সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণনেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা দলকোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না – ওসি জাহাঙ্গীর আরিফপ্রাণ সায়র খাল ধারে সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের বৃক্ষ রোপন কর্মসূচিকলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: বিয়ের দাবিতে তরুণীর অনশনদেবহাটার খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট : ডিপ টিউবওয়েল স্থাপনের দাবিসি.আর দত্ত এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী এবং রঞ্জন কর্মকারের মৃত্যুতে স্মরণসভা

শ্যামনগরে বজ্রপাতে বৃদ্ধা নিহত

আসাদুজ্জামান :
সাতক্ষীরার শ্যানগর উপজেলায় বজ্রপাতে আধিবাসি সুভাষী মুন্ডা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় প্রসেনজিত মুন্ডা (৩০) নামে আরও একজন আহত হয়েছে।

রোববার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ভেটখালী গ্রামে নিজ বাড়ির পাশে মৎস্য ঘেরে কাজ করছিলো সুভাষী ও প্রসেনজিত মুন্ডা। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সুভাষী মুন্ডার মৃত্যু হয় এবং প্রসেনজিত আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী আহত প্রসেনজিতকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবার মৃত্যুর ৩ বছর পর সন্তানের জন্ম

ভিন্ন স্বাদের খবর: বাবার মৃত্যুর তিন বছর পর, তার মৃত্যুদিনেই স্ত্রীর কোল আলো করে এল এক ছেলে। এমনই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের জসলোক হাসপাতালে।
সুপ্রিয়া জৈন নামে ৩০ বছরের ওই যুবতী এ জন্য চিকিৎসক, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তিকেই ধন্যবাদ দিয়েছেন।
আদতে জয়পুরের বাসিন্দা হলেও গৌরব এবং সুপ্রিয়া, দুইজনেই কর্মসূত্রে ব্যাঙ্গালুরুতে থাকতেন। বিয়ের পাঁচ বছর পর সন্তানের কামনায় চেষ্টা শুরু করেন তারা। কিন্তু স্বাভাবিক পদ্ধতিতে সন্তান না আসায় ২০১৫ সালে সন্তান ধারণের আধুনিক প্রযুক্তি আইভিএফ এর সাহায্য নিতে শুরু করেন তারা।
চিকিৎসা চলাকালীনই কর্নাটকের হুবলির কাছে ট্রাকের ধাক্কায় পিষে যান গাড়ি সহ গৌরব। স্বামীর মৃত্যুর ধাক্কা কাটিয়ে ওঠার পর শ্বশুরবাড়ি এবং বাপেরবাড়ির কাউকে কিছু না জানিয়েই সুপ্রিয়া সিদ্ধান্ত নেন তিনি গৌরবের সন্তানের জন্ম দেবেন।
সেই মতো এক বন্ধুর পরামর্শে মুম্বাইয়ের চিকিৎসক ফিরুজা পারিখের সঙ্গে যোগাযোগ করেন সুপ্রিয়া। এ জন্য শারীরিক ধকলের সঙ্গে আর্থিক খরচও বহন করতে রাজি সুপ্রিয়া জসলোক হাসপাতালের কাছে নিজের থাকার অস্থায়ী বন্দোবস্তও করে ফেলেন।
ফিরুজা জানান, যেহেতু এ ধরনের ঘটনায় শুধু শারীরিকই নয় মানসিক ধকলও খুব বেশি হয় সে জন্য তারা সুপ্রিয়াকে পরামর্শ দিয়েছিলেন প্রথমে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে। সুপ্রিয়া সেই প্রক্রিয়া পেরনোর পরই শুরু হয় আইভিএফ পদ্ধতিতে শিশুর জন্মের প্রক্রিয়া।
তিনি আরও জানান, বেশ কয়েকবার তাদের পরীক্ষা ব্যর্থ হয়েছিল। এবার ব্যর্থ হলে গৌরবের শুক্রাণু নষ্ট হয়ে যেতো। অবশেষে সারোগেট পদ্ধতিতে ফল মেলে। সুপ্রিয়ার হাতে তার সন্তানকে তুলে দিতে পেরে খুশি জসলোক হাসপাতালের চিকিৎসকরা।
এর আগে গৌরবের মৃত্যুবার্ষিকীতে ব্যাঙ্গালুরু ছেড়ে অন্যত্র চলে যেতেন সুপ্রিয়া। এবছরও তিনি ইন্দোনেশিয়ার বালিতে ছিলেন। যখন জসলোক হাসপাতালের তরফে তাকে ফোন করে জানানো হয় তার সন্তান জন্মেছে।
তৎক্ষণাৎ ফিরে আসেন সুপ্রিয়া এবং স্বামীর মৃত্যুবার্ষিকীতেই তার সন্তানকে কোলে পেয়ে জানালেন, তিনি শুধু সন্তান চাননি, চেয়েছিলেন গৌরবের সন্তান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে বিশেষ ঈদ-অনুষ্ঠান ‘তারকাদের ঈদ’

বিনোদনের খবর: ইকবাল খন্দকারের উপস্থাপনায় সম্প্রতি নির্মিত হলো তারকা সমৃদ্ধ বিশেষ ঈদ-অনুষ্ঠান ‘তারকাদের ঈদ’।
সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় সাক্ষাৎকার ও শৈশবের স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন দেশের নামী পাঁচজন তারকা।
তারা হলেন আইয়ুব বাচ্চু, রবি চৌধুরী, সাব্বির, মিনার রহমান এবং ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘তারকারা তারকা হয়ে ওঠার আগে কীভাবে ঈদ উদযাপন করেছেন, এ সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ ভক্তদের। আশা করি এই অনুষ্ঠাদের মাধ্যমে তাদের সেই আগ্রহ পূরণ হবে।’
ইশতিয়াক আহমেদের সমন্বয়ে নির্মিত ‘তারকাদের ঈদ’ অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের ঈদ-অনুষ্ঠান মালায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

অনলাইন ডেস্ক: সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা হেলেনা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত ফলাফলে ৫ হাজার ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। মেধা ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে এ প্রার্থীদের দশম গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২৮ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদফতরের আওতায় চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।
চলতি বছর ৯ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ চাকরি প্রত্যাশী ওই পরীক্ষায় অংশ নেন।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে এই ৫ হাজার ১০০ জনকে নিয়োগের জন্য বাছাই করেছে পিএসসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন জনসন

খেলার খবর: বল হাতে যেকোন ব্যাটসম্যানের জন্য আতঙ্ক অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসন। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি খেলে বেড়াচ্ছিলেন ৩৬ বছর বয়সী এ তারকা। সর্বশেষ চলতি বছরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। আর এবার সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন এই অজি তারকা।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ান একটি সংবাদমাধ্যমে জনসন বলেন, ‘এটা শেষ। আমি আমার শেষ ডেলিভারিটি করে ফেলেছি। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। আমি ভেবেছিলাম আগামী বছরের অর্ধেক পর্যন্ত টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে যাবো। তবে আমার শরীর আর চলছে না।’
উল্লেখ্য, গতবারের আইপিএলের পরই কাঁধের ইনজুরি দেখা দেয় বাঁহাতি তারকা জনসনের। তবে মৌসুমটি ভালো যায়নি। ৬ ম্যাচে ২১৬ রান দিয়ে মাত্র দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার নয়, পরের নির্বাচনে সংলাপ : ওবায়দুল কাদের

দেশের খবর: দাবি থাকলেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে রাজনৈতিক সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এর পরের নির্বাচনের (দ্বাদশ জাতীয় সংসদ) আগে চিন্তা করে দেখতে পারি।’
সকালে সড়কপথে ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আসন্ন জাতীয় নির্বাচন ও বিএনপির বর্তমান রাজনীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে তাঁরা হেরে যাবেন এবং সে কারণে তাঁরা আজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজতে পারেন।’
বিএনপি সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করে এ সময় মন্ত্রী বলেন, ‘তারা দেশে ২০১৪ সালের মতো একটা ভয়ংকর সহিংসতার পরিবেশ সৃষ্টি করার ব্লু-প্রিন্ট তৈরি করছে।’
এদিকে, বাস টার্মিনালে গিয়ে যাত্রী ও পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার ঈদে সড়কের অবস্থা ভালো বলেও দাবি করেন ওবায়দুল কাদের। শুধু সড়কের কারণে যানজট তৈরি হয় না, এর বাইরেও কারণ থাকে; তারপরও যাত্রা নির্বিঘ্ন করতে সব পক্ষকে সঙ্গে নিয়ে তিনি কাজ করছেন বলে জানান।
সড়ক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এ সময়ে সড়কের অবস্থা অনেক ভালো। আমি আশা করি, যাত্রা এবার গতবারের চেয়ে স্বস্তিদায়ক হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ঈদের আগেই মুক্তি পাচ্ছেন’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী

দেশের খবর: নিরাপদ সড়কের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দুটি আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এখন পুলিশ তাঁদের নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখালে পবিত্র ঈদুল আজহার আগেই মুক্তি পাচ্ছেন শিক্ষার্থীরা।
আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো আসামি ইফতেখার আহম্মেদের এবং ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনউদ্দিন সিদ্দিকী ২১ শিক্ষার্থীর জামিন মঞ্জুরের আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী তাঁদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন।
আনিসুর রহমান জানান, বাড্ডা থানার মামলায় জামিন পাওয়া ১৪ ছাত্র হলেন—রিসালাতুল ফেরদৌস, রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান।
ভাটারা থানার মামলায় জামিন পাওয়া আট ছাত্র হলেন—আজিজুল করিম, মাসাদ মরতুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন ও আমিনুল এহসান।
গত ৭ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। পরে ৯ আগস্ট আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে আবারও শক্তিশালী ভূমিকম্প

বিদেশের খবর: ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৩। রবিবার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিলো ৭ দশমিক ৯ কিলোমিটার।
এর আগে গত ২৯ জুলাই ও ৫ আগস্ট ভূমিকম্প অনুভূত হয় লম্বকে। পর্যটনের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ দ্বীপে গত ৫ আগস্ট ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪শ’ ছাড়িয়েছিল। আহত হয়েছিলেন হাজারও মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছিলেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বাসিন্দা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest