সর্বশেষ সংবাদ-
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : ২০১৪ সালের ১৮ জুলাই সাতক্ষীরার সদরের কুচপুকুর গ্রামের ওজিয়ার মোড়লের ছেলে আনিছুর রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যশোর জেলার শার্শা থানাধীন বসতপুর গ্রামের একটি ফাঁকা মাঠে গুলি করে হত্যার পর ক্রসফায়ার দেওয়ার প্রচারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ভাই মকফুর রহমান বাদি হয়ে মঙ্গলাবার সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির , সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক শার্শা থানার বসতপুরের উপপরিদর্শক কবীর হোসেন মোল্লাসহ ৩৩ জনের নামে সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল বাদির লিখিত অভিযোগ আমলে নিয়ে (১৫৬(৩) ধারা মতে) এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একইসাথে একজন সহকারি পুলিশ সুপার বা পুলিশ সুপার মর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় অন্য আসামীরা হলেন, সদর উপজেলার কুচপুকুর গ্রামের নেছার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের নেছার আলীর ছেলে রব্উিল ইসলাম, কুচপুকুর জামতলা গ্রামের নজরুল সরদারের ছেলে এনামুল হক পলাশ, ও রণি আহম্মেদ, দক্ষিণ দেবনগর গ্রামের নেছার আলীর ছেলে মুনসুর আলী ও হামজার আলী, ভবানীপুর গ্রামের নয়দা ওয়াজেদ আলীর ছেলে ফারুক হোসেন, বালিয়াডাঙা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে মাঝারুল ইসলাম, কাশেমপুর হাজামপাড়া মোড়ের জনাব আলীর ছেলে ইকরামুল, কাটিয়া বাজারের পাশে খোকনের ছেলে শেখ ফারুক হোসেন, পলাশপোলের বাঙ্গালের ছেলে খায়রুল বাসার পাপন, সুলতানপুরের কাজী আবুল খায়েরের ছেলে কাজী ফিরোজ হাসান, বাগানবাড়ি মাঝেরপাড়ার শেখ মুজিবর রহমানের ছেলে শেখ আনোয়ার হোসেন মিলন, পায়রাডাঙা গ্রামের রাজ্জাক সরদারের ছেলে শফিকুল ইসলাম, জিফুলবাড়ি(গোবরদাড়ি) গ্রামের ওজিয়ার রহমানের ছেলে জয়নুল আরা (লালু), ভাবনীপুর গ্রামের ছাত্রলীগ নেতা নাজমুস সাকিব, একই গ্রামের আব্দুস সাত্তারের চেলে সামছুর রহমান (মেম্বর), আব্দুর রহিমের ছেলে শহীদুল ইসলাম, আড়–য়াখালি গ্রামের জামসেদ গাজীর ছেলে জাকির হোসেন, ও আব্দুর রকিব, মৃত সমছের সরদারের ছেলে ইউপি সদস্য মনিরুল ইসলাম, শহরের মুনজিতপুরের আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর ও মজিবর রহমান, বাঁশঘাটা গ্রামের অছের আলীর ছেলে আক্তার হোসেন, শিয়ালডাঙা গ্রামের হেকমত সরদারের ছেলে ইমন ওরফে পটল, আগরদাঁড়ি গ্রামের আহম্মাদ গাজীর ছেলে আব্দুল বারী গাজী, বাবুলিয়া গ্রামের মতি মাষ্টারের ছেলে মাষ্টার পলাশ, কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু বক্কর ছিদ্দিক ও আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে শাহাজাহান গাজী।

মামলার বিবরনে জানা যায়, কুচপুকুর গ্রামের ওজিয়ার রহমান মোড়লের ছেলে আনিসুর রহমানকে ২০১৪ সালের ১৮ জুলঅই রাত আটটার দিকে চারি পুলিশ কর্মকর্তাসহ দুটি মাইক্রোবাসে করে বাড়ি থেকে তুলে নিয়ে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসে। রাতে তাকে নির্যাতনের পর যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের একটি ফাঁকা মাঠে বুকে ও পায়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। পরদিন সকালে খবর পেয়ে সেখান থেকে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পুলিশ একটি সাধারণ ডায়েরীর পর ওই লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য যশোর জেনারল হাসপতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে আনিসুরের লাশ রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাতক্ষীরা সদর থানায় এ ঘটনায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি।

ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামীদের বিরুদ্ধে মামলা করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ হওয়ায় মামলার বিলম্বের কারণ বলে উল্লেখ করা হয়েছে।

সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. মশিউর রহমান ফারুক চারজন পুলিশ কর্মকর্তাসহ ৩৩জনের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলাটি মঙ্গলবার বিকেল ৫টায় এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতা-কর্মী।
মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ উচ্চ আদালতের ১১ নং বেঞ্চ থেকে তিনিসহ বিএনপির সকল নেতা-কর্মীদের জামিন দেয়া হয়। এর ফলে তিনিসহ সকল নেতা-কর্মীদের কারাগার হতে বের হতে আর কোন বাধা নেই।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এড. শাহানারা আক্তার বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে মনগড়া মিথ্যা চার্জশীট দাখিল করেন। যার প্রেক্ষিতে বিতর্কিত চার্জশিট ও মিথ্যা স্বাক্ষরের ভিত্তিতে আদালত সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করে আদালত। নি¤œ আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়।

ইতোমধ্যেই এই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে চারজন বিএনপি নেতা কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে। সাবেক এমপি হাবিবসহ ৪৬ জন বিএনপি নেতাকর্মী অদ্যবধি কারা ভোগের পর মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের ১১ নং বেঞ্চ থেকে তিনিসহ সকল নেতা-কর্মীদের জামিন প্রদান করা হয়। তিনি আরো জানান, এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ সকল নেতা-কর্মীদের কারাগার হতে বের হতে আর কোন বাধা নেই।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : অভ্যন্তরীণ জলাভূমি প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর’র সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার সহকারি পরিচালক রাজ কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন ও সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ।

সাতক্ষীরা সদর উপজেলা পুকুর, সাতক্ষীরা পৌর দীঘি ও জেলা প্রশাসকের বাংলোর পুকুরসহ অভ্যন্তরীণ জলাভূমি প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক ২৬টি জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ৪৭১ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
ছাত্র-জনতার যুগপৎ অন্দোলনের বিজয়কে টেকসই ও অর্থবহ করতে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা রাখার আহŸান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা।

মঙ্গলবার (২৭ আগস্ট) শহরের মুন্সিপাড়াস্থ জামায়াত কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ইউনিট সভাপতি সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য জামশেদ আলম, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সহ: সেক্রেটারী হাবিবুর রহমান, এড আবু তালেক, মাষ্টার বদিউজ্জামান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :
ইছামতি নদীর বাঁধ রক্ষায় বাংলাদেশ জামায়াত ইসলামের নেতেৃত্বে সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে। সোমবার (২৬ আগস্ট) উপজেলার ভাতশালা বিশ্বাস বাড়ি এলাকায় এক কাজে অংশ নেন তারা।

সরেজমিনে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সরকারি বরাদ্দের পাশাপাশি দেশ রক্ষায় স্ব উদ্যোগে জামায়াত-শিবির, সদ্য বিলুপ্ত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউসের টিম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন দরদি, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবার, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সর্বস্থরের মানুষ এ কাজে অংশ নেন।

সকাল থেকে কেউ বস্তায় ইট ভর্তি করছেন, কেউ বালু ভর্তি করার কাজে ব্যস্থতা সময় পর করছে। আবার কেউ ইট ভর্তি বস্তা মাথায় করে নদীর পাড়ে নিয়ে যাচ্ছেন। এসব মানুষের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের টিম মানবিক পরিবারের নারী সদস্যরা স্যালাইন পানি বিতরণ করেন। অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বল্লি পুতে বাঁধ রক্ষার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে জড়ো হয় কয়েকশ মানুষ। নদী পড়ে মানুষের উপস্থিতিতে গণশক্তিতে পরিণত হয়। স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা বকুল হোসেন, শেখ মনিরুল ইসলাম, সরফারাজ জানান, বেশ কিছুদিন ধরে জানতে পারি যে ইছামতি নদীর ভাতশালা এলাকায় বাঁধের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। সে কারণে সরকারের পাশাপাশি আমরা নিজ উদ্যোগে এ কাজে এসেছি।

আমরা দেশ ও এলাকার মানুষের জানমাল ও বাঁধ রক্ষায় কাজ করে যাব। উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান জানান, দেশ রক্ষায় ৫টি ইউনিয়ন থেকে আমাদের জামায়াত ইসলামের ৫ শতাধিক মানুষ এখানে কাজ করছে। দেশের ক্রান্তিকাল সময় বসে না থেকে নদীর বাঁধ রক্ষায় নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করছি। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাদ্দের অর্থ সচ্ছতার ভিত্তিতে সঠিক ব্যবহার করে সে বিষয় তাদের সাথে কথা বলেছি। পাশাপাশি আমাদের পক্ষ থেকে শুধু স্বেচ্ছাশ্রম নয় সাথে কয়েক হাজার ইটের ব্যবস্থা করেছি। বাঁধ রক্ষা শেষ না পর্যন্ত আমাদের সদস্যরা কাজ করে যাবে। দেশের মানুষের কল্যাণে বিশেষ করে সনাতন সহ অন্য ধর্মের অমুসলিম মানুষদের যাতে ক্ষতি না হয় সে বিষয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।

এদিকে, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের চিফ অফিসার, নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন পর্যয়ের কর্মকর্তারা, বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামাতের সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হক,

উপজেলা বায়তুলমাল সম্পাদক সোলাইমান হোসেন, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন আমীর মাওলানা ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাহাবুব আলম, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন, উপজেলা ইউনিট সদস্য মাসুম খান চৌধুরী সহ বিভিন্ন বিভিন্ন ইউনিটের নেতৃবন্দরা। পরে সর্বস্থরের মানুষের এই কর্মসূচিকে সমার্থন জানিয়ে কন্ঠ শিল্পী শরিফুজ্জামান সোহাগ নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবকদের মাঝে পানি, বিস্কুট সরবাহ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি। সোমবার বিকেলে তাকে আটক করা হয়।
তিনি খুলনার রুপসা থানার তিলক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাবেক ফুটবলার ও খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি থাকাকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলমান। চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শেদীর পিএস থাকাকালে এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে খুলনার রুপসা থানায় একাধিক মামলা।

সোমবার বিকেলে তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোমরা স্থলবন্দর এলাকায় আসেন। বিষয়টি বিজিবি’র নজরে আসলে তাকে আটক করা হয়। তাকে রুপসা থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
ওয়ার্ড ভিত্তিক নারী সুরক্ষা ফোরামের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টার সময় মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের আর্থিক সহযোগিতায় এবং আরা’র বাস্তবায়নে রিনিউ প্রকল্পনাধীন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড নারী সুরক্ষা ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জলবায়ূ বিপন্ন ও উদ্বাস্তু নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য জেন্ডার বৈষম্য, সরকারী সুযোগ সুবিধা প্রাপ্তি ও স্থানীয় সিদ্ধান্তে নারীর অংশগ্রহন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড নারী সুরক্ষা ফোরামের সভাপতি নুরজাহান সুলতানার সভাপতিত্বে সভায় ৩০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড ভলান্টিয়ার আব্দুস সাত্তার। সার্বিক সহযোগিতা করেন ইভেন্ট অর্গানাইজার সুলতান মাহমুদ সোহাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ড. শিহাবউদ্দীনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজটির সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন, কলেজের উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন।

এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার দে, তরুন কান্তি সানা, মনিরুজ্জামান, আরিফ হোসেন, সিরাজুল ইসলাম, সফিউর রহমান, আরিফ হোসেন, কাশেম আলী গাজী, শেখ আব্দুল ওয়াদুদ, ড. আব্দুল আজিজ, প্রভাষক আজিম খান শুভ, সৈয়দা সুলতানা শীলা, কলেজের ছাত্র ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হাসানুল বান্না, খালিদ বিন ওয়ালিদ, নাফিস হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএম ইউনুছ আলী।

বক্তারা এসময় বলেন, বিগত ২০২২ সালের ২৭ ডিসেম্বর সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে এখনো পর্যন্ত ড. মো. শিহাবুদ্দিন প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। চরম অনিয়ম-বিশৃংখলার মাধ্যমে কলেজকে দলীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে একনায়কতান্ত্রিকভাবে কলেজ পরিচালনা করার অভিযোগ তোলেন তার বিরুদ্ধে। সর্বশেষ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীর ভর্তির সোনালী সেবার সম্পূর্ণ টাকা আত্মসাত করে তাদের ভর্তি একেবারেই অনিশ্চিত করে ফেলেছে।

এছাড়া তিনি বর্তমানে প্রায় একমাস যাবৎ কলেজে না এসে কলেজেকে চরম বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখেছেন। বক্তারা আরও বলেন, এর আগে গত ১৯ আগস্ট অধ্যক্ষ ড. শিহাব উদ্দীনের পদত্যাগ দাবিতে শিক্ষক ও কর্মচারিবৃন্দের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র কলেজের বর্তমান সভাপতি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে পেশ করা হলেও তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি তিনি সেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আগামীতে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest