সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় সেই ৩ যুবককে

দেশের খবর: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার হওয়া সেই তিন যুবকের পরিচয় পাওয়া গেছে। স্বজনরা বলছেন, গত বুধবার পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সদস্য পরিচয়ে ওই তিনজনকে যাত্রীবাহী বাস থেকে তুলে নেয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা।
তিনজনই রাজধানী ঢাকায় থাকতেন।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চল উপশহরের আলমপুরের ১১ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
যুবকেরা হলেন- রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা শহীদুল্লাহর ছেলে মো. সোহাগ (৩২), মুগদা এলাকার মো. আবদুল মান্নানের ছেলে শিমুল (৩০) ও একই এলাকার আবদুল ওয়াহাব মিয়ার ছেলে নূর হোসেন ওরফে বাবু (৩০)। এদের মধ্যে শিমুল ও বাবু সম্পর্কে ভায়রা ভাই।
সকালে লাশ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে নিহত যুবকদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বিডি২৪লাইভকে জানান, প্রত্যক্ষদর্শীদের দেয়া খবরে শুক্রবার সকাল সোয়া ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবকের লাশ উদ্ধার করে।
নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, আরেকজন ধূসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট ছিল। মরদেহে আঘাতের চিহ্ন ও মাথায় জখম রয়েছে। রাতে হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
খবর পেয়ে নিহত ব্যক্তিদের স্বজনেরা রূপগঞ্জ থানায় ছুটে আসেন। তারা লাশ শনাক্ত করেন।
নিহত সোহাগের ভাই মো. শাওন বলেন, গত বুধবার বেড়াতে গিয়ে তার বড় ভাই নিখোঁজ হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। ফেসবুকে ছবি দেখে রূপগঞ্জ থানায় এসে লাশ শনাক্ত করেন। তার ভাই ফাস্ট ফুড বার্গার ও স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করতেন বলে তিনি জানান। নিহত সোহাগের ১০ বছর বয়সী সন্তান রয়েছে।
নিহত শিমুলের স্ত্রী আয়েশা আক্তার আন্নি জানান, গত বুধবার বেড়াতে গিয়ে ফেরার পথে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস থেকে তার স্বামীসহ অন্যদের সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। দুটি মাইক্রোবাস ও একটি গাড়িতে করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শিমুল নিখোঁজ ছিলেন। তার মুঠোফোন বন্ধ ছিল। খবর পেয়ে থানায় এসে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন। তার স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন বলে জানান তিনি। তাদের এক মেয়ে রয়েছে।
পরে ওসি জানান, নিহত একজনের পকেট থেকে ৬৫টি ইয়াবা জব্দ করা হয়েছে। নিহত যুবকদের স্বজনেরা লাশ শনাক্ত করেছেন। তবে ওই যুবকদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা জানাতে পারেননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৩

বিদেশের খবর: ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতয়ার জেলায় একটি মিনিবাস খাদে পড়ে ১৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
কিশতয়ার পুলিশের সিনিয়র এসপি রাজেন্দ্র গুপ্ত জানান, ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি কেশওয়ান থেকে কিশতয়ার যাচ্ছিল। পথে থাকরাইয়ের কাছে দানদারানে এ দুর্ঘটনা ঘটে। চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে জম্মু নিয়ে যাওয়া হয়েছে।
কিশতয়ারের উপকমিশনার আংগ্রে সিং রানা নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিনে দর্জি, রাতে ডাকাত; ধরা পড়ল ৩৩ খুনের সিরিয়াল কিলার

বিদেশের খবর: ভারতের মধ্যপ্রদেশের ভোপালে লাগোয়া শিল্পাঞ্চল মান্ডিদ্বীপ এলাকায় বসবাস করেন তিনি। নাম আদেশ খামরা। বয়স ৪৮ বছর। পেশায় দর্জি।
শিল্পাঞ্চল এলাকার বাজারে তার পোশাক তৈরির দোকান রয়েছে। মানুষ তাকে একজন ভালো দর্জি হিসেবে জানলেও অন্য একটা চেহারা সামনে এসেছে কয়েক দিন আগে।
পুলিশের তথ্যমতে, দিনে দর্জির কাজ করেন আদেশ খামরা। আর রাত হলেই দর্জির পোশাক খুলে হয়ে যান ভয়ঙ্কর চেহারার মানুষ।
রাতে তার কয়েকজন সাগরেদ নিয়ে বেরিয়ে পড়ত হাইওয়েতে। দূরদূরান্তের মালবাহী ট্রাকচালকরা সেখানে বিশ্রাম নিত। আদেশ খামরা ওইসব চালক ও হেলপারদের সঙ্গে জমিয়ে আড্ডা দিত। চলত মদের আসর।
ড্রাইভার আর হেলপারদের মদের সঙ্গে কৌশলে বিষ মিশিয়ে দিত আদেশ খামরার সহচররা। বিষাক্ত মদ খেয়ে ড্রাইভার-চালক মারা গেলে বা অজ্ঞান হলে তাদের মৃত্যু নিশ্চিত করা হতো। লাশ ফেলে দেয়া হতো দুর্গম কোনো এলাকায়।
ভোপালের পুলিশ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ধর্মেন্দ্র চৌধুরী বলেন, আজকেও নতুন করে তিনটি খুনের কথা সে স্বীকার করেছে। এখনো পর্যন্ত এ নিয়ে ৩৩টি খুনের কথা জানা গেছে। প্রায় সব হত্যাকাণ্ডগুলোই কনফার্ম করা গেছে। তবে শুধু মধ্যপ্রদেশ নয়- আশপাশের ৫-৬টি রাজ্যেও আদেশ আর তার সঙ্গীরা খুন করেছে। সবগুলোই খতিয়ে দেখছি আমরা।
২০১০ প্রথমে এগারো মাইল নামক একটি এলাকা থেকে দুটি ট্রাক ছিনতাই করেছিল আদেশ খামরা ও তার সঙ্গীরা। সেখান থেকে তাদের অপরাধের শুরু।
ওইদন মাদক খাইয়ে অচৈতন্য করে দিয়ে দুই চালককেই তারা হত্যা করে লাশ ফেলে দিয়েছিল দুটি আলাদা জায়গায়। এই সিরিয়াল কিলার পুলিশের হাতে বেশ অদ্ভুতভাবেই ধরা পড়ে।
গত ১৫ আগস্ট পুলিশ একটি লাশ উদ্ধার করে। আবদুল্লাগঞ্জ এলাকার বাসিন্দা মাখন সিংয়ের মরদেহ ছিল সেটি। পুলিশ জানতে পারে যে, ওই ট্রাকচালক মান্ডিদ্বীপ থেকে লোহা নিয়ে যাত্রা শুরু করেছিলেন। দেহ উদ্ধারের পরে ট্রাকটিকেও খুঁজে পাওয়া যায় হাইওয়ের ধারে।
পুলিশ সন্দেহবশত এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর কয়েকজনের সন্ধান পায় পুলিশ। এরপরই নয়জনকে গ্রেফতার করা হয়।
তবে তাদের গ্রেফতারের পরও পুলিশ জানত না যে, এক এক করে ৩৩টি খুনের কিনারা করতে পারবে তারা। আর খোঁজ পাবে এক সিরিয়াল কিলারের।
ধর্মেন্দ্র চৌধুরী বলেন, জেরা করতে গিয়ে কখনোই মনে হয়নি অন্য সিরিয়াল কিলারদের মতো মানসিকভাবে অসুস্থ এরা। নিজেরাই এক এক করে তাদের হত্যাকাণ্ডগুলোর কথা স্বীকার করছে। এটাও জানিয়েছে যে, সম্প্রতি আদেশ নিজের একটা আলাদা গ্যাং বানিয়েছিল। আর অন্য রাজ্যে গিয়ে হত্যা আর ট্রাক চুরির ঘটনায় সেখানকার দুষ্কৃতীদেরও সাহায্য নিত।
হত্যার পরে কোনো সূত্রই রাখত না এরা। যে কারণে এত দিন পুলিশের জালে ধরা পড়েনি। একেকটি ঘটনার পরেই মোবাইল ফোন আর সিমকার্ড বদলে ফেলত আদেশ খামরা।
তাকে জেরা করে পুলিশ এখনো পর্যন্ত প্রায় ৪৫ পৃথক আইএমইআই নম্বরের মোবাইল খুঁজে পেয়েছে, যেগুলোতে ৫০টিরও বেশি সিমকার্ড ব্যবহার করেছে আদেশ খামরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগারদের নিয়ে শ্রীলঙ্কার ‘হোমওয়ার্ক’ শেষ

খেলার খবর: রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের মহারণ। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে খেলা। পরস্পরের নাড়ী নক্ষত্র প্রায় জানা দুই দলের। এই বছরই তো তিন সংস্করণ মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে নয় বার। সেই সঙ্গে লঙ্কান দলের হেডস্যার হলেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ হাথুরুসিংহে। প্রথম ম্যাচে মাঠে নামার আগে তাদের প্রস্তুতিটাও বেশ হয়েছে।
শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুসল পেরেরা বলেন, ‘দল হিসেবে আমরা দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের ওপর আমাদের আস্থা প্রবল। আমরা একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। হোমওয়ার্ক সেরে নিয়েছি আমরা। প্রথমে আমরা বাংলাদেশের মুখোমুখি। চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে, তার পর দেখা যাক ফলাফল কী হয়।’
চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে নাটকীয়ভাবে ইস্তফা দেওয়ার পর দুই দেশের সমর্থকদের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক বেশ শীতল। গত জানুয়ারিতে দেশের মাটিতে তিন ফরম্যাটেই সিরিজ হারিয়েছিল বাংলাদেশকে। এরপর গত মার্চে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচেই জিতেছিল টাইগাররা। সেই সুখস্মৃতি নিয়েই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আত্মবিশ্বাস খুঁজবে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক চন্দন আটক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলার সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। চন্দন পৌর শহরের তুলসিডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রিয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ভাইপো।
বৃহস্পাতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পাইলট হাইস্কুল মোড় থেকে তাকে আটক করে পুলিশ। কলারোয়া থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু কী কারণে তাকে আটক করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সঙ্গীতা সিনেমা হলে ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ

বিনোদনের খবর: সিনেমার নাম ‘জান্নাত’ তাই অভিযোগ এই সিনেমার বিরুদ্ধে। সিনেমায় ধর্মীয় অনুভতিতে আঘাতের দৃশ্যও রয়েছে। এমন অভিযোগ করেছেন সাতক্ষীরার কিছু ধর্মপ্রাণ মুসলিম। তার তাতেই সিনেমা বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসন। এসব কথা জানান সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলের সুপার ভাইজার মো. রাসেল।
তিনি বলেন, ‘পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব পোষ্টার ব্যানার খুলে ফেলা হয়েছে। শুক্রবার সকাল থেকে সিনেমা হলে এই সিনেমা প্রদর্শনের কথা ছিলো। তবে প্রশাসনের বাঁধার মুখে তা বন্ধ হয়ে গেছে। তবে আমরা আর ওই সিনেমা চালাবো না এমনটাই জানিয়েছেন রাসেল।
সঙ্গীতা সিনেমা হলের ম্যানেজার আবদুল হক বলেন, নতুন করে সুলতান সিনেমা চালাচ্ছি। জান্নাত সিনেমা আর এখানে চালাবো না।’
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মুসলিমদের অভিযোগের প্রেক্ষিতে জান্নাত সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। সাতক্ষীরা একটি স্পর্শকাতর এলাকা। এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন কোন কাজ করতে দেওয়া হবে না। তবে অভিযোগের পর বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাইয়ের পর যদি দেখা যায় সিনেমাটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোন বিষয় নেই তবে প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হবে। তবে আপাতত জান্নাত সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে।’
ঈদুল আযহায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা জান্নাত সিনেমাটি মুক্তি পায়। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আলী রাজ প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের শেকড় দুর্বল নয়, অনেক গভীরে: ওবায়দুল কাদের

দেশের খবর: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ৩০ লাখ মার্কিন ডলারে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি।
তিনি বলেন, লবিস্ট নিয়োগ করে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা কোনো চাপের কাছে নতিস্বীকার করবো না। বাংলাদেশ কি যুদ্ধবিধস্ত দেশ? এটা কি পাকিস্তান, সিরিয়া, সুদান?
শুক্রবার সকালে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ (এ কে এম এম সি) দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে ধানমন্ডিতে নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মো. ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন কলেজের চেয়ারম্যান ড. আনোয়ার হোমেন খান, অধ্যাপক সেলিম ফরহাদ সিদ্দিকা, অধ্যাপক ডা. এহতেশামুল হক ও মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ড. কাজী মিলন প্রমুখ।
এর আগে মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছেই বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্মসূচি শুরু করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের শেকড় দুর্বল নয়, অনেক গভীরে। আমাদেরকে চাপ দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ এসব চাপ মানবে না।
তিনি বলেন, বিএনপির মহাসচিব গেছেন জাতিসংঘ মহাসচিবের কাছে দেখা করতে। কিন্তু আমার জানামতে জাতিসংঘ মহাসচিব এখন ঘানায় অবস্থান করছেন।
বিএনপি এখন অভিযোগের দল ও নালিশ পার্টিতে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তারা আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। বিদেশি কোনো চাপ এদেশের জনগণ মানবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক শচীনের

খেলার খবর: ফের আলোচনায় চার্মি কাউর। ভারতীয় এ অভিনেত্রী দাবি করেছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। ভারতের দক্ষিণীয় সিনেমায় ‘বম্বশেল’ নামে পরিচিত চার্মি কাউর নিজে বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে বলাবলি করছেন। এমনটিই দাবি করেছেন দক্ষিণের আরেক অভিনেত্রী শ্রী রেড্ডি।

শ্রী রেড্ডি তার নিজের টুইটারে লেখেন- শচীন টেন্ডুলকার নামে এক রোমান্টিক পুরুষ যখন হায়দরাবাদে এসেছিলেন, তখন চার্মিং গার্লের সঙ্গে রোম্যান্স করেছিলেন। গ্রেটেস্ট ব্যক্তিরা ভালো খেলতে পারেন। রোম্যান্সও ভালো করতে পারেন?

শ্রী রেড্ডি তার টুইটারে সরাসরি সেই মহিলার নাম উল্লেখ না করলেও ভারতীয় প্রচারমাধ্যমের ধারণা- তিনি চার্মি কাউরের নাম বলছেন। এমন বিধ্বংসী টুইটের পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।

ক্রিকেটের কিংবদন্তিকে নিয়ে ‘ভুয়া’ পোস্ট করার পরেই তাঁকে ব্যাপকভাবে ট্রোলড হতে হয়। সমালোচনায় বিদ্ধ হতে হয় শ্রী রেড্ডিকে।

তবে শচীনই প্রথম সেলেব নয়। এর আগে রানা দাগ্গুবাতির ভাই অভিরামের বিরুদ্ধেও ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন শ্রী। তেলুগু টিভিতে সাক্ষাৎকারে পবন কল্যাণকেও গালিগালাজ করেছিলেন। তাঁর সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছিল অভিনেতা নানিকেও। তবে এবার স্বয়ং শচীন? কোথাকার জল কোথায় গড়ায়, সেটাই এখন দেখার।

উল্লেখ্য, শচীন বিশ্বের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে ১০০টি সেঞ্চুরি করেছেন। আর তাকে নিয়েই এমন ট্রোলড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest