সর্বশেষ সংবাদ-
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

ঘোনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর বোরবার বিকালে ঘোনা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সাইফুজ্জামান মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আনারুল, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুল ইসলাম, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাইলু রহমান বিশ্বাস, সাতক্ষীরা জেলা কৃষকদলের সম্মানিত সদস্য আব্দুস সালাম,ঘোনা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক লিয়াকাত আলী, যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম,

ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন, বৈকারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খালিদ হোসেন, ভোমরা ইউনিয়ন কৃষকদলের মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব মামুন, বাঁশদাহ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ডাক্তার আসাদুজ্জামান, ঘোনা ইউনিয়ন কৃষক সিনিয়র যুগ্ন মজনুর রহমান, যুগ্ন আহবায়ক এরশাদ আলী মিল্টন, হাজী ফরহাদ হোসেন, মাহবুব বিল্লা, রুহুল আমিন, মিজানুর রহমান মিজান সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মেহেদী হাসান আটুলিয়া (শ্যামনগর):
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটুলিয়া ইউনিয়ন শাখা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১লা সেপ্টেম্বর বিকাল ৪ঃ০০ টায় নওয়াবেঁকী বাজার রুপালী ব্যাংকের সামনে নিজস্ব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মজলিসে শূরার সদস্য আলহাজ্ব মাওলানা ওয়াহিদুজ্জামান, নওয়াবেঁকী বাজার কমিটির সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু,

নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ, আটুলিয়া ইউনিয়ন মজলিসে শূরার সদস্য সৈয়দ কামাল উদ্দীন ও মাস্টার আব্দুর রহিম প্রমূখ।এছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাজহারুল ইসলাম।দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।পরে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আজাহারুল ইসলাম নামের এক ব্যবসায়িকে বাড়ি থেকে তুলে এনে দুইদিন ধরে গোয়েন্দা পুলিশ হেফাজতে রেখে নির্যাতন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ ভরি সোনার গহনা ও নগদ ৩২ লাখ টাকাসহ ১৬টি চেক এর পাতায় সাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সাতক্ষীরার ভোমরা গ্রামের ব্যবসায়ি “মামা ভাগ্নে এন্টারপ্রাইজের” স্বত্বাধিকারী আজাহারুল ইসলাম বাদি হয়ে তৎকালিন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান এবং সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত বিচারক নয়ন বিশ্বাস মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ভোমরা বন্দরের আমদানি ও রপ্তানিকারক মামা ভাগ্নে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। আসামী নাসিম ফারুক খান মিঠুর সঙ্গে তৎকালিন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত্ াবাবলুর রহমান খানের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সে অনুযায়ি ভোমরা বন্দরের আমদানিকারক ও রপ্তানিকারকসহ ব্যবসায়িদের সম্পর্কে বিভিন্ন তথ্য দিতো নাসিম ফারুক খান মিঠু। ওইসব ব্যবসায়িদের পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায় করাতেন মিঠু। তা থেকে একটি অংশ টাকা কাজী মনিরুজ্জামান তাকে দিতো। একপর্যায়ে বাদির সঙ্গে ভারতীয় ব্যবসায়িদের কোটি কোটি টাকার ব্যবসার বিষয়টি জানতে পেরে নাসিম ফারুক খাঁন মিঠু ২০২৩ সালের ২৪ মার্চ দুপুরে তার চেম্বার অব কমার্সের অফিসে ডেকে ১০ কোটি টাকা দাবি করে। জমি ও বাড়ির সবকিছু বেঁচেও ওই টাকা হবে না বলায় গোয়েন্দা পুলিশকে দিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকি দেয়। পরে বাদি বাড়ি চলে আসেন।

২৭ মার্চ রাত ১০টার দিকে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে আনে। এরপর দুইদিন গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে তাক নির্যাতন করা হয়। ২৯ মার্চ রাতে কাজী মনিরুজ্জামান, বাবলুর রহমান খান ও নাসিম ফারুক খাঁন মিঠু তাকে চোঁখ বেঁধে ভোমরা অফিসে নিয়ে তালা ভেঙে ঘরে থাকা সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের দুটি বই এর ১৩০টি পাতা নিয়ে নেয় তারা। পরে বলে যে, আজ তোর জীবনের শেষ দিন, কলেমা পড়ে নে। পরে তাকে চোখ বাঁধা অবস্থায় গাড়িতে তুলে মারতে মারতে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বাড়ি থেকে নগদ ৩২ লাখ টাকা ও পাঁচ ভরি সোনার গহনা নিয়ে নেয় তারা। একপর্যায়ে সেখান থেকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে ২৯ মার্চ দিবাগত রাত দুটোর দিকে ১৬টি চেকের পাতায় সাক্ষর করিয়ে নেয়। বাকী টাকা না দিলে অন্য লোককে দিয়ে চেক ডিজঅনারের মামলা করানোর হুমকি দিয়ে ৩০ মার্চ সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে নাসিম ফারুক খাঁন মিঠু বলে যে, টাকা পেলে বিভিন্ন লোকের মাধ্যমে আজাহারুলের বিরুদ্ধে ১৬ টি চেক ডিজঅনারের মামলা করা হবে।
বাদিপক্ষের আইনজীবী অ্যাড. শাহানা ইমরোজ মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ করেছে বিজিবি। রোববার ভোররাতে চালানো এ অভিযানে আটক করা হয় মোহাম্মদ গাজী নামের এক ব্যক্তিকে।

তিনি সদর উপজেলার ভারুখালী গ্রামের নাসিম গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকায় একদল চোরাকারবারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিজিবি।

এসময় অন্যরা পালিয়ে গেলেও বিজিবি’র হাতে আটক হন মোহাম্মদ গাজী। আটককৃত মোহাম্মদ গাজীর কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল এলএসডি,২ কেজি হেরোইন,৩শ’ ৩৭ বোতল ফেন্সিডিল। যার বাজার মুল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে প্রাণ সায়ের খাল পাড়ে বৃক্ষরোপনে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন।

অতিথি ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে চীফ ইনস্ট্রাক্টর শফিকুল ইসলাম, জেলা রোভারের সাবেক সম্পাদক ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা এ এস এস আব্দুর রশিদ, উপদেষ্টা জামাল উদ্দিন, উপদেষ্টা নাজরানা কাকলি,

স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সোহাগ হোসেন, সিয়াম, জাহারুল হুদা প্রমুখ। বৃক্ষরোপণে বিভিন্ন প্রজাতির আমগাছ রোপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন,
আমাদের সামনে রাসূল (সা.) ও তার সাহাবীরা মডেল হিসেবে রয়েছেন। সে আদর্শের আলোকে আমাদের গড়ে উঠতে হবে ।

শনিবার ৩১ আগষ্ট রাতে জেলা জামায়াতের কার্যালয়ে কাজী শামসুর রহমান মিলনায়তনে জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখা আয়োজিত ছাত্রশিশিরের প্রাক্তন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শত জুলুম-নির্যাতনেও আল্লাহর ওপর ভরসা করে নিজ নিজ দায়িত্বের আঞ্জাম দিতে হবে। রাসূল (সা.)-এর দেখানো পথেই আন্দোলনকে এগিয়ে নিতে হবে। যে কোন অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করতে আমাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী খোরশেদ আলমের পরিচালায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ডা মাহমুদুল হক, শিবিরের শহর সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, এড. আবু তালেব প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : মাদক সেবনে বিরোধিতা করায় এক রিক্সা চালক তার স্ত্রী মারুফা বেগমকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে মর্মে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে এ ঘটনা ঘটে।
মৃত মারুফা বেগম শ্যামনগর উপজেলার রমজাননগরের সাদ্দাম হোসেনের স্ত্রী
সাদ্দাম-মারুফা দম্পতির সংসারে ৮ মাস বয়সী শিশু কন্যা ও ৬ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

মারুফার পিতা বছির গাজী জানান, বিয়ের পর থেকে আমার মেয়েকে মাদকাসক্ত জামাতা সাদ্দাম প্রায়ই নির্যাতন করতো। মাদকাসক্ত হওয়ার পাশাপাশি এলাকার চুরি ছিনতাইয়ের মত গুরুতর অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। প্রতিবাদ করলেই করা হতো নির্যাতন। এরই ধারাবাহিকতায় মারুফাকে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে সাদ্দাম নির্যাতনের বিষয়টি মুঠোফোনে তাকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে মারুফাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে তিনি মনে করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাকির হোসেন বলেন, মৃতদেহের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এবিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও সাদ্দামের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার মা মাসুরা বেগম বলেন, ছাগল নিয়ে আসার জন্য তিনি বাড়ির বাইরে ছিলেন। সেসময় তার ছেলে ও বউমা ঘরে ছিল। তার ছেলে প্রায়ই স্ত্রীকে মারপিট করতেন বলেও তিনি নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রসূলপুর সরকারি গোরস্থান বাইতুল ফালাহ্ জামে মসজিদের ত্রি বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন চলে। ৪৮০ জন ভোটারের মধ্যে ৩৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে শেখ আমজাদ হোসেন ৩৫৭ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ ওয়ালিউল ইসলাম ২৫১ ভোট, কোষাধ্যক্ষ পদে মো: আফতাবুজ্জামান(ব্যাংক কর্মকর্তা) ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, এড.শহীদুল্ল্যাহ, শেখ শফিক উদ দৌলা সাগর (কাউন্সিল ৯নং ওয়ার্ড), মো: মফিজুল ইসলাম, মো: আব্দুল গণি, আব্দুল ওহাব, মো: গোলাম রসুল, আব্দুল জলিল, মো: মারুফ হোসেন, মো: নাজমুল আহসান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest