সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরায় ৯ মাদ্রাসা শিক্ষক আটক, গোপন বৈঠকের দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের বকচরা মাদ্রাসার নয়জন শিক্ষককে আটক করেছে পুলিশ। মাদ্রাসায় তারা গোপন মিটিং করছিলেন বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার দুপুরে বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা থেকে তাদেরকে আটক করা হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, জামায়াত সংশ্লিষ্ট বেশ কয়েকজন শিক্ষক বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসায় চাকুরি করেন। তারা বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার একটি কক্ষে গোপন মিটিং করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে প্রাথমিকভাবে জামায়াতের দুই নেতার নাম জানা গেছে। এরা হলেন সাতক্ষীরা সদর পশ্চিম জামায়াতের সেক্রেটারি মওলানা শাহাদাত হোসেন ও আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের আমির মওলানা আবদুস সামাদ। এছাড়া আরও রয়েছেন গোলাম সরোয়ার, হাফিজুর রহমান, আবুল খায়ের, মোজাম্মেল হক, মোজাফফর হোসেন, আজম ফারুক, আবদুল হামিদ। তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষক।
মাদ্রাসার সুপার মো. রমজান আলি জানান তিনি গত ১ এপ্রিল ওই মাদ্রাসায় যোগদান করেছেন। যাদের আটক করা হয়েছে তাদের কেউ জামায়াত করেন কিনা তা তিনি নিশ্চিত করে বলতে পারেন নি। তিনি জানান আটকের সময় সবাই ক্লাসরুমে ক্লাস নিচ্ছিলেন। তবে তিনি ছুটিতে ছিলেন।
পুলিশ পরিদর্শক আরও জানান আটকের পর যাচাই বাছাইয়ের কাজ চলছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিকে ছাড়িয়ে ফিটেস্ট ক্রিকেটার হাসান আলি

খেলার খবর: সময়টা দারুণ যাচ্ছে পাকিস্তানের স্পিডস্টার হাসান আলির। সেই ধারাবাহিকতায় ইয়ো-ইয়ো টেস্টে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ফিটনেস পরীক্ষায় সর্বাধিক নম্বর পেয়েছেন হাসান আলি (২০)। যা কিনা বিরাটের বেঞ্চমার্ককেও (১৯) টপকে গেছে। পাক-ভারত ক্রিকেটারদের মধ্যে তিনিই এখন ফিটেস্ট ক্রিকেটার।
এছাড়া অবাক করা পারফরম্যান্স দিয়ে সবার চোখ কপালে তুলে দিয়েছেন সরফরাজ আহমেদ এবং শোয়েব মালিকও। ৩১ বছরের পাক তারকা সরফরাজ ফিটনেস্ট পরীক্ষায় বিরাটের থেকে কেবল আট পয়েন্ট পিছিয়ে। পাকিস্তানের ফিটেস্ট ক্রিকেটারদের মধ্যে সামনের সারিতেই আছেন ৩৬ বছরের শোয়েব মালিকও। ইয়ো-ইয়ো টেস্টে তার অর্জিত পয়েন্ট ১৭.২।
ইয়ো-ইয়ো টেস্টের রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে ফিট ক্রিকেটার ভারতীয়-এ দলের অধিনায়ক মনীষ পান্ডে (১৯.২)। তারপরেই আছেন বিরাট কোহলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বদঅভ্যাস থেকে মুক্তির ৫ উপায়

অনলাইন ডেস্ক: মানুষ অভ্যাসের দাস। অভ্যাস যে খারাপ কোনও জিনিস তা নয়, তবে বদঅভ্যাস না থাকাই শ্রেয়। সম্প্রতি টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, ঠিক কীভাবে পাঁচটি পন্থা অনুসরণ করে বদঅভ্যাসের জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ধাপগুলো সম্পর্কে-

১. কমিয়ে আনুন দুশ্চিন্তার মাত্রা
এক গবেষণা্য় উঠে এসেছে, মানুষ দুশ্চিন্তায় থাকলে ধূমপান কিংবা মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করে। এর কারণ হচ্ছে, মস্তিষ্কে সে সময় ডোপেমেইন নামক একটি কেমিক্যাল কাজ করা শুরু করে যা ক্ষণিকের জন্য মানুষকে দুশ্চিন্তার হাত থেকে রেহাই দেয়। কিন্তু বিষয়টি স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়, উল্টো ক্ষতিকর। আর তাই গবেষকদের পরামর্শ হচ্ছে ধূমপান বা মিষ্টি জাতীয় দ্রব্যাদি গ্রহণের পরিবর্তে ঘুমানোর সময় বাড়িয়ে দেওয়া, ভালো গান শোনা, ব্যয়াম করা। এতে করে ক্ষণিকের জন্য নয় নয়, বেশ দীর্ঘ সময়ের জন্যই কমবে দুশ্চিন্তা।

২. অভ্যাসের কারণ সম্পর্কে জানুন
প্রতিটি অভ্যাসের তিনটি পর্যায় থাকে- কারণ, নিয়ম, পুরস্কার। আপনি যদি আপনার বদঅভ্যাসের প্রথম ধাপটি সম্পর্কে অবহিত থাকেন, তাহলে বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার বিষয়টি অনেকটাই সহজ হয়ে আসে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি একটি কাজ পুনরায় তখনই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যখন আপনি তা এর আগেও করেছেন এবং সাময়িক আনন্দ পেয়েছেন। সেজন্য গবেষকরা জানিয়েছেন, যে অভ্যাসটি ত্যাগ করতে চাচ্ছেন, সেটির কারণ সম্পর্কে জানুন। তাহলে অভ্যাস ত্যাগ করার রাস্তাটি সহজ হয়ে আসবে অনেকটাই।

৩. গড়ে তুলুন ভালো কোনও অভ্যাস
বদঅভ্যাসটির পরিবর্তে ভালো কোনও অভ্যাস গড়ে তুলুন। আর বদঅভ্যাস মাথা চাঁড়া দিয়ে উঠতে চাইলেই তা দমন করুন ভালো অভ্যাসের মাধ্যমে। তবে মনে রাখবেন, কাজটি সহজ নয়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, ধূমপানের কথা। ধরে নেওয়া যাক, আপনি ধূমপায়ী এবং সে অভ্যাস থেকে বের হয়ে আসতে চাচ্ছেন। এখানে ভালো অভ্যাস হিসেবে গড়ে তুলুন, চুইংগাম চিবানো বা চকোলেট জাতীয় কিছু খাওয়া। যখনই বদঅভ্যাস মাথা চাড়া দিয়ে উঠতে চাইবে তখনই ভালো অভ্যাসটি প্রয়োগ করুন। গবেষকদের মতে, এ পন্থাটি ভালো কাজে দেয়।

৪. অভ্যাস ত্যাগের যুক্তিসংগত কারণ খুঁজে বের করুন
গবেষকরা জানিয়েছেন, কেন অভ্যাসটি ত্যাগ করতে চাইছেন, তার একটি দৃঢ় একটি যুক্তিসংগত কারণ খুঁজে বের করুন। এতে করে আপনি নিজেই নিজেকে সামলে রাখতে পারবেন অনেকটা। যুক্তিসংগত কারণের মধ্যেই খুঁজে পাবেন অভ্যাস ত্যাগের প্রেরণা। কারণ যখন দেখবেন, অভ্যাসটি আদতে ভালো কিছু বয়ে আনেছে না আপনার জন্য, তখন আপনি আক্ষরিক অর্থেই তা মন থেকে ত্যাগ করতে চাইবেন।

৫. লক্ষ্য তৈরি করুন
একবারেই অভ্যাস ত্যাগের চিন্তা না করে, স্বল্পমেয়াদী সময়সীমা নির্ধারণ করুন। এই সময়সীমা হতে পারে কয়েক ঘন্টা বা কয়েক মাস, সম্পূর্ণ বিষয়টিই আদতে নির্ভর করছে আপনার ওপর। সময়সীমা নির্ধারণের পর সেগুলোকে লক্ষ্য হিসেবে নিন এবং পূরণ করার চেষ্টা করুন। গবেষকদের মতে, এতে করে নিজের সঙ্গেই একটি মানসিক প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং স্বল্পমেয়াদী হয় বলে অধিকাংশ মানুষ সহজে ওই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে। এভাবে লক্ষ্যমাত্রা পূরণ করতে থাকুন, দেখবেন একটি সময় অভ্যাস ত্যাগের জন্য আর মনের সঙ্গে লড়তে হচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিমের খোসার যত গুণ

অনলাইন ডেস্ক: সকালের নাস্তায় বেশিরভাগ সময় ডিম খেয়ে থাকি আমরা। ডিমে খুব সহজেই প্রোটিন পাওয়া যায়। শিশুরাও অন্যান্য খাবারের চেয়ে ডিম বা ডিম দিয়ে তৈরি খাবারই বেশি পছন্দ করে। শুধু খাদ্য হিসেবেই নয়, রূপচর্চা সহায়ক উপাদান হিসেবেও প্রত্যেক গৃহস্থের ঘরে ডিম থাকে।
ডিম দিয়ে তৈরি নানা খাবারের কথা তো আমরা জানি। কিন্তু ডিমের খোসাও যে নানারকম প্রয়োজনে ব্যবহার হয়, তা কি আমরা জানি? ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, গ্লুকোসামিন, হায়ালুরোনিক অ্যাসিড ও কোলাজেন। এই সব যৌগ শরীরের নানা ব্যাধি, মূলত, ব্যথা-বেদনা সরাতে কাজে আসে।

আসুন জেনে নিন, ডিমের খোসাকে কীভাবে আপনার কাজে লাগাবেন।
বাত বা গাঁটের ব্যথা
বাত বা গাঁটের ব্যথা কমিয়ে আরাম দেয় ডিমের খোসা। আপেল সাইডার ভিনেগারের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে দুই দিন রেখে দিন। গলে মিশে যাবে খোসা। এই মিশ্রণ লাগান ব্যথার জায়গায়। ব্যথা কমে যাবে এবং আরাম পাবেন।

ত্বক পরিচর্যা
ত্বক পরিচর্যাতেও ডিমের খোসা খুব কার্যকর। ডিমের সাদা অংশে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে দিন। আপনার দরকারি ফেসপ্যাক তৈরি হয়ে যাবে। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিটের মতো অপেক্ষা করুন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। মুখে পুরনো দাগ বা ব্রণের সমস্যা থাকলে এই প্যাক সহজ সমাধান।

পোকার আক্রমণ
ডিমের খোসায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম। বা়ড়ির বাগানে বা কোনও গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। পোকার আক্রমণ থেকে বাঁচবে গাছ।

পোড়া দাগ
বাসনের পোড়া দাগ দূর করতেও ডিমকে কাজে লাগান। বাসন ধোয়া সাবানের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন। পোড়া দাগ গায়েব হবে সহজে।

চা বা কফি
ডিম ভেঙে তার খোসা ধুয়ে বড় বড় টুকরো করে তা ছড়িয়ে দিন চা বা কফিতে। তারপর আরও একবার ছেঁকে নিন চা। ডিমের খোসার হায়ালুরোনিক অ্যাসিড টেনে নেবে তেতো ভাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্সফোর্ডের শিক্ষক যখন পথের ভিখারী

অনলাইন ডেস্ক: উইলিয়াম শেকসপিয়রের ট্র্যাজেডিগুলোর কথা মনে আছে? ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট প্রভৃতি নাটকের মাঝে আমরা দেখতে পাই, নিয়তির অদ্ভুত দোলাচাল। ভাগ্যের প্রভাবে যে কারো জীবন যে, ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যেতে পারে; এসব কাহিনী আজো তার উদাহরণ হয়ে রয়েছে। তেমনই একজন মানুষ রাজা সিং। ছিলেন বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেখানে অধ্যাপনা করেছেন বলে তার দাবি কিন্তু নিয়তির নির্মম পরিহাসে পরবর্তী সময়ে তাকে বসবাস করতে হচ্ছে ভারতের দিল্লির রাস্তায়।
১৯৬০ সালের গোড়ার দিকে ভাইয়ের ডাকে সাড়া দিয়ে ভারতে ফিরে আসেন রাজা সিং। দুই ভাই মিলে শুরু করেন মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ব্যবসা। ভালোভাবে ব্যবসা শুরু করলেও কিছুদিন পর তার ভাই মারা যান। ফলে ব্যবসা পরিচালনায় ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে যান তিনি। এদিকে মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানদের তিনি বিদেশে লেখাপড়া করতে পাঠিয়েছিলেন তারাও প্রতিষ্ঠিত হওয়ার পর, অসহায় বাবার খোঁজখবর নেয়া বন্ধ করে দেয়।
সব হারিয়ে রাজা সিংয়ের ঠাঁই হয় দিল্লির রাস্তায়। চলতে থাকে যাযাবরের জীবন। আজ বস্তিতে তো কাল রেল স্টেশনে। কখনো ভিক্ষা করে আবার কখনো মানুষের টুকিটাকি কাজ করে যা পান, তাই দিয়ে গত চল্লিশ বছর তিনি টেনে চলেছেন ব্যর্থ জীবনের বোঝা।
রাজা সিং এখন বয়সের ভারে ন্যুব্জ। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। চলতি বছর, তার এই অসহায় অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন দিল্লিতে বসবাসকারী অবিনাশ সিং। কয়েকদিনের মধ্যে প্রায় পাঁচ হাজারবার শেয়ার হয় ভিডিওটি। ফেসবুকে প্রচুর লোক তাকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে একটি বৃদ্ধাশ্রমে রয়েছেন ছিয়াত্তর বছর বয়সি এই হতভাগ্য শিক্ষক।
সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব স্যারকে ধন্যবাদ, তার জন্য আজ আমি এখানে

বিনোদনের খবর: রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বুধবার (৫ সেপ্টেম্বর) শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়ে গেল।
আগেই জানা গিয়েছিল, ছবিটিতে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নুসরাত ফারিয়া অভিনয় করবেন। কিন্তু, শাকিব খানের বিপরীতে আরেক নায়িকা কে হতে যাচ্ছেন তা জানা ছিল না।
অবশেষে ছবিটির সদ্যসমাপ্ত মহরত অনুষ্ঠানে সেই নবাগত নায়িকাকে পরিচয় করিয়ে দেয়া হল। নতুন এই নায়িকার নাম হলো- রোদেলা জান্নাত। সবকিছু ঠিক থাকলে শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিটির শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।
কে এই রোদেলা? যে সব দর্শকদের মনে এমন প্রশ্ন জমে আছে তারা জেনে নিন, শাকিব খানের এই নতুন নায়িকা মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ছাত্রী। একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজও করেছেন রোদেলা। এছাড়াও নবাগত এই নায়িকা ক্ল্যাসিকাল নাচেও বেশ পারদর্শী।
এদিকে ‘শাহেনশাহ’র মহরতে রোদেলা জানান, আমি তখন মালয়েশিয়ার গবেষণার কাজ করছিলাম, শাকিব ভাই ‘শিকারী’র প্রচারণায় সেখানে গিয়েছিলেন। ওখানেই তার সঙ্গে প্রথম দেখা হয়। কিন্তু, সে সময়টাতে আমি অনেক ব্যস্ত ছিলাম। তখন তিনি বলেছিলেন, তুমি বাংলাদেশে আসো। তোমার গ্রুমিংয়ের প্রয়োজন আছে। অভিনয়টাও শেখা দরকার। এরপর আমি অনেকটা সময় ধরে দেশে আসতে পারিনি। তবে কয়েক মাস আগে তার সঙ্গে চুক্তি হয়। তিনি তালিম নেয়ার জন্য আমাকে শিক্ষক দিয়েছিলেন। শাকিব ভাই রীতিমতো আমার গুরু, আমাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। কীভাবে কি করতে হবে তা তিনি-ই শিখিয়েছেন। এরপর তো ‘শাহেনশাহ’র মতো বড় বাজেটের ছবিতে সুযোগ পেয়ে গেলাম।
‘শাহেনশাহ’ ছবিতে সুযোগ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোদেলা জান্নাত বলেন, একটা নতুন মেয়ে ঢালিউড কিং খানের সাথে কাজ করবে এটা শোনার পর কি অনুভব করছে সেটা ঠিকভাবে ব্যক্ত করতে পারবে না। সে নার্ভাস হয়ে যাবে। সে ভাববে আমি সত্যিই কতটা ভাগ্যবান! আমি সর্বোচ্চ বলতে পারবো, ভালো লাগছে। আমার হাঁটু কাঁপছে। আমি অনেক নার্ভাস এবং এক্সাইটেড। শাকিব স্যারকে ধন্যবাদ, তার জন্য আজ আমি এখানে। তার জন্যই কাজ করার একটা জায়গা খুঁজে পেয়েছি। সেলিম (শাহেনশাহ ছবির প্রযোজক সেলিম খান) স্যারকেও ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন।
নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান সে সম্পর্কে জানতে চাইলে রোদেলা বলেন, এ বিষয়টি আমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। আমি সব সময় ভাবি আমার বর্তমান কাজটা ভালোভাবে করতে হবে। আগে আমি হাতের কাজটা ভালো করে শেষ করি। এরপর সময় বলে দেবে সামনে আমাকে কি করতে হবে। পড়াশুনা তো করছিই। ওটা একটা সময় শেষ হয়ে যাবে। ছবিতে কি হবে এটা শুরু না করে কিছু বলতে পারছি না। আমি কতটা ভালোভাবে করতে পারছি- সবকিছু তার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
অবশ্য ফিল্ম পাড়ার কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে এবং কেউ কেউ বলছেন রোদেলা নাকি ‘শাহেনশাহ’ ছবির পরিচালক রনির ‘ঘনিষ্ঠ’ বন্ধু। আর সে সুবাদেই নাকি রোদেলার নায়িকা হওয়ার পথটি তরান্বিত হল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসিকে পাল্টা জবাব রিয়াল কোচের

খেলার খবর: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ায় স্প্যানিশ ক্লাবটির দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি। এ নিয়ে ঝড় উঠেছে ফুটবল বিশ্বে। তারই জের ধরে মেসিকে পাল্টা জবাব দিলেন রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগুই।
স্প্যানিশ লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথ নতুন নয়। তবে লা লিগায় মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। জুলাইয়ে সিআর সেভেন রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় বেশ অবাকই হয়েছেন লিও মেসি। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ায় দলটির শক্তি কমেছে বলে মনে করেন মেসি। দলটি আর আগের মতো শক্তিশালী নেই। মেসির ভাষায়, রোনালদোর অনুপস্থিতিতে রিয়ালের ‘শক্তি কমেছে’। সেই সঙ্গে জুভেন্টাসে যোগ দেওয়ায় ইতালিয়ান ক্লাবটিকে এবারের চ্যাম্পিয়নস লিগে ফেভারিটও মানছেন বার্সা তারকা।
কাতালুনিয়া রেডিওকে মেসি বলেন, “রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল, তাদের স্কোয়াড দুর্দান্ত। কিন্তু রোনালদো ছেড়ে দেওয়ায় দলটির শক্তি কমেছে এবং জুভেন্টাস তাকে নিয়ে চ্যাম্পিয়নস লিগে পরিষ্কার ফেভারিট।”
এদিকে রোনালদোহীন রিয়ালকে খাটো করে না দেখতে মেসিকে অনুরোধ জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগুই। মেসিকে উদ্দেশ্য করেই রিয়াল কোচের উক্তি, “এই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আমি এক সেকেন্ডের জন্যও সন্দেহের চোখে দেখি না।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৯তম বিসিএসের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক: ৩৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের লক্ষ্যে ৩৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারি সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন প্রার্থী ও সহকারি ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন প্রার্থী পাস করেছেন।
ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া টেলিটক সিম থেকে এসএমসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএস অপসনে গিয়ে PSC(space)39(space) registration number লিখে 16222 নাম্বারে পাঠাতে হবে। যেমন- PSC 39 123456 send to 16222.
মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন ৩৯ হাজার ৯৫৪ চিকিৎসক। এই বিসিএসে চার হাজার ৭৯২ জন চিকিৎসককে নিয়োগ করা হবে। এর মধ্যে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন ও ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন। সেই হিসাবে প্রতি পদের জন্য গড়ে আটজনের বেশি চিকিৎসক প্রতিযোগিতা করছেন।গত ৩ আগস্ট রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest