সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

জামিন পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে নওশাবার স্ট্যাট্যাস

বিনোদন সংবাদ: ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জামিনে মুক্তি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার স্বামী ঈশান রহমান জিয়ার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাট্যাস দিয়েছেন।

স্ট্যাট্যাসটি হুবহু তুলে ধরা হলো:

দেশের সবাইকে ঈদুল আজহার বিলম্বিত শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আমাকে ঈদের আগের বিকেলে নিম্ন আদালত জামিন প্রদান করেছেন। এর মধ্য দিয়ে দেশের স্বাধীন বিচার বিভাগ তার মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি অভিভূত। আমার আইনজীবীদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।

আমার একমাত্র কন্যা প্রকৃতি’র সাথে ঈদের আনন্দ পরিপূর্ণভাবে অনুভব করার সুযোগ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর উপযুক্ত ভাষা আমার জানা নেই। তিনি বাংলাদেশের ষোল কোটি মানুষের একজন পরীক্ষিত, প্রকৃত ও সুযোগ্য অভিভাবক। এই ভূমিকার বাইরেও তিনি যে একজন মমতাময়ী মা। তা আবারো আমি নিজে একজন মা হিসেবে হৃদয়ের অন্তঃস্থল থেকে বুঝতে পারলাম। নিকট অতীতেও রোহিঙ্গা ইস্যুতে তার মাতৃত্বসুলভ গুনাবলীর অনেক দ্রষ্টান্ত তিনি রেখেছেন।
পুলিশ, র‍্যাব, ডিবি, সাইবার ক্রাইম ইউনিট আর কাশিমপুর কারাগারে দায়িত্বরত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এবং নার্সেরা- যারাই আমাকে অনেক প্রফেশন্যালিজম আর সহমর্মিতার সাথে প্রতিটি স্তরে হেফাজত করেছিলেন, তাদের প্রতিও আমার আকুন্ঠ কৃতজ্ঞতা।

অভিনয় শিল্পী সমিতির প্রেসিডেন্ট এবং সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ অন্যান্য বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রী, বিভিন্ন গণমাধ্যমের কর্মী আর বাংলাদেশের সকল শিশুসহ আমার শুভাকাংক্ষীদের বলতে চাই – আপনারা যারা বিগত কয়েক সপ্তাহে আমার পরিবারের পাশে থেকেছেন, ক্রমাগত সাহস আর আশ্বাস দিয়েছেন।

যার যার ব্যক্তিগত ও পেশাগত অবস্থান থেকে এগিয়ে এসেছেন, তাদের জন্য আমার অনেক ভালবাসা রইল। আপনাদের সবার নিঃস্বার্থ প্রার্থণাতেই আমার মেয়ে প্রকৃতি ঈদের সারাটা দিন তার মা’কে কাছে পেয়েছে।

পরিশেষে আমি আবারো একান্ত অনুরোধ করে বলতে চাই, যেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার চিরায়ত মাতৃত্বসুলভ মমতায় আমার আবেগতাড়িত ও অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। (কাজী নওশাবা আহমেদ)।

উল্লেখ্য, নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ৪ আগস্ট উত্তরার একটি শুটিং বাড়ি থেকে নওশাবাকে গ্রেফতার করেছিল র‍্যাব। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নওশাবা আহমেদ জামিন পেয়েছেন গত মঙ্গলবার (ঈদের আগের দিন)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ এশিয়ান টিভির সেলিব্রেটি ক্যাফেতে শাকিব খান-বুবলী

বিনোদন সংবাদ: ঢাকাই চলচ্চিত্রের সুপারহিট জুটি শাকিব খান–বুবলীকে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ঈদে ‘ক্যাপ্টেন খান’ দিয়ে বড়পর্দা কাঁপাচ্ছেন এই নন্দিত জুটি। আজ সন্ধ্যায় এশিয়ান টেলিভিশন ছোটপর্দার দর্শকদের কথা ভেবে এই জুটিকে নিয়ে আসছে ‘সেলিব্রেটি ক্যাফে’-তে। বিভিন্ন মজার সেগমেন্টে অংশ নিয়েছেন শাকিব খান ও বুবলী।

চলচ্চিত্র,ব্যাক্তি জীবন ও ইন্ডাষ্ট্রির নানা দিক নিয়েও কথা বলেছেন শাকিব খান। এছাড়া চলচ্চিত্র নিয়ে বুবলী তার ভবিষ্যত পরিকল্পনার কথাও জানিয়েছেন।

অনুষ্ঠানের প্রযোজক তানভীর তন্ময় বলেন, শাকিব খান ও বুবলীকে নিয়ে মজার মজার প্রশ্নের পাশাপাশি অনুষ্ঠানে সিরিয়াস কিছু বিষয় উঠে এসেছে। আশা করছি, দর্শকদের অনুষ্ঠানটি খুবই ভালো লাগবে।

ঈদের তৃতীয় দিন আজ শুক্রবার সন্ধ্যা ৭টা১০ মিনিটে এশিয়ান টিভিতে দেখা যাবে শাকিব খান ও বুবলীকে। মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর তন্ময়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাংস খাওয়ার পূর্বে জানুন…

স্বাস্থ্য বটিকা: উৎসবের সঙ্গে বিশেষ খাবারের রয়েছে বিশেষ সম্পর্ক। তবে সেই খাবার যেন উৎসবের আনন্দকে ম্লান করে না দেয়। পরামর্শ দিয়েছেন প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী-

হার্টের সমস্যা
গরুর ও খাসির মাংস বেশ চর্বিযুক্ত খাবার। এটি অতিরিক্ত খেলে আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে যেতে পারে। যাঁদের হার্টের সমস্যা রয়েছে তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণমতো মাংস খাবেন। একেবারে চর্বি ছাড়া মাংস খেতে পারলে ভালো।

ডায়াবেটিস
ডায়াবেটিক রোগীরা কোরবানির সময় তাঁদের রুটিন ভুলে গেলে চলবে না। তাঁদের প্রোটিনের চাহিদা অনুযায়ী খাবারের সঙ্গে গরুর মাংস গ্রহণ করবেন। রুটিন ভঙ্গ করলে ভোগান্তি বাড়বে। খাবারের আগে-পরে নিয়মিত মাপতে হবে ডায়াবেটিস।

অ্যাসিডিটি
যাঁদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাঁরা খাবারের আগেই ওষুধ গ্রহণ করবেন। সতর্ক থেকে খাবার গ্রহণ করবেন। বেশি সমস্যা হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। বেশি বেশি পানি পান করতে পারেন।

উচ্চ রক্তচাপ
যাঁদের ব্লাড প্রেসার রয়েছে তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমাণমতো গরুর মাংস খাবেন। মাপতে হবে প্রেসার। অবস্থা বেশি খারাপ হলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

অ্যাজমা বা অ্যালার্জি
যাঁরা ওজন কমাতে চান কিংবা যাঁদের অ্যাজমা বা এলার্জি রয়েছে তাঁদের সংযত থাকাই উত্তম। কারণ এক-দুইবার অতিরিক্ত মাংস খেয়ে নিজের ও স্বজনদের আনন্দ নষ্ট না করাই ভালো। দাদ আছে যাঁদের তাঁরা গরুর মাংস একেবারেই এড়িয়ে চলুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর-নওয়াবেঁকী রোডের হাওয়াল ভাংগী বাজার সংলগ্ন রাস্তা পারাপারের সময় এক মহিলা মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি…………..রাজিউন)।
শুক্রবার সকাল ৯টার দিকে তিনি এ দুর্ঘটনা ঘটে। তিনি ছায়েদ আলী গাজীর স্ত্রী, মটর সাইকেল সমিতির নেতা আঃ হামিদের মাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী স্কট মরিসন

বিদেশের খবর: স্কট মরিসনকে অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন ক্ষমতাসীন লিবারেল পার্টি। বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। পিটার ডাটনকে ৪০-৪৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন স্কট মরিসন। আর প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রক্রিয়ায় প্রথম রাউন্ডেই বাধ পড়ে যান জুলি বিশপ।

প্রধানমন্ত্রী পদ থেকে টার্নবুলকে সরাতে মূল ভূমিকা রেখেছিলেন পিটার ডাটন নিজেই। তিনি ঘোষণা দিয়েছিলেন, আগমাী বছরের ১৮ মে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে জিতলে হলে দলের নেতৃত্বে পরিবর্তন দরকার।

অস্ট্রেলিয়ায় ২০০৭ সালের নির্বাচনের পর এ নিয়ে ষষ্ঠবার প্রধানমন্ত্রী পরিবর্তন হল। ২০১৫ সালে নির্বাচনে টনি অ্যাবটকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন টার্নবুল। শুক্রবার লিবারেল পার্টির জনপ্রতিনিধিরা নতুন নেতা নির্বাচনের পক্ষে ভোট দিলে তিনি সরে দাঁড়ান। টার্নবুল সংসদ থেকেও সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সংসদ থেকে পদত্যাগ করলে তার আসনে উপনির্বাচন দেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীন-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি শুল্কারোপ

বিদেশের খবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের আরো কিছু পণ্যে নতুন করে আমদানি শুল্ক আরোপ করেছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও মার্কিন পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে।

এবার দ্বিতীয় দফায় এক হাজার ৬০০ কোটি ডলার মূল্যের পণ্যে ২৫ শতাংশ শুল্ক চালু করেছে ট্রাম্প প্রশাসন। চীনও তাৎক্ষণিকভাবে একই পরিমাণ মার্কিন পণ্যের ওপর একই হারে শুল্ক কার্যকর করেছে।

গত জুলাই মাসে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু হয়। এরপর থেকে দুদেশের এমন পাল্টাপাল্টি পদক্ষেপে এ পর্যন্ত সব মিলিয়ে একে অপরের পাঁচ হাজার কোটি ডলার মূল্যের আমদানি পণ্যের ওপর শুল্কারোপ করা হয়েছে। এতে সারা বিশ্বের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যালয়ে বিস্ফোরণ, নিহত ১

বিদেশের খবর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে বিস্ফোরনের ঘটনায় কমপক্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। পশ্চিম মেদিনীপুর জেলায় এই ঘটনা ঘটে। একথা জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১০:০০টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ঘটনার কিছু ছবি অনলাইনে প্রকাশ পেয়েছে। ছবিগুলোতে দেখা যায়, লোহার বাকা রড ও পাথর ছড়িয়ে আছে কার্যালয়ের সামনে। পুলিশরা প্রমাণ জোগাড়ের কাজে ব্যস্ত।

পুলিশ জানিয়েছে, ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। তারা ঘটনাটি নিয়ে তদন্ত করছে।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি কোন বোমা হামলার ঘটনা না কি গ্যাস সিলিন্ডার ফেটে ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে কারাগারে কোনো রক্ষী নেই, নেই কোনো অস্ত্র

ভিন্ন স্বাদের খবর: প্রথম যেদিন কারাগারে নিজের সেলে ঢুকলেন, সেদিন আয়নায় নিজেকে দেখে চিনতে পারেন নি তাতিয়ানা কোরেইয়া দ্যা লিমা।

“আয়নায় নিজেকে দেখে এত অদ্ভুত লাগছিল! দেখে চিনতেই পারছিলাম না।” বলছিলেন ২৬-বছর বয়সী লিমা। বারো বছরের সাজা মাথায় নিয়ে দুই সন্তানের এই মা জেল খাটছেন।

ব্রাজিলে কারাবন্দীর মোট সংখ্যা বিশ্বের চতুর্থ। কারাগারের ভেতরের শোচনীয় অবস্থা নিয়ে প্রায়ই তুমুল আলোচনা চলে। পাশাপাশি রয়েছে ধারণ ক্ষমতার বেশি বন্দী এবং কারাগারের ভেতরে গুণ্ডা দলের দৌরাত্ম্য, মাঝে মধ্যেই যা থেকে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়।

লিমাকে মূল কারাগার থেকে সরিয়ে ইটুয়ানার যে কারাগারে নেয়া হয়েছে সেটি পরিচালনা করে ‘অ্যাসোসিয়েশন ফর দ্যা প্রোটেকশন অ্যান্ড অ্যসিসটেন্স টু কনভিক্টস (এপ্যাক) নামে একটি সংস্থা।

গার্ডবিহীন জেলখানা
ব্রাজিলে অন্য কারাগারের চেয়ে এই কারাগারটি একেবারেই ভিন্ন। এখানে নেই কোন কারারক্ষী। নেই কোন অস্ত্র।

মূল কারাগারে যেখানে বন্দীদের জন্য রয়েছে নির্দিষ্ট পোশাক, সেখানে এই কারাগারটিতে লিমা তার নিজের কাপড়ই পরতে পারেন। তার সেলে রয়েছে আয়না, মেকআপ করার সরঞ্জাম।

ব্রাজিলের কারা সঙ্কটের পটভূমিতে এপ্যাক পরিচালিত কারাগারগুলি অনেক বেশি নিরাপদ, সস্তা, এবং মানবিক বলে স্বীকৃতি পাচ্ছে।

গত ২০শে মার্চ ব্রাজিলের উত্তরাঞ্চলের রনডোনিয়া এলাকায় এপ্যাক পরিচালিত একটি কারাগারের উদ্বোধন করা হয়। সারা দেশে এধরনের ৪৯টি কারাগার রয়েছে।

এখানে যে ধরনের বন্দীদের আনা হয় তাদের বেশিরভাগই আসে মূল কারা ব্যবস্থা থেকে। এরা যে তাদের অপরাধের জন্য অনুশোচনা করছেন সেটা তাদেরকে প্রমাণ করতে হয়। নিয়মিত শ্রম দেয়া এবং শিক্ষা গ্রহণ করার ব্যাপারে এই কারাগারের যেসব নিয়মকানুন রয়েছে তা কঠোরভাবে পালন করা হয়।

কারাগারে রয়েছে ‘কনজ্যুগাল সুইট’, যেখানে রয়েছে ডাবল বেড খাট। দেখা করতে আসা স্বামীদের সাথে বন্দীরা এখানে ‘ঘনিষ্ঠ সময়’ কাটাতে পারেন।

কারাগারের একপাশে গিয়ে দেখা গেল নারীরা সাবানের বোতলে লেবেল লাগাচ্ছেন। বন্দীদের তৈরি এই তরল সাবান বাইরে বিক্রি করা হবে।

প্রথম এপ্যাক কারাগার স্থান করা হয় ১৯৭২ সালে। একদল ক্যাথলিক খ্রিস্টান এটি তৈরি করেছিলেন। এখন এভিএসআই ফাউন্ডেশন নামে ইতালির একটি এনজিও এবং ব্রাজিলের সাবেক কারাবাসীদের একটি প্রতিষ্ঠান এর অর্থায়ন করে থাকে।

এভিএসআই ফাউন্ডেশনের সহ-সভাপতি জ্যাকোপো সাবাতিয়েলো বলছেন, তাদের কারাগারের মূল নীতি হচ্ছে কঠোর পরিশ্রম এবং অন্যের প্রতি ভালবাসা।

“আমরা সব বন্দীকে তাদের নাম ধরে ডাকি। নাম্বার দিয়ে কোন বন্দীর পরিচয় দেই না।”

শুশ্রূষা
এই কারাগারের বন্দীদের ডাকা হয় ‘রিকুপারেন্দোস’ নামে অর্থাৎ যাদের আরোগ্যলাভের প্রক্রিয়া চলছে। এক্যাপ বন্দীদের পুনর্বাসনের দিকে জোর দিয়ে থাকে।

বন্দীদের সারাদিন ধরে কাজ এবং পড়াশুনা করতে হয়। কখনও কখনও স্থানীয় লোকজনের সাথে কাজ করতে হয়।

কোন বন্দী পালানোর চেষ্টা করলে মূল কারা ব্যবস্থার হাতে তাকে ফিরিয়ে দেয়া হয়।

মি. সাবাতিয়েলো বলছেন, এপ্যাকের কারাগারে মারামারির দু’একটা ঘটনা ঘটলেও খুন রাহাজানির মতো কোন বড় অপরাধের নজির নেই।

তিনি বলছেন, কারাগারে কোন রক্ষী না থাকায় উত্তেজনা কম থাকে। এখানে কিছু নারী রয়েছেন যারা যাবজ্জীবন সাজা খাটছেন। এদের মধ্যে কেউ কেউ ভায়াবহ অপরাধ ঘটিয়েছেন।

“আমি এখনও আমার পুরনো বন্দী সংখ্যা ভুলে যাওয়ার চেষ্টা করছি,” বলছেন আগিমারা পাত্রিসিয়া সিলভিয়া কাম্পোস। মাদক চোরাচালানের দায়ে মূল কারাগারে তাকে চার মাস কাটাতে হয়েছিল।

“আমাদের গাদাগাদি করে থাকতে হতো। ছোট একটা ঘরে ২০ জন বন্দী। ঘুমাতে হতো নোংরা তোষকের ওপর,” বলছিলেন তিনি, “আর যে খাবার দেয়া হতো তা মুখে তোলার মত ছিল না।”

তার সাথে দেখা করতে আসা আত্মীয়দের নগ্ন করে তল্লাশি করা হতো বলে তিনি জানালেন।

কাম্পোস যে পরিবেশের কথা বলছেন তা ব্রাজিলের কারা ব্যবস্থার একটা বড় সঙ্কটের ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে প্রায়ই নারীদের কারাগারে যেতে হয় তার পুরুষ সঙ্গীর অপরাধের জন্য। এরপর দাগী আসামীদের মধ্যে তাদের ছেড়ে দেয়া হয়। অনেকেই কারাগারের মধ্যেই অপরাধের তালিম নেন।

“আমি যখন জেলে যাই, তখন এই ধরনের অপরাধ সম্পর্কে আমার কোন ধারনাই ছিল না,” বলছেন কাম্পোস, “আমার পাশে যে মহিলা ঘুমাতো সে তার প্রতিবেশীর মাথা কেটে ফেলেছিল। এবং সেই কাটা মাথা একটি সুটকেসে ভরে রেখেছিল।”

দুই সন্তানের জননী এখন আট বছরের জেল খাটছেন।

ব্রাজিলের একজন বিচারক আন্তোনিও দ্যা করাভালহো বলছেন, মূল কারা ব্যবস্থায় কাজ এবং শিক্ষার মাধ্যমে দণ্ড কমানোর প্রথা থাকলেও এটা প্রয়োগ করা হয় সামান্যই। তিনি এপ্যাক কারা ব্যবস্থার একজন সমর্থক।

“মূল কারা ব্যবস্থার বর্তমান হাল খুব দু:খজনক। ব্রাজিলের বিচার ব্যবস্থার মধ্যে থেকে বন্দীর মানবাধিকার রক্ষা করতে চাইলে এপ্যাক ব্যবস্থাই সবচেয়ে কার্যকারী,” তিনি বলেন।

গরাদের আড়ালে যে প্রেম
তাতিয়ানা কোরেইয়া দ্যা লিমা যখন এপ্যাক কারাগারে ঢোকেন তখন তার সুযোগ সুবিধে ছিল কম। জেলের মধ্যে স্বাধীনতা ভোগ করতে হলে তাকে সেই সুবিধে অর্জন করতে হবে। এটা সব নতুন কারাবন্দীর জন্য প্রযোজ্য।

কোন একজন বন্দী যখন ধাপে ধাপে অগ্রসর হয়, তখন এক পর্যায়ে তাকে স্বল্প সময়ের জন্য বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়।

প্রায়ই বাইরের জগতের সাথে বন্দীদের সখ্যতা গড়ে ওঠে। এভাবেই লিমা খুঁজে পেয়েছেন তার ভালবাসার পুরুষকে। সহ-বন্দী ভিভিয়েন কাম্পোসকে সাথে নিয়ে সেলের মধ্যে বসে তিনি বলছিলেন কিভাবে তার সাথে পরিচয় ঘটলো সেই পুরুষটির, যিনি নিজেও শহরের অন্য প্রান্তে আরেকটি এপ্যাক কারাগারের বন্দী।

এপ্যাকের এই কারাগারের দেয়ালে লেখা রয়েছে: ভালবাসা ত্যাগ করে কেউ পালায় না।
সূত্র: বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest