৬ দল

কর্তৃক daily satkhira

খেলার খবর: শনিবার ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ক্রিকেট লড়াই। আবুধাবি এবং দুবাই স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।
টুর্নামেন্টে এবার বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ায় টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৫ বারের চ্যাম্পিয়ন ভারতকে এবারের আসরে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এছাড়া পাকিস্তানের সরফরাজ আহমেদ, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ, আফগানিস্তানের আসগর আফগান এবং হংকং এর অংশুমান রাথ।

একমাত্র হংকং ছাড়া এশিয়ার বাকি ৫টি দেশই আগামী বছর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপে খেলবে। সে দিক বিবেচনায় মুলত এ টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে এশিয়ার দেশগুলো। বাংলাদেশ – শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ।

বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক।

ভারত: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনীষ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ।

শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথুজ(অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা, শেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরঙ্গ লাকামাল, দুস্মন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা।

পাকিস্তান: সরফরাজ আহমেদ(অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনাইদ খান, উসমান সিনওয়ারি, শাহিন আফ্রিদি।

আফগানিস্তান: আসগর আফগান(অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাবেদ আহমাদি, রহমত শাহ, হাশমত শহিদি, মোহাম্মদ নবী, রাশিদ খান, নজিবুল্লাহ জাদরান, মুজিব উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ সিনওয়ারি, মুনির আহমেদ কাকার, সৈয়দ আহমদ শেরজাদ, শরাফুদিন আশরাফ, ওয়াফাদার।

হংকং: অংশুমান রাথ(অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকআলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিঞ্চিত শাহ, নাদিম আহমেদ, র‌্যাগ কাপুর, স্কট ম্যাককেচিন, তারভির আহমেদ, তানবির আফজাল ওয়াকাস খান, আফতাব হুসেইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দির প্রাঙ্গনে পবিত্র গীতা পাঠের মাধ্যমে সাধারণ সভার সূচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ।
সভায় শোক প্রস্তাব পেশ, সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ এর বার্ষিক প্রতিবেদন পাঠ, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকারের আয় ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন হয় এবং সহ-সভাপতি সনাতন দাশ অডিট রিপোর্ট পেশ করেন।
এরপর সমিতির গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহবায়ক এড. সোমনাথ ব্যানার্জী, গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সংশোধনীর প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সাধারণসভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা বিশ্বজিৎ সাধু, অধ্যাপক সুকুমার দাশ, ধীরু ব্যানার্জী, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, মন্দির সমিতির সাবেক সভাপতি মঙ্গল কুমার পাল, সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সনাতন দাশ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মন্দির সমিতির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাশ, প্রচার সম্পাদক সঞ্জীব ব্যানার্জী, যুব কমিটির সভাপতি শংকর ঘোষ ও অরুন কুমার ঘোষ প্রমুখ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, মন্দিরের গেটের অর্থদাতা প্রকৌশলী দেবাশিষ ঘোষ পার্থ’র পিতা সত্যরঞ্জন ঘোষ, গুনিন্দ্র নাথ মন্ডল, দিলিপ চ্যাটার্জী, কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, জিতেন্দ্র নাথ ঘোষ, নারায়ন অধিকারী, রনজিৎ ঘোষ ও মিলন কুমার বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ ও যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জাসদের নির্বাচনী মিছিল

নিজস্ব প্রতিবেদক:
কলারোয়ায় শেখ ওবায়েদুস সুলতান বাবলুর পক্ষে জাসদের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বহু নেতার্মীদের নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলুর নেতৃত্বে বর্ণাঢ্য নির্বাচনী মিছিল কলারোয়া থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ড চত্বুরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মনোনিত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারন সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, কলারোয়া উপজেলা জাসদের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, মোঃ মুনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সরুলিয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক আবু মুছা, উপজেলা ছাত্রলীগ(জাসদ) সভাপতি এস এম আব্দুল আলিম, জেলা জাতীয় যুবজোট সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, কলারোয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রুহুল কুদ্দুস রনি, তালা উপজেলা ছাত্রলীগ(জাসদ) সাধারণ সম্পাদক এস এম শামীম, শেখ আছাদুল প্রমূখ। সমাবেশে বক্তারা আগামী সংসদ নির্বাচনে জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু কে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউডে অভিষেক হচ্ছে সালমানের ভাগনি আলিজের

বিনোদনের খবর: পুরো বলিউড মেতে উঠেছে গণেশ চতুর্থী উৎসবে। টানা কয়েকদিন ধরে চলবে উৎসবের আয়োজন। তারকারা গণেশ উৎসবে যোগ দিচ্ছেন আর উদযাপনের ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
গণেশ উৎসব উপলক্ষে বলিউড তারকারা নিমন্ত্রণ করেন একে-অপরকে। তাদের বাড়ি হয়ে ওঠে মিলনমেলা। বলিউড সুপারস্টার সালমান খানও গণেশ উৎসব পালন করছেন। আরতিতে অংশ নিয়েছেন। সালমানের বাড়িও হয়ে উঠেছে মিলনমেলা।
সালমান খানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতেও মহাধুমধামে চলছে গণেশ-পূজা। তাঁর বাড়িতে হাজির হন অনেক বলি-তারকা। হাজির হয়েছিলেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফও। আর তাই মিডিয়ার মনোযোগ ছিল সেদিকে বেশি।
তবে সবাইকে ছাড়িয়ে আরেকজন ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। তিনি হলেন সালমানের ভাগনি আলিজে অগ্নিহোত্রী।
আলোকচিত্রীরা বেশ কয়েকটি ছবি অনলাইনে শেয়ার করেছেন। সেখানে বোনকন্যার সঙ্গে দেখা গেছে সুপারস্টার সালমানকে। আলিজে অগ্নিহোত্রী হলেন সালমান খানের বোন আলিভিরা অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর মেয়ে। ভক্তরা বলছেন—মামা-ভাগনি জিন্দাবাদ!
স্বভাবে লাজুক আলিজে সবসময় ফটোসাংবাদিকদের এড়িয়ে চলেন। তাঁর বাবা অতুল অগ্নিহোত্রী নামকরা প্রযোজক। তবে মামা সালমান খানের সঙ্গে তাঁকে সহজ ভঙ্গিতে দেখা গেছে। খবর বলিউড লাইফ-এর।
এর আগে বাবা অতুল অগ্নিহোত্রী একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানে নানা সেলিম খান ও নানি সালমা খানের সঙ্গে দেখা যায় আলিজেকে। ক্যাপশনে লিখেছিলেন—‘ভালোবাসা ও প্রজ্ঞা গ্রহণ করছে আলিজে অগ্নিহোত্রী।’
ভক্তরা বলছেন, মামা সালমান খান নিশ্চয়ই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবেন। যখন আলিজে অভিনয়ের সিদ্ধান্ত নেবেন, তখনই তাঁর বলিউডে অভিষেক হবে। সে পর্যন্ত অপেক্ষা তো করতেই হচ্ছে!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest