সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

প্রতিদিন ডাবের পানি খেলে যেসব উপকার পাবেন

স্বাস্থ্য বটিকা: সারা বছর ধরে যদি নিয়ম করে ডাবের পানি খাওয়া যায়, তাহলে একাধিক রোগ শরীরের ধারে কাছেও ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, ডাবের পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মেঙ্গানিজ এবং জিঙ্ক নানাভাবে শরীরে গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে : ডাবের পানিতে ক্যালসিয়াম, হাড়কে শক্ত-পোক্ত করে তোলার পাশাপাশি হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ডাবে উপস্থিত ম্যাগনেসিয়ামও এক্ষেত্রে নানাভাবে সাহায্য করে থাকে।

শরীরকে বিষমুক্ত করে : দেহের প্রতিটি কোণায় উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দিতে এই প্রকৃতিক উপাদানটির কোনও বিকল্প হয় না বললেই চলে। প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস ডাবের পানি পান করলে নানাবিধ রোগ যেমন শরীরের ধারে কাঁছে ঘেঁষতে পারে না, তেমনি সার্বিকভাবে শরীরিক ক্ষমতাও বৃদ্ধি পায়।

ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে চলে আসে : ডাবের পানিতে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং ডায়াটারি ফাইবার ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে। এই কারণেই রোজের ডায়েটে ডাবকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

কিডনির ক্ষমতা বাড়ে : প্রচুর মাত্রায় পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে ডাবের পানি কিডনির কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে শরীরে উপস্থিত টক্সিন উপাদানদের ইউরিনের সঙ্গে বের করে দিয়ে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায়।

পানির ঘাটতি মেটে : ডাবের পানি শরীরে প্রবেশ করা মাত্র জলের ঘাটতি মিটতে শুরু করে। সেই সঙ্গে এতে থাকা ইলেকট্রোলাইট কম্পোজিশান ডায়ারিয়া, বমি এবং অতিরিক্ত ঘামের পর শরীরের ভিতরে খনিজের ঘাটতি মেটাতেও বিশেষ ভূমিকা পালন করে।

শরীর এবং ত্বকের বয়স কমে : ডাবের পানিতে রয়েছে সাইটোকিনিস নামে নামে একটি অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরের উপর বয়সের ছাপ পরতে দেয় না। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ওজন হ্রাসে পায় : ডাবের পানিতে বেশ কিছু উপকারি এনজাইম হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতেও সাহায্য় করে থাকে। ফলে খাবার খাওয়া মাত্র তা এত ভালো ভাবে হজম হয়ে যায় যে শরীরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগই পায় না। ফলে ওজন কমতে শুরু করে।

রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে : রাইবোফ্লবিন, নিয়াসিন, থিয়ামিন এবং পাইরিডোক্সিনের মতো উপকারি উপদানে ভরপুর ডাবের পানি প্রতিদিন পান করলে শরীরের শক্তি এতটা বৃদ্ধি পায় যে জীবাণুরা কোনওভাবেই ক্ষতি করার সুযোগ পায় না। সেই সঙ্গে ডাবের পানিতে অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্য়াকটেরিয়াল প্রপাটিজ নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে : শরীরে বাজে কোলেস্টেরল বা এল ডি এল-এর পরিমাণ কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতিতে ডাবের পানির কোনও বিকল্প হয় না বললেই চলে। দেহে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতেও ডাবের পানি বিশেষ ভূমিকা নিয়ে থাকে।

মাথা যন্ত্রণার প্রকোপ কমে : ডিহাইড্রেশনের কারণে মাথা যন্ত্রণা বা মাইগ্রেনর অ্যাটাক হওয়ার মতো ঘটনা ঘটলে শীঘ্র এক গ্লাস ডাবের পানি পান করবেন। এমনটা করলে দেখবেন নিমেষে কষ্ট কমে যাবে। প্রাকৃতিক উপাদানটিতে ম্যাগনেসিয়াম, এই ধরনের শারীরিক সমস্যার চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্যারিসে ছুরি নিয়ে হামলা, মা-মেয়ে নিহত

বিদেশের খবর: প্যারিসে ছুরি নিয়ে হামলা চালিয়ে মা-মেয়েকে হত্যা করেছে এক ব্যক্তি। বৃহস্পতিবার প্যারিসের উপশহর ট্যাপেস এ ঘটনা ঘটে। খবর এএফপির।

এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। তবে এটি সন্ত্রাসী হামলা না পারিবারিক বিরোধ তা এখনও নিশ্চিত নয়। পুলিশ বলছে, নিহত ২ নারী হামলাকারীর মা ও বোন।

পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। হামলায় আরও ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার অবস্থা গুরুতর।

ট্রাপেস উপশহরটি মুসলিম অধিবাসী অধ্যুষিত। এখান থেকে বিপুল সংখ্যক যুবক আইএসের পক্ষে লড়াই করতে সিরিয়া ও ইরাকে গিয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ নায়ককে নিয়ে ছোট পর্দায় পরীমণি

বিনোদন সংবাদ: হাসি-কান্না বা কোন অ্যাকশন-ক্লাইমেক্স দৃশ্য নয়, এবার তাকে দেখা যাবে আড্ডা দিতে। যাকে বড় পর্দায় দেখে অভ্যস্ত দর্শকরা তাকে এবার দেখা যাবে ছোট পর্দার একটি অনুষ্ঠানে।

বলছি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির কথা। এসএ টিভিতে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে পরীর এই অনুষ্ঠানটি। যেখানে অতিথি হিসেবে দেখা যাবে অভিনেত্রীর ৬ নায়ককে। তারা হলেন; জায়েদ খান, সাইমন সাদিক, ডিএ তায়েব, রোশান, অারজু এবং ইয়াশ রোহান। ৬ নায়ককে নিয়েই ৬টি পর্ব সাজানো হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, এই ধরনের প্রোগ্রামে বরাবর অতিথি হিসেবে গিয়েছি। এবার অতিথি নয় বরং
অতিথিদের সাথে আড্ডা এবং খুনসুটি করেছি। তাও কিনা আমার সহশিল্পীদের সঙ্গে। তাই বিষয়টি সত্যিই ব্যতিক্রমী এবং অনন্দের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যক্তিগত দুঃখের গল্প শোনালেন সালমান খান

বিনোদন সংবাদ: বলিউডে পা রাখার আগে থেকেই তার প্রেমিক চরিত্র জনপ্রিয় হয়ে উঠেছিল টিনসেল টাউনে। দীর্ঘদিন তার সম্পর্ক ছিল সাবেক মিস ইন্ডিয়া ও মডেল-অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে। তারপর একের পর এক মডেল, অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে বলিউড ‘ভাইজান’ সালমান খানের।

সোমি আলি, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফের পরে গুজব রটেছিল বিদেশিনী টেলি তারকা লুলিয়া ভন্তুরকে নিয়ে। এমন কথাও শোনা গিয়েছিল যে, তারা বিয়ের আসনে বসবেন। কিন্তু এখনও তেমন কিছু ঘটেনি। সালমান খান এখনও বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ হয়েই ঘুরে বেড়াচ্ছেন। এবং অভিনয় করছেন চুটিয়ে। বিশ্বের প্রথম ১০০ জন দামি অভিনেতার মধ্যে সালমান রয়েছেন ৮২তম স্থানে।

এরই মধ্যে এক মজার তথ্যও সামনে এসেছে, যা বলেছেন স্বয়ং সলমন। এক টেলিভিশন শো-এর শ্যুটিং চলাকালীন বেশ খোশমেজাজেই তিনি তার প্রেমজীবনের নানা মজার কথা বলছিলেন। আর সেখানেই শোনালেন এক ‘গার্লফ্রেন্ড’-এর বাড়িতে ধরা পড়ার গল্প।

সালমান বলেন, সেদিন তার প্রেমিকার মা-বাবা বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগেই সেখানে উপস্থিত হন সালমান। কিন্তু হঠাতই বান্ধবীর মা-বাবা চলে আসায় তিনি পালাবার পথ পাননি। বাধ্য হয়ে লুকিয়ে পড়েন বান্ধবীর আলমারিতে। সবই ঠিক ছিল। কিন্তু ধুলার কারণে হাঁচি দিয়ে ফেলেন সালমান এবং ধরা পড়ে যান। কিন্তু তাতে বিশেষ বেগ পেতে হয়নি তাকে। বান্ধবীর বাবার তাকে বেশ পছন্দই হয়েছিল বলেই জানান সলমন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ধানদিয়া আশ্রায়ণ প্রকল্পে ৪০ পরিবারে মাংস বিতরণ

মেহেদী সোহাগ: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমবায় অফিসারের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহার আনন্দকে গরীব দঃখীরাও যাতে সমানভাবে উপভোগ করতে পারে সেজন্য গরুর মাংস বিতরণ করা হয়। কলারোয়া ধানদিয়া আশ্রায়ণ প্রকল্পের ৪০ টি পরিবারের মধ্যে ১ কেজি করে এই গরুর মাংস বিতরন করা হয়। বুধবার ঈদের দিন দুপুরের পর কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিন ও উপজেলা সমবায় অফিসার নওশের আলী এই গোস্ত বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোলে টানা ছুটিতে বন্দরে কড়া নিরাপত্তা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দরের সার্বিক নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর এলাকা ঘুরে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি। বন্দরের অভ্যন্তরে রাখা কোটি কোটি টাকার আমদানিকৃত মালামাল চুরিরোধ ও কেউ যাতে নাশকতার কোনো ঘটনা না ঘটাতে পারে সেজন্য ২৪ ঘণ্টা নিরাপত্তার কাজ করে যাচ্ছে বন্দরের নিয়োগকৃত বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমা, আনসার ব্যাটালিয়ন ও পুলিশ।

বন্দর সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল থেকে ঈদের ছুটি শুরু হওয়ার পর রাত পর্যন্ত মালামাল লোড-আনলোড চলে। এর পরপরই বন্দরের শেডগুলো সিল করে দেওয়া হয়। তবে টানা ছুটিতে বন্দরের অনেক কর্মকর্তা নিজ নিজ বাড়িতে গেছেন পরিবারের সঙ্গে ঈদ কাটাতে। বন্দরের কার্যক্রম আবার শুরু হবে আগামী রবিবার থেকে। এই ৫ দিন টানা ছুটিতে বন্দরের অভ্যন্তরে ও বন্দরের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পালাক্রমে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্দরটিকে পাহারা দিচ্ছে।

ব্যবসায়ীরা জানান, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ সম্পাদন হয় এই বন্দর দিয়ে। বন্দরটিতে সব সময় প্রায় দেড় লাখ মেট্রিক টন আমদানি পণ্য মজুদ থাকে, যার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। ছুটির মধ্যে সাধারণত দেখা যায় নাশকতা বা দুরর্ঘটনামূলক কর্মকান্ড বন্দরে ঘটে। এজন্য এই সময়টাতে নজরদারি বেশি দরকার।

এ ব্যাপারে বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা আনসার ব্যাটালিয়নের কমান্ডার বদিউজ্জামান বলেন, এই বন্দরে দেশের কয়েক শ আমদানিকারকের কোটি কোটি টাকার পণ্য রয়েছে। টানা ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ। এ সময় যাতে কেউ সেখানে প্রবেশ করে পণ্যের ক্ষতি কিংবা কোনো রকম নাশকতামূলক ঘটনা না ঘটাতে পারে এজন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই কথা বলেন বন্দরের বেসরকারি সিকিউরিটি সংস্থা পিমার কমান্ডার শহিদুল ইসলাম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, টানা ছুটিতে বেনাপোল স্থল বন্দরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সেই সাথে আনসার ব্যাটালিয়ন ও বেসরকারি সিকিউরিটি সংস্থা পিমাকে সতর্ক রাখা হয়েছে। দিনের পাশাপাশি রাতেও পুলিশের টহল দল কাজ করছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম আমাদের প্রতিনিধিকে বলেন, টানা ছুটিতে যাতে বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সমস্ত নিরাপত্তা সংস্থাকে অন্য সময়ের চেয়ে আরো বেশি নজরদারিতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলঙ্কাকে তামাকমুক্ত করতে শতাধিক শহরে সিগারেট বিক্রি বর্জন

বিদেশের খবর: শ্রীলঙ্কার শতাধিক শহরে সিগারেট বিক্রি বর্জন করা হয়েছে। দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, বর্তমানে দেশটির ১০৭টি শহরে সিগারেট বিক্রি বন্ধ রয়েছে।

এ ব্যাপারে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দেশ জুড়ে বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা এবং ফলাফল স্বরূপ বিভিন্ন শহরের দোকানদার ও ব্যবসায়ীরা সিগারেট বিক্রি বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনেরাত্নে জানান, ২০১৯ সালের মধ্যে ২০০ শহর এ কার্যক্রমের আওতায় আনা হবে।

২০২০ সালের মধ্যে তামাক উতপাদন নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

বিদেশের খবর: বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার ইরানের ধর্মীয় নেতা সৈয়দ আহমাদ খাতামি বলেছেন, ওয়াশিংটন যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের হামলার লক্ষ্যবস্তু হবে।

রাজধানী তেহরানে পবিত্র ঈদুল আজহার নামাজের খুতবায় খাতামি আরও বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। তারা জানে তারা যদি এই দেশের ক্ষতি করে এবং তা সামান্যতম তাহলে যুক্তরাষ্ট্র ও এর প্রধান আঞ্চলিক মিত্র ইহুদি রাষ্ট্রটি হামলার লক্ষ্যবস্তু হবে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ইস্যুতে কথা বলতে চায়। কিন্তু শত্রুদের এটা জানা উচিত যে, ইরান সব সময় স্বৈরাচারের মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও তা করবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest