অনলাইন ডেস্ক: সুন্দর সাজানো গোছানো ক্যাফে। মনোরম তার পরিবেশ। ঢুকে প্রথমে মন্দ লাগবে না। চা, কফি, কোল্ড কফি যাই অর্ডার করুণ নির্ধারিত সময়ে আপনার টেবিলে সেটি পরিবেশন করা হবে। তবে সেই সঙ্গে থাকবে একটি সরীসৃপও। হতে পারে সেটি পাইথন, হতে পারে কাঁকড়া, বিচ্ছু অথবা গিরগিটি।
অবিশ্বাস্য বা চমকে উঠলেও এই কথাই সত্য। তবে এই ক্যাফেতে এরা কিন্তু একেবারেই পোষ্য। কোনও রকম উত্যক্ত না করলে আপনাকে বিষের একটি ছোবলও দেবে না পাইথন। নির্বিবাদে আপনার গাড়ে, পিঠে, হাতে ঘুরে বেরাবে। সেই আমেজ উপভোগ করতে পারবেন কফি কাপে চুমুক দিতে দিতে। কম্বোডিয়ার এই রেপটাইল ক্যাফে এখন হট ফেভারিট।
দূরদূরান্ত থেকে পর্যটকরা এসে হাজির হচ্ছেন। অনেকে সাদরে গ্রহণ করছেন এই পরিষেবা। আবার অনেকেই প্রথমে সাহস দেখিয়ে ক্যাফেতে ঢুকলেও পরে সাপ, মাকড়শা, গিরগিটি, কাঁকড়াবিছার অবাধ বিচরণ দেখে ভয়ে সিঁটিয়ে যাচ্ছেন। অনেকে তো কিছুক্ষণ থাকার পর সেখান থেকে চম্পট দিচ্ছেন। প্রতিক্রিয়া যাই হোক না কেন, এখানে আসার একটাই শর্ত। প্রানীদের বিরক্ত করবেন না।


প্রেস বিজ্ঞপ্তি: দ্বিতীয় বারের মতো আগস্ট/২০১৮ মাসের সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে সেরা অফিসার ইনচার্জের সম্মাননা গ্রহন করছেন মোহাঃ মোস্তাফিজুর রহমান। জেলার শ্রেষ্ঠ চৌকশ এসআই হিসাবে ক্রেষ্ট গ্রহন করেন মোঃ মনির হোসেন, সাতক্ষীরা থানা, সাতক্ষীরা। জেলার শ্রেষ্ঠ চৌকশ এএসআই হিসাবে ক্রেষ্ট গ্রহন করেন মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদার, সাতক্ষীরা থানা, সাতক্ষীরা।