সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

আসাদুজ্জামান ঃ ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে উত্তাল সাতক্ষীরা। হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ এতে গ্রহণ করেছেন। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা।

এসময় তারা শহরের নিউমার্কেট মোড়ে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ছিড়ে আগুন জ¦ালিয়ে দেয়। পরে খুলনারোড মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। তারা এসময়, “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবোনা, “এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, “ভুয়া-ভুয়া নানা ধরনের এমন শ্লোগান দিতে থাকে। তারা সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুারালে কাঁদা ছুড়ে মারে। পরে পুলিশ এসে তা পরিষ্কার করে দেন। আন্দোলকারীরা সেখানে দুই ঘন্টা অবস্থান করে ফিরে যান।

মিছিল ও সমাবেশে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাতক্ষীরার জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, যুবদল নেতা আবু জাহিদ ডাবলুসহ ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
তবে, সবধরনের নাশকতা এড়াতে পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধ : কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপি’র কর্তৃক সরকার পতনের ষড়যন্ত্র ও দেশব্যাপী সহিংসতা জ্বালাও পোড়াও প্রতিবাদে জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনা কমিটির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পোস্ট অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদের সামনে আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আসাদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, মো. শাহ্জাহান আলী, নাজমুন নাহার মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, আগতদারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান অসলে, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দীক, মোঃ রাশেদুজ্জামান রাশি, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী বাবু, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,তানভীর হুসাইন সুজন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনায় অর্থ ও সংস্থাপন পরিচালনা কমিটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সদস্য সচিব যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ‘র নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপি’র কর্তৃক সরকার পতনের ষড়যন্ত্র ও দেশব্যাপী সহিংসতা জ্বালাপোড়ার প্রতিবাদে আওয়ামী লীগের গণজমায়েত করে সাতক্ষীরা জেলায় আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলা হবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শোকের মাস আগস্ট মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম’র সঞ্চালনা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জামায়াত বিএনপির নেতাকর্মীরা বিদেশি অর্থ ব্যয় করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ও বিদেশি ষড়যন্ত্র লিপ্ত রয়েছে সরকারের বিরুদ্ধে। শিক্ষার্থীরা বুঝতে পারছে না। কাদের নিয়ে দেশ চালাবে যারা কখনো বাংলাদেশ চাইনি তাদেরকে দিয়ে দেশ চালাবেন। আর বসে থাকার সময় নেই। দলের লোকদের নয় বাইরে যারা আছে যাদের নিয়ে রাজনীতি করি তাদের পাশে রেখে আওয়ামীলীগের পতাকাতলে এক হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি এই রাজাকাররা এই দেশকে পাকিস্তান বানাবে। আমরা তা হতে দিতে পারি না। আমাদের বের হতে হবে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে। কথা বলার সময় নেই। আসুন সকল দ্বিধাবোধ ভূলে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করতে হবে। তানাহলে ঐরাজাকাররা বাংলাদেশকে পাকিস্তান বানাবে, আফগানস্থান বানাবে। অতি সত্ত্বর সাতক্ষীরার বুকে একটি বড় জমায়েত করে জানান দিতে হবে আওয়ামীলীগ আছে। তাদের টার্গেট সরকাকে ফেলে দিবে। তাই আসুন সবাইকে সাথে নিয়ে দেশটাকে সাতক্ষীরাকে এগিয়ে নিতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্য শেখ ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা শ্যামনগর ৪ আসনের সংসদ সদস্য মো. আতাউল হক দোলন,
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আসাদুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলিমুল ইসলাম লাল্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, মো. শাহ্জাহান আলী, নাজমুন নাহার মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দীক, মোঃ রাশেদুজ্জামান রাশি, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী বাবু, তানভীর হুসাইন সুজন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র কে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট একটি অর্থ ও সংস্থাপন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ পদ অধিকার বলে সদস্য থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টায় শহরের খুলনা রোড মোড় এলাকায় জড়ো হয়ে তারা সেখান থেকে বিক্ষাভ মিছিল বের করে। মিছিলটি শহরের নারকেলতলা মোড় থেকে নিউমার্কেট হয়ে আবারো খুলনা রোড মোড়ে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

এসময় তারা কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটার আস্কারপুর গ্রামের আসিফ হাসানের নামে খুলনা রোড মোড়কে শহীদ আসিফ চত্বর হিসেবে ঘোষনা দেয়।

বিক্ষোভ মিছিল থেকে এ সময় তারা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবোনা, ‘ছাত্ররা আমাদের ভাই, ভাই হত্যার বিচার চাই, ‘ভুয়া-ভুয়া সহ সরকারী বিরোধী নানা শ্লোগান দেয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকসহ নানা বয়সী নারী পুরুষ অংশ গ্রহন করেন।

এদিকে, যে কোন ধরনের নাশকতা এড়াতে সাতক্ষীরা শহর জুড়ে পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহীনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধারের পর সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরার নীলডুমুর বিজিবি’র তত্বাবধায়নে মদনটাক পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।

নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সানবীর হাসান জানান,৩১ জুলাই রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি বিরল প্রজাতির মদনটাক পাখি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য বিজিবি’র যশোর আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে মদনটাক পাখিগুলোকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট বেলা ১২ টায় পোস্ট অফিস মোড়স্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শোক র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সাতক্ষীরা জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত শোক র‌্যালিতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা কলারোয়া-১ আসনেরএমপি ফিরোজ আহমেদ স্বপন, লায়লা পারভীন সেজুতি এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলীসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের সকল প্রকার কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের সময়সীমা আবারো ১৬ সেপ্টেম্বর’২৪ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের গত ৩১ জুলাই ২০২৪ তারিখের
০৭.০০.০০০০.১৪৩. ৯৯.০০৩.২২.২৩৮ স্বারকের সম্মতির প্রেক্ষিতে ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-৫২৩ জারিকৃত প্রজ্ঞাপনে জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের সকল প্রকার কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুটপারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিম উদ্দিনের স্বাক্ষরিত।

উল্লেখ্য, ইতিপূর্বে চলতি বছরের ৩০ জুন’২৪ পর্যন্ত এ সুযোগ ছিলো, ইতিমধ্যে দুষ্কৃতিকারী কর্তৃক অগ্নিসংযোগে ঢাকার কয়েকটি সরকারি দপ্তর বশীভূত হওয়ার কারনে সরকার পূণরায় এ সুযোগ প্রদান করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি ॥
কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী বিএনপি, জামায়াত-শিবিরের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় ৬টায় বিক্ষোভ মিছিল তালা শিল্পকলা একাডেমি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি হলরুমে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমূখ।
এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত-শিবির গত কয়েক দিন দেশে সহিংসতা ও তাণ্ডব চালিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest